"মুক্তিযুদ্ধ" এর সার্চ ফলাফল

মোট 1,055 টি প্রশ্ন পাওয়া গেছে | পৃষ্ঠা 1 / 106
সকল বিষয়
1
মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি?
ক একটি কালো মেয়ের কথা
খ তেইশ নম্বর তৈলচিত্র
গ আয়নাবিবির পালা
ঘ ইছামতী
সঠিক উত্তর: ক (একটি কালো মেয়ের কথা)
অধ্যায় দেখুন
ব্যাখ্যা:
বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর লেখা প্রথম উপন্যাস তারাশংকর বন্দোপাধ্যায়ের 'একটি কালো মেয়ের কথা' এটি ১৯৭১ সালের কলকাতার একটি পত্রিকায় উল্টোরথের পূজা সংখ্যায় প্রথম প্রকাশিত হয়।
2
মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র নয় কোনটি?
ক ধ্রুবতারা
খ আবার তোরা মানুষ হ
গ জীবন থেকে নেয়া
ঘ অরুণোদয়ের অগ্নিসাক্ষী
সঠিক উত্তর: গ (জীবন থেকে নেয়া)
অধ্যায় দেখুন
ব্যাখ্যা:
জহির রায়হান পরিচালিত ভাষা আন্দোলনভিত্তিক চলচ্চিত্র ‘জীবন থেকে নেয়া’। চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘ধ্রুবতারা’, সুভাষ দত্তের ‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী’ এবং খান আতাউর রহমানের ‘আবার তোরা মানুষ হ’ মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র।
3
‘আমার বন্ধু রাশেদ’ মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চি্ত্রের পরিচালক কে?
ক মুহম্মদ জাফর ইকবাল
খ মোরশেদুল ইসলাম
গ চাষী নজরুল ইসলাম
ঘ খান আতাউর রহমান
সঠিক উত্তর: খ (মোরশেদুল ইসলাম)
অধ্যায় দেখুন
ব্যাখ্যা:
আমার বন্ধু রাশেদ’ ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র। মুহম্মদ জাফর ইকবাল রচিত একই নামের শিশুতোষ উপন্যাস অবলম্বনে বাংলাদেশ সরকারের অনুদানে চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মোরশেদুল ইসলাম। ১৯৭১ সালে মফস্বল শহরের কয়েকজন কিশোর কীভাবে মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িয়ে পড়ে, তারই কিছু চিত্র ফুঁটে উঠেছে গল্পে।
4
বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়-
ক ২৬ মার্চ
খ ১৬ ডিসেম্বর
গ ২১ ফেব্রুয়ারী
ঘ ১৪ ডিসেম্বর
সঠিক উত্তর: ঘ (১৪ ডিসেম্বর)
অধ্যায় দেখুন
ব্যাখ্যা:
বুদ্ধিজীবী হত্যাকাণ্ড বলতে ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পুরো সময়টুকুতেই পাকিস্তানি হানাদারবাহিনী কর্তৃক পরিকল্পিতভাবে বাংলাদেশের জ্ঞানী-গুণী ও মুক্তবুদ্ধিসম্পন্ন মানুষদের হত্যা করাকে বুঝায়। ১৯৭১ এর ডিসেম্বর মাসে স্বাধীনতা যুদ্ধের শেষ পর্যায়ে এসে পাকিস্তান বাহিনী যখন বুঝতে শুরু করে যে তাদের পক্ষে যুদ্ধে জেতা সম্ভব না, তখন তারা নবগঠিত দেশকে সাংস্কৃতিক, সামাজিক ও শিক্ষাগত দিক থেকে দুর্বল এবং পঙ্গু করে দেয়ার জন্য পরিকল্পনা করতে থাকে। সেই পরিকল্পনা অনুযায়ী ১৪ ডিসেম্বর রাতে পাকিস্তানি বাহিনী তাদের দেশীয় দোসর রাজাকার, আলবদর ও আল শামস বাহিনীর সহায়তায় দেশের শ্রেষ্ঠ সন্তানদের নিজ নিজ গৃহ হতে তুলে এনে নির্মম নির্যাতনের পর হত্যা করে। এই পরিকল্পিত গণহত্যাটি বাংলাদেশের ইতিহাসে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড নামে পরিচিত। বন্দী অবস্থায় বুদ্ধিজীবীদের বিভিন্ন বধ্যভূমিতে হত্যা করা হয়। দেশ স্বাধীন হওয়ার পর তাদের ক্ষত-বিক্ষত ও বিকৃত লাশ রায়েরবাজার এবং মিরপুর বধ্যভূমিতে পাওয়া যায়। অনেকের লাশ শনাক্তও করা যায়নি, পাওয়াও যায়নি বহু লাশ। ১৯৭১ এর ১৪ ডিসেম্বরের নির্মম হত্যাকাণ্ডের কথা স্মরণ করে প্রতিবছর ১৪ ডিসেম্বর বাংলাদেশে পালিত হয় শহীদ বুদ্ধিজীবী দিবস। বুদ্ধিজীবী হত্যার স্মরণে বাংলাদেশের ঢাকায় বুদ্ধিজীবী স্মৃতিসৌধ স্থাপন করা হয়েছে। এছাড়া বাংলাদেশ ডাকবিভাগ বুদ্ধিজীবীদের স্মরণে একটি স্মারক ডাকটিকিটের সিরিজ বের করেছে।
5
বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতিদানকারী দ্বিতীয় দেশের নাম-
ক ভারত
খ রাশিয়া
গ ভুটান
ঘ নেপাল
সঠিক উত্তর: ক (ভারত)
অধ্যায় দেখুন
ব্যাখ্যা:
১৯৭১ সালের ৬ ডিসেম্বর একটি বেতার বার্তা পাঠিয়ে ভুটানই প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয় মহান মুক্তিযুদ্ধের শেষলগ্নে ভারত ৬ ডিসেম্বর ১৯৭১ (মতান্তরে ৭ ডিসেম্বর) বাংলাদেশকে স্বীকৃতি দেয়। এশিয়ার বাহিরে প্রথম স্বীকৃতিদানকারী দেশ ছিল পূর্ব-জার্মানি ১১ জানুয়ারী ১৯৭২, তারপর বুলগেরিয়া ১২ জানুয়ারী, এবং রাশিয়া-সহ বাকী সোভিয়েত ব্লক দেয় ২৫ জানুয়ারী, ১৯৭২। প্রথম পশ্চিমী দেশ হিসাবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় ৪ ফেব্রুয়ারী, ১৯৭২। ১৯৭২-এর ২৫শে ফেব্রুয়ারী পর্যন্ত বাংলাদেশ ৩০ দেশের স্বীকৃতি লাভ করে। মুসলিম দেশের মধ্যে মালেশিয়া এবং ইন্দোনেশিয়া ২৫ ফেব্রুয়ারী, ১৯৭২ স্বীকৃতি দেয়। প্রথম আরব দেশ হিসবে ইরাক স্বীকৃতি দেয় ৮ জুলাই, ১৯৭২। প্রথম আফ্রিকান দেশ সেনেগাল স্বীকৃতি দেয় ফেব্রুয়ারী.
6
বাংলাদেশকে প্রথম স্বীকৃতিদানকারী দেশ কোনটি?
ক ভারত
খ ভুটান
গ মায়ানমার
ঘ রাশিয়া
সঠিক উত্তর: খ (ভুটান)
অধ্যায় দেখুন
ব্যাখ্যা:
১৯৭১ সালের ৬ ডিসেম্বর একটি বেতার বার্তা পাঠিয়ে ভুটানই প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয় মহান মুক্তিযুদ্ধের শেষলগ্নে ভারত ৬ ডিসেম্বর ১৯৭১ (মতান্তরে ৭ ডিসেম্বর) বাংলাদেশকে স্বীকৃতি দেয়। এশিয়ার বাহিরে প্রথম স্বীকৃতিদানকারী দেশ ছিল পূর্ব-জার্মানি ১১ জানুয়ারী ১৯৭২, তারপর বুলগেরিয়া ১২ জানুয়ারী, এবং রাশিয়া-সহ বাকী সোভিয়েত ব্লক দেয় ২৫ জানুয়ারী, ১৯৭২। প্রথম পশ্চিমী দেশ হিসাবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় ৪ ফেব্রুয়ারী, ১৯৭২। ১৯৭২-এর ২৫শে ফেব্রুয়ারী পর্যন্ত বাংলাদেশ ৩০ দেশের স্বীকৃতি লাভ করে। মুসলিম দেশের মধ্যে মালেশিয়া এবং ইন্দোনেশিয়া ২৫ ফেব্রুয়ারী, ১৯৭২ স্বীকৃতি দেয়। প্রথম আরব দেশ হিসবে ইরাক স্বীকৃতি দেয় ৮ জুলাই, ১৯৭২। প্রথম আফ্রিকান দেশ সেনেগাল স্বীকৃতি দেয় ফেব্রুয়ার
7
বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম উত্তর আমেরিকান দেশ?
ক কানাডা
খ যুক্তরাষ্ট
গ মেক্সিকো
ঘ ব্রাজিল
সঠিক উত্তর: ক (কানাডা)
অধ্যায় দেখুন
ব্যাখ্যা:
মহান মুক্তিযুদ্ধের পর বাংলাদেশকে স্বীকৃতিদানকারী দেশসমুহ: ১.বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম --দেশ - ভারত ২.বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আরব দেশ -ইরাক ৩.বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম অআরব মুসলিম দেশ - মালয়েশিয়া ৪.বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আমেরিকান দেশ - কানাডা ৫.বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম সমাজতান্তিক এবং ইউরোপীয় দেশ - পোলান্ড ৬.বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আফ্রিকান দেশ - সেনেগাল ৭.বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম ওশেনিয়া দেশ - টোঙ্গা
8
বাংলাদেশের কাগজের নোট প্রথম চালু হয়-
ক ১ মার্চ ১৯৭৩
খ ৪ জুলাই ১৯৭৩
গ ৪ মার্চ ১৯৭২
ঘ ১৬ ডিসেম্বর ১৯৭২
সঠিক উত্তর: গ (৪ মার্চ ১৯৭২)
অধ্যায় দেখুন
ব্যাখ্যা:
৪ঠা মার্চ ১৯৭২ সালে সরকারী মুদ্রা হিসেবে- "টাকা" -কে ঘোষণা করা হয়। সর্বত্র এর প্রচলন না হওয়া পর্যন্ত স্বাধীনতার বেশ কয়েক মাস পরেও পাকিস্তানি রুপির ব্যবহার ছিল। মুক্তিযুদ্ধের সময়ে পাকিস্তানি শাসনের বিরুদ্ধে বাঙালি জাতীয়তাবাদীদের দ্বারা একটি বেসরকারী রীতি প্রচলিত ছিল, পাকিস্তানি রুপির নোটগুলিতে বাংলাতে "বাংলাদেশ" এবং ইংরেজিতে "Bangla Desh" রবার স্ট্যাম্প দিয়ে মুদ্রাঙ্কন করা। ৮ জুন ১৯৭১-এ পাকিস্তানি সরকার সমস্ত রবার স্ট্যাম্প-সহ নোটগুলিকে বেআইনি, অবৈধ এবং মূল্যহীন ঘোষণা করে
9
মুক্তিযুদ্ধের ৩৬০০ গুলি উদ্ধার হয়-
ক ডালিঝাড়া, কেশবপুর যশোর
খ ঝুড়িঝারা, সাতক্ষীরা
গ নাটেশ্বর, টঙ্গিবাড়ী, মুন্সিগঞ্জ
ঘ বেলাবো, নরসিংদী
সঠিক উত্তর: ঘ (বেলাবো, নরসিংদী)
অধ্যায় দেখুন
ব্যাখ্যা:
নরসিংদী বেলাব উপজেলার চরউজিলাব গ্রামের প্রয়াত কৃষক নেতা ও মুক্তিযুদ্ধের সংগঠক কমরেড আব্দুল হাইয়ের বাড়ির আঙ্গিনা থেকে এসব গুলি উদ্ধার করে থানা পুলিশ।
10
মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্য ‘বিজয় গাঁথা’ কোথায় অবস্থিত?
ক ঢাকা সেনানিবাস
খ রংপুর সেনানিবাস
গ কুমিল্লা সেনানিবাস
ঘ রাজেন্দ্রপুর সেনানিবাস
সঠিক উত্তর: খ (রংপুর সেনানিবাস)
অধ্যায় দেখুন
ব্যাখ্যা:
রংপুর সিটি কর্পোরেশনের অর্থায়নে রংপুর সেনানিবাসে মুক্তিযুদ্ধ ভিত্তিক ভাস্কর্য ‘বিজয় গাঁথা’ নির্মাণ করা হয়।
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)