বিভিন্ন দিবস

বাংলাদেশের জাতীয় ও আন্তর্জাতিক দিবস MCQ। বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবসের তারিখ, উদ্দেশ্য ও পটভূমি নিয়ে প্রশ্নোত্তর।

মোট 9 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 1
1
বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়-
ক ২৬ মার্চ
খ ১৬ ডিসেম্বর
গ ২১ ফেব্রুয়ারী
ঘ ১৪ ডিসেম্বর
সঠিক উত্তর: ঘ (১৪ ডিসেম্বর)
ব্যাখ্যা:
বুদ্ধিজীবী হত্যাকাণ্ড বলতে ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পুরো সময়টুকুতেই পাকিস্তানি হানাদারবাহিনী কর্তৃক পরিকল্পিতভাবে বাংলাদেশের জ্ঞানী-গুণী ও মুক্তবুদ্ধিসম্পন্ন মানুষদের হত্যা করাকে বুঝায়। ১৯৭১ এর ডিসেম্বর মাসে স্বাধীনতা যুদ্ধের শেষ পর্যায়ে এসে পাকিস্তান বাহিনী যখন বুঝতে শুরু করে যে তাদের পক্ষে যুদ্ধে জেতা সম্ভব না, তখন তারা নবগঠিত দেশকে সাংস্কৃতিক, সামাজিক ও শিক্ষাগত দিক থেকে দুর্বল এবং পঙ্গু করে দেয়ার জন্য পরিকল্পনা করতে থাকে। সেই পরিকল্পনা অনুযায়ী ১৪ ডিসেম্বর রাতে পাকিস্তানি বাহিনী তাদের দেশীয় দোসর রাজাকার, আলবদর ও আল শামস বাহিনীর সহায়তায় দেশের শ্রেষ্ঠ সন্তানদের নিজ নিজ গৃহ হতে তুলে এনে নির্মম নির্যাতনের পর হত্যা করে। এই পরিকল্পিত গণহত্যাটি বাংলাদেশের ইতিহাসে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড নামে পরিচিত। বন্দী অবস্থায় বুদ্ধিজীবীদের বিভিন্ন বধ্যভূমিতে হত্যা করা হয়। দেশ স্বাধীন হওয়ার পর তাদের ক্ষত-বিক্ষত ও বিকৃত লাশ রায়েরবাজার এবং মিরপুর বধ্যভূমিতে পাওয়া যায়। অনেকের লাশ শনাক্তও করা যায়নি, পাওয়াও যায়নি বহু লাশ। ১৯৭১ এর ১৪ ডিসেম্বরের নির্মম হত্যাকাণ্ডের কথা স্মরণ করে প্রতিবছর ১৪ ডিসেম্বর বাংলাদেশে পালিত হয় শহীদ বুদ্ধিজীবী দিবস। বুদ্ধিজীবী হত্যার স্মরণে বাংলাদেশের ঢাকায় বুদ্ধিজীবী স্মৃতিসৌধ স্থাপন করা হয়েছে। এছাড়া বাংলাদেশ ডাকবিভাগ বুদ্ধিজীবীদের স্মরণে একটি স্মারক ডাকটিকিটের সিরিজ বের করেছে।
2
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে জন্মগ্রহণ করেন?
ক ২১ জুন ১৯৪১ খৃঃ
খ ১ মার্চ ১৯১৯ খৃঃ
গ ১৭ মার্চ ১৯২০ খৃঃ
ঘ ১৪ আগস্ট ১৯৪৭ খৃঃ
সঠিক উত্তর: গ (১৭ মার্চ ১৯২০ খৃঃ)
ব্যাখ্যা:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৭ মার্চ ১৯২০ সালে জন্মগ্রহণ করেন
3
বাংলাদেশের জাতীয় দিবস –
ক ১৬ই ডিসেম্বর
খ ৭ই মার্চ
গ ২৬শে মার্চ
ঘ ১৭ই এপ্রিল
সঠিক উত্তর: গ (২৬শে মার্চ)
ব্যাখ্যা:
বাংলাদেশের জাতীয় দিবস ২৬শে মার্চ বিস্তারিত জানতে ক্লিক করুন
4
বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস?
ক ১৪ ডিসেম্বর
খ ১৫ ডিসেম্বর
গ ১৬ ডিসেম্বর
ঘ ২১ ডিসেম্বর
সঠিক উত্তর: ক (১৪ ডিসেম্বর)
ব্যাখ্যা:
বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস ১৪ ডিসেম্বর বিস্তারিত জানতে ক্লিক করুন
5
প্রতি বছর কোন তারিখে শহীদ দিবস পালিত হয়?
ক ২১ ফেব্রুয়ারী
খ ২৬ মার্চ
গ ২৫ মার্চ
ঘ ১৪ ডিসেম্বর
সঠিক উত্তর: ক (২১ ফেব্রুয়ারী)
ব্যাখ্যা:
প্রতি বছর ২১ ফেব্রুয়ারী তারিখে শহীদ দিবস পালিত হয়
6
প্রতি বছর কোন তারিখে স্বাধীনতা দিবস পালিত হয়?
ক ২১ ফেব্রুয়ারী
খ ২৬ মার্চ
গ ২৫ মার্চ
ঘ ১০ এপ্রিল
সঠিক উত্তর: খ (২৬ মার্চ)
ব্যাখ্যা:
প্রতি বছর ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালিত হয়
7
প্রতি বছর কোন তারিখ জাতীয় শোক দিবস হিসেবে পালিত হয়?
ক ২১ই ফেব্রুয়ারী
খ ১৫ই আগষ্ট
গ ২৫ই মার্চ
ঘ ১৪ই ডিসেম্বর
সঠিক উত্তর: খ (১৫ই আগষ্ট)
8
কোন দিনটি সশস্ত্র বাহিনী দিবস হিসেবে উদযাপিত হয়?
ক ২১ নভেম্বর
খ ৭ নভেম্বর
গ ৭ মার্চ
ঘ ১০ ডিসেম্বর
সঠিক উত্তর: ক (২১ নভেম্বর)
ব্যাখ্যা:
গুরুত্তপুর্ণ কিছু দিবসঃ - বাংলাদেশ-ভারত মৈত্রী দিবসঃ ৬ ডিসেম্বর - শেখ রাসেল দিবস পালিত হয় ১৮ অক্টোবর। - শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় ১৪ ডিসেম্বর। - বিশ্ব প্রাণী দিবস পালিত হয় ৪ অক্টোবর।
9
প্রতি বছর কোন তারিখে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়
ক ২১ ফেব্রুয়ারী
খ ২৬ মার্চ
গ ২৫ মার্চ
ঘ ১৪ ডিসেম্বর
সঠিক উত্তর: ঘ (১৪ ডিসেম্বর)
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)