চলচ্চিত্র
বাংলাদেশের চলচ্চিত্র সংক্রান্ত MCQ। বাংলাদেশি চলচ্চিত্রের ইতিহাস, বিখ্যাত চলচ্চিত্র ও পুরস্কার নিয়ে প্রশ্নোত্তর।
মোট 5 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 1অস্কারপ্রাপ্ত চলচ্চিত্র ‘ পথের পাঁচালী’ এর পরিচালক কে?
ক
জহির রায়হান
খ
সত্যজিত রায়
গ
আলমগীর কবির
ঘ
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
সঠিক উত্তর:
খ (সত্যজিত রায়)
ব্যাখ্যা:
পরিচালক সত্যজিৎ রায় প্রযোজক পশ্চিমবঙ্গ সরকার রচয়িতা বিভূতিভূষণ বন্দোপাধ্যায় চিত্রনাট্যকার সত্যজিৎ রায় উৎস বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কর্তৃক পথের পাঁচালী
মরথেংগারি হচ্ছে-
ক
দেশের প্রথম ইংরেজি সিনেমা
খ
মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা
গ
চাকমা ভাষার প্রথম সিনেমা
ঘ
রোহিঙ্গাদের নিয়ে সিনেমা
সঠিক উত্তর:
গ (চাকমা ভাষার প্রথম সিনেমা)
ব্যাখ্যা:
মরথেংগারি হচ্ছে-চাকমা ভাষার প্রথম সিনেমা। The grave - দেশের প্রথম ইংরেজি সিনেমা
'চিত্রা নদীর পাড়ে' চলচ্চিত্রের পটভূমি ছিল-
ক
মুক্তিযুদ্ধ
খ
১৯৪৭ সালের দেশ বিভাগ
গ
ভাষা আন্দোলন
ঘ
দরিদ্রতা
সঠিক উত্তর:
খ (১৯৪৭ সালের দেশ বিভাগ)
ব্যাখ্যা:
‘চিত্রা নদীর পাড়ে’ তানভীর মোকাম্মেল পরিচালিত বাংলাদেশী চলচ্চিত্র। ১৯৪৭ সালের দেশবিভাগ তৎকালীন পূর্ব পাকিস্তানে হিন্দুদের জীবনে যে প্রভাব ফেলেছিল, তা এই ছবিতে দেখানো হয়েছে।
মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র নয় কোনটি?
ক
ধ্রুবতারা
খ
আবার তোরা মানুষ হ
গ
জীবন থেকে নেয়া
ঘ
অরুণোদয়ের অগ্নিসাক্ষী
সঠিক উত্তর:
গ (জীবন থেকে নেয়া)
ব্যাখ্যা:
জহির রায়হান পরিচালিত ভাষা আন্দোলনভিত্তিক চলচ্চিত্র ‘জীবন থেকে নেয়া’। চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘ধ্রুবতারা’, সুভাষ দত্তের ‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী’ এবং খান আতাউর রহমানের ‘আবার তোরা মানুষ হ’ মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র।
‘আমার বন্ধু রাশেদ’ মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চি্ত্রের পরিচালক কে?
ক
মুহম্মদ জাফর ইকবাল
খ
মোরশেদুল ইসলাম
গ
চাষী নজরুল ইসলাম
ঘ
খান আতাউর রহমান
সঠিক উত্তর:
খ (মোরশেদুল ইসলাম)
ব্যাখ্যা:
আমার বন্ধু রাশেদ’ ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র। মুহম্মদ জাফর ইকবাল রচিত একই নামের শিশুতোষ উপন্যাস অবলম্বনে বাংলাদেশ সরকারের অনুদানে চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মোরশেদুল ইসলাম। ১৯৭১ সালে মফস্বল শহরের কয়েকজন কিশোর কীভাবে মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িয়ে পড়ে, তারই কিছু চিত্র ফুঁটে উঠেছে গল্পে।
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)