পরিবার পরিকল্পনা অধিদপ্তর ।। সহকারী পরিকল্পনা কর্মকর্তা 2012
বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার জন্য সাম্প্রতিক পরীক্ষা - পরিবার পরিকল্পনা অধিদপ্তর ।। সহকারী পরিকল্পনা কর্মকর্তা 2012 MCQ প্রশ্নোত্তর। চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক প্রশ্নব্যাংক।
মোট 71 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 5বাংলা সাহিত্যের প্রাচীনতম নির্দশন ”চর্যাপদ” পাওয়া যায়‘
ক
কলিকাতায়
খ
ভুটানে
গ
নেপালে
ঘ
ঢাকায়
সঠিক উত্তর:
গ (নেপালে)
ব্যাখ্যা:
১৯০৭ খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী, নেপালের রাজদরবারের গ্রন্থশালা থেকে চর্যার একটি খণ্ডিত পুঁথি উদ্ধার করেন। চর্যাপদের আবিষ্কারক মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। ১৯০৭ সালে তিনি নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে এটি আবিষ্কার করেন। এটি মূলত বৌদ্ধ সিদ্ধাচার্যদের রচিত গান ও দোহা।
বাংলা ভাষা কোন ভাষাগোষ্ঠীর সদস্য?
ক
অস্ট্রিক
খ
ইন্দো-ইউরোপীয়
গ
ভোটচীনীয়
ঘ
দ্রাবিড়
সঠিক উত্তর:
খ (ইন্দো-ইউরোপীয়)
ব্যাখ্যা:
বাংলা ভাষা (বাঙলা, বাঙ্গলা, তথা বাঙ্গালা নামগুলোতেও পরিচিত) একটি ইন্দো - আর্য ভাষা, যা দক্ষিণ এশিয়ার বাঙালি জাতির প্রধান কথ্য ও লেখ্য ভাষা। মাতৃভাষীর সংখ্যায় বাংলা ইন্দো - ইউরোপীয় ভাষা পরিবারের চতুর্থ ও বিশ্বের ষষ্ঠ বৃহত্তম ভাষা।
বাংলা ভাষার ইতিবৃত্ত গ্রন্থের রচয়িতা কে?
ক
ডঃ মুহম্মদ শহীদুল্লাহ
খ
সুনীতিকুমার চট্টোপাধ্যায়
গ
সুকুমার সেন
ঘ
দীনেশ চন্দ্র সেন
সঠিক উত্তর:
ক (ডঃ মুহম্মদ শহীদুল্লাহ)
ব্যাখ্যা:
বাংলা ভাষার ইতিবৃত্ত গ্রন্থের রচয়িতা - ড. মুহম্মদ শহীদুল্লাহ্। বাংলা সাহিত্যের ইতিবৃত্ত - মুহম্মদ আবদুল হাই ও সৈয়দ আলী আহসান।
কাকে বাংলা গদ্যের জনক বলা হয় ?
ক
চন্ডীচরণ মুন্সী
খ
রাম রাম বসু
গ
প্রমথ চৌধুরী
ঘ
ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর
সঠিক উত্তর:
ঘ (ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর)
ব্যাখ্যা:
বাংলা গদ্যের জনক - ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা গদ্য প্রবাহ সমৃদ্ধির জন্য গদ্যে ‘উচ্চবচন ধ্বনিতরঙ্গ ও ‘অনতিলক্ষ্য ছন্দঃস্রোত সৃষ্টি করেন। তিনিই প্রথম বাংলা গদ্যে যতি বা বিরামচিহ্ন স্থাপন করেন।
বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক কে?
ক
দীনবন্ধু মিত্র
খ
রবীন্দ্রনাথ ঠাকুর
গ
ইশ্বর চন্দ্র বিদ্যাসাগর
ঘ
বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়
সঠিক উত্তর:
ঘ (বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়)
ব্যাখ্যা:
প্রথম উপন্যাস রচনা করেন - প্যারিচাঁদ মিত্র, আলালের ঘরের দুলাল। প্রথম স্বার্থক উপন্যাস রচনা করেন - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, দুর্গেশনন্দিনী।
ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয় কত সালে?
ক
১৮০০
খ
১৮০২
গ
১৮০৩
ঘ
১৮০১
সঠিক উত্তর:
ঘ (১৮০১)
ব্যাখ্যা:
ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় ১৮০০ সনে এবং বাংলা বিভাগ চালু হয় ১৮০১ সনে৷ ইংরেজ শাসিত ভারতের গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি কর্তৃক ১৮০০ খ্রিস্টাব্দের ৪ মে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। এই কলেজে ১৮০১ খ্রিস্টাব্দে বাংলা বিভাগ খোলা হয় এবং অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হন বাংলায় অভিজ্ঞ উইলিয়াম কেরি।
কোনটি প্রহসন?
ক
নীলদর্পণ
খ
সধবার একাদশী
গ
যৈবতী কন্যার মন
ঘ
কৃষ্ণকুমারী
সঠিক উত্তর:
খ (সধবার একাদশী)
ব্যাখ্যা:
সধবার একাদশী দীনবন্ধু মিত্র রচিত নাটক৷ ‘নীলদর্পণ দীনবন্ধু মিত্রের নাটক। ‘কৃষ্ণকুমারী মাইকেল মধুসূদন দত্তের নাটক। ‘সধবার একাদশী দীনবন্ধু মিত্রের প্রহসন। উনবিংশ শতাব্দীর মধ্যভাগে সুরা পান ও বেশ্যাবৃত্তির সামাজিক বিপর্যয়ের কাহিনী নিয়ে নাটকটি রচিত।
”শেষের কবিতা” কোন ধরনের রচনা?
ক
কাব্যগ্রন্থ
খ
গল্প গ্রন্থ
গ
উপন্যাস
ঘ
নাটক
সঠিক উত্তর:
গ (উপন্যাস)
ব্যাখ্যা:
"শেষের কবিতা" রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস৷ ‘শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের এক রোমান্টিক উপন্যাস। এই উপন্যাসে ভাষাবিদ হরপ্রসাদ শাস্ত্রীর নাম পাওয়া যায়।
”বিদ্রোহী” কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অর্ন্তগত?
ক
ভাঙ্গার গান
খ
প্রলয় শীখা
গ
বিষের বাঁশি
ঘ
অগ্নিবীণা
সঠিক উত্তর:
ঘ (অগ্নিবীণা)
ব্যাখ্যা:
কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ "অগ্নিবীণা"। এতে মোট ১২ টি কবিতা রয়েছে - প্রলয়োল্লাস, বিদ্রোহী, রক্তাম্বর - ধারিনী মা, আগমনী, ধূমকেতু, কামাল পাশা, আনোয়ার, রণভেরী, শাত - ইল - আরব, খেয়াপারের তরণী, কোরবানী, মোহররম।
বাংলা ভাষায় চলিত রীতি প্রবর্তনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন কে?
ক
রাজা রামমোহন রায়
খ
প্রমথ চৌধুরী
গ
রামরাম বসু
ঘ
ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর
সঠিক উত্তর:
খ (প্রমথ চৌধুরী)
ব্যাখ্যা:
প্রমথ চৌধুরী তাঁর সম্পাদিত 'সবুজপত্র' পত্রিকার মাধ্যমে চলিত রীতির প্রবর্তন ঘটান। প্রমথ চোধুরী বাংলা গদ্যে চলিত রীতি প্রবর্তন করেন। তার লেখা ‘বীরবলের হালখাতা প্রবন্ধটি বাংলা সাহিত্যে চলিত রীতিতে লেখা প্রথম গ্রন্থ। এটি ‘সবুজপত্র পত্রিকায় প্রকাশিত হয়। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে বাংলা গদ্যে চলিত রীতির ব্যবহারে উদ্বুদ্ধ করেন।
কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক ?
ক
নুরুলদীনের সারাজীবন
খ
পায়ের আওয়াজ পাওয়া যায়
গ
কবর
ঘ
কিত্তন খোলা
সঠিক উত্তর:
খ (পায়ের আওয়াজ পাওয়া যায়)
ব্যাখ্যা:
"পায়ের আওয়াজ পাওয়া যায়" সৈয়দ শামসুল হক রচিত মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যনাট্য। ‘নূরলদীনের সারাজীবন সৈয়দ শামসুল হকের নাটক। ‘পায়ের আওয়াজ পাওয়া যায় সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধভিত্তিক নাটক। ‘কবর মুনির চৌধুরী রাচিত '৫২ - এর ভাষা আন্দোলন বিষয়ক নাটক এবং কিত্তনখোলা সেলিম - আল দীন রচিত নাটক।
”কাঁদো নদী কাঁদো” উপন্যাসের লেখক কে?
ক
শওকত ওসমান
খ
সৈয়দ শামসুল হক
গ
মীর মোশারফ হোসেন
ঘ
সৈয়দ ওয়ালী উল্লাহ
সঠিক উত্তর:
ঘ (সৈয়দ ওয়ালী উল্লাহ)
ব্যাখ্যা:
বাংলা সাহিত্যে চেতনা প্রবাহ রীতির প্রবর্তক সৈয়দ রচিত উপন্যাস - লালসালু, চাঁঁদের অমাবস্যা, কাঁদো নদী কাঁদো। নাটকঃ বহিপীর, সুড়ঙ্গ, তরঙ্গভঙ্গ। ছোট গল্পঃ নয়নচারা, দুই তীর ও অন্যান্য গল্প।
'পানি' শব্দটি কোন ভাষা থেকে আগত?
ক
উর্দূ
খ
সংস্কৃত
গ
আরবী
ঘ
হিন্দি
সঠিক উত্তর:
ঘ (হিন্দি)
ব্যাখ্যা:
বাংলা ভাষায় আগত হিন্দী শব্দ - চিঠি, ঠিকানা, পানি ইত্যাদি৷ ‘পানি - এর সংস্কৃত শব্দ হলো জল। অপরদিকে পানি শব্দটি হিন্দি ভাষা থেকে আগত।
কোনটি বিদেশী শব্দ নয়?
ক
বাবুর্চী
খ
ঢেঁকি
গ
দাদা
ঘ
আনারস
সঠিক উত্তর:
খ (ঢেঁকি)
ব্যাখ্যা:
ঢেঁকি বাংলা শব্দ। এছাড়াও বাংলা শব্দ হলো - কুড়ি, পেট, চুলা৷
অর্ধ তৎসম শব্দের উদাহরণ কোনটি?
ক
গঞ্জ
খ
পিতা
গ
গিন্নী
ঘ
চাঁদ
সঠিক উত্তর:
গ (গিন্নী)
ব্যাখ্যা:
অর্ধ - তৎসম শব্দ - জ্যোছনা, ছেরাদ্দ, গিন্নী, বোষ্টম, কুচ্ছিত।
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)