পরিবার পরিকল্পনা অধিদপ্তর ।। সহকারী পরিকল্পনা কর্মকর্তা 2012

পরিবার পরিকল্পনা অধিদপ্তর সহকারী পরিকল্পনা কর্মকর্তা 2012 নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান ও নির্ভুল উত্তর। বিগত পরীক্ষার আসল প্রশ্নপত্র অনুশীলন করে সরকারি চাকরির পরীক্ষার সঠিক প্রস্তুতি নিন। — পৃষ্ঠা 2

মোট 71 টি প্রশ্ন | পৃষ্ঠা 2 / 8
11
কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক ?
ক নুরুলদীনের সারাজীবন
খ পায়ের আওয়াজ পাওয়া যায়
গ কবর
ঘ কিত্তন খোলা
সঠিক উত্তর: খ (পায়ের আওয়াজ পাওয়া যায়)
ব্যাখ্যা:
"পায়ের আওয়াজ পাওয়া যায়" সৈয়দ শামসুল হক রচিত মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যনাট্য। ‘নূরলদীনের সারাজীবন সৈয়দ শামসুল হকের নাটক। ‘পায়ের আওয়াজ পাওয়া যায় সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধভিত্তিক নাটক। ‘কবর মুনির চৌধুরী রাচিত '৫২ - এর ভাষা আন্দোলন বিষয়ক নাটক এবং কিত্তনখোলা সেলিম - আল দীন রচিত নাটক।
12
”কাঁদো নদী কাঁদো” উপন্যাসের লেখক কে?
ক শওকত ওসমান
খ সৈয়দ শামসুল হক
গ মীর মোশারফ হোসেন
ঘ সৈয়দ ওয়ালী উল্লাহ
সঠিক উত্তর: ঘ (সৈয়দ ওয়ালী উল্লাহ)
ব্যাখ্যা:
বাংলা সাহিত্যে চেতনা প্রবাহ রীতির প্রবর্তক সৈয়দ রচিত উপন্যাস - লালসালু, চাঁঁদের অমাবস্যা, কাঁদো নদী কাঁদো। নাটকঃ বহিপীর, সুড়ঙ্গ, তরঙ্গভঙ্গ। ছোট গল্পঃ নয়নচারা, দুই তীর ও অন্যান্য গল্প।
13
'পানি' শব্দটি কোন ভাষা থেকে আগত?
ক উর্দূ
খ সংস্কৃত
গ আরবী
ঘ হিন্দি
সঠিক উত্তর: ঘ (হিন্দি)
ব্যাখ্যা:
বাংলা ভাষায় আগত হিন্দী শব্দ - চিঠি, ঠিকানা, পানি ইত্যাদি৷ ‘পানি - এর সংস্কৃত শব্দ হলো জল। অপরদিকে পানি শব্দটি হিন্দি ভাষা থেকে আগত।
14
কোনটি বিদেশী শব্দ নয়?
ক বাবুর্চী
খ ঢেঁকি
গ দাদা
ঘ আনারস
সঠিক উত্তর: খ (ঢেঁকি)
ব্যাখ্যা:
ঢেঁকি বাংলা শব্দ। এছাড়াও বাংলা শব্দ হলো - কুড়ি, পেট, চুলা৷
15
অর্ধ তৎসম শব্দের উদাহরণ কোনটি?
ক গঞ্জ
খ পিতা
গ গিন্নী
ঘ চাঁদ
সঠিক উত্তর: গ (গিন্নী)
ব্যাখ্যা:
অর্ধ - তৎসম শব্দ - জ্যোছনা, ছেরাদ্দ, গিন্নী, বোষ্টম, কুচ্ছিত।
16
লিঙ্গান্তর হয়না এমন শব্দ কোনটি?
ক নদ
খ কবিরাজ
গ ননদ
ঘ শিশু
সঠিক উত্তর: খ (কবিরাজ)
ব্যাখ্যা:
‘নদ - এর স্ত্রীলিঙ্গ ‘নদী। ‘শিশু শব্দটি উভয়লিঙ্গ প্রকাশ করে। কবিরাজ - এর লিঙ্গান্তর হয় না। ‘ননদ এর পুংলিঙ্গ ‘দেবর।
17
”উষ্ণ” শব্দের যুক্তাক্ষরটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত?
ক ষ+ণ
খ ষ+ঞ
গ ষ+ঙ
ঘ ষ+ন
সঠিক উত্তর: ক (ষ+ণ)
ব্যাখ্যা:
ণত্ব - বিধানের নিয়মানুসারে তৎসম শব্দে ঋ, র, ষ - এর পর মূর্ধন্য ‘ণ ব্যবহৃত হয়।
18
”কুঞ্জর” শব্দের অর্থ কি?
ক হরিণ
খ বাঘ
গ হাতি
ঘ খরগোস
সঠিক উত্তর: গ (হাতি)
ব্যাখ্যা:
হাতির সমার্থক শব্দ - ইরম্মদ, করী, করেণু, কুঞ্জর, ক্ষুদ্রাক্ষ, গজ, দন্তী, দ্বিপ, দ্বিরথ, দ্রুমারি, নগ, নাগ, নাগেন্দ্র, পিল, পুষ্করী, বারণ, মাতঙ্গ, রদনী, সিন্ধুর, স্তম্ভরেম, হস্তী।
19
বাক্য গঠনের অপরিহার্য অঙ্গ কোনটি?
ক বিশেষ্য
খ ক্রিয়া
গ অব্যয়
ঘ সর্বনাম
সঠিক উত্তর: খ (ক্রিয়া)
ব্যাখ্যা:
বাক্য গঠনে অপরিহার্য অঙ্গ হলো - ক্রিয়া। ক্রিয়া ছাড়া কোনো বাক্য গঠিত হতে পারে না । এজন্য ক্রিয়াপদকে বাক্যের প্রাণ তথা প্রধান ও অপরিহার্য অঙ্গ বলা হয়।
20
নেমেসিস এর লেখক কে?
ক নুরুল মোমেন
খ মুনীর চৌধুরী
গ আসকার ইবনে শাইখ
ঘ সেলিম আল দীন
সঠিক উত্তর: ক (নুরুল মোমেন)
ব্যাখ্যা:
"নেমেসিস" নাটকটির রচয়িতা নুরুল মোমেন। নুরুল মোমেন মূলত নাট্যকার ছিলেন। তার রচিত অন্যান্য নাটকগুলো হলো - রূপান্তর, যদি এমন হতো, নয়া খান্দান, আলো ছায়া, শতকরা আশি, আইনের অন্তরালে, যেমন ইচ্ছা তেমন ইত্যাদি। ‘নেমেসিস তার এক চরিত্রবিশিষ্ট একটি উল্লেখযোগ্য নাটক।
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)