পরিবার পরিকল্পনা অধিদপ্তর || মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) 2023
বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার জন্য সাম্প্রতিক পরীক্ষা - পরিবার পরিকল্পনা অধিদপ্তর || মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) 2023 MCQ প্রশ্নোত্তর। চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক প্রশ্নব্যাংক।
মোট 79 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 6নিচের কোনটির সাহায্যে মানুষ সূক্ষ্মভাবে মনের ভাব প্রকাশ করতে পারে?
ক
ইপিডের সাহায্যে
খ
চিত্রাঙ্কনের সাহায্যে
গ
ইশারার সাহায্যে
ঘ
কণ্ঠধ্বনির সাহায্যে
সঠিক উত্তর:
ঘ (কণ্ঠধ্বনির সাহায্যে)
ব্যাখ্যা:
মানুষের মুখে উচ্চারিত অর্থবোধক ধ্বনিকে ভাষা বলে।
বাংলা ভাষার মূল উৎস-
ক
বৈদিক ভাষা
খ
হিন্দি ভাষা
গ
কানাডি ভাষা
ঘ
অনার্য ভাষা
সঠিক উত্তর:
ঘ (অনার্য ভাষা)
ব্যাখ্যা:
বাংলার আদি অধিবাসীদের বাসা ছিল অস্ট্রিক। কিন্তু অপশনে অস্ট্রিক না থাকায় অনার্য হবে। আর্যদের প্রাচীন ভাষার নাম বৈদিক ভাষা।
বাংলা বর্ণমালার পূর্ণমাত্রা, অর্ধমাত্রা মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে
ক
৩২, ৮, ১০
খ
৩২, ৮, ৯
গ
৩২, ৮, ১২
ঘ
৩২, ৮, ১১
সঠিক উত্তর:
ক (৩২, ৮, ১০)
ব্যাখ্যা:
বাংলা বর্ণমালায় বর্ণসংখ্যা (স্বরবর্ণ ১১ টি এবং ব্যঞ্জনবর্ণ ৩৯ টি) - ৫০টি। তন্মধ্যে মাত্রাহীন বর্ণ ১০ টি (স্বরবর্ণ ৪ টি - এ, ঐ, ও, ঔ এবং ব্যঞ্জনবর্ণ ৬ টি - ঙ, ঞ, ৎ, ং, ঃ, ঁ)। অর্ধমাত্রার বর্ণ ৮ টি (স্বরবর্ণ ১টি - ঋ এবং ব্যঞ্জনবর্ণ ৭ টি - খ, গ, ণ, থ, প, শ)। পূর্ণমাত্রার বর্ণ ৩২ টি (স্বরবর্ণ ৬ টি ব্যঞ্জনবর্ণ ২৬ টি)।
উচ্চারণে স্থান অনুযায়ী কোনগুলো তালব্য বর্ণ
ক
ঙ, হ
খ
ক, ঢ
গ
ও, ঔ
ঘ
য, র
সঠিক উত্তর:
ঘ (য, র)
ব্যাখ্যা:
তালব্য বর্ণ ৮ টি। যথা- চ, ছ, জ, ঝ, ঞ, শ, য, য়
খাঁটি বাংলায় কোন সন্ধি নেই?
ক
স্বরসন্ধি
খ
বিসর্গসন্ধি
গ
বাংলাসন্ধি
ঘ
ব্যঞ্জনসন্ধি
সঠিক উত্তর:
খ (বিসর্গসন্ধি)
ব্যাখ্যা:
খাঁটি বাংলা শব্দে কখনো বিসর্গ সন্ধি হয় না
‘তন্ময়' শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক
তৎ + ময়
খ
তৃৎ + ময়
গ
তন + ময়
ঘ
তনু + ময়
সঠিক উত্তর:
ক (তৎ + ময়)
ব্যাখ্যা:
তন্ময় - বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন সন্ধি
কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি?
ক
তত + অধিক = ততোধিক
খ
বন + পতি = বনস্পতি
গ
সম্ + বাদ = সংবাদ
ঘ
ষষ্ + থ = ষষ্ঠ
সঠিক উত্তর:
খ (বন + পতি = বনস্পতি)
ব্যাখ্যা:
নিপাতনে সিদ্ধ ব্যাঞ্জনসন্ধির উদাহরণঃ দিব্+লোক = দ্যুলোক আ+চর্য = আশ্চর্য বৃহৎ+পতি = বৃহস্পতি মনস্+ঈষা = মনীষা গো+য = গব্য হরি+চন্দ্র = হরিশচন্দ্র তৎ+কর = তস্কর গো+পদ = গোষ্পদ পতৎ+অঞ্জলি = পতঞ্জলি এক+দশ = একাদশ ষট্+দশ = ষোড়শ বন+পতি = বনস্পতি পর+পর = পরস্পর মনে রাখার কৌশলঃ দ্যুলোকে প্রায়শ্চিত্ত, একাদশে বৃহস্পতি, ষোড়শী মনীষা, হরিশচন্দ্রকে পতঞ্জলি,আশ্চর্য বিশ্বামিত্র, বনস্পতি তস্কর।
ক্রিয়া প্রকৃতির অন্য নাম কী?
ক
ধাতু
খ
অনুসর্গ
গ
প্রত্যয়
ঘ
উপসর্গ
সঠিক উত্তর:
ক (ধাতু)
ব্যাখ্যা:
ক্রিয়া প্রকৃতির অন্য নাম ধাতু। ব্যাকরণ শাস্ত্রে, এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি শব্দকে প্রকৃতি বলে। প্রত্যয় হলো এই প্রকৃতির পর যুক্ত হওয়া কিছু অর্থহীন শব্দাংশ, যা নতুন শব্দ তৈরি করে। মূলত প্রকৃতির সঙ্গে যুক্ত অর্থহীন শব্দাংশই প্রকৃতি-প্রত্যয়। প্রত্যয় ক্রিয়ামূল ও শব্দের সাথে যুক্ত হয়। প্রত্যয়ের নিজস্ব কোনো অর্থ নেই। তবে প্রত্যয় যুক্ত হওয়ার পরে অনেক সময়ে শব্দের অর্থ ও শ্রেণিপরিচয় বদলে যায়।
আদেশ, উপদেশ, নিষেধ এগুলো ক্রিয়ার কোন ভাব?
ক
সাপেক্ষ ভাব
খ
নির্দেশক ভাব
গ
আকাঙ্ক্ষা ভাব
ঘ
অনুজ্ঞা ভাব
সঠিক উত্তর:
ঘ (অনুজ্ঞা ভাব)
"গাছটা মড়মড় করে ভেঙ্গে পড়ল।" - এখানে 'মড়মড়' কোন অনুকৃতির ধ্বন্যাত্মক শব্দ?
ক
অনুভূতির কাল্পনিক
খ
জীববস্তুর ধ্বনির
গ
মানুষের ধ্বনির
ঘ
বস্তুর ধ্বনির
সঠিক উত্তর:
ঘ (বস্তুর ধ্বনির)
ব্যাখ্যা:
কোনো কিছুর স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতিবিশিষ্ট শব্দের রূপকে ধ্বন্যাত্মক শব্দ বলে। ধ্বন্যাত্মক শব্দ কতগুলো ধ্বনির মিলিত রূপ। এই সম্মিলিত ধ্বনি একদিকে কানে শোনা ধ্বনির অনুকরণে সৃষ্ট, অন্যদিকে মানুষের নানা সূক্ষ্ম অনুভূতির প্রতীক। যেমন : মানুষের ধ্বনির অনুকৃতি = ভেউ ভেউ : লোকটি ভেউ ভেউ করে কান্না শুরু করল। জীবজন্তুর ধ্বনির অনুকৃতি = ঘেউ ঘেউ : কুকুরটি ঘেউ ঘেউ করে চিৎকার করছে। বস্তুর ধ্বনির অনুকৃতি = মড়মড় : গাছটা মড়মড় করে ভেঙে পড়ল। অনুভূতির কাল্পনিক অনুকৃতি = ছম ছম : ভয়ে গা ছম ছম করছে।
"বাবা বাজার ইলিশ থেকে এনেছেন" - বাক্যটি সার্থক বাক্যের কোন গুণ হারিয়েছে?
ক
আকাঙ্ক্ষা
খ
যোগ্যতা
গ
প্রাঞ্জলতা
ঘ
আসত্তি
সঠিক উত্তর:
ঘ (আসত্তি)
ব্যাখ্যা:
একটি সার্থক বাক্যের গুণাবলি: ভাষার বিচারে একটি সার্থক বাক্যের নিচে তিনটি গুণ থাকা আবশ্যক। ১। আকাঙ্ক্ষা, ২। আসত্তি এবং ৩। যোগ্যতা। আকাঙ্ক্ষা: বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা, তা-ই আকাঙ্ক্ষা। যেমন: ‘চাঁদ পৃথিবীর চারিদিকে—’ বললে বাক্যটি সম্পূর্ণ মনোভাব প্রকাশ করে না, আরও কিছু শোনার ইচ্ছা হয়। বাক্যটি এভাবে পূর্ণাঙ্গ করা যায়— ‘চাঁদ পৃথিবীর চারিদিকে ঘোরে’। এখানে আকাঙ্ক্ষার নিবৃত্তি হয়েছে বলে পূর্ণাঙ্গ বাক্য। আসত্তি: বাক্যের অর্থসংগতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদ বিন্যাসই আসত্তি। মনোভাব প্রকাশের জন্য বাক্যে শব্দগুলো এমনভাবে পরপর সাজাতে হবে যাতে মনোভাব প্রকাশ বাধাগ্রস্ত না হয়। যেমন: কাল বিতরণী হবে উৎসব কলেজে আমাদের পুরষ্কার অনুষ্ঠিত। এখানে পদগুলোর সঠিকভাবে সন্নিবেশ না হওয়ায় বাক্যের অন্তনির্হিত ভাবটি যথাযথভাবে প্রকাশিত হয়নি। তাই এটিকে বাক্য বলা যায় না। এ ক্ষেত্রে পদগুলোকে নিচের যথাস্থানে সন্নিবিষ্ট করতে হবে। কাল আমাদের কলেজে পুরস্কার বিতরণী উৎসব অনুষ্ঠিত হবে। এটি একটি আসত্তি সম্পন্ন বাক্য। যোগ্যতা: বাক্যস্থিত পদগুলোর অন্তর্গত এবং ভাবগত মিলনবন্ধনের যোগ্যতা। যেমন: বর্ষার বৃষ্টিতে প্লাবনের সৃষ্টি হয়। এটি একটি যোগ্যতাসম্পন্ন বাক্য। কারণ, বাক্যটিতে পদগুলোর অর্থগত এবং ভাবগত সমন্বয় রয়েছে। কিন্তু বর্ষার রৌদ্র প্লাবনের সৃষ্টি করে বললে বাক্যটি ভাব প্রকাশের যোগ্যতা হারাবে, কারণ, রৌদ্র প্লাবন সৃষ্টি করে না।
এতক্ষণ অপেক্ষা করলাম কিন্তু গাড়ি পেলাম না' - এটি কোন শ্রেণীর বাক্য?
ক
সরল
খ
মিশ্র
গ
যৌগিক
ঘ
জটিল
সঠিক উত্তর:
গ (যৌগিক)
ব্যাখ্যা:
যৌগিক বাক্যে সবসময় কিন্তু যুক্ত থাকে।
বাক্য কমা অপেক্ষা বেশী বিরতির প্রয়োজন হলে কি বসে?
ক
কোলন
খ
উদ্ধৃতি চিহ্ন
গ
হাইফেন
ঘ
সেমিকোলন
সঠিক উত্তর:
ঘ (সেমিকোলন)
হাইফেন" -কে বাংলায় কী বলে?
ক
সংকোচ চিহ্ন
খ
বিয়োজক চিহ্ন
গ
সংযোগ চিহ্ন
ঘ
সংক্ষেপন চিহ্ন
সঠিক উত্তর:
গ (সংযোগ চিহ্ন)
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)