পরিবার পরিকল্পনা অধিদপ্তর || মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) 2023
পরিবার পরিকল্পনা অধিদপ্তর মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) 2023 নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান ও নির্ভুল উত্তর। বিগত পরীক্ষার আসল প্রশ্নপত্র অনুশীলন করে সরকারি চাকরির পরীক্ষার সঠিক প্রস্তুতি নিন। — পৃষ্ঠা 2
মোট 79 টি প্রশ্ন | পৃষ্ঠা 2 / 8"গাছটা মড়মড় করে ভেঙ্গে পড়ল।" - এখানে 'মড়মড়' কোন অনুকৃতির ধ্বন্যাত্মক শব্দ?
ক
অনুভূতির কাল্পনিক
খ
জীববস্তুর ধ্বনির
গ
মানুষের ধ্বনির
ঘ
বস্তুর ধ্বনির
সঠিক উত্তর:
ঘ (বস্তুর ধ্বনির)
ব্যাখ্যা:
কোনো কিছুর স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতিবিশিষ্ট শব্দের রূপকে ধ্বন্যাত্মক শব্দ বলে। ধ্বন্যাত্মক শব্দ কতগুলো ধ্বনির মিলিত রূপ। এই সম্মিলিত ধ্বনি একদিকে কানে শোনা ধ্বনির অনুকরণে সৃষ্ট, অন্যদিকে মানুষের নানা সূক্ষ্ম অনুভূতির প্রতীক। যেমন : মানুষের ধ্বনির অনুকৃতি = ভেউ ভেউ : লোকটি ভেউ ভেউ করে কান্না শুরু করল। জীবজন্তুর ধ্বনির অনুকৃতি = ঘেউ ঘেউ : কুকুরটি ঘেউ ঘেউ করে চিৎকার করছে। বস্তুর ধ্বনির অনুকৃতি = মড়মড় : গাছটা মড়মড় করে ভেঙে পড়ল। অনুভূতির কাল্পনিক অনুকৃতি = ছম ছম : ভয়ে গা ছম ছম করছে।
"বাবা বাজার ইলিশ থেকে এনেছেন" - বাক্যটি সার্থক বাক্যের কোন গুণ হারিয়েছে?
ক
আকাঙ্ক্ষা
খ
যোগ্যতা
গ
প্রাঞ্জলতা
ঘ
আসত্তি
সঠিক উত্তর:
ঘ (আসত্তি)
ব্যাখ্যা:
একটি সার্থক বাক্যের গুণাবলি: ভাষার বিচারে একটি সার্থক বাক্যের নিচে তিনটি গুণ থাকা আবশ্যক। ১। আকাঙ্ক্ষা, ২। আসত্তি এবং ৩। যোগ্যতা। আকাঙ্ক্ষা: বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা, তা-ই আকাঙ্ক্ষা। যেমন: ‘চাঁদ পৃথিবীর চারিদিকে—’ বললে বাক্যটি সম্পূর্ণ মনোভাব প্রকাশ করে না, আরও কিছু শোনার ইচ্ছা হয়। বাক্যটি এভাবে পূর্ণাঙ্গ করা যায়— ‘চাঁদ পৃথিবীর চারিদিকে ঘোরে’। এখানে আকাঙ্ক্ষার নিবৃত্তি হয়েছে বলে পূর্ণাঙ্গ বাক্য। আসত্তি: বাক্যের অর্থসংগতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদ বিন্যাসই আসত্তি। মনোভাব প্রকাশের জন্য বাক্যে শব্দগুলো এমনভাবে পরপর সাজাতে হবে যাতে মনোভাব প্রকাশ বাধাগ্রস্ত না হয়। যেমন: কাল বিতরণী হবে উৎসব কলেজে আমাদের পুরষ্কার অনুষ্ঠিত। এখানে পদগুলোর সঠিকভাবে সন্নিবেশ না হওয়ায় বাক্যের অন্তনির্হিত ভাবটি যথাযথভাবে প্রকাশিত হয়নি। তাই এটিকে বাক্য বলা যায় না। এ ক্ষেত্রে পদগুলোকে নিচের যথাস্থানে সন্নিবিষ্ট করতে হবে। কাল আমাদের কলেজে পুরস্কার বিতরণী উৎসব অনুষ্ঠিত হবে। এটি একটি আসত্তি সম্পন্ন বাক্য। যোগ্যতা: বাক্যস্থিত পদগুলোর অন্তর্গত এবং ভাবগত মিলনবন্ধনের যোগ্যতা। যেমন: বর্ষার বৃষ্টিতে প্লাবনের সৃষ্টি হয়। এটি একটি যোগ্যতাসম্পন্ন বাক্য। কারণ, বাক্যটিতে পদগুলোর অর্থগত এবং ভাবগত সমন্বয় রয়েছে। কিন্তু বর্ষার রৌদ্র প্লাবনের সৃষ্টি করে বললে বাক্যটি ভাব প্রকাশের যোগ্যতা হারাবে, কারণ, রৌদ্র প্লাবন সৃষ্টি করে না।
এতক্ষণ অপেক্ষা করলাম কিন্তু গাড়ি পেলাম না' - এটি কোন শ্রেণীর বাক্য?
ক
সরল
খ
মিশ্র
গ
যৌগিক
ঘ
জটিল
সঠিক উত্তর:
গ (যৌগিক)
ব্যাখ্যা:
যৌগিক বাক্যে সবসময় কিন্তু যুক্ত থাকে।
বাক্য কমা অপেক্ষা বেশী বিরতির প্রয়োজন হলে কি বসে?
ক
কোলন
খ
উদ্ধৃতি চিহ্ন
গ
হাইফেন
ঘ
সেমিকোলন
সঠিক উত্তর:
ঘ (সেমিকোলন)
হাইফেন" -কে বাংলায় কী বলে?
ক
সংকোচ চিহ্ন
খ
বিয়োজক চিহ্ন
গ
সংযোগ চিহ্ন
ঘ
সংক্ষেপন চিহ্ন
সঠিক উত্তর:
গ (সংযোগ চিহ্ন)
কোন বানানটি ভুল?
ক
মূমূর্ষু
খ
সংগীত
গ
আকাঙ্ক্ষা
ঘ
আড়ষ্ট
সঠিক উত্তর:
ক (মূমূর্ষু)
ব্যাখ্যা:
বানানটা ভুল হয়েছে ।সঠিক বানান হবে মুমূর্ষু
'অটবি বায়ুবশে উঠিত সে উচ্ছসি' বাক্যটির অটবি শব্দটির প্রতিশব্দ কোনটি?
ক
কুসুম
খ
মনোরম
গ
রবি
ঘ
অরণ্য
সঠিক উত্তর:
ঘ (অরণ্য)
মুহুর্তে অভিমান ভোলা' এ অর্থে কোন বাগধারাটি ব্যবহার হয়ে থাকে?
ক
বিড়াল তপস্বী
খ
ভেজা বিড়াল
গ
ভুঁইফোড়
ঘ
বিড়ালের আড়াই পাক
সঠিক উত্তর:
ঘ (বিড়ালের আড়াই পাক)
ব্যাখ্যা:
বিড়ালের আড়াই পা - একটি বাগধারা।প্রদত্ত বাগধারাটির অর্থ - বেহায়াপনা।
রূপক কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?
ক
চন্দ্রমুখ
খ
ক্রোধানল
গ
বর্ণচোরা
ঘ
অরুপ রাঙ্গা
সঠিক উত্তর:
খ (ক্রোধানল)
ব্যাখ্যা:
রূপক কর্মধারয় সমাসে উপমেয় পদ পূর্বে বসে ও উপমান পদ পরে বসে (উপমান অর্থ তুলনীয় বস্তু। প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয়, এবং যার সাথে তুলনা করা হয়েছে তাকে বলা হয় উপমান।) এবং সমস্যমান পদে 'রূপ' অথবা 'ই' যোগ করে ব্যাসবাক্য গঠন করা হয়। যেমন: ক্রোধ রূপ অনল= ক্রোধানল, বিষাদ রূপ সিন্ধু= বিষাদসিন্ধু, মন রূপ মাঝি= মনমাঝি।
"তার যেন সেখানে যাওয়া হয়" বাক্যটি কোন বাচ্য?
ক
কর্তৃবাচ্য
খ
ভাববাচ্য
গ
কর্মকর্তৃবাচ্য
ঘ
কর্মবাচ্য
সঠিক উত্তর:
খ (ভাববাচ্য)
ব্যাখ্যা:
‘বাচ্য’ শব্দের অর্থ- "বক্তব্য বলার যোগ্য কোনো কথা"। ব্যক্তিভেদে বাচনভঙ্গি অনুযায়ী কর্তা, কর্ম বা ক্রিয়াপদের প্রাধান্য নির্দেশ করে ক্রিয়াপদের রূপের যে পরিবর্তন ঘটে, তাকে বাচ্য (Voice) বলে। প্রকাশভঙ্গির ভিন্নতা অনুযায়ী বাচ্য ৩ প্রকার: ১. কর্তাবাচ্য বা কর্তৃবাচ্য ২. কর্মবাচ্য ৩. ভাববাচ্যকর্তাবাচ্য এই ধরনের বাচ্যে ক্রিয়াপদ কর্তাকে অনুসরণ করে, তাই এর নাম কর্তাবাচ্য। উদাহরণ: আমি ভাত খাই। এই বাক্যে খাই ক্রিয়াপদ আমি-কে (কর্তা) অনুসরণ করে।কর্মবাচ্য কর্মবাচ্যে ক্রিয়াপদ কর্মকে অনুসরণ করে, তাকে কর্মবাচ্য বলে। অর্থাৎ, ক্রিয়াপদ একটি কাজের (কর্ম) মধ্য দিয়ে যায় বা তার অবস্থা পরিবর্তিত হয়। তাই কর্মপদই এই বাচ্যে প্রধান। উদাহরণ: আমার দ্বারা ভাত খাওয়া হয়। এই বাক্যে ক্রিয়াপদ খাওয়া হয় কর্মপদ ভাত কে অনুসরণ করে। কর্মপদে দ্বারা, দিয়ে, কর্তৃক, মাধ্যমে ইত্যাদি অনুসর্গের মাধ্যমে কর্তা ও কর্ম সংযুক্ত এবং ক্রিয়াপদের সঙ্গে সম্পর্কিত থাকে।ভাববাচ্য ভাববাচ্য বাংলা ভাষায় ব্যবহৃত একটি "মধ্যম বাচ্য", অর্থাৎ বাচ্য গঠনের সাধারণ নিয়মের (কর্তা-ক্রিয়া নীতি) সঙ্গে সম্পর্কিত নয় এবং কর্মবাচ্য ও কর্তাবাচ্য থেকে কিছুটা ভিন্ন। ভাববাচ্যে ক্রিয়া-বিশেষ্য বাক্যের ক্রিয়াপদকে নিয়ন্ত্রণ করে। ভাববাচ্যে কর্ম অনুপস্থিত। উদাহরণ: আমার খাওয়া হয়েছে। এই বাক্যে ত্রিয়াপদ খাওয়া বাক্যের কর্তাকে নিয়ন্ত্রণ করছে।
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)