পরিবার পরিকল্পনা অধিদপ্তর || মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) 2023

পরিবার পরিকল্পনা অধিদপ্তর মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) 2023 নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান ও নির্ভুল উত্তর। বিগত পরীক্ষার আসল প্রশ্নপত্র অনুশীলন করে সরকারি চাকরির পরীক্ষার সঠিক প্রস্তুতি নিন।

মোট 79 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 8
1
নিচের কোনটির সাহায্যে মানুষ সূক্ষ্মভাবে মনের ভাব প্রকাশ করতে পারে?
ক ইপিডের সাহায্যে
খ চিত্রাঙ্কনের সাহায্যে
গ ইশারার সাহায্যে
ঘ কণ্ঠধ্বনির সাহায্যে
সঠিক উত্তর: ঘ (কণ্ঠধ্বনির সাহায্যে)
ব্যাখ্যা:
মানুষের মুখে উচ্চারিত অর্থবোধক ধ্বনিকে ভাষা বলে।
2
বাংলা ভাষার মূল উৎস-
ক বৈদিক ভাষা
খ হিন্দি ভাষা
গ কানাডি ভাষা
ঘ অনার্য ভাষা
সঠিক উত্তর: ঘ (অনার্য ভাষা)
ব্যাখ্যা:
বাংলার আদি অধিবাসীদের বাসা ছিল অস্ট্রিক। কিন্তু অপশনে অস্ট্রিক না থাকায় অনার্য হবে। আর্যদের প্রাচীন ভাষার নাম বৈদিক ভাষা।
3
বাংলা বর্ণমালার পূর্ণমাত্রা, অর্ধমাত্রা মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে
ক ৩২, ৮, ১০
খ ৩২, ৮, ৯
গ ৩২, ৮, ১২
ঘ ৩২, ৮, ১১
সঠিক উত্তর: ক (৩২, ৮, ১০)
ব্যাখ্যা:
বাংলা বর্ণমালায় বর্ণসংখ্যা (স্বরবর্ণ ১১ টি এবং ব্যঞ্জনবর্ণ ৩৯ টি) - ৫০টি। তন্মধ্যে মাত্রাহীন বর্ণ ১০ টি (স্বরবর্ণ ৪ টি - এ, ঐ, ও, ঔ এবং ব্যঞ্জনবর্ণ ৬ টি - ঙ, ঞ, ৎ, ং, ঃ, ঁ)। অর্ধমাত্রার বর্ণ ৮ টি (স্বরবর্ণ ১টি - ঋ এবং ব্যঞ্জনবর্ণ ৭ টি - খ, গ, ণ, থ, প, শ)। পূর্ণমাত্রার বর্ণ ৩২ টি (স্বরবর্ণ ৬ টি ব্যঞ্জনবর্ণ ২৬ টি)।
4
উচ্চারণে স্থান অনুযায়ী কোনগুলো তালব্য বর্ণ
ক ঙ, হ
খ ক, ঢ
গ ও, ঔ
ঘ য, র
সঠিক উত্তর: ঘ (য, র)
ব্যাখ্যা:
তালব্য বর্ণ ৮ টি। যথা- চ, ছ, জ, ঝ, ঞ, শ, য, য়
5
খাঁটি বাংলায় কোন সন্ধি নেই?
ক স্বরসন্ধি
খ বিসর্গসন্ধি
গ বাংলাসন্ধি
ঘ ব্যঞ্জনসন্ধি
সঠিক উত্তর: খ (বিসর্গসন্ধি)
ব্যাখ্যা:
খাঁটি বাংলা শব্দে কখনো বিসর্গ সন্ধি হয় না
6
‘তন্ময়' শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক তৎ + ময়
খ তৃৎ + ময়
গ তন + ময়
ঘ তনু + ময়
সঠিক উত্তর: ক (তৎ + ময়)
ব্যাখ্যা:
তন্ময় - বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন সন্ধি
7
কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি?
ক তত + অধিক = ততোধিক
খ বন + পতি = বনস্পতি
গ সম্ + বাদ = সংবাদ
ঘ ষষ্ + থ = ষষ্ঠ
সঠিক উত্তর: খ (বন + পতি = বনস্পতি)
ব্যাখ্যা:
নিপাতনে সিদ্ধ ব্যাঞ্জনসন্ধির উদাহরণঃ দিব্+লোক = দ্যুলোক আ+চর্য = আশ্চর্য বৃহৎ+পতি = বৃহস্পতি মনস্+ঈষা = মনীষা গো+য = গব্য হরি+চন্দ্র = হরিশচন্দ্র তৎ+কর = তস্কর গো+পদ = গোষ্পদ পতৎ+অঞ্জলি = পতঞ্জলি এক+দশ = একাদশ ষট্+দশ = ষোড়শ বন+পতি = বনস্পতি পর+পর = পরস্পর মনে রাখার কৌশলঃ দ্যুলোকে প্রায়শ্চিত্ত, একাদশে বৃহস্পতি, ষোড়শী মনীষা, হরিশচন্দ্রকে পতঞ্জলি,আশ্চর্য বিশ্বামিত্র, বনস্পতি তস্কর।
8
ক্রিয়া প্রকৃতির অন্য নাম কী?
ক ধাতু
খ অনুসর্গ
গ প্রত্যয়
ঘ উপসর্গ
সঠিক উত্তর: ক (ধাতু)
ব্যাখ্যা:
ক্রিয়া প্রকৃতির অন্য নাম ধাতু। ব্যাকরণ শাস্ত্রে, এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি শব্দকে প্রকৃতি বলে। প্রত্যয় হলো এই প্রকৃতির পর যুক্ত হওয়া কিছু অর্থহীন শব্দাংশ, যা নতুন শব্দ তৈরি করে। মূলত প্রকৃতির সঙ্গে যুক্ত অর্থহীন শব্দাংশই প্রকৃতি-প্রত্যয়। প্রত্যয় ক্রিয়ামূল ও শব্দের সাথে যুক্ত হয়। প্রত্যয়ের নিজস্ব কোনো অর্থ নেই। তবে প্রত্যয় যুক্ত হওয়ার পরে অনেক সময়ে শব্দের অর্থ ও শ্রেণিপরিচয় বদলে যায়।
10
আদেশ, উপদেশ, নিষেধ এগুলো ক্রিয়ার কোন ভাব?
ক সাপেক্ষ ভাব
খ নির্দেশক ভাব
গ আকাঙ্ক্ষা ভাব
ঘ অনুজ্ঞা ভাব
সঠিক উত্তর: ঘ (অনুজ্ঞা ভাব)
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)