জৈব রসায়ন

বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার জন্য সাধারণ বিজ্ঞান - জৈব রসায়ন MCQ প্রশ্নোত্তর। চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক প্রশ্নব্যাংক।

মোট 133 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 9
1
নিউরন কোন টিস্যুতন্ত্রে পাওয়া যায়?
ক এপিথেলিয়াল টিস্যু
খ নার্ভ টিস্যু
গ কানেক্টিভ টিস্যু
ঘ জার্মিনাল টিস্যু
সঠিক উত্তর: খ (নার্ভ টিস্যু)
ব্যাখ্যা:
স্নায়ু টিস্যু অতি ক্ষুদ্র অর্গানিজম রূপে প্রায় ৫৫০-৬০০ মিলিওন বছর পূর্বে আবির্ভুত হয়। অধিকাংশ প্রাণির স্নায়ু তন্ত্রের প্রধান দুটি অংশ আছে -কেন্দ্রীয় স্নায়ু তন্ত্র ও প্রান্তীয় স্নায়ু তন্ত্র। কেন্দ্রীয় স্নায়ু তন্ত্র ,মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ড নিয়ে গঠিত।স্নায়ুতন্ত্রের গঠনমূলক ও কার্যকরী একককে নিউরন বা স্নায়ুকোষ বলে।
2
paint-এর Thinner হিসেবে সাধারণত ব্যবহার করা হয়-
ক এলকোহল
খ পেট্রোল
গ তারপিন
ঘ পানি
সঠিক উত্তর: গ (তারপিন)
ব্যাখ্যা:
পাইনগাছের বীজের নির্যাস দিয়ে তারপিন তৈরি করা হয়। পাইন জাতীয় অন্যান্য গাছের রস জ্বাল দিয়েও এটি তৈরি করা যায়। তারপিনকে টারপিনও বলে। তারপিনের ইংরেজি Turpentine. পেইন্ট পাতলা একটি দ্রাবক যা তারপিন তেল ভিত্তিক পেইন্টগুলি পাতলা করতে ব্যবহৃত হয় এবং তাদের ব্যবহারের পরে পরিষ্কার করা হয়।
3
ইউরিয়া সারের কাঁচামাল -
ক অপরিশোধিত তেল
খ ক্রিংকার
গ অ্যামোনিয়া
ঘ মিথেন গ্যাস
সঠিক উত্তর: ঘ (মিথেন গ্যাস)
4
নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুত করা হয়?
ক টিএসপি
খ সবুজ সার
গ পটাশ
ঘ ইউরিয়া
সঠিক উত্তর: ঘ (ইউরিয়া)
5
টুথপেস্টের উপাদান কোনটি?
ক জেলী ও মশলা
খ ভোজ্য তেল ও সোডা
গ সাবান ও পাউডার
ঘ ফ্লোরাইড ও ক্লোরোফিল
সঠিক উত্তর: গ (সাবান ও পাউডার)
6
ট্রিপল সুপার ফসফেট হল-
ক একজাতীয় কীটনাশক
খ একজাতীয় সার
গ একজাতীয় ঔষধ
ঘ একজাতীয় পশুখাদ্য
সঠিক উত্তর: খ (একজাতীয় সার)
7
প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হল-
ক নাইট্রোজেন গ্যাস
খ মিথেন
গ হাইড্রোজেন গ্যাস
ঘ কার্বন মনোঅক্সাইড
সঠিক উত্তর: খ (মিথেন)
8
CNG এর অর্থ হল-
ক কার্বনমুক্ত নতুন পরিবেশ-বান্ধব তেল
খ নতুন ধরনের ট্যাক্সি ক্যাব
গ সীসামুক্ত পেট্রোল
ঘ কম্প্রেস করা প্রাকৃতিক গ্যাস
সঠিক উত্তর: ঘ (কম্প্রেস করা প্রাকৃতিক গ্যাস)
ব্যাখ্যা:
∎ CNG=Compressed natural gas.
9
প্রানীর মল-মূত্র থেকে ব্যাকটেরিয়ার সাহায্যে ফারমেন্টেশন প্রকিয়ায় উৎপন্ন হয়-
ক ইথেন
খ মিথেন
গ এমোনিয়া
ঘ বিউটেন
সঠিক উত্তর: খ (মিথেন)
10
ইউরিয়া সারের কাঁচামাল----
ক অপরিশোধিত তেল
খ এমোনিয়া
গ মিথেন গ্যাস
ঘ ক্লিংকার
সঠিক উত্তর: গ (মিথেন গ্যাস)
ব্যাখ্যা:
খনিতে প্রাপ্ত গ্যাস সাধারণত মিথেন (CH4) গ্যাস হয়ে থাকে। মাটির ১৫০০ - ৪০০০ ফুট নিচে অবস্থান করে। কুপ খননের মাধ্যমে উত্তোলন করে পাইপের মাধ্যমে বাণিজ্যিক ব্যবহার করা হয়। বাংলাদেশের বিদ্যুতের সবচেয়ে বড় কাঁচামাল। এছাড়াও সি এন জি, এল এন জি, এল পি জি ও ইউরিয়া সার প্রভৃতির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়।
11
সাধারণ স্ট্রোরেজ ব্যাটারিতে সিসার ইলেকট্রোডের সঙ্গে যে তরলটি ব্যবহৃত হয় তা হলো -----
ক নাইট্রিক এসিড
খ এমোনিয়াম ক্লোরাইড
গ হাইড্রোক্লোরিক এসিড
ঘ সালফিউরিক এসিড
সঠিক উত্তর: ঘ (সালফিউরিক এসিড)
ব্যাখ্যা:
সালফিউরিক অ্যাসিড ব্যাখ্যা সালফিউরিক অ্যাসিড একটি রাসায়নিক যৌগ; যা একটি শক্তিশালী খনিজ এসিড বা অম্ল। কাঠামোগতভাবে এই রাসায়নিক যৌগটির নাম হাইড্রোজেন সালফেট। এটির সংকেত H2SO4। সালফিউরিক এসিড পানিতে দ্রবণীয়। সালফিউরিক এসিড পূর্বে ‘অয়েল অফ ভিট্রিয়ল নামে অভিহিত ছিল।
12
সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভিতরে সাধারণত কি গ্যাস ব্যবহার করা হয়?
ক নাইট্রোজেন
খ নিয়ন
গ অক্সিজেন
ঘ হিলিয়াম
সঠিক উত্তর: ক (নাইট্রোজেন)
ব্যাখ্যা:
নাইট্রোজেন নাইট্রোজেন একটি মৌল বা মৌলিক পদার্থ যার বাংলা নাম যবক্ষারজান। , এই মৌলিক পদার্থের প্রতীক N ও পারমাণবিক সংখ্যা ৭। , বিশুদ্ধ নাইট্রোজেন স্বাভাবিক অবস্থায় বর্ণহীন, গন্ধহীন ও স্বাদবিহীন। নাইট্রোজেন একটি নিষ্ক্রিয় ধরনের দ্বিপরমাণুক গ্যাস। পৃথিবীর বায়ুমণ্ডলে আয়তনের হিসাবে নাইট্রোজেনের পরিমাণ ৭৮.০৯ শতাংশ। এর যোজনী ৩ এবং ৫।
13
খাদ্যজাত দ্রব্যের মান সঠিক রাখার জন্য প্যাকেটের ভিতর প্রলেপ করার প্রযুক্তি হলো
ক বায়োটেকনোলজি
খ বায়োমেমেট্রিক
গ জেনেটিক ইঞ্জিনিয়ারিং
ঘ ন্যানোটেকনোলজি
সঠিক উত্তর: ঘ (ন্যানোটেকনোলজি)
ব্যাখ্যা:
ন্যানোপ্রযুক্তি ন্যানোপ্রযুক্তি (ন্যানোটেকনলজি বা সংক্ষেপে ন্যানোটেক) পদার্থকে আণবিক পর্যায়ে পরিবর্তন ও নিয়ন্ত্রণ করবার বিদ্যা। ন্যানোটেকনোলজি বা ন্যানোপ্রযুক্তিকে সংক্ষেপে ন্যানোটেক বলা হয়। ন্যানোটেকনোলজি পদার্থকে আণবিক পর্যায়ে পরিবর্তন ও নিয়ন্ত্রণ করার বিদ্যা। সাধারণত ন্যানোপ্রযুক্তি এমন সব কাঠামো নিয়ে কাজ করে যা অন্তত একটি মাত্রায় ১০০ ন্যানোমিটার থেকে ছোট। ন্যানোপ্রযুক্তি বহুমাত্রিক, এর সীমানা প্রচলিত সেমিকন্ডাকটর পদার্থবিদ্যা থেকে অত্যাধুনিক আণবিক স্বয়ং - সংশ্লেষণ প্রযুক্তি পর্যন্ত; আণবিক কাঠামোর নিয়ন্ত্রণ থেকে নতুন বৈশিষ্ট্যসম্পন্ন ন্যানোপদার্থের উদ্ভাবন পর্যন্ত বিস্তৃত। রিচার্ড ফাইনম্যানকে ন্যানোপ্রযুক্তির জনক বলা হয়। ন্যানোপ্রযুক্তির ব্যবহার চিকিৎসাবিজ্ঞান, ইলেকট্রনিক্স, শক্তি উৎপাদনসহ বহু ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। অপরদিকে পরিবেশের উপর এর সম্ভাব্য বিরূপ প্রভাব নিয়েও সংশয় রয়েছে। তারপরও পৃথিবীর বহু দেশে ন্যানোপ্রযুক্তি নিয়ে ব্যাপক গবেষণা চলছে।
14
ওজোন স্তরের ফাটলের জন্য মুখ্যত দায়ী কোন গ্যাস?
ক ক্লোরোফ্লোরো কার্বন
খ কার্বন ডাইঅক্সাইড
গ মিথেন
ঘ কার্বন মনোক্সাইড
সঠিক উত্তর: ক (ক্লোরোফ্লোরো কার্বন)
ব্যাখ্যা:
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যে ব্যবহৃত ক্লোরোফ্লুরোকার্বন অবমুক্ত হয়ে বায়ুমন্ডলের ওজনস্তরের সাথে সারায়নিক বিক্রিয়া ঘটিয়ে ফাটলের সৃষ্টি করছে। ক্লোরোফ্লুরোকার্বন থেকে অতিবেগুনীরশ্মির প্রভাবে ক্লোরিন অনু মুক্ত হয়ে আসে। এই ক্লোরিন অনুই পরবর্তীতে ওজোন অনুর সাথে বিরকিয়ে ঘটিয়ে ক্ষয় করতে থাকে। এইভাবে ওজনস্তরে ফাটলের সৃষ্টি হয়।
15
এশিয়ার কোন অঞ্চলে সারা বছর পরিচলন বৃষ্টি হয়?
ক থাইল্যান্ড ও সিঙ্গাপুরে
খ মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায়
গ নেপাল ও বাংলাদেশে
ঘ জাপান ও ভারতে
সঠিক উত্তর: খ (মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায়)
ব্যাখ্যা:
এশিয়ার সারা বছর পরিচলন বৃষ্টি হয় মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় অঞ্চলে। দিনের বেলায় সূর্য এর কিরণে জল বাষ্পে পরিণত হয়ে সোজা উপরে উঠে যায় এবং শীতল বায়ুর সংস্পর্শ এ এসে ওই জলীয়বাষ্প প্রথমে মেঘ ও পরে বৃষ্টিতে পরিণত হয়ে সোজাসুজি নিচে নেমে আসে। এরূপ বৃষ্টিপাতকে পরিচলন বৃষ্টি বলে। নিরক্ষীয় অঞ্চলে স্থলভাগের চেয়ে জলভাগের বিস্তৃতি বেশি এবং এখানে সূর্যকিরণ সারাবছর লম্বভাবে পড়ে। এ দুটি কারণে এখানকার বায়ুমণ্ডলে সারাবছর জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকে। জলীয়বাষ্প হাল্কা বলেই সহজেই তা উপরে উঠে শীতল বায়ুর সংস্পর্শ এ এসে পরিচলন বৃষ্টিরুপে ঝরে পড়ে। তাই নিরক্ষীয় অঞ্চলে সারাবছর প্রতিদিনই বিকেল অথবা সন্ধ্যার সময় এরূপ বৃষ্টিপাত হয়। নাতিশীতোষ্ণমন্ডলে গ্রীষ্মকালের শুরুতে পরিচলন বৃষ্টি হয়ে থাকে।
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)