জৈব রসায়ন
বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার জন্য সাধারণ বিজ্ঞান - জৈব রসায়ন MCQ প্রশ্নোত্তর। চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক প্রশ্নব্যাংক। — পৃষ্ঠা 2
মোট 133 টি প্রশ্ন | পৃষ্ঠা 2 / 9কোনটি জৈব সার নয়?
ক
সবুজ সার
খ
কম্পোস্ট সার
গ
ইউরিয়া
ঘ
গোবর সার
সঠিক উত্তর:
গ (ইউরিয়া)
ব্যাখ্যা:
জৈব সার - যেসব সার জীবের দেহ থেকে প্রাপ্ত অর্থাৎ উদ্ভিদ বা প্রাণির ধ্বংসাবশেষ থেকে প্রস্তুত করা যায় তাদেরকে জৈব সার বলে। যেমনঃগোবর সার,সবুজ সার,খৈল ইত্যাদি। গাছের প্রায় সব খাদ্য উপাদানেই জৈব সারে থাকে।
কোন গ্যাস নিজে জ্বলে কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে না?
ক
অক্সিজেন
খ
হাইড্রোজেন
গ
কার্বন ডাই অক্সাইড
ঘ
নাইট্রোজেন
সঠিক উত্তর:
খ (হাইড্রোজেন)
ব্যাখ্যা:
হাইড্রোজেন মৌলিক পদার্থ (Element), সংক্ষেপে মৌল । ভর সব চেয়ে কম । মানে সবার চাইতে হালকা । সাধারণ তাপমাত্রায় গ্যাস । তাপমাত্রা খুব কমালে ( - 240oC) তরল অবস্থায় পৌঁছে যায় । আরও নিচু তাপমাত্রায় হয়ে যায় কঠিন । হাইড্রোজেন গ্যাস নিজে জ্বলে কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে না ।
প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয়, কারণ ----
ক
রান্নার জন্য শুধু তাপ নয় চাপও কাজে লাগে
খ
উচ্চচাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি পায়
গ
সঞ্চিত বাষ্পের তাপ রান্নার সহায়ক
ঘ
বদ্ধ পাত্রে তাপ সংরক্ষিত হয়
সঠিক উত্তর:
খ (উচ্চচাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি পায়)
ব্যাখ্যা:
প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হওয়ার কারণ উচ্চচাপ প্রয়োগে তরলের স্ফুটনাংক বৃদ্ধি পায়। প্রেসার কুকারে বাষ্পের বহির্গমন নিয়ন্ত্রণ করার মাধ্যমে অভ্যন্তরীণ চাপ বৃদ্ধির ফলে পানির স্ফুটনাঙ্ক বৃদ্ধি পেয়ে ১৩০° সেন্টিগ্রেড পর্যন্ত পৌঁছে । এ কারণে প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয়।
গাছের খাদ্য তালিকায় আছে
ক
N, P, K, S ও Zn
খ
N, B, K, S ও Al
গ
N, P, K, S ও Al
ঘ
Na, P, K, S ও Zn
সঠিক উত্তর:
ক (N, P, K, S ও Zn)
ব্যাখ্যা:
১৮৬০ খ্রিস্টাব্দে ম্যাক্স এবং নপ পরীক্ষায় দেখান যে, উদ্ভিদের সার্বিক বৃদ্ধির প্রয়োজনে দশটি খনিজ উপাদান বিশেষ দরকারি। এগুলো হচ্ছে - কার্বন (C) , হাইড্রোজেন (H), অক্সিজেন (O), নাইট্রোজেন (N), ফসফরাস (P) , পটাশিয়াম (K) , ক্যালসিয়াম (Ca), সালফার (S), ম্যাগনেসিয়াম (Mg) এবং লোহা (Fe)। উপরোক্ত প্রশ্নের (ক) তালিকায় সবগুলোই এই দশ প্রকার খনিজের মধ্যে রয়েছে। সুতরাং সঠিক উত্তর (ক)।
কোন কোন স্থানে সলিড ফিনাইল ব্যবহার করা হয়?
ক
পায়খানা, প্রস্রাবখানায়
খ
পুকুরে
গ
নালায়
ঘ
গোসলখানায়
সঠিক উত্তর:
ক (পায়খানা, প্রস্রাবখানায়)
ব্যাখ্যা:
জীবাণুনাশক ও পরিষ্কারক হিসেবে সাধারণত পায়খানা - প্রস্রাবখানায় সলিড ফিনাইল ব্যবহার করা হয়।
কোলেস্টেরল এক ধরনের ----
ক
অসম্পৃক্ত এলকোহল
খ
পলিমার
গ
এমিনো এসিড
ঘ
জৈব এসিড
সঠিক উত্তর:
ক (অসম্পৃক্ত এলকোহল)
ব্যাখ্যা:
কোলেস্টেরল হলো একধরনের প্রাণীজ স্টেরল। স্টেরল হলো উদ্ভিজ্জ তেল ও প্রাণীজ চর্বি। এগুলো দানাদার যৌগ এবং কাঠামােতে একটি হাইড্রোক্সিল গ্রুপ আছে। স্টেরলগুলোকে কঠিন/ অসম্পৃক্ত বলা হয়।
সর্বাপেক্ষা হালকা গ্যাস ----
ক
অক্সিজেন
খ
র্যাডন
গ
নাইট্রোজেন
ঘ
হাইড্রোজেন
সঠিক উত্তর:
ঘ (হাইড্রোজেন)
ব্যাখ্যা:
সবচেয়ে হালকা গ্যাস হাইড্রোজেন । হাইড্রোজেনের ১ টি পরমাণুর প্রকৃত ভর হচ্ছে ১.৬৭৩×১০ - ২৪ গ্রাম।
কোনটি সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল?
ক
জিপসাম
খ
সোডিয়াম
গ
খনিজ লবণ
ঘ
সালফার
সঠিক উত্তর:
ক (জিপসাম)
ব্যাখ্যা:
সিমেন্ট নির্মাণ কাজের অপরিহার্য উপাদান। দালান কোঠা নির্মাণে যে কংক্রিট বানানো হয় তাতে জোড়া লাগাবার উপকরণ হিসেবে সিমেন্ট ব্যবহৃত হয়। সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল জিপসাম। সিমেন্টে বিদ্যমান উল্লেখযোগ্য রাসায়নিক উপাদানগুলো হলো সামান্য ম্যাগনেসিয়াম অক্সাইড ও সালফার ট্রাইঅক্সাইডসহ চুন, সিলিকা, অ্যালুমিনা ও লৌহ।
ইউরিয়া সার থেকে উদ্ভিদ কি খাদ্য উপাদান গ্রহন করে?
ক
ফসফরাস
খ
পটাশিয়াম
গ
সালফার
ঘ
নাইট্রোজেন
সঠিক উত্তর:
ঘ (নাইট্রোজেন)
ব্যাখ্যা:
নাইট্রোজেন গ্যাসকে একটি বিশেষ প্রক্রিয়ায় অ্যামোনিয়ায় রুপান্তরিত করা হয় এবং অ্যামোনিয়া থেকে ইউরিয়া সার উৎপন্ন করা হয়। তাই উদ্ভিদ খাদ্য উপাদান হিসেবে ইউরিয়া সার হতে নাইট্রোজেনই গ্রহণ করে। ইউরিয়া সারে নাইট্রোজেনের পরিমাণ ৪৬% ।
অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হল -----
ক
গ্লাইকোজেন
খ
ফ্রুক্টোজ (Fructose)
গ
সুক্রোজ
ঘ
গ্লুকোজ
সঠিক উত্তর:
ক (গ্লাইকোজেন)
ব্যাখ্যা:
খাদ্য বিভিন্ন এনজাইম দ্বারা পরিপাক হয়ে ক্ষুদ্রতম অংশে পরিণত হয় । এগুলো সাধারণত মনোস্যাকারাইসে পরিশােষিত হয়। অতিরিক্ত খাদ্য হতে উৎপন্ন সুগার ভবিষ্যতের জন্য লিভার সঞ্চয় করে রাখে। এ সুগার হলো গ্লাইকোজেন জাতীয় খাদ্য।
কোন খাদ্যে প্রোটিন বেশি?
ক
ভাত
খ
মসুর ডাল
গ
ময়দা
ঘ
গরুর মাংস
সঠিক উত্তর:
খ (মসুর ডাল)
ব্যাখ্যা:
প্রাণী এবং উদ্ভিদ উভয় জগৎ থেকেই প্রচুর পরিমাণে আমিষ পাওয়া যায়। গরুর মাংস ও মসুরের ডাল উভয়ই আমিষ বা প্রোটিন জাতীয় খাদ্য। তবে মসুরের ডালে বেশি পরিমাণে প্রোটিন পাওয়া যায়। প্রতি ১০০ গ্রাম মসুর ডালে প্রোটিনের পরিমাণ ২৫.১ গ্রাম এবং গরুর মাংসে ২২.৬ গ্রাম। উল্লেখ্য ভাত ও ময়দা শর্করা জাতীয় খাদ্য। সূত্র : জীববিজ্ঞান নবম - দশম শ্রেণী' পৃষ্ঠা ৬৪ ; সংস্করণ নভেম্বর ২০১২ এনসিটিবি।
PH হলো------
ক
এসিড নির্দেশক
খ
ক্ষার নির্দেশক
গ
এসিড, ক্ষার ও নিরপেক্ষতা নির্দেশক
ঘ
এসিড ও ক্ষার নির্দেশক
সঠিক উত্তর:
গ (এসিড, ক্ষার ও নিরপেক্ষতা নির্দেশক)
ব্যাখ্যা:
কোনো দ্রবণের H + আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে ঐ দ্রবণের PH বলা হয়। এটি দ্রবণের এসিড, ক্ষার বা নিরপেক্ষতা নির্দেশ করে। কোনো দ্রবণের pH এর মান 0 থেকে 6.9 হলে তা এসিড দ্রবণ, 7 হলে উহা নিরপেক্ষ দ্রবণ এবং 7.1 থেকে 14 হলে তা ক্ষারীয় দ্রবণ বলা যায় ।
টিউবলাইটে সাধারণত কোন গ্যাস ব্যবহার কর হয়?
ক
হাইড্রোজেন
খ
নিয়ন
গ
নাট্রোজেন
ঘ
আর্গন
সঠিক উত্তর:
গ (নাট্রোজেন)
ব্যাখ্যা:
টিউব লাইটে সাধারণত আর্গন গ্যাস ব্যবহার করা হয়। আর লাল আলোর বাতি (ইনকেন্ডিসেন্ট) বাল্ব এ নাইট্রোজেন ব্যবহার করা হয়।
নিচের কোনটি আমিষ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে?
ক
ট্রিপসিন
খ
টায়ালিন
গ
অ্যামাইলেজ
ঘ
লাইপেজ
সঠিক উত্তর:
ক (ট্রিপসিন)
ব্যাখ্যা:
ট্রিপসিন এনজাইন আমিষ জাতীয় খাদ্য পরিপাক করে টায়ালিন ও অ্যামাইলেজ এনজাইন শর্করা জাতীয় খাদ্য পরিপাক করে লাইপেজ এনজাইন স্নেহ বা লিপিড জাতীয় খাদ্য পরিপাক করে
মানবদেহের বৃদ্ধির জন্য কোন খাদ্য প্রয়োজন?
ক
আমিষ
খ
শর্করা
গ
স্নেহ
ঘ
শ্বেতসার
সঠিক উত্তর:
ক (আমিষ)
ব্যাখ্যা:
আমিষ বা প্রটিন দেহ কোষ বৃদ্ধির প্রধান এবং অন্যতম উপাদান।
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)