চৌম্বক ও চুম্বকবিদ্যা

চুম্বক ও চুম্বকবিদ্যা MCQ বিসিএস পরীক্ষার জন্য। চুম্বকের ধর্ম, তড়িৎচুম্বক ও চৌম্বক বলক্ষেত্র নিয়ে প্রশ্নোত্তর।

মোট 16 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 2
1
টেসলা কিসের একক?
ক চৌম্বক দৈর্ঘ্য
খ চৌম্বক ক্ষেত্র
গ তড়িৎ প্রবাহ
ঘ তড়িৎ ক্ষেত্র তীব্রতা
সঠিক উত্তর: খ (চৌম্বক ক্ষেত্র)
2
চৌম্বক আবেশ প্রকাশ করা হয় যে এককে তার নাম -
ক ওয়েবার
খ অ্যাম্পিয়ার
গ হেনরি
ঘ টেসলা
সঠিক উত্তর: ক (ওয়েবার)
3
নিচের কোনটি প্যারাচৌম্বক পদার্থ?
ক ক্রোমিয়াম
খ সীসা
গ পানি
ঘ কোবাল্ট
সঠিক উত্তর: ক (ক্রোমিয়াম)
ব্যাখ্যা:
- তামা, দস্তা, বিসমাথ, রূপা, সোনা, সীসা, পানি ইত্যাদি ডায়াচৌম্বক পদার্থের উদাহরণ। - অ্যালুমিনিয়াম, সোডিয়াম, এন্টিমনি, প্লাটিনাম, ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম, তরল অক্সিজেন প্রভৃতি প্যারাচৌম্বক পদার্থের উদাহরণ। - লোহা, নিকেল, কোবাল্ট ইত্যাদি হলো ফেরোচৌম্বক পদার্থের উদাহরণ।
4
টেপ রেকর্ডার এবং কম্পিউটারের স্মৃতির ফিতায় কি ধরনের চুম্বক ব্যবহ্নত হয়?
ক স্থায়ী চুম্বক
খ অস্থায়ী চুম্বক
গ সংকর চুম্বক
ঘ প্রাকৃতিক চুম্বক
সঠিক উত্তর: ক (স্থায়ী চুম্বক)
ব্যাখ্যা:
-চৌম্বকক্ষেত্র অপসারিত হলেও যে কৃত্রিম চুম্বকের চুম্বকত্ব বিলুপ্ত হয় না,তাকে স্থায়ী চুম্বক বলে। -স্থায়ী চুম্বক তৈরিতে ইস্পাত,এলনিকো সংকর,ফেরাইট নামক যৌগিক পদার্থ ব্যবহ্নত হয়। -টেপ রেকর্ডার এবং কম্পিউটারের স্মৃতির ফিতায় সিরামিক চুম্বক ব্যবহ্নত হয়।এটি একটি স্থায়ী চুম্বক।এটি আয়রন অক্সাইড বা বেরিয়াম অক্সাইডের মিশ্রণে তৈরি যৌগিক পদার্থ।
5
ক্যাসেট প্লেয়ারের টেপে কি ব্যবহ্নত হয়?
ক MnO2
খ CrO2
গ Na2(SO4)
ঘ CuSO4
সঠিক উত্তর: খ (CrO2)
6
পৃথিবী একটি চুম্বক- এটি কে প্রথম বলেন?
ক প্লেটো
খ ওয়েবার
গ গিলবার্ট
ঘ রবার্ট নরম্যান
সঠিক উত্তর: গ (গিলবার্ট)
ব্যাখ্যা:
পৃথিবী একটি বিরাট চৌম্বকক্ষেত্র - এটি প্রমান করেন চিকিৎসাবিজ্ঞানী ডা. গিলবার্ট এবং তা ১৬০০ সালে বিভিন্ন পরীক্ষা দ্বারা প্রমাণ করেন যে পৃথিবী চুম্বকের ন্যায় আচরন করে। চুম্বকের সংগায় বলা হয় যে পদার্থ আকর্ষণ ও দিক নির্দেশ করতে পারে তাকে চুম্বক বলে। পৃথিবী এর উপরের সমস্ত জিনিসকে নিজের দিকে টানে, এছাড়া আপনি যদি একটি চুম্বককে সুতা দিয়ে বেধে ঝুলিয়ে দেন তবে এটি একই দিক বরাবর থামবে, অর্থাৎ দিক পৃথিবী ঠিক করে দেয়। তায় ধারনা করা হয় পৃথিবী নিজেই একটা চুম্বক।
7
টেপ রেকর্ডার এবং কম্পিউটারের স্মৃতির ফিতায় কি ধরনের চুম্বক ব্যবহৃত হয়?
ক স্থায়ী চুম্বক
খ সংকর চুম্বক
গ প্রাকৃতিক চুম্বক
ঘ অস্থায়ী চুম্বক
সঠিক উত্তর: ক (স্থায়ী চুম্বক)
ব্যাখ্যা:
টেপ রেকর্ডার এবং কম্পিউটারের স্মৃতির ফিতায় সিরামিক চুম্বক ব্যবহৃত হয় । এই সিরামিক চুম্বক হচ্ছে এক ধরনের স্থায়ী চুম্বক বা আয়রন অক্সাইড ও বেরিয়াম অক্সাইডের মিশ্রণে তৈরি ফেরাইট (Ferrite ) নামক যৌগিক পদার্থ দ্বারা গঠিত।
8
কোনটিকে চুম্বকে পরিণত করা যায়?
ক তামা
খ পিতল
গ স্বর্ণ
ঘ ইস্পাত
সঠিক উত্তর: ঘ (ইস্পাত)
ব্যাখ্যা:
যেসব পদার্থ চুম্বক দ্বারা আকৃষ্ট বা বিকৃষ্ট হয় এবং যাদেরকে চুম্বকে পরিণত করা যায় তাদেরকে চৌম্বক পদার্থ বলে। যেমন - লোহা, নিকেল, কোবাল্ট, ম্যাঙ্গানিজ ইত্যাদি। অপরদিকে, যেসব পদার্থ চুম্বক দ্বারা আকৃষ্ট না এবং যাদেরকে চুম্বকে পরিণত করা যায় না তাদের কে অচৌম্বক পদার্থ বলে। যেমন - কাচ, তামা, পিতল, রুপা, সোনা ইত্যাদি অচৌম্বক পদার্থ।
9
চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় না কোন রশ্মি?
ক বিটা রশ্মি
খ এক্সরে রশ্মি
গ গামা রশ্মি
ঘ আলফা রশ্মি
সঠিক উত্তর: গ (গামা রশ্মি)
ব্যাখ্যা:
চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় না এক্সরে রশ্মির। রঞ্জন রশ্মি ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট এক ধরনের তাড়িত চৌম্বক বিকিরণ। এর অপর নাম এক্স - রে (X - ray)। রঞ্জনরশ্মির তরঙ্গ দৈর্ঘ্য (সাধারণত ১০ - ০.০১ ন্যানোমিটার) সাধারণ আলোর চেয়ে অনেক কম বলে দর্শন অনুভূতি সৃষ্টি করতে পারে না। ১৮৯৫ সালে নভেম্বর মাসের আট তারিখে উইলিয়াম রন্টগেন এই রশ্মি আবিস্কার করেন। তরঙ্গদৈর্ঘ্য যত ছোট হয় পদার্থ ভেদ করার ক্ষমতা তত বেশি হয়। চিকিৎসাক্ষেত্রে রোগনির্ণয়ে যুগান্তকারী পরিবর্তন এনেছে রঞ্জনরশ্মি।
10
চুম্বক দ্বারা আকৃষ্ট হয় না-
ক লৌহ
খ নিকেল
গ পিতল
ঘ ইস্পাত
সঠিক উত্তর: গ (পিতল)
ব্যাখ্যা:
চুম্বক হলো এমন বস্তু যা বিশেষ আকর্ষণ ক্ষমতাসম্পন্ন। চুম্বকের এই ক্ষমতাকে চুম্বকত্ব বলা হয়। চুম্বকের চুম্বকত্বের কারণে চৌম্বক ক্ষেত্র তৈরি করে। এই চৌম্বকক্ষেত্র অদৃশ্য কিন্তু এর মাধ্যমেই চুম্বকের প্রায় সব ধর্ম প্রকাশ পায় ; এটি একটি বল যা তার চারপাশের ফেরোচৌম্বক পদার্থকে আকর্ষণ করে এবং অন্য চুম্বককে আকর্ষণ বা বিকর্ষণ করে।
11
টেপ রেকর্ডার ও কম্পিউটারের স্মৃতির ফিতায় কোন চুম্বক বহুল ব্যবহৃত হয়?
ক সঙ্কর চুম্বক
খ সিরামিক চুম্বক
গ এলনিকো
ঘ অস্থায়ী চুম্বক
সঠিক উত্তর: খ (সিরামিক চুম্বক)
ব্যাখ্যা:
টেপ রেকর্ডার এবং কম্পিউটারের স্মৃতির ফিতায় সিরামিক চুম্বক ব্যবহৃত হয় । এই সিরামিক চুম্বক হচ্ছে এক ধরনের স্থায়ী চুম্বক বা আয়রন অক্সাইড ও বেরিয়াম অক্সাইডের মিশ্রণে তৈরি ফেরাইট (Ferrite ) নামক যৌগিক পদার্থ দ্বারা গঠিত ।
12
কে প্রথম বলেন - পৃথিবী একটি চুম্বক?
ক প্লেটো
খ গিলবার্ট
গ রবার্ট নরম্যান
ঘ ওয়েবার
সঠিক উত্তর: খ (গিলবার্ট)
ব্যাখ্যা:
১৬০০ সালে ইংরেজ বিজ্ঞানী উইলিয়াম গিলবার্ট যখন তার ডি ম্যাগনেট প্রকাশ করেছিলেন তখন তিনি উপসংহারে এসেছিলেন যে , পৃথিবী চৌম্বকীয়। তিনি অনুমান করেছিলেন , এই চৌম্বকত্বের উৎস হলো আয়োডোস্টোনের মতোই স্থায়ী চুম্বক।
13
নিচের কোনটি চৌম্বক পদার্থ?
ক পারদ
খ কোবাল্ট
গ অ্যান্টিমনি
ঘ বিসমাথ
সঠিক উত্তর: খ (কোবাল্ট)
ব্যাখ্যা:
কোবাল্ট চৌম্বক পদার্থ । যেসব পদার্থকে চুম্বক আকর্ষণ করে সেসব পদার্থ কে চৌম্বক পদার্থ বলে । উপর্যুক্ত পদার্থগুলোর মধ্যে শুধু কোবাল্টকেই চুম্বক আকর্ষণ করে । পারদ, বিসমাথ, অ্যান্টিমনিকে চুম্বক আকর্ষণ করে না ।
14
নিচের কোন মৌলিটি চৌম্বক পদার্থ নয়?
ক ইস্পাত
খ নিকেল
গ অ্যালুমিনিয়াম
ঘ কোবাল্ট
সঠিক উত্তর: গ (অ্যালুমিনিয়াম)
ব্যাখ্যা:
অ্যালুমিনিয়াম চুম্বক পদার্থ নয়। অ্যালুমিনিয়াম একটি মৌলিক পদার্থ যার প্রতীক Al এবং পারমাণবিক সংখ্যা ১৩। এটি বোরন গ্রুপের সদস্য যার রং ধূসর সাদা; গঠনে কোমল, অচৌম্বকীয় এবং যথেষ্ট সংকোচন - প্রসারণক্ষম। ভর অনুপাতে ভূ - পৃষ্ঠের ৮ শতাংশ অ্যালুমিনিয়াম।
15
কোন ধাতুটি চুম্বকে পরিণত হয়?
ক ইস্পাত
খ তামা
গ পিতল
ঘ সোনা
সঠিক উত্তর: ক (ইস্পাত)
ব্যাখ্যা:
যে সমস্ত পদার্থ চুম্বক দ্বারা আকৃষ্ট হয় এবং যাদেরকে কৃত্রিম উপায়ে চুম্বকে পরিণত করা যায়, তাদের চৌম্বক পদার্থ বলে। যেমন, কাঁচা লোহা, ইষ্পাত, নিকেল, কোবাল্ট ইত্যাদি হল চৌম্বক পদার্থ।
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)