চৌম্বক ও চুম্বকবিদ্যা

সাধারণ বিজ্ঞান - চৌম্বক ও চুম্বকবিদ্যা বিষয়ের সহজ ব্যাখ্যাসহ গুরুত্বপূর্ণ MCQ ও বিগত পরীক্ষার প্রশ্ন সমাধান। বিসিএস ও যেকোনো চাকরির পরীক্ষায় বিজ্ঞানে ভালো মার্কস পাওয়ার গাইড। — পৃষ্ঠা 2

মোট 16 টি প্রশ্ন | পৃষ্ঠা 2 / 2
11
টেপ রেকর্ডার ও কম্পিউটারের স্মৃতির ফিতায় কোন চুম্বক বহুল ব্যবহৃত হয়?
ক সঙ্কর চুম্বক
খ সিরামিক চুম্বক
গ এলনিকো
ঘ অস্থায়ী চুম্বক
সঠিক উত্তর: খ (সিরামিক চুম্বক)
ব্যাখ্যা:
টেপ রেকর্ডার এবং কম্পিউটারের স্মৃতির ফিতায় সিরামিক চুম্বক ব্যবহৃত হয় । এই সিরামিক চুম্বক হচ্ছে এক ধরনের স্থায়ী চুম্বক বা আয়রন অক্সাইড ও বেরিয়াম অক্সাইডের মিশ্রণে তৈরি ফেরাইট (Ferrite ) নামক যৌগিক পদার্থ দ্বারা গঠিত ।
12
কে প্রথম বলেন - পৃথিবী একটি চুম্বক?
ক প্লেটো
খ গিলবার্ট
গ রবার্ট নরম্যান
ঘ ওয়েবার
সঠিক উত্তর: খ (গিলবার্ট)
ব্যাখ্যা:
১৬০০ সালে ইংরেজ বিজ্ঞানী উইলিয়াম গিলবার্ট যখন তার ডি ম্যাগনেট প্রকাশ করেছিলেন তখন তিনি উপসংহারে এসেছিলেন যে , পৃথিবী চৌম্বকীয়। তিনি অনুমান করেছিলেন , এই চৌম্বকত্বের উৎস হলো আয়োডোস্টোনের মতোই স্থায়ী চুম্বক।
13
নিচের কোনটি চৌম্বক পদার্থ?
ক পারদ
খ কোবাল্ট
গ অ্যান্টিমনি
ঘ বিসমাথ
সঠিক উত্তর: খ (কোবাল্ট)
ব্যাখ্যা:
কোবাল্ট চৌম্বক পদার্থ । যেসব পদার্থকে চুম্বক আকর্ষণ করে সেসব পদার্থ কে চৌম্বক পদার্থ বলে । উপর্যুক্ত পদার্থগুলোর মধ্যে শুধু কোবাল্টকেই চুম্বক আকর্ষণ করে । পারদ, বিসমাথ, অ্যান্টিমনিকে চুম্বক আকর্ষণ করে না ।
14
নিচের কোন মৌলিটি চৌম্বক পদার্থ নয়?
ক ইস্পাত
খ নিকেল
গ অ্যালুমিনিয়াম
ঘ কোবাল্ট
সঠিক উত্তর: গ (অ্যালুমিনিয়াম)
ব্যাখ্যা:
অ্যালুমিনিয়াম চুম্বক পদার্থ নয়। অ্যালুমিনিয়াম একটি মৌলিক পদার্থ যার প্রতীক Al এবং পারমাণবিক সংখ্যা ১৩। এটি বোরন গ্রুপের সদস্য যার রং ধূসর সাদা; গঠনে কোমল, অচৌম্বকীয় এবং যথেষ্ট সংকোচন - প্রসারণক্ষম। ভর অনুপাতে ভূ - পৃষ্ঠের ৮ শতাংশ অ্যালুমিনিয়াম।
15
কোন ধাতুটি চুম্বকে পরিণত হয়?
ক ইস্পাত
খ তামা
গ পিতল
ঘ সোনা
সঠিক উত্তর: ক (ইস্পাত)
ব্যাখ্যা:
যে সমস্ত পদার্থ চুম্বক দ্বারা আকৃষ্ট হয় এবং যাদেরকে কৃত্রিম উপায়ে চুম্বকে পরিণত করা যায়, তাদের চৌম্বক পদার্থ বলে। যেমন, কাঁচা লোহা, ইষ্পাত, নিকেল, কোবাল্ট ইত্যাদি হল চৌম্বক পদার্থ।
16
নিচের কোনটি চৌম্বক পদার্থ নয়?
ক কাঁচা লৌহ
খ এলুমিনিয়াম
গ কোবাল্ট
ঘ ইস্পাত
সঠিক উত্তর: খ (এলুমিনিয়াম)
ব্যাখ্যা:
এলুমিনিয়াম হলো চৌম্বক পদার্থ নয়। উল্লেখ্য, যে সকল পদার্থ চুম্বক কর্তৃক সহজেই আকৃষ্ট হয় বা যাদের কৃত্রিম চুম্বক পরিণত করা যায়, তাদের চৌম্বক পদার্থ বলে। অন্যদিকে যে সকল পদার্থকে চুম্বক আকর্ষণ করে না তদের অচৌম্বক পদার্থ বলে। লোহা, ইস্পাত, কোবাল্ট, নিকেল ইত্যাদি ধাতু চৌম্বক পদার্থ। সাধারণত লোহা, লোহার যৌগ এবং সেসব সংকর ধাতু যেগুলোতে লোহা বা ইস্পাত আছে এবং নিকেল ও কোবাল্ট চৌম্বক পদার্থ। যেহেতু লোহার উপর নিকেল ও কোবল্টের প্রলেপ দিয়ে ইস্পাত তৈরি করা হয়, তাই ইস্পাতকেও খুব ভাল মানের চুম্বকে পরিণত করা যায়। সোনা, রূপা, তামা, পিতল, অ্যালুমিনিয়াম, দস্তা, টিন ইত্যাদি ধাতুকে আকর্ষণ করে না - এরা অচৌম্বক পদার্থ। বেশির ভাগ অধাতু যেমনঃ কাঠ, কাঁচ, কাগজ, প্লাস্টিক, রবার ইত্যাদি অচৌম্বক পদার্থ।
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)