আবহাওয়া ও জলবায়ু
বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার জন্য সাধারণ বিজ্ঞান - আবহাওয়া ও জলবায়ু MCQ প্রশ্নোত্তর। চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক প্রশ্নব্যাংক।
মোট 93 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 7প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো -----
ক
নাইট্রোজেন গ্যাস
খ
হাইড্রোজেন গ্যাস
গ
কার্বন মনোক্সাইড
ঘ
মিথেন
সঠিক উত্তর:
ঘ (মিথেন)
ব্যাখ্যা:
প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান মিথেন হলেও এর সাথে অল্প পরিমাণ অন্যান্য প্যারাফিন হাইড্রোকার্বন যেমন ইথেন, প্রোপেন , বিউটেন, পেন্টেন , হেক্সেন ইত্যাদি থাকে। এছাড়া আরও থাকে নাইট্রোজেন , কার্বন ডাই অক্সাইড ও হাইড্রোজেন সালফাইড । প্রাকৃতিক গ্যাসের অনুপাত: - (a.) মিথেন - 97.33% (b.) ইথেন - 1.72% (c.) প্রোপেন - 0.35% (d.) ঊচ্চতর কার্বনের শিকল যুক্ত অংশ - 0.19% (e.) কার্বন ডাই অক্সাইড - 0.05% (f.) অক্সিজেন - 0.02% (g.) হাইড্রোজেন - 0.03% (h.) হাইড্রোজেন সালফাইড - 0.01% (i.) অন্যান্য - 0.3% মোট - 100%
রান্না করার হাড়ি পাতিল সাধারণত এলুমিনিয়ামের তৈরি হয়। এর প্রধান কারণ -----
ক
এটি হালকা ও দামে সস্তা
খ
এতে দ্রুত তাপ সঞ্চারিত হয়ে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়
গ
এটি সহজে ভেঙ্গে যায় না এবং বেশি গরম সহ্য করতে পারে
ঘ
এটি সব দেশেই পাওয়া যায়
সঠিক উত্তর:
খ (এতে দ্রুত তাপ সঞ্চারিত হয়ে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়)
ব্যাখ্যা:
রান্না করার হাড়ি - পাতিল সাধারণত অ্যালুমিনিয়ামের তৈরি এর প্রধান কারণ এতে দ্রুত তাপ সঞ্চারিত হয়ে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয় এবং এর কোন রাসায়নিক খারাপ বিক্রিয়া নেই বললেই চলে এবং এটি সহজলভ্য । তাপ পরিবাহক হিসেবে স্টিলের চেয়ে অ্যালুমিনিয়াম অনেকগুণে বেশি ভালো । আর লোহায় মরিচা ধরে , অ্যালুমিনিয়ামে ধরে না । সে হিসেবে অ্যালুমিনিয়াম প্রিফারেবল ।
আবহাওয়ায় ৯০% আর্দ্রতা মানে----
ক
বৃষ্টিপাতের সম্ভাবনা ৯০%
খ
বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সম্পৃক্ত অবস্থায় ৯০%
গ
বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃষ্টিপাতের সময়ের ৯০%
ঘ
১০০ ভাগ বাতাসে ৯০ ভাগ জলীয় বাষ্প
সঠিক উত্তর:
খ (বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সম্পৃক্ত অবস্থায় ৯০%)
ব্যাখ্যা:
আবহাওয়া আবহাওয়া হলো কোনো স্থানের স্বল্প সময়ের বায়ুমণ্ডলীয় অবস্থা। সাধারণত এক দিনের এমন রেকর্ডকেই আবহাওয়া বলে। আবার কখনও কখনও কোনো নির্দিষ্ট এলাকার স্বল্প সময়ের বায়ুমণ্ডলীয় অবস্থাকেও আবহাওয়া বলা হয়। আবার কোনো স্থানের দীর্ঘ সময়ের আবহাওয়া বা ২৫ থেকে ৩০ বছরের আবহাওয়ার উৎপত্তি ভিত্তিতে তৈরি হয় সে স্থানের জলবায়ু। আবহাওয়া নিয়ত পরিবর্তনশীল একটি চলক। আবহাওয়া ও জলবায়ু নিয়ে বিজ্ঞানের যে শাখা আলোচনা করে তাকে আবহাওয়া বিজ্ঞান বলা হয়।
বায়ুমন্ডলের কোন স্তরে ওজোনের বিপুল উপস্থিতি রয়েছে ?
ক
ট্রপোমণ্ডলে
খ
মেসোমন্ডল
গ
তাপমন্ডল
ঘ
স্ট্রাটোমন্ডল
সঠিক উত্তর:
ঘ (স্ট্রাটোমন্ডল)
ব্যাখ্যা:
স্ট্রাটোমন্ডল স্তর পৃথিবীর ভূমির উপর ১৩ কিমি থেকে শুরু করে প্রায় ৫০ কিমি পর্যন্ত বিস্তৃত । এই স্তরে রয়েছে ওজন নামের একটি গ্যাস । অক্সিজেনের তিনটি পরমাণু একসাথে মিলিত হবার ফলে এই ওজোন স্তর গঠিত হয় । এই মিলিত তিন পরমাণুর অক্সিজেন অথবা ওজোন গ্যাস অথবা ওজোন স্তর সূর্য থেকে নির্গত ক্ষতিকর অতি বেগুনী রশ্মি অথবা সৌর বিকিরন শোষণ করে তা থেকে আমাদের রক্ষা করে । ওজোন স্তর হচ্ছে সেই স্তর যেখানে তুলনামুলকভাবে বেশী মাত্রায় ওজোন গ্যাস সমুহ থাকে এবং এই স্তরের পুরুত্ব স্থানভেদে এবং মৌসুমভেদে কমবেশী হয় । এই স্তর এবং এর উপরের দিকে বায়ুমন্ডলের অন্যান্য গ্যাস খুব কম পরিমাণে থাকে ।
পাহাড়ের উপর রান্না করতে বেশি সময় লাগে কেন?
ক
বায়ুর চাপ বেশি থাকার কারণে
খ
পাহাড়ের উপর বাতাস কম থাকায়
গ
পাহাড়ের উপর তাপমাত্রা বেশি থাকায়
ঘ
বায়ুর চাপ কম থাকার কারণে
সঠিক উত্তর:
ঘ (বায়ুর চাপ কম থাকার কারণে)
ব্যাখ্যা:
উচ্চতা বৃদ্ধি সাথে সাথে বায়ুর চাপ কমে যায় এবং পানির স্ফুটনাঙ্ক ও কমতে থাকে। এরুপ অবস্থায় মাছ, মাংসসহ বিভিন্ন রান্নার বস্তু কম তাপে সিদ্ধ হয় না। এ জন্য স্বাভাবিক অবস্থায় চেয়ে পাহাড় - পর্বতে রান্না করতে সময় বেশি লাগে।
আবহাওয়া পরিবর্তনের প্রধান কারণ কি?
ক
বৃষ্টি
খ
বায়ুপ্রবাহ
গ
মেঘ
ঘ
কুয়াশা
সঠিক উত্তর:
খ (বায়ুপ্রবাহ)
ব্যাখ্যা:
বায়ুপ্রবাহ বা বায়ুমণ্ডলীয় সঞ্চালন বলতে বিরাট ক্ষেত্র জুড়ে বায়ুর স্থান পরিবর্তনকে বোঝায়। বায়ুপ্রবাহের মাধ্যমেই পৃথিবীপৃষ্ঠে উত্তাপের বিতরণ ঘটে। পৃথিবীর বায়ুমণ্ডল বিবেচনায় সূর্যের তাপ পৃথিবীতে বিভিন্ন স্থানে বিভিন্নভাবে পড়ে , যার ফলে কোনো স্থান যখন সরাসরি উত্তপ্ত হয় , তখন তুলনামূলক শীতল স্থানের দিকে উত্তপ্ত বায়ু প্রবাহিত হয়। বায়ুর ধর্মই হলো বায়ু অধিক উষ্ণ স্থান থেকে শীতল স্থানের দিকে প্রবাহিত হয় , আর একারণেই পৃথিবীতে বায়ুপ্রবাহের ঘটনা ঘটে। এই বায়ুপ্রবাহ যখন সীমাবদ্ধ মাত্রায় হয় , তখন দখিনা হাওয়ার মতো সুখকর অনুভূতি বয়ে আনে , আবার যখন তা মাত্রাতিরিক্ত হয় , তখন তা স্থলভাগে ঘূর্ণিঝড় এবং জলভাগে তৈরি করে জলোচ্ছ্বাস । মূলত উচ্চচাপীয় অঞ্চল থেকে নিম্নচাপীয় অঞ্চলে বায়ু প্রবাহিত হয় ।
বায়ুমণ্ডলে শতকরা কতভাগ আর্গন বিদ্যমান?
ক
৭৮.০
খ
০.৪১
গ
০.৩
ঘ
০.৮
সঠিক উত্তর:
ঘ (০.৮)
ব্যাখ্যা:
নাইট্রোজেন - > ৭৮.০২% আর্গন - > ০.৮০% জলীয় বাষ্প - > ০.৪১% এবং কার্বন ডাই - অক্সাইড - > ০.০৩% সুতরাং বায়ুমণ্ডলের শতকরা ০.৮ ভাগ আর্গন বিদ্যমান থাকে।
শীতকালে পায়ের চামড়া ও ঠোঁট ফাটে কেন?
ক
ভেসলিনের অভাবে
খ
অত্যাধিক ঠান্ডায় কোষ মারা যায় বলে
গ
দিনে গরম ও রাতে ঠান্ডা বলে
ঘ
বায়ুর আপেক্ষিক আদ্রতা কম থাকে বলে
সঠিক উত্তর:
ঘ (বায়ুর আপেক্ষিক আদ্রতা কম থাকে বলে)
ব্যাখ্যা:
শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমে যাবার ফলে আমাদের ঘাম কম হয়। যার কারনে সিবেসিয়াস গ্রন্থি থেকে বেরিয়ে আসা তেলতেলে পদার্থ শরীরের চামড়ায় ঠিকমতো ছড়িয়ে পড়তে পারে না। শরীরের শুকনো জায়গাগুলো তখন কুঁচকে গিয়ে ফেটে যায়। শরীরের অন্য জায়গার তুলনায় আমাদের ঠোঁটের চামড়া পাতলা। তাছাড়া ঠোঁটের অবস্থান নাকের ঠিক নিচে থাকার জন্য নিশ্বাসের সাথে বেরিয়ে আসা গরম বাতাস ঠোঁট দুটোকে আরও শুকিয়ে দেয়। যার কারনে শরীরের অন্য জায়গার তুলনায় ঠোঁট বেশী ফাটে ।
বায়ুমন্ডল গঠনের প্রধান উপাদান কোনটি?
ক
অক্সিজেন
খ
কার্বন ডাইঅক্সাইড
গ
ম্যাঙ্গানিজ
ঘ
নাইট্রোজেন
সঠিক উত্তর:
ঘ (নাইট্রোজেন)
ব্যাখ্যা:
পরিমাণের দিক থেকে শুষ্ক বাতাসে ৭৮.০৯% নাইট্রোজেন,২০.৯৫% অক্সিজেন, ০.৯৩% আর্গন, ০.০৩% কার্বন ডাইঅক্সাইড এবং সামান্য পরিমাণে অন্যান্য গ্যাস থাকে। বাতাসে এছাড়াও পরিবর্তনশীল পরিমাণ জলীয় বাষ্প রয়েছে যার গড় প্রায় ১%।
সমুদ্র বায়ু প্রবল বেগে প্রবাহিত হয়-
ক
রাত্রিতে
খ
সকালে
গ
অপরাহ্নে
ঘ
মধ্যাহ্নে
সঠিক উত্তর:
গ (অপরাহ্নে)
ব্যাখ্যা:
সমুদ্র বায়ু সমুদ্র থেকে স্থলভাগের দিকে প্রবাহিত হয়। সূর্য কিরণে দিনের বেলা স্থলভাগ সমুদ্রের পানি অপেক্ষা শীঘ্র ও অধিক উত্তপ্ত হয় এবং সেখানে নিম্নচাপের সৃষ্টি হয়। এই সময় বায়ুর চাপের সমতা রক্ষার জন্য সমুদ্র থেকে শীতল ও উচ্চচাপ বিশিষ্ট বায়ু স্থলভাগের দিকে প্রবাহিত হয়। যাকে সমুদ্র বায়ু বলা হয়ে থাকে। অপরাহ্নে সমুদ্র বায়ু প্রবল বেগে প্রবাহিত হয় ।
ডিমের নরম খোসা শক্ত হয়?
ক
বাতাসের সংস্পর্শে
খ
আলোর সংস্পর্শে
গ
বাতাস ও আলোর সংস্পর্শে
ঘ
অ্যালবুমিনের জন্য
সঠিক উত্তর:
ক (বাতাসের সংস্পর্শে)
ব্যাখ্যা:
ডিমের নরম খোসা শক্ত হওয়ার জন্য বাতাসের সংস্পর্শই প্রধানত দায়ী। ডিম মুরগি বা অন্য প্রাণীর পেটে নরম অবস্থাই থাকে। কিন্তু দেহের বাইরে বাতাসের সংস্পর্শ আসা মাত্রই নরম ডিমের উপরের অংশ শক্ত আস্তরণে পরিণত হয়, এক্ষেত্রে আলোর প্রয়োজন পড়ে না।
প্রাকৃতিক গ্যাস হচ্ছে--
ক
ইথিন
খ
ইথাইন
গ
প্রোপাইন
ঘ
মিথেন
সঠিক উত্তর:
ঘ (মিথেন)
ব্যাখ্যা:
প্রকৃতিতে প্রাপ্ত গ্যাস হচ্ছে মিথেন।
প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি?
ক
হাইড্রোজেন
খ
মিথেন
গ
ইথেন
ঘ
নাইট্রোজেন
সঠিক উত্তর:
খ (মিথেন)
ব্যাখ্যা:
প্রাকৃতিক গ্যাস (Natural Gas) ভূত্বকে প্রাপ্ত দাহ্য গ্যাসের মিশ্রণ । কয়লা ও তেল ছাড়া বিশ্বের তিনটি জীবাশ্ম জ্বালানির অন্যতম। অন্যভাবে বলতে গেলে, স্বাভাবিক চাপ ও তাপে গ্যাস বা বাষ্পাকারে অবস্থিত হাইড্রোকার্বনই প্রাকৃতিক গ্যাস। এর প্রধান গুরুত্বপূর্ণ উপাদান মিথেন হলেও ইথেন, প্রোপেন ও অন্যান্য উপাদানও এতে বিদ্যমান থাকতে পারে। প্রচলিত অপদ্রব্যসমূহের মধ্যে নাইট্রোজেন, কার্বন - ডাই - অক্সাইড ও হাইড্রোজেন সালফাইড অন্তর্ভুক্ত। প্রাকৃতিক গ্যাস স্বয়ংসম্পূর্ণ ভাবেও থাকতে পারে আবার তেল সহযোগেও বিদ্যমান থাকতে পারে।
প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান--
ক
বেনজিন
খ
মিথেন
গ
প্রোপেন
ঘ
ইনানল
সঠিক উত্তর:
খ (মিথেন)
ব্যাখ্যা:
প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান মিথেন হলেও এর সাথে অল্প পরিমাণ অন্যান্য প্যারাফিন হাইড্রোকার্বন যেমন ইথেন , প্রোপেন , বিউটেন , পেন্টেন , হেক্সেন ইত্যাদি থাকে। এছাড়া আরও থাকে নাইট্রোজেন , কার্বন ডাই অক্সাইড ও হাইড্রোজেন সালফাইড ।
বায়ুমন্ডলে অক্সিজেনের পারমাণ কত?
ক
২০.০১%
খ
২১.০৭%
গ
২০.৭১%
ঘ
২১.০১%
সঠিক উত্তর:
গ (২০.৭১%)
ব্যাখ্যা:
বায়ুমণ্ডলের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান গুলো হল : নাইট্রোজেন ঃ ৭৮.০১% অক্সিজেন ঃ২০.৭১% কার্বন ডাই অক্সাইড ঃ০.০৩%
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)