আবহাওয়া ও জলবায়ু
বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার জন্য সাধারণ বিজ্ঞান - আবহাওয়া ও জলবায়ু MCQ প্রশ্নোত্তর। চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক প্রশ্নব্যাংক। — পৃষ্ঠা 2
মোট 93 টি প্রশ্ন | পৃষ্ঠা 2 / 7রান্না করার হাড়ি -পাতিল সাধারণত এলুমিনিয়ামের তৈরি হয়-- এর প্রধান কারণ--
ক
এটি হালকা ও দামে সস্তা
খ
এতে দ্রুত তাপ সঞ্চারিত হয় খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়
গ
এটি সহজ ভেঙে যায় না এবং বেশি গরম সহ্য করতে পারে
ঘ
এটি সব দেশেই পাওয়া যায়
সঠিক উত্তর:
খ (এতে দ্রুত তাপ সঞ্চারিত হয় খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়)
ব্যাখ্যা:
এলুমিনিয়াম এর তাপ পরিবাহিতা বেশি হওয়ায় এটি সহজেই পাত্রে রাখা খাদ্য দ্রব্যকে দ্রুত তাপ প্রদান করতে পারে।
গ্রীষ্মকালে সাদা কাপড় পরা হয়, কারণ--
ক
সাদা কাপড়ের তাপ বিকিরণ বেশি
খ
সাদা কাপড়ের তাপ প্রতিফলন ক্ষমতা বেশি
গ
সাদা কাপড়ের প্রতিসরণ ক্ষমতা বেশি
ঘ
সাদা কাপড় তাপ শোষণ করে না
সঠিক উত্তর:
খ (সাদা কাপড়ের তাপ প্রতিফলন ক্ষমতা বেশি)
ব্যাখ্যা:
গ্রীষ্মকালে সাদা কাপড় পরা হয় কারণ - সাদা কাপড় তাপ শোষণ করে কম এবং প্রতিফলন করে বেশি । আর অন্যান্য রংয়ের কাপড় তাপ শোষণ করে বেশী ।
বাতাসের আর্দ্রতা নির্ণায়ক যন্ত্র ----
ক
ফ্যাদোমিটার
খ
ব্যারোমিটার
গ
অ্যামিটার
ঘ
হাইগ্রোমিটার
সঠিক উত্তর:
ঘ (হাইগ্রোমিটার)
ব্যাখ্যা:
বাতাসের আদ্রতা পরিমাপক যন্ত্র হাইগ্রোমিটার
বায়ুমন্ডলের দ্বিতীয় স্তরটির নাম -
ক
ট্রপোমন্ডল
খ
স্ট্রাটোমন্ডল
গ
এক্সোস্ফিয়ার
ঘ
আয়নোমন্ডল
সঠিক উত্তর:
খ (স্ট্রাটোমন্ডল)
ব্যাখ্যা:
বায়ুমণ্ডল যে সমস্ত উপাদানে গঠিত তাদের প্রকৃতি, বৈশিষ্ট্য ও উষ্ণতার পার্থক্য অনুসারে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে পর্যায়ক্রমে ছয়টি স্তরে ভাগ করা হয়। যথা - ট্রপোমণ্ডল(Troposphere), স্ট্রাটোমণ্ডল(Stratosphere), মেসোমণ্ডল(Mesosphere), তাপমণ্ডল(Thermosphere), এক্সোমণ্ডল(Exosphere) ও চৌম্বকমণ্ডল(Magnetosphere)
প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো ---
ক
নাইট্রোজেন গ্যাস
খ
হাইড্রোজেন গ্যাস
গ
কার্বন মনোক্সাইড
ঘ
মিথেন গ্যাস
সঠিক উত্তর:
ঘ (মিথেন গ্যাস)
ব্যাখ্যা:
প্রাকৃতিক গ্যাসের উপাদাগুলো হলাে: মিথেন ৮০% - ৯০% ,ইথেন ১৩% ,প্রোপেন ৩% । এছাড়া বিউটেন, ইথিলিন ও নাইট্রোজেনও কিছু পরিমাণ থাকে। আমাদের বাংলাদেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ ৯৫% - ৯৯%।
প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে-
ক
হাইড্রোজেন
খ
নাইট্রোজেন
গ
মিথেন
ঘ
হাইড্রোজেন সালফাইড
সঠিক উত্তর:
গ (মিথেন)
ব্যাখ্যা:
প্রাকৃতিক গ্যাসের উপাদান গুলোর মধ্যে মিথেন ৮০ - ৯০% ইথেন ১৩% প্রোপেন ৩% । এছাড়া বিউটেন, ইথিলিন ও নাইট্রোজেন কিছু পরিমাণে থাকে। এ উপাদানগুলোর মধ্যে প্রধান হলো মিথেন। আমাদের দেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ ৯৫ - ৯৯%।
পাহাড়ের চূঁড়ায় পানির স্ফটনাঙ্ক কমে যায় কারণঐ উচ্চতায়-
ক
বায়ুর চাপ বেশী
খ
সূর্যতাপের প্রখরতা বেশি
গ
সূর্যতাপের প্রখরতা কম
ঘ
বায়ুর চাপ কম
সঠিক উত্তর:
ঘ (বায়ুর চাপ কম)
ব্যাখ্যা:
পাহাড়ের চূঁড়ায় বায়ুর পরিমাণ কমে যায় কারণ ঐ উচ্চতায় - - বায়ুর চাপ কম। উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুর চাপ কমতে থাকে। পাহাড়ের চূড়ায় বায়ুর চাপ কম থাকায় পানি অর্থাৎ পানির স্ফুটনাঙ্ক কমে যায় 100'C এর কম তাপমাত্রায় ফুটতে শুরু করে অর্থাৎ পানির স্ফুটনাঙ্ক ও কমে যায়। তাই উঁচু পাহাড়ে রান্নাবান্না করা অসুবিধাজনক।
”হাড়িভাঙ্গা” নাম কোন ফলের?
ক
কলা
খ
আম
গ
লিচু
ঘ
পেঁপে
সঠিক উত্তর:
খ (আম)
ব্যাখ্যা:
হাড়িভাঙ্গা নাম আম ফলের । হাড়িভাঙ্গা আম বাংলাদেশের একটি বিখ্যাত ও সুস্বাদু আম। বিশ্ব বিখ্যাত এ হাড়িভাঙ্গা আমের উৎপত্তি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়ন থেকে। বিশ্বখ্যাত, স্বাদে গন্ধে অতুলনীয় বাংলাদেশের আশ বিহীন হাড়িভাঙ্গা আম। গাছ লক্ষ্যণীয় ও আকর্ষণীয়। ডগা পূষ্ট ও বলিষ্ঠ। ডালে জোড়কলম লাগালে গাছ অতি দ্রুত বৃদ্ধি পায়। চারা রোপনের পরবর্তী বছরেই মুকুল আসে। হাড়িভাঙ্গা আম গাছের অন্যতম বৈশিষ্ট্য হলো গাছের ডালপালা উর্ধ্বমূখী বা আকাশচুম্বী হওয়ার চেয়ে পাশে বেশি বিস্তৃত হয়। উচ্চতা কম হওয়ায় ঝড় - বাতাসে গাছ উপড়ে পড়েনা এবং আম কম ঝরে।
বায়ুর উপাদান নয় যা তা হলো-
ক
নাইট্রোজেন
খ
জলীয় বাষ্প
গ
হাইড্রোজেন
ঘ
অক্সিজেন
সঠিক উত্তর:
গ (হাইড্রোজেন)
ব্যাখ্যা:
বায়ুর চারটি উপাদানের নাম হলো - ১. নাইট্রোজেন, ২. অক্সিজেন, ৩. কার্বন ডাইঅক্সাইড এবং ৪. জলীয় বাষ্প।
শীতকালে আমাদের দেশে ভিজা কাপড় দ্রুত শুকায় এবং গায়ের চামড়া বা ঠোঁট ফেটে যায় কারণ-
ক
আপেক্ষিক আর্দ্রাতা কম থাকে বলে
খ
সকালে কুয়াশা থাকে বলে
গ
তাপমাত্রা কম থাকে বলে
ঘ
আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকে বলে
সঠিক উত্তর:
ক (আপেক্ষিক আর্দ্রাতা কম থাকে বলে)
ভুমি থেকে বহু উপরে উঠলে শ্বাসকষ্ট হয়,কারণ-
ক
উপরে বায়ুর চাপ বেশি
খ
উপরে বায়ুতে ওজন কম
গ
খ ও গ উভয়টি ঠিক
ঘ
উপরে বায়র চাপ কম
সঠিক উত্তর:
ঘ (উপরে বায়র চাপ কম)
ব্যাখ্যা:
প্রশ্ন: ভূমি থেকে বহু উপরে উঠলে শ্বাসকষ্ট হয়, কারণ - - - - - - - উত্তর: উপরে বায়ুচাপ কম ব্যাখ্যা: যতই উপরে যাওয়া হয় ততই বায়ুর চাপ ও অক্সিজেন কমতে থাকে, ফলে ভূমি থেকে উপরে উঠলে শ্বাসকষ্ট হয়।
ফ্যান চালালে আমরা ঠান্ডা অনুভব করি, কারণ ফ্যান-
ক
বাতাস কে ঠান্ডা করে
খ
ঘাম কমিয়ে দেয়
গ
শরীর থেকে বাস্পীভবনের হার বাড়িয়ে দেয়
ঘ
ঠান্ডা বাতাস তৈরী করে
সঠিক উত্তর:
গ (শরীর থেকে বাস্পীভবনের হার বাড়িয়ে দেয়)
ব্যাখ্যা:
প্রশ্ন: ফ্যান চালালে আমরা ঠান্ডা অনুভব করি কারণ - - - - - উত্তর: শরীর থেকে বাষ্পীভবনের হার বাড়িয়ে দেয় ব্যাখ্যা: পাখার সাহায্যে বাতাসে শরীর থেকে ঘাম বাষ্পে পরিণত হওয়ার সময় শরীর থেকে প্রয়োজনীয় সুপ্ততাপ গ্রহণ করে শরীরকে শীতল করে। এজন্য ফ্যান চালালে আমরা ঠান্ডা অনুভব করি।
রোদে কাপড় শুকায় কোন প্রক্রিয়ায়?
ক
স্ফুটন
খ
উর্ধ্বপাতন
গ
ঘনীভবন
ঘ
বাষ্পীভবন
সঠিক উত্তর:
ঘ (বাষ্পীভবন)
ব্যাখ্যা:
ভিজা কাপড় রোদে দিলে পানি বাষ্পাকারে বের হয়ে গেলে কাপড় শুকিয়ে যায়। অর্থাৎ বাষ্পীভবন প্রক্রিয়ায় রোদে কাপড় শুকায়।
প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান নিচের কোনটি?
ক
N2 গ্যাস
খ
CH4 গ্যাস
গ
CH3 গ্যাস
ঘ
H2 গ্যাস
সঠিক উত্তর:
খ (CH4 গ্যাস)
ব্যাখ্যা:
প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান CH4 গ্যাস । প্রাকৃতিক গ্যাসের উপাদান গুলোর মধ্যে মিথেন (CH4) ৮০ - ৯০%, ইথেন ১৩%, প্রোপেন ৩% । এছাড়া বিউটেন, ইথিলিন ও নাইট্রোজেন কিছু পরিমাণে থাকে । এ উপাদানগুলোর মধ্যে প্রধান হলো মিথেন (CH4) ।
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)