বাংলাদেশের সংস্কৃতি
ভূগোল, পরিবেশ ও দূর্যোগ ব্যবস্থা বিষয়ের বাংলাদেশের সংস্কৃতি অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও ব্যাখ্যাসহ সমাধান। বিসিএস ও চাকরির সেরা প্রস্তুতি।
মোট 111 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 8বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন-----
ক
লক্ষ্মণ সেন
খ
আকবর
গ
বিজয় সেন
ঘ
ইলিয়াস শাহ
সঠিক উত্তর:
খ (আকবর)
ব্যাখ্যা:
সম্রাট আকবরের আদেশ মতে রাজকীয় জ্যোতির্বিজ্ঞানী ফতেহউল্লাহ সিরাজি সৌর সন এবং আরবি হিজরী সনের উপর ভিত্তি করে নতুন বাংলা সনের নিয়ম বিনির্মাণ করেন। ১৫৮৪ খ্রিষ্টাব্দের ১০ই মার্চ বা ১১ই মার্চ থেকে বাংলা সন গণনা শুরু হয়। তবে এই গণনা পদ্ধতি কার্যকর করা হয় আকবরের সিংহাসন আরোহণের সময় (৫ই নভেম্বর, ১৫৫৬) থেকে। প্রথমে এই সনের নাম ছিল ফসলি সন, পরে "বঙ্গাব্দ" বা বাংলা বর্ষ নামে পরিচিত হয়।
'গম্ভীরা' বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত?
ক
পার্বত্য চট্টগ্রাম
খ
রাজশাহী
গ
রংপুর
ঘ
সিলেট
সঠিক উত্তর:
খ (রাজশাহী)
ব্যাখ্যা:
গম্ভীরা গান এক প্রকার জনপ্রিয় লোকসঙ্গীত । সাধারণত বৃহত্তর রাজশাহী অঞ্চলে এ গান প্রচলিত । ' গম্ভীরা ' হচ্ছে এক প্রকার উৎসব । ধারণা করা হয় যে , গম্ভীরা উৎসবের প্রচলন হয়েছে শিবপূজাকে কেন্দ্র করে ।
বাংলায় নববর্ষ চালু করেন-
ক
আকবর
খ
ইলিয়াস শাহ
গ
বিজয় সেন
ঘ
লক্ষ্মন সেন
সঠিক উত্তর:
ক (আকবর)
ব্যাখ্যা:
ইতিহাস অনুসন্ধান করে জানা যায় , ' পহেলা বৈশাখ ' কিম্বা ' বাংলা নববর্ষে ' র গোড়াপত্তন হয়েছে . মোগল সম্রাট আকবরের হাত ধরে ।
জনাব এফ আর খান বাংলাদেশের জন্য গৌরব। তিনি কি ছিলেন?
ক
স্থপতি
খ
আণবিক বিজ্ঞানী
গ
কম্পিউটার বিজ্ঞানী
ঘ
ক্যান্সার চিকিৎসক
সঠিক উত্তর:
ক (স্থপতি)
ব্যাখ্যা:
জনাব এফ আর খান বাংলাদেশের জন্য গৌরব। তিনি ছিলেন স্থপতি। ফজলুর রহমান খান (১৯২৯ - ১৯৮২) বিশ্বখ্যাত বাংলাদেশী স্থপতি ও পুরকৌশলী। তিনি পৃথিবীর অন্যতম উচ্চ ভবন শিকাগোর সিয়ার্স টাওয়ার (বর্তমানে উইওলস টাওয়ার) - এর নকশা প্রণয়ন করেন। তাকে বিংশ শতকের শ্রেষ্ঠ প্রকৌশলী বলা হয়।
'ওয়ানগালা' উৎসব কাদের?
ক
চাকমাদের
খ
গারোদের
গ
রাখাইন
ঘ
মারমাদের
সঠিক উত্তর:
খ (গারোদের)
ব্যাখ্যা:
' ওয়ানগালা' হচ্ছে গারো সম্প্রদায়ের একটি নবান্ন উৎসব। বিজু চাকমাদের উৎসব। সাংগ্রাই মারমাদের উৎসব।
ফরিদপুর অঞ্চলের ঐতিহ্যবাহী নৃত্যের নাম কি ?
ক
জারি
খ
বল
গ
ঝুমুর
ঘ
ধূপ
সঠিক উত্তর:
ঘ (ধূপ)
ব্যাখ্যা:
ফরিদপুর অঞ্চলের ঐতিহ্যবাহী নৃত্যের নাম ধূপ। ফরিদপুর জেলার প্রতিষ্ঠা ১৭৮৬ সালে। মতান্তরে এ - জেলা প্রতিষ্ঠিত হয় ১৮১৫ সালে। ফরিদপুরের নামকরণ করা হয়েছে এখানকার প্রখ্যাত সুফি সাধক শাহ শেখ ফরিদুদ্দিনের নামানুসারে। এ জেলার পূর্বনাম ছিল ‘‘ফতেহাবাদ। ফরিদপুর জেলার প্রতিষ্ঠা সন ১৭৮৬ হলেও তখন এটির নাম ছিল জালালপুর এবং প্রধান কার্যালয় ছিল ঢাকা। এ অঞ্চলের ঐতিহ্যবাহী নৃত্যের নাম হলো ধূপ।
১৯৯৫ সালে বেইজিং-এ অনুষ্ঠিত চতুর্থ বিশ্ব নারী সম্মেলনের মূল শ্লোগান কি ছিল?
ক
নারীর দৃষ্টিতে বিশ্বকে দেখ
খ
নারীর অধিকার মানবাধিকার
গ
নারী নির্যাতন বন্ধ কর
ঘ
বিশ্বর নারীরা এক হও
সঠিক উত্তর:
ক (নারীর দৃষ্টিতে বিশ্বকে দেখ)
ব্যাখ্যা:
১৯৯৫ সালের সেপ্টেম্বর মাসে চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত চতুর্থ বিশ্ব নারী সম্মেলন গৃহীত হয় বেইজিং কর্মপরিকল্পনা।
আজকের বাংলা সনের কত তারিখ?
ক
২৯ মাঘ ১৪২২
খ
২৯ মাঘ ১৪২১
গ
৩০ মাঘ ১৪২১
ঘ
৩০ মাঘ ১৪২২
সঠিক উত্তর:
ঘ (৩০ মাঘ ১৪২২)
ব্যাখ্যা:
যদি ১লা জানুয়ারি থেকে ১৩এপ্রিলের মধ্য হয় তাহলে ইংরেজি সাল থেকে ৫৯৪ আর ১৩ এপ্রিলের পর হলে ৫৯৩ বিয়োগ করলেই বাংলা সন বের করতে হয়।
কার্তিক - অগ্রহায়ণ এই মাস নিয়ে _______ কাল।
ক
বর্ষা
খ
হেমন্ত
গ
বসন্ত
ঘ
শরৎ
সঠিক উত্তর:
খ (হেমন্ত)
ব্যাখ্যা:
কার্তিক - অগ্রহায়ণ এই মাস নিয়ে হেমন্ত কাল। হেমন্ত হলো ষড়ঋতুর চতুর্থ ঋতু, যা কার্তিক ও অগ্রহায়ণ মাসের সমন্বয়ে গঠিত। শরৎকালের পর এই ঋতুর আগমন। এর পরে আসে শীত, তাই হেমন্তকে বলা হয় শীতের পূর্বাভাস। কৃত্তিকা ও আর্দ্রা এ দুটি তারার নাম অনুসারে নাম রাখা হয়েছে কার্তিক ও অগ্রহায়ণ মাসের। ‘মরা কার্তিকের পর আসে সর্বজনীন লৌকিক উৎসব নবান্ন। ‘অগ্র ও ‘হায়ণ এ দুঅংশের অর্থ যথাক্রমে ‘ধান ও ‘কাটার মওসুম। সম্রাট আকবর অগ্রহায়ণ মাসকেই বছরের প্রথম মাস বা খাজনা তোলার মাস ঘোষণা দিয়েছিলেন।
২৪ এপ্রিল ২০০৯ তারিখে বাংলা সনের কত তারিখ কোন মাস?
ক
৮ই বৈশাখ
খ
১০ই বৈশাখ
গ
১১ই বৈশাখ
ঘ
৯ই বৈশাখ
সঠিক উত্তর:
গ (১১ই বৈশাখ)
ব্যাখ্যা:
২৪ এপ্রিল ২০০৯ তারিখে বাংলা সনের ১১ই বৈশাখ।
সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ কোথায় জন্মগ্রহণ করেন?
ক
ব্রাহ্মণবাড়িয়া
খ
মুর্শিদাবাদ
গ
কোলকাতা
ঘ
চট্টগ্রাম
সঠিক উত্তর:
ক (ব্রাহ্মণবাড়িয়া)
ব্যাখ্যা:
সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ জন্মগ্রহণ করেন ব্রাহ্মণবাড়িয়াতে। উস্তাদ আলাউদ্দিন খাঁ (৮ অক্টোবর ১৮৬২ - ৬ সেপ্টেম্বর ১৯৭২) একজন বাঙালি সঙ্গীতজ্ঞ। বাবা আলাউদ্দিন খান নামেও তিনি পরিচিত ছিলেন। সেতার ও সানাই এবং রাগ সঙ্গীতে বিখ্যাত ঘরানার গুরু হিসাবে সারা বিশ্বে তিনি প্রখ্যাত। মূলত সরোদই তার শাস্ত্রীয় সঙ্গীতের বাহন হলেও সাক্সোফোন, বেহালা, ট্রাম্পেট সহ আরো অনেক বাদ্যযন্ত্রে তার যোগ্যতা ছিল অপরিসীম। আলাউদ্দিন খাঁর জন্ম তৎকালীন ত্রিপুরা প্রদেশের শিবপুর গ্রামে যা বর্তমানে বাংলাদেশের ব্রাহ্মনবাড়িয়া জেলার অন্তর্গত।
বাংলার নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন ----
ক
ফখরুদ্দিন মোবারক শাহ
খ
সম্রাট আকবর
গ
সম্রাট বাবর
ঘ
ইলিয়াস শাহ
সঠিক উত্তর:
খ (সম্রাট আকবর)
ব্যাখ্যা:
কৃষিকাজের সুবিধার্থেই মোগল সম্রাট আকবর ১৫৮৪ খ্রিষ্টাব্দের ১০/১১ মার্চ বাংলা সন প্রবর্তন করেন এবং তা ১৫৫৬ সালের ৫ নভেম্বর তার সিংহাসনে আরোহণের সময় থেকে কার্যকর হয় । হিজরি চান্দ্রসন ও বাংলা সৌরসনকে ভিত্তি করে বাংলা সন প্রবর্তিত হয়। আর বাংলা নববর্ষ পালন শুরু করেন সম্রাট আকবরই।
বাংলার নববর্ষ ‘পহেলা বৈশাখ’ কে চালু করেছিলেন?
ক
সম্রাট আকবর
খ
ইলিয়াস শাহ
গ
বিজয় সেন
ঘ
সম্রাট বাবর
সঠিক উত্তর:
ক (সম্রাট আকবর)
ব্যাখ্যা:
বাংলার নববর্ষ ‘পহেলা বৈশাখ সম্রাট আকবর চালু করেছিলেন। খাজনা আদায়ে সুষ্ঠুতা প্রণয়নের লক্ষ্যে মুঘল সম্রাট আকবর বাংলা সনের প্রবর্তন করেন। তিনি মূলত প্রাচীন বর্ষপঞ্জিতে সংস্কার আনার আদেশ দেন। সম্রাটের আদেশ মতে রাজকীয় জ্যোতির্বিজ্ঞানী ফতেহউল্লাহ সিরাজি সৌর সন এবং আরবি হিজরী সনের উপর ভিত্তি করে নতুন বাংলা সনের নিয়ম বিনির্মাণ করেন। ১৫৮৪ খ্রিষ্টাব্দের ১০ই মার্চ বা ১১ই মার্চ থেকে বাংলা সন গণনা শুরু হয়। তবে এই গণনা পদ্ধতি কার্যকর করা হয় আকবরের সিংহাসন আরোহণের সময় (৫ই নভেম্বর, ১৫৫৬) থেকে। প্রথমে এই সনের নাম ছিল ফসলি সন, পরে "বঙ্গাব্দ" বা বাংলা বর্ষ নামে পরিচিত হয়। আকবরের সময়কাল থেকেই পহেলা বৈশাখ উদ্যাপন শুরু হয়। তখন প্রত্যেককে বাংলা চৈত্র মাসের শেষ দিনের মধ্যে সকল খাজনা, মাশুল ও শুল্ক পরিশোধ করতে বাধ্য থাকত।
'সব কটা জানালা খুলে দাও না'- এর গীতিকার কে ?
ক
আলতাফ মাহমুদ
খ
মুনীর চৌধুরী
গ
ড. আবু হেনা মোস্তফা কামাল
ঘ
নজরুল ইসলাম বাবু
সঠিক উত্তর:
ঘ (নজরুল ইসলাম বাবু)
ব্যাখ্যা:
'সব কটা জানালা খুলে দাও না' - এর গীতিকার নজরুল ইসলাম বাবু। নজরুল ইসলাম বাবু (১৭ জুলাই ১৯৪৯ - ১৪ সেপ্টেম্বর ১৯৯০) বাংলাদেশের একজন গীতিকবি ও বীর মুক্তিযোদ্ধা। "সব কটা জানালা খুলে দাও না", "একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার" গানের গীতিকার তিনি। ১৯৯১ সালে মুক্তিপ্রাপ্ত পদ্মা মেঘনা যমুনা চলচ্চিত্রের গীত রচনার জন্য তিনি শ্রেষ্ঠ গীতিকার বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
"Stop Genocide" প্রামাণ্য চিত্রটি নির্মাণ করে কে?
ক
চাষী নজরুল ইসলাম
খ
জহির রায়হান
গ
তারেক মাসুদ
ঘ
ফেরদৌস হায়দার
সঠিক উত্তর:
খ (জহির রায়হান)
ব্যাখ্যা:
জহির রায়হান একজন চলচ্চির নির্মাতা ও লেখক। ১৯৩৫ সালে তিনি ফেনী জেলার মজুপ্রর গ্রামে জন্মগ্রহণ করেন । ছাত্রজীবনেই তিনি লেখালেখিতে আগ্রহ প্রকাশ করেন। ১৯৬২ বঙ্গাব্দে তার প্রথম গল্পসমগ্র সূর্যগ্রহণ' প্রকাশিত হয়। ১৯৬১ সালে তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘কখনও আসেনি' মুক্তি পায়। তারপর একের পর এক তার নির্মিত চলচ্চিত্র মুক্তি পেতে থাকে। এসব থেকে নেয়া, আনোয়ারা, সঙ্গম এবং বাহানা। ১৯৭১ - এর ২৪ মার্চের পর তিনি কলকাতায় যান। সেখান থেকে পাকিভানি সামরিক জাভার গণহত্যার চিত্র সম্বলিত Stop Genocide নির্মাণ করেন। ছবিটি পৃথিবী জুড়ে আলোড়ন সৃষ্টি করে।
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)