বাংলাদেশের সংস্কৃতি
ভূগোল, পরিবেশ ও দূর্যোগ ব্যবস্থা বিষয়ের বাংলাদেশের সংস্কৃতি অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও ব্যাখ্যাসহ সমাধান। বিসিএস ও চাকরির সেরা প্রস্তুতি। — পৃষ্ঠা 2
মোট 111 টি প্রশ্ন | পৃষ্ঠা 2 / 8মহাত্মা গান্ধীর হত্যাকারী
ক
বলরাম গডসে
খ
ক্ষুদিরাম
গ
আকবর খা
ঘ
নাথুরাম গডসে
সঠিক উত্তর:
ঘ (নাথুরাম গডসে)
ব্যাখ্যা:
মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসে। নাথুরাম বিনায়ক গডসে (১৯ মে ১৯১০ - ১৫ নভেম্বর ১৯৪৯) মহাত্মা গান্ধীর ঘাতক, যিনি ১৯৪৮ সালের ৩০ জানুয়ারী নয়াদিল্লীতে খুব কাছে থেকে গান্ধীর বুকে তিনবার গুলি চালিয়েছিলেন। মহারাষ্ট্রের পুনে থেকে আসা হিন্দু জাতীয়তাবাদের একজন আইনজীবী গডসে বিশ্বাস করেতেন যে, গান্ধী ভারত বিভাগের সময় ভারতের মুসলমানদের রাজনৈতিক দাবির পক্ষে ছিলেন, নারায়ণ আপ্তে এবং আরও ছয় জনের মিলে হত্যার পরিকল্পনা করেছিলেন। এক বছরেরও বেশি সময় ধরে চলমান বিচারের পরে, ১৯৪৯ সালের ৮ নভেম্বর গডসেকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ১৯৪৯ সালের ১৫ নভেম্বর আম্বালা কেন্দ্রীয় কারাগারে তার ফাঁসি কার্যকর করা হয়েছিল।
বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন-
ক
ফকরুদ্দিন মোবারক শাহ
খ
সম্রাট আকবর
গ
সম্রাট বাবর
ঘ
ইলিয়াস শাহ
সঠিক উত্তর:
খ (সম্রাট আকবর)
ব্যাখ্যা:
বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন - সম্রাট আকবর। পয়লা বৈশাখ বা পহেলা বৈশাখ (বাংলা পঞ্জিকার প্রথম মাস বৈশাখের ১ তারিখ) বঙ্গাব্দের প্রথম দিন, তথা বাংলা নববর্ষ। দিনটি সকল বাঙালী জাতির ঐতিহ্যবাহী বর্ষবরণের দিন। দিনটি বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে নববর্ষ হিসেবে বিশেষ উৎসবের সাথে পালিত হয়। ত্রিপুরায় বসবাসরত বাঙালিরাও এই উৎসবে অংশ নিয়ে থাকে। সে হিসেবে এটি বাঙালিদের একটি সর্বজনীন লোকউৎসব হিসাবে বিবেচিত।
বাংলাদেশের গৌরব জনাব এফ,আর, খান (ফজলুর রহমান খান) পেশায় কি ছিলেন?
ক
চিকিৎসক
খ
স্থপতি
গ
কৃষি বিজ্ঞানী
ঘ
কম্পিউটার বিজ্ঞানী
সঠিক উত্তর:
খ (স্থপতি)
ব্যাখ্যা:
ফজলুর রহমান খান (১৯২৯ - ১৯৮২) বিশ্বখ্যাত বাংলাদেশী স্থপতি ও পুরকৌশলী। তিনি পৃথিবীর অন্যতম উচ্চ ভবন শিকাগোর সিয়ার্স টাওয়ার (বর্তমানে উইওলস টাওয়ার) - এর নকশা প্রণয়ন করেন। তাকে বিংশ শতকের শ্রেষ্ঠ প্রকৌশলী বলা হয়।
’ভাটিয়ালী’ কোন্ অঞ্চলের গান?
ক
রংপুর
খ
ময়মনসিংহ
গ
বরিশাল
ঘ
দিনাজপুর
সঠিক উত্তর:
খ (ময়মনসিংহ)
ব্যাখ্যা:
ভাটিয়ালী বাংলাদেশ এবং ভারতের ভাটি অঞ্চলের জনপ্রিয় গান। বাংলাদেশে বিশেষকরে নদ - নদী পূর্ণ ময়মনসিংহ অঞ্চলের ব্রহ্মপুত্র নদের উত্তর - পূর্ব দিকের অঞ্চলগুলোতে ভাটিয়ালী গানের মূল সৃষ্টি, চর্চাস্থল এবং সেখানেই এই লোকসঙ্গীতের ব্যাপক প্রভাব রয়েছে। বাউলদের মতে ভাটিয়ালী গান হলো তাদের প্রকৃতিতত্ত্ব ভাগের গান। ভাটিয়ালী গানের মূল বৈশিষ্টা হলো এ গানগুলো রচিত হয় মূলত মাঝি, নৌকা, দাড়, গুন ইত্যাদি বিষয়ে।
'সব কটা জানালা খুলে দাওনা.............. ওরা আসল........চুপি চুপি.......... " গানটির সুরকার কে?
ক
আহমদ ইমতিয়াজ বুলবুল
খ
ফজলে খোদা
গ
কে জি মোস্তফা
ঘ
হুমায়ূন আহমেদ
সঠিক উত্তর:
ক (আহমদ ইমতিয়াজ বুলবুল)
ব্যাখ্যা:
ব্যাখাঃ " সব কটা জানালা খুলে দাও না........ ওরা আসবে........ চুপি চুপি......... " এই গানটির সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল, গীতিকার নজরুল ইসলাম বাবু, এবং মূল শিল্পি সাবিনা ইয়াসমিন।
বাংলা নববর্ষ ১লা বৈশাখ চালু করেন-
ক
ফখরুদ্দিন মোবারক শাহ
খ
সম্রাট আকবর
গ
শের শাহ
ঘ
ইলিয়াস শাহ
সঠিক উত্তর:
খ (সম্রাট আকবর)
ব্যাখ্যা:
বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ চালু করেন সম্রাট আকবর । তার পুরো নাম আব্দুল - ফথ জালাল উদ্দিন মোহাম্মদ আকবর। তিনি ছিলেন মুঘল সাম্রাজ্যের তৃতীয় সম্রাট, মোগল বংশের সর্বশ্রেষ্ঠ শাসক আব্দুল - ফথ জালাল উদ্দিন মোহাম্মদ আকবর। ১৫৩০ খ্রিষ্টাব্দে মোগল সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট হুমায়ুন - এর মৃত্যুর পর, তাঁর জ্যেষ্ঠপুত্র আকবর মাত্র ১৪ বছর বয়সে সিংহাসনে বসেন। মায়ের নাম হামিদা বানু।
'পঞ্চইন্দ্রিয়' তৈলচিত্রের চিত্রশিল্পী কে?
ক
লিওনার্দো দা- ভিঞ্চি
খ
মাইকেল অ্যাঞ্জেলা
গ
পাবলো পিকাসো
ঘ
মকবুল ফিদা হোসেন
সঠিক উত্তর:
ঘ (মকবুল ফিদা হোসেন)
গম্ভীরা গানের উৎপত্তি কোথায়?
ক
মালদহ
খ
দিনাজপুর
গ
রংপুুর
ঘ
চাপাইনবাবগঞ্জ
সঠিক উত্তর:
ক (মালদহ)
ব্যাখ্যা:
গম্ভীরা গানের উৎপত্তি মালদহ। গম্ভীরা বাংলাদেশের উত্তর অঞ্চল তথা রাজশাহী অঞ্চলের গান। এই গানের উৎপত্তি ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলায়।
সঙ্গীত শিল্পী আব্বাসউদ্দিন আহমেদ কত সালে জন্মগ্রহন করেন?
ক
১৯১০
খ
১৮৮৯
গ
১৯০১
ঘ
১৯১৭
সঠিক উত্তর:
গ (১৯০১)
ব্যাখ্যা:
সঙ্গীত শিল্পী আব্বাসউদ্দিন আহমেদ ১৯০১ সালে জন্মগ্রহন করেন। সংগীত শিল্পী আব্বাস উদ্দিন আহমেদ ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমার বলরামপুর গ্রামের ২৭ অক্টোবর ১৯০১ জন্মগ্রহণ করেন। তিনি মারা যান ৩০ ডিসেম্বর ১৯৫৯।
বাংলা নববষের 'পহেলা বৈশাখ চালু করেছিলেন-
ক
লক্ষন সেন
খ
সম্রাট আকবর
গ
সম্রাট শাহজাহান
ঘ
বিজয় সেন
সঠিক উত্তর:
খ (সম্রাট আকবর)
ব্যাখ্যা:
সম্রাট আকবর বাংলা নববর্ষ " পহেলা বৈশাখ " চালু করেন। তিনি ১৫৮৪ সালে বাংলা সন প্রবর্তন করেন। লক্ষণ সেন হলো সেন বংশের সর্বশেষ ও বাংলার শেষ হিন্দু রাজা। সঠিক উত্তর - সম্রাট আকবর।
বাংলাদেশের একটি আঞ্চলিক নৃত্য 'জারি' হলো-
ক
সিলেট অঞ্চলের
খ
যশোর অঞ্চলের
গ
রংপুর অঞ্চলের
ঘ
ঢাকা অঞ্চলের
সঠিক উত্তর:
ঘ (ঢাকা অঞ্চলের)
ব্যাখ্যা:
অঞ্চল - আঞ্চলিক নৃত্য ঢাকা, ময়মনসিংহ - জারি রংপুর, রাজশাহী - ঝুমুর খুলনা, ফরিদপুর, যশোর - ধুপ সিলেট - মণিপুরী
'ধনধান্য পুষ্পে ভরা, আমাদের এই বসুন্ধরা" গানটি রচয়িতা -
ক
রবীন্দ্রনাথ ঠাকুর
খ
দ্বিজেন্দ্রলাল রায়
গ
রথীন্দ্রনাথ রায়
ঘ
অবনীন্দ্রনাথা ঠাকুর
সঠিক উত্তর:
খ (দ্বিজেন্দ্রলাল রায়)
ব্যাখ্যা:
বাংলা সাহিত্যে ডি. এল. রায় নামে পরিচিত (১৮৬৩ - ১৯১৩) কবি ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় ‘ধনধান্য পুস্পভরা, আমাদের এই বসুন্ধরা গানটির রচয়িতা। এছাড়া ‘বঙ্গ আমার জননী আমার, ‘যে দিন সুনীল জলধি হতে ইত্যাদি দেশাত্নবোধক গানও তিনি রচনা করেন। পক্ষান্তরে, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের জাতীয় সঙ্গীত ‘আমার সোনার বাংলাসহ অসংখ্য গান রচনা করেছেন।
বাংলাদেশের রণ সংগীতের রচয়িতা কে ?
ক
রবীন্দ্রনাথ ঠাকুর
খ
নজরুল ইসলাম
গ
শামসুর রাহমান
ঘ
জসিমউদদীন
সঠিক উত্তর:
খ (নজরুল ইসলাম)
ব্যাখ্যা:
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বাংলাদেশের রণসঙ্গীত ‘চল চল চল এর রচয়িতা। সরকারি কোনো অনুষ্ঠানে গানটির প্রথম ২১ চরণ বাজিয়ে শুনানো হয়। অন্যদিকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত ‘আমার সোনার বাংলা – রচয়িতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।
বাংলাদেশের ক্রীড়া সংগীতের সুরকার কে?
ক
কাজী নজরুল ইসলাম
খ
সত্য সাহা
গ
সমর দাস
ঘ
খন্দকার নূরুল আলম
সঠিক উত্তর:
ঘ (খন্দকার নূরুল আলম)
ব্যাখ্যা:
সেলিমা রহমান রচিত ‘বাংলাদেশের দুরন্ত সন্তান আমরা দুর্দম দুর্জয় নামক গানটি বাংলাদেশের ক্রীড়া সংগীত। বাংলাদেশের ক্রীড়া সংগীতের সুরকার - খন্দকার নূরুল আলম। এটি ১০ চরণ বিশিষ্ট।
বাংলাদেশের রণসঙ্গীতটির সুরকার কে?
ক
রবীন্দ্রনাথ ঠাকুর
খ
সমর দাস
গ
শেখ লুৎফর রহমান
ঘ
কাজী নজরুল ইসলাম
সঠিক উত্তর:
ঘ (কাজী নজরুল ইসলাম)
ব্যাখ্যা:
১৯৯৬ সালের ৫ ডিসেম্বর নজরুলের চল্ চল্ চল্ সংগীতকে বাংলাদেশের পদাতিক বাহিনীর রণসংগীত হিসেবে প্রচলন করা হয়।
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)