প্রাচীন সভ্যতা

ভূগোল, পরিবেশ ও দূর্যোগ ব্যবস্থা বিষয়ের প্রাচীন সভ্যতা অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও ব্যাখ্যাসহ সমাধান। বিসিএস ও চাকরির সেরা প্রস্তুতি।

মোট 31 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 3
1
কোনটি সবচেয়ে প্রাচীন সভ্যতা?
ক মিশরীয়
খ চৈনিক
গ পারস্য
ঘ গ্রিক
সঠিক উত্তর: ক (মিশরীয়)
ব্যাখ্যা:
প্রশ্ন: কোনটি সবচেয়ে প্রাচীন সভ্যতা? উত্তর :মিশরীয় ব্যাখ্যা: প্রদত্ত অপশন গুলোর মধ্যে মিশরীয় সভ্যতা হচ্ছে সবচেয়ে প্রাচীন সভ্যতা । খ্রিস্টপূর্ব 5000 অব্দে, বিশেষ করে নবোপলীয় যুগে এ সভ্যতা বা মিশরীয় ইতিহাসের সূচনা হয় । যা 2500 বছরের বেশি সময় ধরে স্থায়ী ছিল । বস্তুত, মেসোপটেমীয় সভ্যতা হলো পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা।
2
মেসোপটেমিয়া সভ্যতা কোথায় অবস্থিত ?
ক জর্ডান
খ ইরাক
গ সিরিয়া
ঘ ইরান
সঠিক উত্তর: খ (ইরাক)
ব্যাখ্যা:
মেসোপটেমিয়া অর্থ - দুইটি নদীর মধ্যবর্তী ভূমি। বর্তমান ইরাকের টাইগ্রিস বা দজলা এবং ইউফ্রেটিস বা ফোরাত নদী দুইটির মধ্যবর্তী অঞ্চলে গড়ে উঠেছিল এ সভ্যতা। তুরস্কের অ্যানাতোলিয়া (আমেনিয়া) পর্বতমালা হতেই টাইগ্রিস ও ইউফ্রেটিস নদী দুটির পলি সমৃদ্ধ এই অঞ্চলে এরূপ সভ্যতার বিকাশ ঘটতে সহযোগিতা করেছিল।
3
ওয়ারী- বটেশ্বরের সভ্যতা কত প্রাচীন?
ক ২৫০০ বছর
খ ৩০০০ বছর
গ ১৫০০ বছর
ঘ ১০০০ বছর
সঠিক উত্তর: ক (২৫০০ বছর)
ব্যাখ্যা:
ওয়ারী - বটেশ্বরের সভ্যতা ২৫০০ বছর প্রাচীন। উয়ারী - বটেশ্বর বাংলাদেশের রাজধানী শহর ঢাকা থেকে ৭০ কিলোমিটার উত্তর - পূর্বে নরসিংদীর বেলাবো ও শিবপুর উপজেলায় অবস্থিত উয়ারী ও বটেশ্বর নামীয় দুটি গ্রামব্যাপী একটি প্রত্নতাত্ত্বিক স্থান। ধারণা করা হয় এটি মাটির নিচে অবস্থিত একটি দুর্গ - নগরী। বিশেষজ্ঞদের ধারণা অনুযায়ী এটি প্রায় আড়াই হাজার বছরের পুরনো। তবে ২০০০ খ্রিষ্টাব্দে আবিষ্কৃত কিছু প্রত্ন নিদর্শনে মার্কিন যুক্তরাষ্ট্র, নেদারল্যাণ্ডস এবং নিউ জিল্যাণ্ড তিনটি দেশের পরীক্ষাগারে কার্বন - ১৪ পরীক্ষার প্রেক্ষিতে উয়ারীর বসতিকে খ্রিস্টপূর্ব ৪৫০ অব্দের বলে নিশ্চিত করা হয়েছে।
4
সাম্প্রতিক সপ্তাশ্চার্যের একটি হলো মাচুপিচু । এটি কোন সভ্যতার নিদর্শন ?
ক ইনকা
খ মোহাক
গ আজটেক
ঘ মায়া
সঠিক উত্তর: ক (ইনকা)
ব্যাখ্যা:
মাচু পিকচু কলম্বাসের আমেরিকা আবিষ্কারের আগের সময়কার একটি ইনকা শহর। সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা ২৪০০ মিটার। এটি পেরুর উরুবাম্বা উপত্যকার (Valle de Urubamba) ওপরে একটি পর্বতচূড়ায় অবস্থিত। ইনকা সভ্যতার সবচেয়ে পরিচিত নিদর্শন। যাকে প্রায়শঃ ইনকাদের হারানো শহর বলা হয়। এটি ১৪৫০ সালের দিকে নির্মিত হয়, কিন্তু এর এক শ বছর পর ইনকা সভ্যতা যখন স্পেন দ্বারা আক্রান্ত হয় তখন এটি পরিত্যাক্ত হয়ে পড়ে।
5
মানব সভ্যতায় ফিনিশীয়দের অবদান কি?
ক স্থাপত্য
খ বর্ণমালা
গ মানচিত্র
ঘ চিত্রকলা
সঠিক উত্তর: খ (বর্ণমালা)
ব্যাখ্যা:
ফিনিশীয় বর্ণমালা হচ্ছে একটি প্রাচীন লিখনপদ্ধতি। এটির শিলালিপি খ্রিষ্টপূর্ব ১০৫০ সালেরও পুরনো। যাচাই করা সবচে প্রাচীন বর্ণমালা এটি। এই ফিনিশীয় বর্ণমালায় রয়েছে ২২টি অক্ষর, হয়, যার সবই ব্যঞ্জনবর্ণ, এবং আবজাদ হিসেবে বর্ণনা করা হয়। ফিনিশীয় ভাষা লুইখতে এটি ব্যবহৃত হতো যা ফিনিশীয় সভ্যতার সময় উত্তরাঞ্চলের একটি সেমিটিক ভাষা ছিল।
6
কত খ্রিস্টপূর্বাব্দে সিন্ধু সভ্যতার পতন হয়?
ক ১৫০০
খ ৩০০০
গ ১২৮০
ঘ ২৭৫০
সঠিক উত্তর: ঘ (২৭৫০)
ব্যাখ্যা:
সিন্ধু সভ্যতা ছিল একটি ব্রোঞ্জ যুগীয় সভ্যতা (৩৩০০ – ১৩০০ খ্রিষ্টপূর্বাব্দ। পূর্ণবর্ধিত কাল ২৬০০ – ১৯০০ খ্রিষ্টপূর্বাব্দ)। এই সভ্যতার কেন্দ্র ছিল মূলত ভারতীয় উপমহাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থিত সিন্ধু নদ অববাহিকা। প্রথম দিকে এই সভ্যতা পাঞ্জাব অঞ্চলের সিন্ধু অববাহিকায় বিকাশ লাভ করে। পরে তা প্রসারিত হয় ঘগ্গর - হকরা নদী উপত্যকাও গঙ্গা - যমুনা দোয়াব অঞ্চল পর্যন্ত। সিন্ধু সভ্যতার পতন ঘটেছিল ২৭৫০ খ্রিস্টাব্দে।
7
বিশ্বের প্রাচীন সভ্যতার দেশ-
ক গ্রিস
খ রোম
গ ভারত
ঘ মেসোপটিমিয়া
সঠিক উত্তর: ঘ (মেসোপটিমিয়া)
ব্যাখ্যা:
মেসোপটেমিয়া বর্তমান ইরাকের টাইগ্রিস বা দজলা ও ইউফ্রেটিস বা ফোরাত নদী দুটির মধ্যবর্তী অঞ্চলে গড়ে উঠেছিল। অধুনা ইরাক, সিরিয়ার উত্তরাংশ, তুরষ্কের উত্তরাংশ এবং ইরানের খুযেস্তান প্রদেশের অঞ্চলগুলোই প্রাচীন কালে মেসোপটেমিয়ার অন্তর্গত ছিল বলে মনে করা হয় । মেসোপটেমিয় সভ্যতা পৃথিবীর প্রাচীনতম সভ্যতার অন্যতম।
8
সবচেয়ে প্রাচীন সভ্যতা কোনটি?
ক মিশরীয় সভ্যতা
খ ব্যাবিলনীয় সভ্যতা
গ সিন্ধু সভ্যতা
ঘ সুমেরীয় সভ্যতা
সঠিক উত্তর: ঘ (সুমেরীয় সভ্যতা)
ব্যাখ্যা:
সুমেরীয় ধর্ম ছিল প্রাচীন মেসোপটেমিয়ার প্রথম সাক্ষর সভ্যতা সুমেরের অধিবাসীগণ কর্তৃক আচরিত ও অনুসৃত ধর্ম। সুমেরীয়রা মনে করত, প্রাকৃতিক ও সামাজিক শৃঙ্খলার সঙ্গে সম্পর্কিত সকল বিষয়ের জন্য দায়ী তাদের দেবদেবীরা। সবচেয়ে প্রাচীন সভ্যতা হলো সুমেরীয় সভ্যতা।
9
মানব সভ্যতার শুরু হয় কী থেকে ?
ক শিল্প থেকে
খ জঙ্গল থেকে
গ আগুনের ব‍্যবহার থেকে
ঘ কৃষি থেকে
সঠিক উত্তর: ঘ (কৃষি থেকে)
10
”মহেঞ্জোদারো” কোন সভ্যতার অংশ?
ক মিসর
খ রোমান
গ মেসোপটেমিয়া
ঘ সিন্ধু
সঠিক উত্তর: ঘ (সিন্ধু)
ব্যাখ্যা:
মহেঞ্জোদারো সিন্ধু সভ্যতার অংশ । মহেঞ্জোদারো ছিল প্রাচীন ভারতের সিন্ধু সভ্যতার বৃহত্তম নগর - বসতিগুলির মধ্যে অন্যতম। এটি অধুনা পাকিস্তান রাষ্ট্রের সিন্ধু প্রদেশের লারকানা জেলায় অবস্থিত। ২৬০০ খ্রিষ্টপূর্বাব্দ নাগাদ নির্মিত এই শহরটি ছিল বিশ্বের প্রাচীনতম শহরগুলির অন্যতম এবং প্রাচীন মিশর, মেসোপটেমিয়া ও ক্রিটের সভ্যতার সমসাময়িক। এই শহরের পুরাতাত্ত্বিক ধ্বংসাবশেষ বর্তমানে একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। এটিকে "একটি প্রাচীন সিন্ধু মহানগর" নামেও অভিহিত করা হয়। ১৯২২ সালে রাখালদাস বন্দ্যোপাধ্যায় নামের এক বাঙালি এই শহর আবিষ্কার করেন । ১৯৮০ সালে এ শহরটিকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করা হয় ।
11
হরপ্পা ও মহেঞ্জোদারোতে প্রাপ্ত সভ্যতা ইতিহাসে কোন সভ্যতা হিসাবে পরিচিত?
ক ক্যালডীয় সভ্যতা
খ সিন্ধু সভ্যতা
গ ইনকা সভ্যতা
ঘ অ্যাসিরীয় সভ্যতা
সঠিক উত্তর: খ (সিন্ধু সভ্যতা)
ব্যাখ্যা:
হরপ্পা ও মহেঞ্জোদারোতে প্রাপ্ত সভ্যতা ইতিহাসে সিন্ধু সভ্যতা হিসাবে পরিচিত । হরপ্পা ও মহেঞ্জোদারোতে প্রাপ্ত সভ্যতা ইতিহাসে 'সিন্ধু সভ্যতা' হিসেবে পরিচিত । এ সভ্যতার নিদর্শন পাওয়া যায় পাকিস্তানের পাঞ্জাব, সিন্ধু প্রদেশ এবং ভারতের পাঞ্জাব, রাজস্থান, গুজরাটের বিভিন্ন অংশ জুড়ে (খ্রিস্টপূর্ব ৩৫০০ অব্দ থেকে খ্রিস্টপূর্ব ১৫০০ অব্দ পর্যন্ত ) । উল্লেখ্য, সিন্ধুনদের অববাহিকায় গড়ে উঠেছিল বলে এ সভ্যতার নাম দেয়া হয় 'সিন্ধু সভ্যতা' ।
12
১২ মাসে বছর ও ৩০ দিনে মাস এ গণনারীতি কাদের?
ক আরবীয়দের
খ দাবিয়ুসের
গ ক্যাম্বসেসের
ঘ মিশরীয়দের
সঠিক উত্তর: ঘ (মিশরীয়দের)
ব্যাখ্যা:
১২ মাসে বছর ও ৩০ দিনে মাস এ গণনারীতি মিশরীয়দের। মিশরীয়রা বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছেন। স্থাপত্য ক্ষেত্রে অন্যতম অবদান পিরামিড, ভাস্কর্য শিল্পের ক্ষেত্রে স্ফিংস মূর্তি। কারুশিল্পের মধ্যে কম্বল, পর্দা, কুশন ইত্যাদি। নগর সভ্যতার বিকাশের শুরুতে মিশরীয়রা লিখন পদ্ধতির উদ্ভাবন করেছিল।
13
বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোনটি ?
ক সিন্ধু সভ্যতা
খ ভারত সভ্যতা
গ মিশরীয় সভ্যতা
ঘ মেসোপটিমিয়া সভ্যতা
সঠিক উত্তর: ঘ (মেসোপটিমিয়া সভ্যতা)
ব্যাখ্যা:
বিশ্বের সবচেয়ে প্রাচীনতম সভ্যতা মেসোপটেমীয় সভ্যতা গড়ে ওঠে মেসোপটেমিয়ায়। সিন্ধু সভ্যতা গড়ে ওঠে পাকিস্তানের মহেঞ্জোদারো হরপ্পাতে। মিশরীয় সভ্যতা গড়ে উঠে নীল নদীর তীরে।
14
সভ্যতার ইতিহাসে ফিনিশীয়দের সবচেয়ে বড় অবদান হলো-
ক মুদ্রার প্রচলন
খ চিত্রলেখা
গ আগ্নেয়াস্ত্র
ঘ বর্ণমালার উদ্ভব
সঠিক উত্তর: ঘ (বর্ণমালার উদ্ভব)
ব্যাখ্যা:
ফিনিশীয় সভ্যতার সবচেয়ে বড় অবদান বর্ণমালা উদ্ভাবন বা লিখন পদ্ধতির আবিস্কার। তাদের ২২টি বর্ণ ছিল। এছাড়া তারা ব্যবসায় - বাণিজ্য ও নৌকা তৈরিতে অবদান রাখেন।
15
সভ্যতার ইতিহাসে ফিনিশীয়দের সবচেয়ে বড় অবদান-
ক বর্ণমালা
খ চিত্রকলা
গ মুদ্রার প্রচলন
ঘ স্থাপত্য
সঠিক উত্তর: ক (বর্ণমালা)
ব্যাখ্যা:
সভ্যতার ইতিহাসে ফিনিশীয়দের সবচেয়ে বড় অবদান হল বর্ণমালা (Alphabet) এর উদ্ভাবন। তারা ২২ টি ব্যঞ্জনবর্ণের (Consonants) উদ্ভাবন করে। আধুনিক বর্ণমালার সূচনা হয় এখান থেকে। ফিনিশীয়দের উদ্ভাবিত বর্ণমালার সাথে পরবর্তীতে গ্রিকরা স্বরবর্ণ (Vowels) যােগ করে বর্ণমালাকে সম্পূর্ণ করে।
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)