প্রাচীন সভ্যতা

ভূগোল, পরিবেশ ও দূর্যোগ ব্যবস্থা বিষয়ের প্রাচীন সভ্যতা অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও ব্যাখ্যাসহ সমাধান। বিসিএস ও চাকরির সেরা প্রস্তুতি। — পৃষ্ঠা 2

মোট 31 টি প্রশ্ন | পৃষ্ঠা 2 / 3
16
স্নায়ুযুদ্ধোত্তর বিশ্বে সভ্যতার সংঘাত হবে বলে কে মত প্রকাশ করেন?
ক হেনরি কিসিঞ্জার
খ স্যামুয়েল হানটিংটন
গ জন মেজর
ঘ প্রেসিডেন্ট বুশ
সঠিক উত্তর: খ (স্যামুয়েল হানটিংটন)
17
পাহাড়পুর কোন সভ্যতার নিদর্শন?
ক বৌদ্ধ সভ্যতার
খ খ্রিস্টীয় সভ্যতার
গ মুসলিম সভ্যতার
ঘ হিন্দু সভ্যতার
সঠিক উত্তর: ক (বৌদ্ধ সভ্যতার)
ব্যাখ্যা:
পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর বিহার বা সোমপুর মহাবিহার বর্তমানে ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন বৌদ্ধ বিহার। পালবংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপালদেব অষ্টম শতকের শেষের দিকে বা নবম শতকে এই বিহার তৈরি করছিলেন। ১৮৭৯ সালে স্যার কানিংহাম এই বিশাল কীর্তি আবিষ্কার করেন। ১৯৮৫ সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয়।
18
হরোপ্পা মহেঞ্জোদারো কোন সভ্যতার অন্তর্ভুক্ত?
ক রোমান
খ সিন্ধু
গ চৈনিক
ঘ গ্রীক
সঠিক উত্তর: খ (সিন্ধু)
ব্যাখ্যা:
ব্যাখাঃ হরোপ্পা ও মহেঞ্জোদারো সিন্ধু সভ্যতার দুটি শহর। হরোপ্পা বর্তমানে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মন্টেগো মারি জেলায় এবং মহেঞ্জোদারো সিন্ধু প্রদেশের লারকানা জেলায় অবস্থিত।
19
হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা হিসেবে পরিচিত?
ক মায়া
খ সিন্ধু
গ অ্যাসিরিয়
ঘ চৈনিক
সঠিক উত্তর: খ (সিন্ধু)
ব্যাখ্যা:
মহেঞ্জোদারো ছিল প্রাচীন ভারতের সিন্ধু সভ্যতার বৃহত্তম নগর - বসতিগুলির মধ্যে অন্যতম। এটি অধুনা পাকিস্তান রাষ্ট্রের সিন্ধু প্রদেশের লারকানা জেলায় অবস্থিত। ২৬০০ খ্রিষ্টপূর্বাব্দ নাগাদ নির্মিত এই শহরটি ছিল বিশ্বের প্রাচীনতম শহরগুলির অন্যতম এবং প্রাচীন মিশর, মেসোপটেমিয়া ও ক্রিটের সভ্যতার সমসাময়িক। এই শহরের পুরাতাত্ত্বিক ধ্বংসাবশেষ বর্তমানে একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। এটিকে "একটি প্রাচীন সিন্ধু মহানগর" নামেও অভিহিত করা হয়।
20
মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছিল কোথায়?
ক হোয়াংহো নদীর তীরে
খ নীলনদের তীরে
গ ট্রাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে
ঘ ইয়াংসিকিয়াং নদীর তীরে
সঠিক উত্তর: গ (ট্রাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে)
ব্যাখ্যা:
ইরাক, ইরান, সিরিয়া এবং তুরঙ্ক অঞ্চল জুড়ে বিস্তৃত ছিল বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা মেসোপটেমিয়া ।সেচ নির্ভর প্রাচীন এ সভ্যতাটি গড়ে উঠেছিল ইউফ্রেটিস ও টাইগ্রিস (দজলা ও ফোরাত) নদীর তীরে।
21
বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল-
ক গ্রিসে
খ রোমে
গ আরবে
ঘ মেসোপটেমিয়ায়
সঠিক উত্তর: ঘ (মেসোপটেমিয়ায়)
ব্যাখ্যা:
বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল মেসোপটেমিয়ায়। 'মেসোপটেমিয়া' গ্রিক শব্দ যার অর্থ দুই নদীর মধ্যবর্তী ভূমিকে হচ্ছে টাইগ্রিস (দজলা) ও ইউফ্রেটিস (ফোরাত)। খ্রিস্টপূর্ব ৫০০ অব্দে বর্তমান ইরাকে এ সভ্যতার বিকাশ ঘটে।
22
বিশ্বের সবচেয়ে প্রাচীনতম সভ্যতা কোনটি?
ক মিশরীয়
খ চৈনিক
গ মেসোপটেমীয়
ঘ পারস্য
সঠিক উত্তর: গ (মেসোপটেমীয়)
23
মহেঞ্জোদারো সভ্যতা কোথায় অবস্থিত?
ক পাঞ্জাব প্রদেশে
খ আফগানিস্তান
গ পেশোয়ারে
ঘ সিন্ধু প্রদেশে
সঠিক উত্তর: ঘ (সিন্ধু প্রদেশে)
ব্যাখ্যা:
মহেঞ্জোদারোর ধ্বংসাবশেষ, বর্তমান সিন্ধু, পাকিস্তান। এটি অধুনা পাকিস্তান রাষ্ট্রের সিন্ধু প্রদেশের লারকানা জেলায় অবস্থিত। ২৬০০ খ্রিষ্টপূর্বাব্দ নাগাদ নির্মিত এই শহরটি ছিল বিশ্বের প্রাচীনতম শহরগুলির অন্যতম এবং প্রাচীন মিশর, মেসোপটেমিয়া ও ক্রিটের সভ্যতার সমসাময়িক।
24
কোন সভ্যতাটি প্রাচীনতম?
ক গ্রীক সভ্যতা
খ সুমেরীয় সভ্যতা
গ মিশরীয় সভ্যতা
ঘ সিন্ধু সভ্যতা
সঠিক উত্তর: খ (সুমেরীয় সভ্যতা)
ব্যাখ্যা:
বর্তমান ইরাকের টাইগ্রীস ও ইউফ্রেটিস (তৎকালীন দজলা ও ফোরাত) নদীর মধ্যবর্তী উর্বর স্থানে সুমেরীয় সভ্যতার গোড়াপত্তন ঘটে। পশ্চিম এশিয়ার জাতিগোষ্ঠীর মধ্যে নবপোলয়ী পর্যায় থেকে উত্তরণ ঘটিয়ে মেসোপটেমিয়া অঞ্চলে প্রথম যে সভ্যতা গড়ে উঠে তাই সুমেরীয় সভ্যতা। এ জন্যই সুমেরীয় সভ্যতাকে মেসোপটেমিয়া সভ্যতার স্রষ্টা বলা হয়। সুমেরীয় সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান তাদের লিখনপদ্ধতি আবিষ্কার। লিখিতভাবে পাওয়া পৃথিবীর সবচেয়ে প্রাচীন ভাষা সুমেরীয় ভাষা। এ লিখনপদ্ধতি আবিষ্কারের পূর্বে মিশরের সুমেরীয় লেখন ধারণা ছিলো চিত্রভিত্তিক।
25
মায়া সভ্যতাটি আবিষ্কার হয়-
ক উত্তর আমেরিকায়
খ মধ্য আফ্রিকায়
গ মধ্য আমেরিকায়
ঘ দক্ষিণ আমেরিকায়
সঠিক উত্তর: গ (মধ্য আমেরিকায়)
26
ইনকা সভ্যতার বিকাশ ঘটে কোন অঞ্চলে?
ক জেরুজালেম
খ রোম
গ মিশর
ঘ পেরু
সঠিক উত্তর: ঘ (পেরু)
27
সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা?
ক তাম্র
খ সুমেরীয়
গ শহর ভিত্তিক
ঘ আর্য
সঠিক উত্তর: ক (তাম্র)
ব্যাখ্যা:
সিন্ধু সভ্যতা ছিল একটি ব্রোঞ্জ যুগীয় সভ্যতা (৩৩০০ – ১৩০০ খ্রিষ্টপূর্বাব্দ; পূর্ণবর্ধিত কাল ২৬০০ – ১৯০০ খ্রিষ্টপূর্বাব্দ)। এই সভ্যতার কেন্দ্র ছিল মূলত ভারতীয় উপমহাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থিত সিন্ধু নদ অববাহিকা। এই সভ্যতা প্রস্তর যুগে বিকাশ লাভ করে (প্রাচীন যুগকেই প্রস্তর যুগ বলে)।
28
হরোপ্পা মহেঞ্জাদারো কোন সভ্যতার অন্তর্ভক্ত?
ক রোমান
খ সিন্ধু
গ চৈনিক
ঘ গ্রীক
সঠিক উত্তর: খ (সিন্ধু)
29
প্যালেস্টাইরে কোন সভ্যতা গড়ে উঠেছিল?
ক ফিনিশীয় সভ্যতা
খ হিব্রু সভ্যতা
গ ব্যাবিলনীয় সভ্যতা
ঘ পারসিক সভ্যতা
সঠিক উত্তর: খ (হিব্রু সভ্যতা)
30
মেসোপটেমিয়া সভ্যতা কোথায় গড়ে উঠেছিল?
ক হোয়াংহো নদীর তীরে
খ নীল নদের তীরে
গ টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে
ঘ ইয়াংসিকিয়াং নদীর তীরে
সঠিক উত্তর: গ (টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে)
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)