প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2022-(১ম ধাপ-৩০৭১) (22-04-2022) || 2022
বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রশ্নব্যাংক - প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2022-(১ম ধাপ-৩০৭১) (22-04-2022) || 2022 MCQ প্রশ্নোত্তর। চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক প্রশ্নব্যাংক।
মোট 74 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 5নিচের কোনটি মৌলিক সংখ্যা?
ক
৯
খ
৪
গ
২
ঘ
৮
সঠিক উত্তর:
গ (২)
ব্যাখ্যা:
১ থেকে বড় যে সংখ্যাটি ১ ও ঐ সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয় সেই সংখ্যাটিকে মৌলিক সংখ্যা বলে। প্রশ্নের অপশনে, ৯ সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য। ৮ সংখ্যাটি ২ ও ৪ দ্বারা বিভাজ্য। ৪ সংখ্যাটি ২ দ্বারা বিভাজ্য। তাই সঠিক উত্তরঃ ২ মৌলিক সংখ্যা।
চার অংকের বৃহত্তম সংখ্যা হতে তিন অংকের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল কত হবে?
ক
৮৮৯৮
খ
৯৯৯৯
গ
৯১৯৯
ঘ
৯৮৯৯
সঠিক উত্তর:
ঘ (৯৮৯৯)
ব্যাখ্যা:
চার অঙ্কের বৃহত্তম সংখ্যা বলতে ৯৯৯৯ কে বোঝানো হচ্ছে। একই সাথে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা বলতে তিনটে ৯৯৯ কে বুঝতে পারি। চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলতে ১০০০ কে বোঝানো হচ্ছে। একই সাথে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলতে ১০০ কে বুঝতে পারি। তাহলে সমাধানটি হলো, চার অঙ্কের বৃহত্তম সংখ্যা - তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ৯৯৯৯ - ১০০ = ৯৮৯৯
x + y = 12 এবং x - y = 2 হলে xy এর মান কত?
ক
৪৫
খ
৪০
গ
৩৫
ঘ
৩০
সঠিক উত্তর:
গ (৩৫)
ব্যাখ্যা:
xy  =  x + y22  - x - y22       =  1222  -  222       =  62  -  12      =  36  - 1       =  35 
০.০০০১ এর বর্গমূল কোনটি?
ক
.০১
খ
.২
গ
.১
ঘ
১
সঠিক উত্তর:
ক (.০১)
ব্যাখ্যা:
অপশন থেকে আমরা খুব সহজেই সঠিক উত্তর বের করতে পারি। যেমন - ০.০১ x ০.০১ = ০.০০০১ সুতরাং ০.০০০১ এর বর্গমূল ০.০১
৬ ফুট অন্তর বৃক্ষের চারা রোপণ করা হলে ১০০ গজ দীর্ঘ রাস্তায় সবোর্চ্চ কতগুলো চারা রোপণ করা যাবে?
ক
৭
খ
৫১
গ
৬০
ঘ
৫০
সঠিক উত্তর:
খ (৫১)
ব্যাখ্যা:
আমরা জানি, ১ গজ = ৩ ফুট সুতরাং, ১০০ গজ = (১০০ × ৩) ফুট বা ৩০০ ফুট। মোট বৃক্ষের চারা প্রয়োজন হবে, ( ৩০০ ÷ ৬ )+ ১ টি = (৫০ + ১) টি = ৫১ টি। সুতরাং সর্বোচ্চ ৫১ টি চারা রোপণ করা যাবে।
Learn the poem ____ heart
ক
by
খ
in
গ
with
ঘ
within
সঠিক উত্তর:
ক (by)
ব্যাখ্যা:
Learn something by heart (মুখস্ত করা ) একটি idiomatic expression । তাই সঠিক উত্তর হবে Learn the poem by heart
I water the plants. The word 'water' is used as-
ক
verb
খ
Noun
গ
Pronoun
ঘ
adverb
সঠিক উত্তর:
ক (verb)
ব্যাখ্যা:
Verb কাকে বলে? Verb: যে শব্দ দ্বারা কোন কাজ করা হয় বা হয়ে থাকে বুঝায় তাকে Verb বলে। যেমন: Do, come, eat, go, Play ইত্যাদি সহজ কথায়, Subject যে কাজ করে তাই হল ইংরেজির Verb (ক্রিয়া পদ). যেমনঃ I play football in the afternoon. (এখানে Play দিয়ে কোন কাজ করা বুঝাচ্ছে তাই Play হলো Verb). এভাবে, Eat, See, Go, Take, Write, Sing, Open, Draw ইত্যাদি এগুলো হলো ইংরেজির Verb. Verb এর প্রকারভেদঃ Verb এর প্রকারভেদ ভাল করে বুঝতে নিচের Info graph - প্রেজেন্টেশনটি টি ভাল করে দেখে নিন। Verb কত প্রকার ও কি কি? Verb এর প্রকারভেদ: Verb প্রধানত দুই প্রকার। যথা : A. Finite verb (সমাপিকা ক্রিয়া) B. Non - finite verb (অসমাপিকা ক্রিয়া) A.Finite Verb দুই প্রকার, যথাঃ 1.Principal Verb (প্রধান ক্রিয়া) 2.Auxiliary Verb (সাহায্যকারী ক্রিয়া) B.Non - finite Verb তিন প্রকার, যথাঃ 1.Infinitive 2.Participle 3.Gerund Principal Verb আবার দুই প্রকার, যথাঃ 1.Transitive (সকর্মক ক্রিয়া) 2.Intransitive (অকর্মক ক্রিয়া) Auxiliary দুই প্রকার, যথাঃ 1.Primary 2.Modals Participle তিন প্রকার, যথাঃ 1.Present participle 2.Past participle 3.Perfect participle Finite Verb কাকে বলে? A. Finite Verb (সমাপিকা ক্রিয়া) : যে সব Verb দ্বারা বক্তার বক্তব্য সম্পূর্ণরূপে শেষ হয় তাকে Finite Verb বলে। এই Verb গুলো Subject এর Number, Person ও Tense অনুযায়ী ভিন্ন ভিন্ন হয়। Example : He eats rice. We played football yesterday. Finite Verb কত প্রকার? : Finite Verb দুই প্রকার। যথা : i.Principal verb ii. Auxiliary Verb. Principal Verb কাকে বলে? a. Principal Verb (প্রধান ক্রিয়া) : যে Verb নিজেই স্বাধীনভাবে অন্য Verb এর সাহায্য ছাড়াই কোন কাজ শেষ করে তাকে Principal Verb বলে। Example : He eats. They run in the field. Principal Verb দুই প্রকার। যথা : i.Transitive Verb ii.Intransitive Verb. Transitive Verb কাকে বলে? Transitive Verb (সকর্মক ক্রিয়া) : যে সমস্ত Verb এর Object বা কর্ম থাকে তাদেরকে Transitive Verb বলে। Tense ও Subject এর Person, Number অনুযায়ী এদের রূপের পরিবর্তন ঘটে। Example : He plays football. We run a race. Intransitive Verb কাকে বলে? II. Intransitive Verb (অকর্মক ক্রিয়া): যে Verb এর Object বা কর্ম থাকে না তাদেরকে Intransitive Verb বলে। এদের পরে কোনো Object থাকে না। Tense ভেদে Subject এর Person ও Number অনুযায়ী এদের রূপের পরিবর্তন ঘটে Example : The pen writes well. She looks nice. Auxiliary Verb কাকে বলে? b. Auxiliary Verb (সাহায্যকারী ক্রিয়া) : যে Verb এর নিজের কোন অর্থ থাকে না, Sentence - এ Tense ও Mood প্রকাশ করতে Principal Verb কে সাহায্য করে তাকে Auxiliary Verb বলে। Auxiliary Verb এর তালিকা: am, is, are, was, were, be, being, been, have, has, had, shall, should, will, would, may, might, can, could, do, does, did, used (to), ought (to), dare (to) Auxiliary Verb এর প্রকারভেদ : Auxiliary Verb সমূহকে দুই ভাগে ভাগ করা যায়। যথা : I.Primary Auxiliary II.Modal Auxiliary Primary Auxiliary Verb কাকে বলে? Primary Auxiliary Verb: যে Verb গুলোকে বাক্যে Helping বা Auxiliary এবং কখনো কখনো Ordinary Verb হিসেবে ব্যবহৃত হয় তাদেরকে Primary Auxiliaries বলে। Primary Auxiliaries গুলো নিম্নরূপ : Verb to be : am, is, are, was, were Verb to have : have, has, had Verb to do : do, does, did II. Modal Auxiliaries: ক্রিয়া সম্পাদনের ক্ষেত্রে Mood বা ধরণ বুঝানোর জন্য যে Auxiliary গুলো ব্যবহৃত হয় সেগুলোকে Modal Auxiliary বলে। Modal Auxiliary গুলো নিম্নরূপ : Shall, should, will, would, may, might, can, could, Used (to), ought (to), dare (to) Non - finite Verb কাকে বলে? B. Non - finite Verb (অসমাপিকা ক্রিয়া) : যে Verb দ্বারা কোন বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশ পায় না এবং Subject এর Number ও Person দ্বারা যে Verb এর কোন রূপের পরিবর্তন হয় না তাকে Non - finite Verb বলে। Non - finite Verb এর প্রকারভেদ : Non - finite Verb তিন ভাগে বিভক্ত। যথা : I.Infinitive II.Participle III.Gerund i. Infinitive : Verb এর Present form এর আগে to বসিয়ে Infinitive গঠন করা হয়। Example : To tell a lie is a great sin. We come to see. Participle Verb কাকে বলে? b. Participle : Verb যে রূপ একসঙ্গে Verb ও Adjective এর কাজ সম্পন্ন করে তাকে Participle বলে। I saw some flying birds in the sky. (এখানে flying দ্বারা পাখি গুলোর কাজ এবং উড়ন্ত অবস্থা যা Adjective পকাশ করছে।) Participle কত প্রকার : Participle তিন প্রকার। যথা : I. Present Participle : Verb এর ing form যখন Verb ও Adjective এর কাজ করে তখন তাকে Present Participle বলে। Example : The news is interesting. II. Past Participle : যে Participle দ্বারা অতীতে কোন কাজ সম্পন্ন হয়েছে বোঝায় তাকে Past Participle বলে। Example : We got a decorated class room. He had played there. III. Perfect Participle : যদি Verb এর Past Participle এর পূর্বে having যুক্ত হয়ে Adjective ও Verb এর কার্য সম্পাদন করে তখন তাকে Perfect Participle বলে। Example : The sun having risen, darkness is disappeared. Gerund কাকে বলে? C. Gerund : Gerund হল (verb + ing) যার মধ্যে Noun ও Verb এর শক্তি কাজ করে। অর্থাৎ ing যুক্ত Verb টি Noun ও Verb হিসেবে কাজ করে। Example : Rina is fond of reading newspaper. Sleeping is essential for us. Walking is a good exercise Verb এর ভিডিও টিউটোরিয়াল লিংকঃ
If the price is low, demand _______
ক
will be increased
খ
is increased
গ
would be increased
ঘ
will increase
সঠিক উত্তর:
ঘ (will increase)
ব্যাখ্যা:
1st Conditional: নিয়মঃ If + simple present/present indefinite, Future indefinite. Example: If the price is low, demand will increase. অর্থাৎ, যদি দাম কম হয়, (তাহলে) চাহিদা বাড়বে।
জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ কত সালে প্রবর্তন করা হয়?
ক
২০১৩
খ
২০১১
গ
২০১২
ঘ
২০১০
সঠিক উত্তর:
খ (২০১১)
ব্যাখ্যা:
‘চলো, সবাই স্কুলে যাই এই প্রতিপাদ্য নিয়ে ৯ জানুয়ারি ২০১১ থেকে শুরু হয়েছে 'জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ - ২০১১ মানব সম্পদ উন্নয়ন এবং মনুষ্যত্ব বিকাশে শিক্ষার কোন বিকল্প নাই। আর প্রাথমিক শিক্ষাই হচ্ছে সকল শিক্ষার মূল ভিত্তি।এ উপলব্ধি থেকেই "চলো, সবাই স্কুলে যাই" এই প্রতিপাদ্য নিয়ে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা ও প্রাথমিক শিক্ষা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যকে সামনে রেখে ৯ জানুয়ারি ২০১১ থেকে শুরু হয়েছে 'জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ - ২০১১।'
বাঙালি জাতির মুক্তির সনদ ৬ দফার ২য় দফাটি নিচের কোনটির সাথে সম্পর্কিত?
ক
বৈদেশিক বাণিজ্য
খ
রাজস্ব
গ
কেন্দ্রীয় সরকার
ঘ
মুদ্রা বা অর্থ
সঠিক উত্তর:
গ (কেন্দ্রীয় সরকার)
ব্যাখ্যা:
১৯৬৬ সালের ছয় দফা দাবিসমূহ প্রস্তাব - ১ : শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রের প্রকৃতি: লাহোর প্রস্তাবের ভিত্তিতে সংবিধান রচনা করে পাকিস্তানকে একটি ফেডারেশনে পরিণত করতে হবে, যেখানে সংসদীয় পদ্ধতির সরকার থাকবে এবং প্রাপ্তবয়স্ক নাগরিকদের ভোটে নির্বাচিত আইন পরিষদ সার্বভৌম হবে; প্রস্তাব - ২:কেন্দ্রীয় সরকারের ক্ষমতা: কেন্দ্রীয় (ফেডারেল) সরকারের ক্ষমতা কেবল মাত্র দু'টি ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে - যথা, দেশরক্ষা ও বৈদেশিক নীতি। অবশিষ্ট সকল বিষয়ে অঙ্গ - রাষ্ট্রগুলির ক্ষমতা থাকবে নিরঙ্কুশ। প্রস্তাব - ৩:মুদ্রা বা অর্থ - সম্বন্ধীয় ক্ষমতা: মুদ্রার ব্যাপারে নিম্নলিখিত দু'টির যে কোন একটি প্রস্তাব গ্রহণ করা চলতে পারেঃ - (ক) সমগ্র দেশের জন্যে দু'টি পৃথক, অথচ অবাধে বিনিময়যোগ্য মুদ্রা চালু থাকবে। </dd> অথবা (খ) বর্তমান নিয়মে সমগ্র দেশের জন্যে কেবল মাত্র একটি মুদ্রাই চালু থাকতে পারে। তবে সেক্ষেত্রে শাসনতন্ত্রে এমন ফলপ্রসূ ব্যবস্থা রাখতে হবে যাতে করে পূর্ব - পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে মূলধন পাচারের পথ বন্ধ হয়। এক্ষেত্রে পূর্ব পাকিস্তানের জন্য পৃথক ব্যাংকিং রিজার্ভেরও পত্তন করতে হবে এবং পূর্ব পাকিস্তানের জন্য পৃথক আর্থিক বা অর্থবিষয়ক নীতি প্রবর্তন করতে হবে। </dd> প্রস্তাব - ৪:রাজস্ব, কর, বা শুল্ক সম্বন্ধীয় ক্ষমতা: ফেডারেশনের অঙ্গরাজ্যগুলির কর বা শুল্ক ধার্যের ব্যাপারে সার্বভৌম ক্ষমতা থাকবে। কেন্দ্রীয় সরকারের কোনরূপ কর ধার্যের ক্ষমতা থাকবে না। তবে প্রয়োজনীয় ব্যয় নির্বাহের জন্য অঙ্গ - রাষ্ট্রীয় রাজস্বের একটি অংশ কেন্দ্রীয় সরকারের প্রাপ্য হবে। অঙ্গরাষ্ট্রগুলির সবরকমের করের শতকরা একই হারে আদায়কৃত অংশ নিয়ে কেন্দ্রীয় সরকারের তহবিল গঠিত হবে। প্রস্তাব - ৫:বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা: (ক) ফেডারেশনভুক্ত প্রতিটি রাজ্যের বহির্বাণিজ্যের পৃথক পৃথক হিসাব রক্ষা করতে হবে। (খ) বহির্বাণিজ্যের মাধ্যমে অর্জিত বৈদেশিক মুদ্রা অঙ্গরাজ্যগুলির এখতিয়ারাধীন থাকবে। (গ) কেন্দ্রের জন্য প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রার চাহিদা সমান হারে অথবা সর্বসম্মত কোন হারে অঙ্গরাষ্ট্রগুলিই মিটাবে। (ঘ) অঙ্গ - রাষ্ট্রগুলির মধ্যে দেশজ দ্রব্য চলাচলের ক্ষেত্রে শুল্ক বা করজাতীয় কোন রকম বাধা - নিষেধ থাকবে না। (ঙ) শাসনতন্ত্রে অঙ্গরাষ্ট্রগুলিকে বিদেশে নিজ নিজ বাণিজ্যিক প্রতিনিধি প্রেরণ এবং স্ব - স্বার্থে বাণিজ্যিক চুক্তি সম্পাদনের ক্ষমতা দিতে হবে। প্রস্তাব - ৬:আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা: আঞ্চলিক সংহতি ও শাসনতন্ত্র রক্ষার জন্য শাসনতন্ত্রে অঙ্গ - রাষ্ট্রগুলিকে স্বীয় কর্তৃত্বাধীনে আধা সামরিক বা আঞ্চলিক সেনাবাহিনী গঠন ও রাখার ক্ষমতা দিতে হবে।
বাংলাদেশে বর্তমানে কততম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নাধীন?
ক
ষষ্ঠ
খ
অষ্টম
গ
নবম
ঘ
সপ্তম
সঠিক উত্তর:
খ (অষ্টম)
ব্যাখ্যা:
অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার খসড়ায় বলা হয়েছে, ২০২৫ সালের মধ্যে রাজস্ব আদায়ের হার মোট জিডিপির ১৪ শতাংশে উন্নীত করা হবে। যেটি বর্তমানে জিডিপির ১০ শতাংশের ঘরে রয়েছে। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে 'সকলের সাথে সমৃদ্ধির পথে'।
নিচের কোন জেলাগুচ্ছ সুন্দরবন সংলগ্ন
ক
পিরোজপুর, মাদারীপুর ও বাগেরহাট
খ
বাগেরহাট, নড়াইল ও ঝিনাইদহ
গ
বরিশাল, খুলনা ও সাতক্ষীরা
ঘ
সাতক্ষীরা, বাগেরহাট ও খুলনা
সঠিক উত্তর:
ঘ (সাতক্ষীরা, বাগেরহাট ও খুলনা)
ব্যাখ্যা:
সুন্দরবনহলোবঙ্গোপসাগরউপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্তবনভূমিযা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়াবলির অন্যতম।পদ্মা,মেঘনাওব্রহ্মপুত্রনদীত্রয়ের অববাহিকারবদ্বীপএলাকায় অবস্থিত এই অপরূপবনভূমিবাংলাদেশেরখুলনা,সাতক্ষীরা,বাগেরহাট,পটুয়াখালীওবরগুনাজেলা এবংভারতেরপশ্চিমবঙ্গরাজ্যের দুই জেলাউত্তর চব্বিশ পরগনাওদক্ষিণ চব্বিশ পরগনাজুড়ে বিস্তৃত। সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড়ম্যানগ্রোভবন হিসেবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি।১০,০০০ বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের ৬,০১৭ বর্গ কিলোমিটার (৬২%)রয়েছে বাংলাদেশেএবং বাকি অংশ (৩৮%) রয়েছে ভারতের মধ্যে। সুন্দরবন সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য অবস্থান খুলনা বিভাগ, বাংলাদেশ পশ্চিমবঙ্গ, ভারত নিকটবর্তী শহর খুলনা,কলকাতা,সাতক্ষীরা,বাগেরহাট,পটুয়াখালী,কাকদ্বীপ, ওক্যানিং স্থানাঙ্ক ২১°৫৭′ উত্তর৮৯°০৫′ পূর্ব আয়তন ১,৩৯,৫০০হেক্টর (৩,৪৫,০০০একর) স্থাপিত ১৯৯১ কর্তৃপক্ষ বাংলাদেশ সরকার(৬২%),ভারত সরকার(৩৮%) ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ধরন প্রাকৃতিক মানক ix, x অন্তর্ভুক্তির তারিখ ১৯৮৭(১১তমঅধিবেশন) রেফারেন্স নং ৭৯৮ রাষ্ট্র বাংলাদেশ,ভারত অঞ্চল এশিয়া প্যাসিফিক রামসার জলাভূমি প্রাতিষ্ঠানিক নাম সুন্দরবন রিজার্ভ ফরেস্ট অন্তর্ভুক্তির তারিখ ২১ মে ১৯৯২ সুত্রঃ উইকিপিডিয়া
কত তারিখে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেয়া হয়?
ক
২২ জানুয়ারি ১৯৬৯
খ
১৭ জানুয়ারি ১৯৬৮
গ
৫ জানুয়ারি ১৯৬৯
ঘ
২৩ ফেব্রুয়ারি ১৯৬৯
সঠিক উত্তর:
ঘ (২৩ ফেব্রুয়ারি ১৯৬৯)
ব্যাখ্যা:
শেখ মুজিবুর রহমানকে 'বঙ্গবন্ধু' উপাধি দেওয়া হয় ২৩ ফেব্রুয়ারি, ১৯৬৯। ১৯৬৯ সালে শেখ মুজিবুর রহমান ‘বঙ্গবন্ধু উপাধি লাভ করেন । কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি শেখ মুজিবের সম্মানে ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) এক সভার আয়োজন করে। লাখো জনতার এই সম্মেলনে শেখ মুজিবকে ‘বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়। উপাধি ঘোষণা দিয়েছিলেন তোফায়েল আহমেদ। এ সভায় রাখা বক্তৃতায় শেখ মুজিব ছাত্র সংগ্রাম পরিষদের এগার দফা দাবির পক্ষে তার পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।
‘আমার ঘরের চাবি পরের হাতে’ গানটির রচয়িতা কে?
ক
লালন শাহ
খ
পাগলা কানন
গ
রাধারমণ দত্ত
ঘ
হাসন রাজা
সঠিক উত্তর:
ক (লালন শাহ)
ব্যাখ্যা:
বাউলসাধক লালন সাঁই রচিত কয়েকটি জনপ্রিয় গান - 'আমার ঘরের চাবি পরের হাতে' ,খাঁচার ভিতর অচিন পাখি' , 'বাড়ির কাছে আরশী নগর' 'আমার ঘরখানায় কে বিরাজ করে', 'সময় গেলে সাধন হবে না'। অন্যদিকে মরমি কবি হাসন রাজার কয়েকটি জনপ্রিয় গান - 'লোকে বলে বলেরে' বাউলা কে বানাইলো রে ', 'সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইলো'। পাগলা কানাই ছিলেন প্রতিদ্বন্দ্বিমূলক ও আধ্যাত্মিক গানে পারদর্শী এবং রাধারমণ দত্ত হলেন ধামাইল গানের প্রবক্তা।
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)