প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2022-(১ম ধাপ-৩০৭১) (22-04-2022) || 2022

বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রশ্নব্যাংক - প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2022-(১ম ধাপ-৩০৭১) (22-04-2022) || 2022 MCQ প্রশ্নোত্তর। চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক প্রশ্নব্যাংক। — পৃষ্ঠা 2

মোট 74 টি প্রশ্ন | পৃষ্ঠা 2 / 5
16
There is _____milk in the bottle
ক very little
খ very few
গ a little
ঘ small
সঠিক উত্তর: গ (a little)
ব্যাখ্যা:
Milk- uncountable noun (যা গননা করা যায় না)। uncountable Noun এ a llittle বসে।
17
Choose the correctly spelt word ----
ক Buro
খ Bureau
গ Burough
ঘ Beauro
সঠিক উত্তর: খ (Bureau)
ব্যাখ্যা:
Bureau অর্থ ব্যুরো
18
৪৮ সংখ্যাটি কোন সংখ্যার ৮০%?
ক ৫০
খ ৭০
গ ৮০
ঘ ৬০
সঠিক উত্তর: ঘ (৬০)
ব্যাখ্যা:
x×80100=48 ⇒x80=48×100 ⇒x=486×10080=60
19
2x = 3y + 5 হলে 4x - 6y = কত?
ক 10
খ 20
গ 12
ঘ 15
সঠিক উত্তর: ক (10)
ব্যাখ্যা:
দেওয়া আছে, 2x = 3y + 5 = > 2x - 3y = 5 = > 2(2x - 3y) = 5 x 2 = > 4x - 6y = 10
20
একটি আয়তক্ষেত্র ও একটি বর্গক্ষেত্রের পরিসীমা সমান । আবার আয়তক্ষেত্রের বড় বাহু ছোট বাহুর ৩ গুণ । বড় বাহু ২১ মিটার হলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ কত?
ক ২১ মিটার
খ ৭ মিটার
গ ১৪ মিটার
ঘ ৫৬ মিটার
সঠিক উত্তর: গ (১৪ মিটার)
ব্যাখ্যা:
যেহেতু আয়তক্ষেত্রের বড় বাহুর দৈর্ঘ্য ২১ মিটার সুতরাং ছোট বাহুর দৈর্ঘ্য ২১ ÷৩ = ৭ মিটার অতএব বর্গের পরিসীমা = আয়তের পরিসীমা = ২ ( ৭ + ২১) মিটার = ৫৬ মিটার অতএব বর্গের এক বাহুর দৈর্ঘ্য = ৫৬ ÷ ৪ = ১৪ মিটার
21
‘যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানে না’- বাক্যটির বাক্যসংকোচন নিচের কোনটি?
ক অজ্ঞাতকুলশীল
খ কুলবংশহীন
গ অজ্ঞাতকুলীন
ঘ বংশপরিচয়হীন
সঠিক উত্তর: ক (অজ্ঞাতকুলশীল)
ব্যাখ্যা:
একাধিক পদ বা উপবাক্যকে একটি শব্দে প্রকাশ করা হলে, তাকে বাক্য সংকোচন, বাক্য সংক্ষেপণ বা এক কথায় প্রকাশ বলে । অর্থাৎ একটিমাত্র শব্দ দিয়ে যখন একাধিক পদ বা একটি বাক্যাংশের (উপবাক্য) অর্থ প্রকাশ করা হয়, তখন তাকে বাক্য সংকোচন বলে । যেমন - যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানে না - অজ্ঞাতকুলশীল এখানে হীরকরাজ - শব্দের মাধ্যমে হীরক দেশের রাজা - এই তিনটি পদের অর্থই সার্থকভাবে প্রকাশ পেয়েছে । এই তিনটি পদ একত্রে একটি বাক্যাংশ বা উপবাক্যও বটে । অর্থাৎ, হীরক দেশের রাজা - তিনটি পদ বা বাক্যাংশটির বাক্য সংকোচন হল - হীরকরাজ । গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন/এক কথায় প্রকাশ অকালে পেকেছে যে - অকালপক্ক্ব অক্ষির সম্মুখে বর্তমান - প্রত্যক্ষ অভিজ্ঞতার অভাব আছে যার - অনভিজ্ঞ অহংকার নেই যার - নিরহংকার অশ্বের ডাক - হ্রেষা অতি কর্মনিপুণ ব্যক্তি - দক্ষ অনুসন্ধান করবার ইচ্ছা - অনুসন্ধিৎসা অনুসন্ধান করতে ইচ্ছুক যে - অনুসন্ধিৎসু অপকার করবার ইচ্ছা - অপচিকীর্ষা অগ্রপশ্চাৎ বিবেচনা না করে কাজ করে যে - অবিমৃষ্যকারী অতি শীতও নয়, অতি উষ্ণও নয় - নাতিশীতোষ্ণ অবশ্য হবে/ঘটবে যা - অবশ্যম্ভাবী অতি দীর্ঘ নয় যা - নাতিদীর্ঘ অতিক্রম করা যায় না যা - অনতিক্রমনীয়/অনতিক্রম্য যা সহজে অতিক্রম করা যায় না - দুরতিক্রমনীয়/দুরতিক্রম্য অগ্রে জন্মেছে যে - অগ্রজ অনুতে/পশ্চাতে/পরে জন্মেছে যে - অনুজ অরিকে দমন করে যে - অরিন্দম অন্য উপায় নেই যার - অনন্যোপায় অনেকের মাঝে একজন - অন্যতম অন্য গাছের ওপর জন্মে যে গাছ - পরগাছা আচারে নিষ্ঠা আছে যার - আচারনিষ্ঠ আপনাকে কেন্দ্র করে চিন্তা যার - আত্মকেন্দ্রীক আকাশে চরে যে - খেচর আকাশে গমন করে যে - বিহগ, বিহঙ্গ আট প্রহর যা পরা যায় - আটপৌরে আপনার রং লুকায় যে/যার প্রকৃত বর্ণ ধরা যায় না - বর্ণচোরা আয় অনুসারে ব্যয় করে যে - মিতব্যয়ী আপনাকে পণ্ডিত মনে করে যে - পণ্ডিতম্মন্য আদি থেকে অন্ত পর্যন্ত - আদ্যন্ত ইতিহাস রচনা করেন যিনি - ঐতিহাসিক ইতিহাস বিষয়ে অভিঞ্জ যিনি - ইতিহাসবেত্তা ইন্দ্রকে জয় করেছে যে - ইন্দ্রজিৎ ইন্দ্রিয়কে জয় করেছে যে - জিতেন্দ্রিয়ি ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস আছে যার - আস্তিক ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস নেই যার - নাস্তিক ঈষৎ আমিষ/আঁষ গন্ধ যার - আঁষটে উপকার করবার ইচ্ছা - উপচিকীর্ষা উপকারীর উপকার স্বীকার করে যে - কৃতজ্ঞ উপকারীর উপকার স্বীকার করে না যে - অকৃতজ্ঞ উপকারীর অপকার করে যে - কৃতঘ্ন একই সময়ে বর্তমান - সমসাময়িক একই মায়ের সন্তান - সহোদর এক থেকে আরম্ভ করে - একাদিক্রমে একই গুরুর শিষ্য - সতীর্থ কথায় বর্ণনা যায় না যা - অনির্বচনীয় কোনভাবেই নিবারণ করা যায় না যা - অনিবার্য সহজে নিবারণ করা যায় না যা/কষ্টে নিবারণ করা যায় যা - দুর্নিবার সহজে লাভ করা যায় না যা/কষ্টে লাভ করা যায় যা - দুর্লভ কোন কিছুতেই ভয় নেই যার - নির্ভীক, অকুতোভয় ক্ষমার যোগ্য - ক্ষমার্হ কউ জানতে না পারে এমনভাবে - অজ্ঞাতসারে গোপন করার ইচ্ছা - জুগুপ্সা চক্ষুর সম্মুখে সংঘটিত - চাক্ষুষ চৈত্র মাসের ফসল - চৈতালি জীবিত থেকেও যে মৃত - জীবন্মৃত জানার ইচ্ছা - জিজ্ঞাসা জানতে ইচ্ছুক - জিজ্ঞাসু জ্বল জ্বল করছে যা - জাজ্বল্যমান জয় করার ইচ্ছা - জিগীষা জয় করতে ইচ্ছুক - জিগীষু জানু পর্যন্ত লম্বিত - আজানুলম্বিত তল স্পর্শ করা যায় না যার - অতলস্পর্শী তীর ছোঁড়ে যে - তীরন্দাজ দিনে যে একবার আহার করে - একাহারী দীপ্তি পাচ্ছে যা - দীপ্যমান দুবার জন্মে যে - দ্বিজ নষ্ট হওয়াই স্বভাব যার - নশ্বর নদী মেখলা যে দেশের - নদীমেখলা নৌকা দ্বারা জীবিকা নির্বাহ করে যে - নাবিক নিজেকে যে বড়ো মনে করে - হামবড়া নূপুরের ধ্বনি - নিক্কণ পা থেকে মাথা পর্যন্ত - আপাদমস্তক প্রিয় বাক্য বলে যে নারী - প্রিয়ংবদা পূর্বজন্ম স্মরণ করে যে - জাতিস্মর পান করার যোগ্য - পেয় পান করার ইচ্ছা - পিপাসা ফল পাকলে যে গাছ মরে যায় - ওষধি বিদেশে থাকে যে - প্রবাসী বিশ্বজনের হিতকর - বিশ্বজনীন ব্যাকরণ জানেন যিনি - বৈয়াকরণ বিজ্ঞানের বিষয় নিয়ে গবেষণায় রত যিনি - বৈজ্ঞানিক বেদ - বেদান্ত জানেন যিনি - বৈদান্তিক বয়সে সবচেয়ে বড়ো যে - জ্যেষ্ঠ বয়সে সবচেয়ে ছোটো যে - কনিষ্ঠ ভোজন করার ইচ্ছা - ‍বুভুক্ষা মৃতের মত অবস্থা যার - মুমূর্ষু মুষ্টি দিয়ে যা পরিমাপ করা যায় - মুষ্টিমেয় মৃত্তিকা দ্বারা নির্মিত - মৃন্ময় মর্মকে পীড়া দেয় যা - মর্মন্তুদ মাটি ভেদ করে ওঠে যা - উদ্ভিদ মৃত গবাদি পশু ফেলা হয় যেখানে - ভাগাড় মন হরণ করে যা - মনোহর মন হরণ করে যে নারী - মনোহারিণী যা দমন করা যায় না - অদম্য যা দমন করা কষ্টকর - দুর্দমনীয় যা নিবারণ করা কষ্টকর - দুর্নিবার যা পূর্বে ছিল এখন নেই - ভূতপূর্ব যা বালকের মধ্যেই সুলভ - বালকসুলভ যা বিনা যত্নে লাভ করা গিয়েছে - অযত্নলব্ধ যা ঘুমিয়ে আছে - সুপ্ত যা বার বার দুলছে - দোদুল্যমান যা দীপ্তি পাচ্ছে - দেদীপ্যমান যা সাধারণের মধ্যে দেখা যায় না - অনন্যসাধারণ যা পূর্বে দেখা যায় নি - অদৃষ্টপূর্ব যা কষ্টে জয় করা যায় - দুর্জয় যা কষ্টে লাভ করা যায় - দুর্লভ যা অধ্যয়ন করা হয়েছে - অধীত যা অনেক কষ্টে অধ্যয়ন করা যায় - দুরধ্যয় যা জলে চরে - জলচর যা স্থলে চরে - স্থলচর যা জলে ও স্থলে চরে - উভচর যা বলা হয় নি - অনুক্ত যা কখনো নষ্ট হয় না - অবিনশ্বর যা মর্ম স্পর্শ করে - মর্মস্পর্শী যা বলার যোগ্য নয় - অকথ্য যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানে না - অজ্ঞাতকুলশীল যা চিন্তা করা যায় না - অচিন্তনীয়, অচিন্ত্য যা কোথাও উঁচু কোথাও নিচু - বন্ধুর যা সম্পন্ন করতে বহু ব্যয় হয় - ব্যয়বহুল যা খুব শীতল বা উষ্ণ নয় - নাতিশীতোষ্ণ যার বিশেষ খ্যাতি আছে - বিখ্যাত যা আঘাত পায় নি - অনাহত যা উদিত হচ্ছে - উদীয়মান যা ক্রমশ বর্ধিত হচ্ছে - বর্ধিষ্ণু যা পূর্বে শোনা যায় নি - অশ্রুতপূর্ব যা সহজে ভাঙ্গে - ভঙ্গুর যা সহজে জীর্ণ হয় - সুপাচ্য যা খাওয়ার যোগ্য - খাদ্য যা চিবিয়ে/চর্বণ করে খেতে হয় - চর্ব্য যা চুষে খেতে হয় - চোষ্য যা লেহন করে খেতে হয়/লেহন করার যোগ্য - লেহ্য যা পান করতে হয়/পান করার যোগ্য - পেয় যা পানের অযোগ্য - অপেয় যা বপন করা হয়েছে - উপ্ত যা বলা হয়েছে - উক্ত যার অন্য উপায় নেই - অনন্যোপায় যার কোন উপায় নেই - নিরুপায় যার উপস্থিত বুদ্ধি আছে - প্রত্যুৎপন্নমতি যার সর্বস্ব হারিয়ে গেছে - সর্বহারা, হৃতসর্বস্ব যার কোনো কিছু থেকেই ভয় নেই - অকুতোভয় যার আকার কুৎসিত - কদাকার যার কোন শত্রু নেই/জন্মেনি - অজাতশত্রু যার দাড়ি/শ্মশ্রু জন্মে নি - অজাতশ্মশ্রু যার কিছু নেই - অকিঞ্চন যে কোন বিষয়ে স্পৃহা হারিয়েছে - বীতস্পৃহ যে শুনেই মনে রাখতে পারে - শ্রুতিধর যে বাস্তু থেকে উৎখাত হয়েছে - উদ্বাস্তু যে নারী নিজে বর বরণ করে নেয় - স্বয়ংবরা যে গাছে ফল ধরে, কিন্তু ফুল ধরে না - বনস্পতি যে রোগ নির্ণয় করতে হাতড়ে মরে - হাতুড়ে যে নারীর সন্তান বাঁচে না/যে নারী মৃত সন্তান প্রসব করে - মৃতবৎসা যে গাছ অন্য কোন কাজে লাগে না - আগাছা যে গাছ অন্য গাছকে আশ্রয় করে বাঁচে - পরগাছা যে পুরুষ বিয়ে করেছে - কৃতদার যে মেয়ের বিয়ে হয়নি - অনূঢ়া যে ক্রমাগত রোদন করছে - রোরুদ্যমান (স্ত্রীলিঙ্গ - রোরুদ্যমানা) যে ভবিষ্যতের চিন্তা করে না বা দেখে না - অপরিণামদর্শী যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে/অগ্র পশ্চাত বিবেচনা না করে কাজ করে যে - অবিমৃশ্যকারী যে বিষয়ে কোন বিতর্ক/বিসংবাদ নেই - অবিসংবাদী যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ - শ্বাপদসংকুল যিনি বক্তৃতা দানে পটু - বাগ্মী যে সকল অত্যাচারই সয়ে যায় - সর্বংসহা যে নারী বীর সন্তান প্রসব করে - বীরপ্রসূ যে নারীর কোন সন্তান হয় না - বন্ধ্যা যে নারী জীবনে একমাত্র সন্তান প্রসব করেছে - কাকবন্ধ্যা যে নারীর স্বামী প্রবাসে আছে - প্রোষিতভর্তৃকা যে স্বামীর স্ত্রী প্রবাসে আছে - প্রোষিতপত্নীক যে পুরুষের চেহারা দেখতে সুন্দর - সুদর্শন (স্ত্রীলিঙ্গ - সুদর্শনা) যে রব শুনে এসেছে - রবাহুত যে লাফিয়ে চলে - প্লবগ যে নারী কখনো সূর্য দেখেনি - অসূর্যম্পশ্যা যে নারীর স্বামী মারা গেছে - বিধবা যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে - নবোঢ়া লাভ করার ইচ্ছা - লিপ্সা শুভ ক্ষণে জন্ম যার - ক্ষণজন্মা শত্রুকে/অরিকে দমন করে যে - অরিন্দম শত্রুকে বধ করে যে - শত্রুঘ্ন সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা - প্রত্যুদ্গমন সকলের জন্য প্রযোজ্য - সর্বজনীন সকলের জন্য হিতকর - সার্বজনীন স্ত্রীর বশীভূত হয় যে - স্ত্রৈণ সেবা করার ইচ্ছা - শুশ্রুষা হনন/হত্যা করার ইচ্ছা - জিঘাংসা হরিণের চামড়া - অজিন হাতির ডাক - বৃংহতি
22
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
ক সূর্য পূর্বদিকে উদয়মান হয়
খ সূর্য পূর্বদিকে উদয় হয়
গ সূর্য পূর্বদিকে উদিত হয়
ঘ সূর্য পূর্বদিকে উদিয়ামান হয়
সঠিক উত্তর: গ (সূর্য পূর্বদিকে উদিত হয়)
23
‘অনুগমন’ শব্দের ব্যাসবাক্য নিচের কোনটি?
ক গমনের পশ্চাৎ
খ অনুরূপ গমন
গ পরস্পর গমন
ঘ গমনের অগ্র
সঠিক উত্তর: ক (গমনের পশ্চাৎ)
ব্যাখ্যা:
‘অনুগমন শব্দের ব্যাসবাক্য - পশ্চাৎ গমন যা অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাস পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্নসমাসেযদিঅব্যয়েরইঅর্থের প্রাধান্য থাকেঅব্যয়ীভাব সমাস বলে।অব্যয়ীভাব সমাসে কেবল অব্যয়ের অর্থযোগে ব্যাসবাক্যটি রচিত হয়। যেমন: জানু পর্যন্ত লম্বিত ('পর্যন্ত' শব্দের অব্যয় 'আ') = আজানুলম্বিত (বাহু), মরণ পর্যন্ত = আমরণ। বিভিন্ন অর্থে অব্যয়ীভাব সমাস সামীপ্য (নৈকট্য), বিপ্সা (পৌনঃপুনিকতা), পর্যন্ত, অভাব, অনতিক্রম্য, সাদৃশ্য, সম্পর্ক, সংস্পর্শ,ঊর্ধ্ব, সম্মান প্রভৃতি নানা অর্থে উপসর্গ তৎপুরুষ বা অব্যয়ীভাব সমাস হয়। যেমন: ১. সামীপ্য (উপ) কণ্ঠের সমীপে = উপকণ্ঠ, কূলের সমীপে = উপকূল ২. বিপ্সা (অনু, প্রতি) দিন দিন = প্রতিদিন, ক্ষণে ক্ষণে = অনুক্ষণে, ক্ষণ ক্ষণ = অনুক্ষণ ৩. অভাব (নিঃ = নির) আমিষের অভাব = নিরামিষ, ভাবনার অভাব = নির্ভাবনা, জলের অভাব = নির্জল, উৎসাহের অভাব = নিরুৎসাহ ৪. পর্যন্ত (আ) সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত = আসমুদ্রহিমাচল, পা থেকে মাথা পর্যন্ত = আপাদমস্তক ৫. সাদৃশ্য (উপ) শহরের সদৃশ = উপশহর, গ্রহের তুল্য = উপগ্রহ, বনের সদৃশ = উপবন ৬. অনতিক্রম্যতা (যথা) রীতিকে অতিক্রম না করে = যথারীতি, সাধ্যকে অতিক্রম না করে = যথাসাধ্য। এরূপ - যথাবিধি, যথাযোগ্য ৭. অতিক্রান্ত (উৎ) বেলাকে অতিক্রান্ত = উদ্বেল, শৃঙখলাকে অতিক্রান্ত = উচ্ছৃঙখল ৮. বিরোধ (প্রতি) বিরুদ্ধ বাদ = প্রতিবাদ, বিরুদ্ধ কূল = প্রতিকূল ৯. পশ্চাৎ (অনু) পশ্চাৎ গমন = অনুগমন, পশ্চাৎ ধাবন = অনুধাবন ১০. ঈষৎ (আ) ঈষৎ নত = আনত, ঈষৎ রক্তিম = আরক্তিম ১১. ক্ষুদ্র অর্থে (উপ) উপগ্রহ, উপনদী ১২. পূর্ণ বা সমগ্র অর্থে (পরি বা সম) পরিপূর্ণ, সম্পূর্ণ ১৩. দূরবর্তী অর্থে (প্র, পর) অক্ষির অগোচরে = পরোক্ষ। এরূপ - প্রপিতামহ ১৪. প্রতিনিধি অর্থে (প্রতি) প্রতিচ্ছায়া, প্রতিচ্ছবি, প্রতিবিম্ব ১৫. প্রতিদ্বন্দ্বী অর্থে (প্রতি) প্রতিপক্ষ, প্রত্যুত্তর ১৬. সম্পর্ক অর্থে (সম, বিষয়) সম্বল = বলের সম্পর্কে, সম্মান = মানের সম্পর্কে, সমক্ষে = অক্ষের সম্পর্কে ১৭. যোগ্যতা অর্থে (অনু) অনুসন্তান = যোগ্য সন্তান, অনুকূল = কুলের যোগ্য, অনুদান = দানের যোগ্য
24
‘মেধাবী’ শব্দের প্রকৃতি-প্রত্যয় নিচের কোনটি?
ক মেধা+ বিন্‌
খ মেধা+বী
গ মেধা+আবী
ঘ মেধা +বি
সঠিক উত্তর: ক (মেধা+ বিন্‌)
ব্যাখ্যা:
‘মেধাবী শব্দের প্রকৃতি - প্রত্যয় হল মেধা + বিন ধাতু বা ক্রিয়ার সাথে যে প্রত্যয় যুক্ত হয়, তাকে কৃৎ প্রত্যয় বলে। যেমন - রাঁধ + উনি = রাঁধুনি, ডুব + অন্ত = ডুবন্ত। শব্দের সঙ্গে (শেষে) যেসব প্রত্যয় যোগে নতুন শব্দ গঠিত হয়, তাদের তদ্ধিত প্রত্যয় বলে। যেমন - মেধা + বীন = মেধাবী, বর্ষ + ইক = বার্ষিক। ‘বিন ( - বী) প্রত্যয়টি ‘আছে অর্থে যুক্ত হয়। ‘বিন প্রত্যয়টি প্রথমার একবচনে পুংলিঙ্গ ‘বী স্ত্রীলিঙ্গে ‘বিনী এবং সমাসে পূর্বপদে হলে ‘বি হয়। যেমন - মেধাবী, মেধাবিনী, মায়াবী, মায়াবিনী ইত্যাদি।
25
কলকল রবে নদী বইছে। এখানে ‘কল কল’ কোন অব্যয়?
ক সমুচ্চয়ী
খ অনস্বয়ী
গ অনুকার
ঘ অনুসর্গ
সঠিক উত্তর: গ (অনুকার)
ব্যাখ্যা:
কলকল রবে নদী বইছে। এখানে ‘কল কল অনুকার অব্যয়। অনুকার অব্যয় যে সকল অব্যয় কোনো শব্দ বা ধ্বনির অনুকরণে গঠিত হয় তাদেরকে অনুকার অব্যয় বা ধ্বন্যাত্মক অব্যয় বলে। যেমন:শোঁ শোঁ (বাতাসের ধ্বনি), রুম্ঝুম্ (নূপুরের আওয়াজ), ঝম্ঝম (বৃষ্টির শব্দ), বৃষ্টি পড়েটাপুর টুপুর, বজ্রের ধ্বনিকড়কড়, মেঘের গর্জনগুড়গুড়চকচক, ছমছম, টনটন, ছল্ ছল্, কল্ কল্, ঝম্ ঝম্, সিংহের গর্জন – গর গর, ঘোড়ার ডাক – চিহি চিহি, কোকিলের ডাক – কুহু কুহু, চুড়ির শব্দ – টুং টুং, ইত্যাদি। অনুভূতিমূলক অব্যয়ও অনুকার অব্যয়ের শ্রেণিভুক্ত। যেমন: ঝাঁ ঝাঁ, খাঁখাঁ ইত্যাদি। অনুকার অব্যয়জাত :কনকনে শীত, শনশনে হাওয়া, ধিকিধিকি আগুন, টসটসে ফল, তকতকে মেঝে ইত্যাদি। অনুকার শব্দ যোগেঃকুহু কুহু , গুনগুন , ঘেউ ঘেউ , শন শন , ছল ছল ইত্যাদি অনুকার অব্যয়ের কিছু উদাহরণ: রিমঝিম বৃষ্টি পড়ে। শনশন বায়ু বয়। শনশন করে বাতাস বইছে। ঝম্ঝম্ করে বৃষ্টি পড়ছে। হন্হন্ করে হেঁটে যাচ্ছে। ঘড়িতে ঢং ঢং করে চারটা বাঁচল। ছেলেটি ভেউ ভেউ করে কাঁদছে। বৃষ্টি পড়ে টাপুর - টুপুর। বাতাসে এখন শোঁ শোঁ শব্দ।
26
"রূপ্‌সার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা বায়’ কবিতার চরণে কবি কোন রূপসার কথা বলেছেন?
ক রূপসী ডিঙা
খ রূপসা নদী
গ গ্রামবাংলার নদী
ঘ রূপসী বাংলা
সঠিক উত্তর: খ (রূপসা নদী)
ব্যাখ্যা:
পাতা:রুপসী বাংলা - জীবনানন্দ দাশ আবার আসিব ফিরে ধানসিড়িটির তীরে—এই বাংলায় হয়তো মানুষ নয়—হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে; হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল - ছায়ায়; হয়তো বা হাঁস হব—কিশোরীর—ঘুঙুর রহিবে লাল পায়, সারা দিন কেটে যাবে কলমীর গন্ধ ভরা জলে ভেসে ভেসে; আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে জলাঙ্গীর ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙায়; হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে; হয়তো শুনিবে এক লক্ষ্মীপেঁচা ডাকিতেছে শিমুলের ডালে; হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে; রূপ্সার ঘোলা জলে হয়তো কিশোর এক শাদা ছেঁড়া পালে ডিঙা বায়;—রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীড়ে দেখিবে ধবল বক: আমারেই পাবে তুমি ইহাদের ভিড়ে–
27
কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে?
ক ভূবন
খ ত্রিভুজ
গ পূন্য
ঘ শূণ্য
সঠিক উত্তর: খ (ত্রিভুজ)
ব্যাখ্যা:
প্রদত্ত অপশনে শুদ্ধ বানান ত্রিভুজ। শূণ্য, পূণ্য ও ভূবন বানান তিনটি অশুদ্ধ। এদের শুদ্ধরুপ যথাক্রমে √ শ্বন + য = শূন্য, √ পূ + উন্য = পুণ্য ও √ √ ও √ ভূ + অন = ভুবন । এই তিনটি শব্দই সংস্কুত কৃৎ প্রত্যয় যোগে গঠিত।
28
নিচের কোনটি বিদেশি শব্দ?
ক কান
খ কাঁচি
গ কলম
ঘ কাজ
সঠিক উত্তর: গ (কলম)
ব্যাখ্যা:
রাজনৈতিক, ধর্মীয়, সংস্কৃতিগত ও বাণিজ্যিক কারণে বাংলাদেশে আসা বিভিন্ন ভাষাভাষী মানুষের বহু শব্দ বাংলায় এসে স্থান করে নিয়েছে। এসব শব্দকে বলা হয় বিদেশি শব্দ। আরবি শব্দ : আদালত, আলেম, ইনসান, ঈদ, উকিল, ওজর, এজলাস, এলেম, কানুন, কলম, কিতাব, কেচ্ছা, খারিজ, গায়েব, দোয়াত, নগদ, বাকি, মহকুমা, মুন্সেফ, মোক্তার, রায় ইত্যাদি।
29
‘অহরহ’ শব্দের সন্ধি বিচ্ছেদ -
ক অহ+রহঃ
খ অহঃ+অহ
গ অহঃ+রহ
ঘ অহ+অহঃ
সঠিক উত্তর: খ (অহঃ+অহ)
ব্যাখ্যা:
অহরহ শব্দের সন্ধি বিচ্ছেদ অহঃ + অহ। অহঃ + অহ = অহরহ একটি বিশেষ বিসর্গ সন্ধি। এরকম কয়েকটি উদাহরণ হল বাচঃ + পতি = বাচস্পতি, ভাঃ + কর = ভাস্কর ইত্যাদি।
30
‘মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে’- উক্তিটি কার?
ক মুনীর চৌধরী
খ মীর মশাররফ হোসেন
গ স্বর্ণকুমারী দেবী
ঘ হুমায়ন আজাদ
সঠিক উত্তর: খ (মীর মশাররফ হোসেন)
ব্যাখ্যা:
ঔপন্যাসিক, প্রাবন্ধিক ও নাট্যকার মীর মশাররফ হোসেনের বিখ্যাত উক্তি - 'মাতৃভাষায় যাহার ভক্তি নাই যে মানুষ নহে।' মাতৃভাষা সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত উক্তি 'শিক্ষায় মাতৃভাষাই মাতৃদুগ্ধ।' মাতৃভাষা প্রসঙ্গে সতেরো শতেকের কবি আবদুল হাকিমের বিখ্যাত পঙক্তি - 'যে সবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি।'
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)