মন্ত্রিপরিষদ বিভাগ || অফিস সহায়ক 2023

বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার জন্য সাম্প্রতিক পরীক্ষা - মন্ত্রিপরিষদ বিভাগ || অফিস সহায়ক 2023 MCQ প্রশ্নোত্তর। চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক প্রশ্নব্যাংক।

মোট 69 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 5
1
১৫% ছাড়ে একটি কম্বল ক্রয় করায় ১৩৫ টাকা বাঁচলো। কম্বলটির প্রকৃত মূল্য কত?
ক ৪৬৭ টাকা
খ ৭৬৭ টাকা
গ ১০৮০ টাকা
ঘ ৯০০ টাকা
সঠিক উত্তর: ঘ (৯০০ টাকা)
2
দুইটি সংখ্যার অনুপাত ৩:৪। তাদের সমষ্টি ৬৩০ হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত?
ক ২৭০
খ ১৮০
গ ১২০
ঘ ৩৬০
সঠিক উত্তর: ক (২৭০)
3
MRT- এর পূর্ণরূপ কী?
ক Mass Rapid Train
খ Metro Rapid Transit
গ Metro Rapid Train
ঘ Mass Rapid Transit
সঠিক উত্তর: ঘ (Mass Rapid Transit)
ব্যাখ্যা:
MTR এর পূর্ণরুপ হলো - Mass Rapid Transit. ঢাকা মহানগরীর ক্রমবর্ধমান যানজট নিরসনের জন্য ২০১৬ সালে - Dhaka Mass Rapid Transit Development project হাতে নেওয়া হয়। এ প্রজেক্টের আওতায় ২০.১ কিমি দৈর্ঘ্যের রেলপথ তৈরি করা হবে।
4
বাংলাদেশ ও মায়ানমার কোন নদী দ্বারা বিভক্ত?
ক নাফ
খ পদ্মা
গ হালদা
ঘ কর্ণফুলী
সঠিক উত্তর: ক (নাফ)
ব্যাখ্যা:
বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তবর্তী নদী নাফ। কক্সবাজার জেলার দক্ষিণ - পূর্ব কোণ দিকে প্রবাহিত, প্রলম্বিত খাঁড়ি সদৃশ্য নাফ নদী মিয়ানমারের আরাকান আর বাংলাদেশের কক্সবাজার জেলাযকে বিভক্ত করেছে । আরকান ও দক্ষিণ - পূর্বাঞ্চলীয় সীমান্তের অন্যান্য পাহাড় অতিক্রম করে নাফ নদী দিয়ে বঙ্গোপসাগরে এসে পড়েছে। জোয়ার ভাটা প্রবণ বাংলাদেশের দক্ষিণতম উপজেলা টেকনাফ নাফ নদীর ডান তীরে অবস্থিত। মিয়ানমারের আকিয়াব বন্দর নাফ নদীর বাম তীরে অবস্থিত।
5
ছয় দফা দাবি কোথায় উত্থাপিত হয়?
ক লাহোরে
খ দিল্লিতে
গ ঢাকায়
ঘ করাচি
সঠিক উত্তর: ক (লাহোরে)
ব্যাখ্যা:
ছয় দফা আন্দোলন বাংলাদেশের একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা। ১৯৬৬ সালের ৫ ও ৬ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত বিরোধী রাজনৈতিক দলগুলোর এক সম্মেলনে আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে “৬ দফা দাবি” পেশ করেন।
6
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘে বাংলায় ভাষণ দিয়েছিলেন কবে?
ক ২৫ সেপ্টেম্বর ১৯৭৪
খ ২৩ সেপ্টেম্বর ১৯৯৩
গ ২২ সেপ্টেম্বর ১৯৭৪
ঘ ২৪ সেপ্টেম্বর ১৯৭১
সঠিক উত্তর: ক (২৫ সেপ্টেম্বর ১৯৭৪)
ব্যাখ্যা:
ঐতিহাসিক ২৫ সেপ্টেম্বর ১৯৭৪ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের ২৯তম সাধারণ অধিবেশনে প্রথমবারের মতো বাংলা ভাষায় ভাষণ দান করেন।
7
বিশ্বকাপ ফুটবলে সবচেয়ে বেশি বার চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ ?
ক আর্জেন্টিনা
খ ব্রাজিল
গ ফ্রান্স
ঘ ইতালি
সঠিক উত্তর: খ (ব্রাজিল)
8
'জল' শব্দের সমার্থক নয় কোনটি?
ক সলিল
খ নীর
গ জলধি
ঘ উদক
সঠিক উত্তর: গ (জলধি)
ব্যাখ্যা:
জল' শব্দের সমার্থক শব্দ হলো অপ, বারি, উদক, সলিল, উদক,অম্বু, নীর, পয়ঃ, তোয়; বৃষ্টি। ২. বিণৎ শীতল; তরল; নষ্ট; অতি সহজ।
9
ক্রিয়া পদের মূল অংশকে বলা হয়-
ক বিভক্তি
খ প্রত্যয়
গ কৃৎ
ঘ ধাতু
সঠিক উত্তর: ঘ (ধাতু)
ব্যাখ্যা:
যা থেকে ক্রিয়াপদের জন্ম সেটাই ধাতু। যেমন, করি, একটি ক্রিয়াপদ। একে বিশ্লেষণ করলে পাওয়া যায় কর + ই। কর ক্রিয়াপদের. মূল অংশ, এটিই ধাতু। সংজ্ঞা : ক্রিয়াপদের মূল অংশকেই ধাতু বলে। অর্থাৎ ক্রিয়ার মূল অর্থ যার মধ্য দিয়ে প্রকাশ পায় তাকেই ধাতু বলে। যেমন - ক, চল, পড়ু, এগুলাে ধাতুর উদাহরণ।
10
'লাল লাল ফুল' বাক্যে কী অর্থে দ্বিরুক্তি হয়েছে?
ক বহুবচন
খ ঈষৎ
গ কোনোটিই নয়
ঘ একবচন
সঠিক উত্তর: ক (বহুবচন)
11
"দিন ও রাত্রির সন্ধিক্ষণ'-এর বাক্য সংকোচন কোনটি ?
ক সায়াহ্ন
খ পূর্বাহ্ন
গ গোধূলি
ঘ সন্ধ্যা
সঠিক উত্তর: গ (গোধূলি)
12
কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
ক 'কাঁদো নদী কাঁদো'
খ 'রাঙা প্রভাত'
গ 'প্রদোষে প্রাকৃতজন'
ঘ 'নেকড়ে অরণ্যে '
সঠিক উত্তর: ঘ ('নেকড়ে অরণ্যে ')
13
'এ যে আমাদের চেনা লোক' বাক্যে 'চেনা' কোন পদ?
ক বিশেষ্য
খ অব্যয়
গ ক্রিয়া
ঘ বিশেষণ
সঠিক উত্তর: ঘ (বিশেষণ)
14
কোনটি শুদ্ধ বানান?
ক Mispell
খ Mispel
গ Misspel
ঘ Misspell
সঠিক উত্তর: ঘ (Misspell)
ব্যাখ্যা:
Misspell- ভুল বানান করা।
15
I must go there. (Negative)
ক I cannot but going there.
খ I cannot but go there.
গ I must not go there.
ঘ I cannot help go there.
সঠিক উত্তর: খ (I cannot but go there.)
ব্যাখ্যা:
rules= 1. must থাকলে, sub+ must এর উঠে গিয়ে can not help / can not but বসে। নোটঃ can not help বসালে main verb এর সাথে ing যুক্ত করতে হয়।
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)