রসায়ন প্রাথমিক আলোচলা

বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার জন্য সাধারণ বিজ্ঞান - রসায়ন প্রাথমিক আলোচলা MCQ প্রশ্নোত্তর। চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক প্রশ্নব্যাংক।

মোট 20 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 2
1
সিঁদুরের রাসায়িনিক নাম কি?
ক মারকিউরিক ক্লোরাইড
খ মারকিউরিক সালফাইড
গ ফসফেট সালফাইড
ঘ ডাই সালফাইড
সঠিক উত্তর: খ (মারকিউরিক সালফাইড)
ব্যাখ্যা:
ভারতীয় রসায়ন সমিতির প্রথম প্রেসিডেন্ট আচার্য প্রফুল্লচন্দ্র রায়, বাজার থেকে সংগৃহীত সিঁদুরের বেশ কিছু নমুনাকে রাসায়নিক বিশ্লেষণ করে দেখেছেন যে সেগুলোর সব কয়টিই ছিল রেডলেড (Pb2O4)। এতে অনুমিত হয় যে এককালে হয়তো ভার্মিলিয়নই সিঁদুর হিসাবে ব্যবহৃত হতো। বর্তমানে রেড-লেডকেই প্রধানত সিঁদুর নামে বাজারজাত করা হয়। এখনকার বইতেও ভার্মিলিয়নকে চীনা সিন্দুর এবং রেড-লেড কে মেটে সিন্দুর বলে লেখা হয়। লেডের বিভিন্ন অক্সাইড বিভিন্ন রং এর হয়ে থাকে। এদের মধ্যে লেড সেসকি অক্সাইড (Pb2O3) হলুদাভ লাল এবং ট্রাইপ্লাম্বিক টেট্রক্সাইড (Pb3O4) উজ্জ্বল লাল। মার্কারী যৌঘ যেখানে সীসার যৌগ থেকে অনেক বেশি ব্যয়সাধ্য সেখানে ভেজালের এই যুগে চীনা সিন্দুর বলে যেটা বিক্রি হয় সেটা ভার্মিলিয়ন না হয়ে রেড-লেড হওয়ার সম্ভাবনাই বেশি। হিঙ্গুল বা রসসিন্দুর প্রকৃতিজাত মারকিউরিক সালফাইড (HgS)। এখান থেকে বুঝা যায়, ট্রাইপ্লাম্বিক টেট্রক্সাইড (Pb3O4) উজ্জ্বল লাল ও মারকিউরিক সালফাইড (HgS) দুইটি সিদুর। এটা অপশনের উপর নির্ভর করে।
2
চিনির শরবত হচ্ছে-
ক অসমসত্ত মিশ্রণ
খ সমসত্ত মিশ্রণ
গ মৌলিক পদার্থ
ঘ যৌগিক পদার্থ
সঠিক উত্তর: খ (সমসত্ত মিশ্রণ)
3
জারণ বিক্রিয়ায় কি ঘটে ?
ক ইলেকট্রনের বর্জন হয়
খ ইলেকট্রনের গ্রহণ হয়
গ ইলেকট্রনের আদান-প্রদান হয়
ঘ কোনটি নয়
সঠিক উত্তর: ক (ইলেকট্রনের বর্জন হয়)
ব্যাখ্যা:
•জারণ :- যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো অণু, পরমাণু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে তাকে জারণ বলে । জারণেরঅর্থ ইলেকট্রন ত্যাগ । •বিজারণ :- যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো অণু, পরমাণু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে তাকে বিজারণ বলে । বিজারণের অর্থ ইলেকট্রন গ্রহণ । জারক পদার্থ [Oxidising agents]:- যে পদার্থ রাসায়নিক বিক্রিয়া কালে অন্য পদার্থকে জারিত করে নিজে বিজারিত হয় তাকে জারক পদার্থ বলে। বিজারক পদার্থ [Reducing agents]:- রাসায়নিক বিক্রিয়ার সময় যে পদার্থ অন্য পদার্থকে বিজারিত করে নিজে জারিত হয় তাকে বিজারক পদার্থ বলে ।
4
ঈশ্বর কণা কোনটি ?
ক হিগস বোনাস
খ ফোটন
গ ইলেকট্রন
ঘ লেপটন
সঠিক উত্তর: ক (হিগস বোনাস)
5
কোনটি জারক পদার্থ নয়?
ক অক্সিজেন
খ ব্রোবিন
গ হাইড্রোজেন
ঘ ক্লোরিন
সঠিক উত্তর: গ (হাইড্রোজেন)
ব্যাখ্যা:
জারক পদার্থগুলাে ইলেকট্রন গ্রহণ করে অন্যকে জারিত করে ও নিজে বিজারিত হয় । অক্সিজেন , ক্লোরিন ও ব্রোমিন প্রত্যেকেই ইলেকট্রন গ্রহণ করে , তাই এরা জারক পদার্থ । অন্যদিকে হাইড্রোজেন ইলেকট্রন ত্যাগ করে তাই এটা জারক নয় , বিজারক ।
6
সবচেয়ে হালকা মৌল কোনটি?
ক হিলিয়াম
খ নাইট্রোজেন
গ আর্গন
ঘ হাইড্রোজেন
সঠিক উত্তর: ঘ (হাইড্রোজেন)
ব্যাখ্যা:
✔ সবচেয়ে হালকা মৌল হাইড্রোজেন । ✔মৌলিক গ্যাস এর মধ্যে সবচেয়ে ভারী র‍্যাডন । ✔সবচেয়ে ভারী ধাতু প্লাটিনাম । ✔সবচেয়ে ভারী তরল ধাতু পারদ । ✔সোডিয়াম ও পটাসিয়াম পানির থেকেও হালকা।
7
পরমাণুর কেন্দ্র গঠিত হয় ?
ক ইলেকট্রন ও প্রোটন
খ নিউট্রন ও প্রোটন
গ নিউট্রন ও পজিট্রন
ঘ ইলেকট্রন ও পজিট্রন
সঠিক উত্তর: খ (নিউট্রন ও প্রোটন)
8
পরমাণু চার্জ নিরপেক্ষ হয়, কারণ পরমাণুতে-
ক নিউট্রন ও প্রোটনের সংখ্যা সমান
খ নিউট্রন ও প্রোটনের ওজন সমান
গ নিউট্রন ও প্রোটনের নিঊক্লিয়াসের সংখ্যা সমান
ঘ ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান
সঠিক উত্তর: ঘ (ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান)
9
বিচ্ছিন্ন অবস্থায় একটি পরমাণুর শক্তি
ক যুক্ত অবস্থার চাইতে কম
খ যুক্ত অবস্থার চাইতে অধিক
গ যুক্ত অবস্থার সমান
ঘ কোনোটিই সঠিক নয়
সঠিক উত্তর: খ (যুক্ত অবস্থার চাইতে অধিক)
ব্যাখ্যা:
বিচ্ছিন্ন অবস্থায় একটি পরমাণুর শক্তি যুক্ত অবস্থায় পরমাণুর যে শক্তি থাকে তার চাইতে অধিক হয়।
10
কোনটি সাবানকে শক্ত করে ?
ক সোডিয়াম কার্বনেট
খ সোডিয়াম সালফেট
গ সোডিয়াম ক্লোরাইড
ঘ সোডিয়াম সিলিকেট
সঠিক উত্তর: ঘ (সোডিয়াম সিলিকেট)
11
সাবান প্রস্তুতিতে উপজাত হিসেবে কি তৈরি হয় ?
ক গ্লিসারল
খ অ্যালকোহল
গ ডিডিটি
ঘ ডিটারজেন্ট
সঠিক উত্তর: ক (গ্লিসারল)
12
কোন এসিডের মিশ্রণ স্বর্ণ গলিয়ে দেয় ?
ক HNO3, HCI
খ H2SO4, HCI
গ H2SO4, NHO3
ঘ H2SO4, CH3, COOH
সঠিক উত্তর: ক (HNO3, HCI)
13
সোনায় মরিচা ধরে না কেন ?
ক সোনা সক্রিয় ধাতু
খ সোনা উজ্জ্বল ধাতু
গ সোনা মূল্যবান ধাতু
ঘ সোনা অনেকটা নিষ্ক্রিয় ধাতু
সঠিক উত্তর: ঘ (সোনা অনেকটা নিষ্ক্রিয় ধাতু)
ব্যাখ্যা:
সোনা,রুপা,প্লাটিনাম,রোডিয়াম,প্যালাডিয়াম প্রভৃতি ধাতুসমূহ বাতাসের অক্সিজেন দ্বারা সহজে জারিত হয়না অর্থাৎ বেশ নিষ্ক্রিয় অবস্থায় থাকে ,তাই এদের মরিচা পড়ে না।ফলে এদের অভিজাত ধাতুও বলা হয়।
14
অ্যাকোয়া রেজিয়া বলতে বুঝায়-
ক কনসেনট্রেটেড সালফিউরিক এসিড
খ কনসেনট্রেটেড নাইট্রিক এসিড
গ কনসেনট্রেটেড সালফিউরিক এবং কনসেনট্রেটেড নাইট্রিক এসিডের মিশ্রন
ঘ কনসেনট্রেটেড নাইট্রিক ও হাইড্রোক্লোরিক এসিডের মিশ্রন
সঠিক উত্তর: ঘ (কনসেনট্রেটেড নাইট্রিক ও হাইড্রোক্লোরিক এসিডের মিশ্রন)
ব্যাখ্যা:
Aqua regia is a mixture of nitric acid and hydrochloric acid, optimally in a molar ratio of 1:3. Aqua regia is a yellow-orange (sometimes red) fuming liquid, so named by alchemists because it can dissolve the noble metals gold and platinum, though not all metals.
15
স্বর্ণের খাদ বের করতে কোন এসিড ব্যবহার করা হয় ?
ক সাইট্রিক এসিড
খ নাইট্রিক এসিড
গ হাইড্রোক্লোরিক এসিড
ঘ টারটারিক এসিড
সঠিক উত্তর: খ (নাইট্রিক এসিড)
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)