মানবদেহ

বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার জন্য সাধারণ বিজ্ঞান - মানবদেহ MCQ প্রশ্নোত্তর। চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক প্রশ্নব্যাংক। — পৃষ্ঠা 2

মোট 278 টি প্রশ্ন | পৃষ্ঠা 2 / 19
16
বিলিরুবিন তৈরি হয় -----
ক পিত্তথলিতে
খ প্লীহায়
গ যকৃতে
ঘ কিডনীতে
সঠিক উত্তর: গ (যকৃতে)
ব্যাখ্যা:
বিলরুবিন তৈরী হয় যকৃতে আর জমা হয় প্লীহাত।
17
মানুষের গায়ের রং কোন উপাদানের উপর নির্ভর করে?
ক মেলানিন
খ ক্যারোটিন
গ হিমোগ্লোবিন
ঘ থায়ামিন
সঠিক উত্তর: ক (মেলানিন)
ব্যাখ্যা:
মানুষের ত্বকে দুটি স্তর আছে। এর বাইরেরটি বহিঃত্বক বা 'এপিডারমিস' এবং ভেতরেরটিকে বলে অন্তঃত্বক বা 'ডারমিস'। বহিঃত্বককে আবার কয়েকটি স্তরে ভাগ করা যায়। এর মধ্যে সবচেয়ে ভেতরেরটির নাম 'স্ট্র্যাটাম বেসাল' (Stratum basale) । এই স্তরে কতগুলো বিশেষ ধরনের কোষ আছে - এদের বলে ' মেলানোসাইট' (Melanocyte)। মেলানোসাইটগুলোর মধ্যে আছে রঞ্জক কণা'মেলানিন। গাঢ় রঙের এই কণাগুলোই ত্বকের কালো রঙের জন্য দায়ী। যাদের ত্বকে মেলানিনের পরিমাণ খুব বেশি তাদের গায়ের রঙ কালো । ত্বকে মেলানিনের পরিমাণ কম থাকলে গায়ের রঙ ফর্সা হয়।
18
এনজিওপ্লাস্টি হচ্ছে ----
ক হৃৎপিণ্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো
খ হৃৎপিণ্ডের মৃত টিস্যু কেটে ফেলে দেয়া
গ হৃৎপিণ্ডের টিস্যুতে নতুন টিস্যু সংযোজন
ঘ হৃৎপিণ্ডে নতুন শিরা সংযোজন
সঠিক উত্তর: ক (হৃৎপিণ্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো)
ব্যাখ্যা:
বড় ধরনের অস্ত্রোপচার না করে হৃৎপিন্ডের সংকীর্ণ ল্যুমেনযুক্ত বা রূদ্ধ হয়ে যাওয়া করােনারি ধমনি পুনরায় প্রশস্ত ল্যুমেনযুক্ত বা উন্মুক্ত করার পদ্ধতিকে এনজিওপ্লাস্টি বলে। এনজিওপ্লাস্টির উদ্দেশ্য হচ্ছে সরু বা বন্ধ হয়ে যাওয়া ল্যুমেনের ভেতর দিয়ে হৃৎপিন্ডে পর্যাপ্ত O2 সরবরাহ নিশ্চিত করে হৃৎপিন্ড ও দেহকে সচল রাখা। বুকে ব্যথা ( অ্যানজাইনা ), হার্ট ফেইলিউর , হার্ট অ্যাটাক প্রভৃতি মারাত্মক রােগ থেকে মুক্তির সহজ উপায় এনজিওপ্লাস্টি।
19
রক্তকণিকায় থাকে কোনটি?
ক শর্করা
খ লবণ
গ ইউরিক এসিড
ঘ হিমোগ্লোবিন
সঠিক উত্তর: ঘ (হিমোগ্লোবিন)
ব্যাখ্যা:
রক্তের লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন নামের একধরনের রঞ্জক পদার্থ থাকে , এর কারণেই রক্তের রং লাল । এই হিমোগ্লোবিন অক্সিহিমোগ্লোবিন হিসেবে অক্সিজেন ও কার্বন ডাই - অক্সাইড পরিবহন করে। এদিকে রক্তে যদি যথেষ্ট পরিমাণ হিমোগ্লোবিন না থাকে তখন রক্তশূন্যতা দেখা দেয় ।
20
ে শক্তি উৎপাদনের প্রধান উৎস -----
ক পরিপাক
খ শ্বসন
গ রক্ত সংবহন
ঘ খাদ্য গ্রহণ
সঠিক উত্তর: খ (শ্বসন)
ব্যাখ্যা:
মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস শ্বসন। শ্বসন প্রক্রিয়ার শর্করা ,আমিষ , চর্বি , জৈব এসিড ইত্যাদি খাদ্যদ্রব্য অক্সিজেন সহযোগে জারিত হয়ে শক্তি ও কার্বন ডাই - অক্সাইড উৎপন্ন করে।
21
বিশ্রামরত অবস্থায় একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের হৃদস্পন্দন ঘটে মিনিটে-
ক ৪০ বার
খ ৭২ বার
গ ১০০ বার
ঘ ৫২ বার
সঠিক উত্তর: খ (৭২ বার)
ব্যাখ্যা:
একজন পূর্ণবয়স্ক মানুষের সুস্থ, স্বাভাবিক, বিশ্রামরত অবস্থায় গড়ে মিনিটে ৭২ বার হৃদস্পন্দন হয়।
22
দেহের কোন অংশ কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোনটি?
ক শ্বেত কণিকা
খ অনুচক্রিকা
গ রক্তরস
ঘ লোহিত কণিকা
সঠিক উত্তর: খ (অনুচক্রিকা)
ব্যাখ্যা:
অণুচক্রিকা বা থ্রম্বোসাইট বা প্লেটলেট হল অতিক্ষুদ্র , অনিয়মিত আকারের কোষ ( এতে কোন ডিএনএধারী নিউক্লিয়াস নেই ) । এর ব্যাস ২ - ৩ µm[ ৩ ] এবং প্রিকার্সর মেগাকারিওসাইটের গাঁজান থেকে সৃষ্টি হয়। এর আয়ু বড়জোর ৫ - ৯ দিন। অণুচক্রিকা বৃদ্ধির প্রাকৃতিক উৎস। অণুচক্রিকা সূতার আঁশের ন্যায় রক্তকে জমাট বাঁধায় ।
23
রক্তের লোহিত কণিকার কাজ হলো-
ক অক্সিজেন বহন করা
খ কার্বন ডাই-অক্সাইড বহন করা
গ রোগ প্রতিরোধ করা
ঘ নাইট্রোজেন বহন করা
সঠিক উত্তর: ক (অক্সিজেন বহন করা)
ব্যাখ্যা:
লোহিত রক্তকণিকা রক্তের সর্বপ্রধান কোষ বা কণিকা যা মেরুদণ্ডী প্রাণীর দেহের কলাগুলিতে অক্সিজেন সরবরাহের প্রধান মাধ্যম হিসেবে কাজ করে । ফুসফুস বা ফুলকার মধ্যের কৈশিক নালির মধ্যে সংবহণের সময় শ্বাসবায়ু থেকে লোহিত রক্তকণিকাতে অক্সিজেন সংগৃহিত হয় এবং কার্বন ডাই অক্সাইড পরিত্যক্ত হয় । অন্যান্য কলায় কৈশিকনালীর মাধ্যমে রক্ত সংবাহনের সময় লোহিত রক্তকণিকা থেকে অক্সিজেন কলাকোষে স্থানান্তরিত হয় এবং কার্বন ডাই অক্সাইড বিপরীতে অর্থাৎ লোহিত রক্তকণিকাতে প্রবাহিত হয় ।
24
রক্ত কণিকা কত প্রকার?
ক তিন প্রকার
খ চার প্রকার
গ পাঁচ প্রকার
ঘ দুই প্রকার
সঠিক উত্তর: ক (তিন প্রকার)
ব্যাখ্যা:
রক্ত কণিকা ৩ প্রকার। রক্তকোষ (মাঝে মাঝে হেমাটোসাইট বলা হয়) হল হেমাটোপয়েসিস প্রক্রিয়ায় তৈরিকৃত একধরনের কোষ, যা সাধারণত রক্তে পাওয়া যায়। স্তন্যপায়ীদের রক্তের রক্তকোষগুলোকে তিন শ্রেণিতে ভাগ করা যায়। যথাঃ লোহিত রক্তকণিকা - ইরাথ্রোসাইট শ্বেত রক্তকণিকা - লিউকোসাইট অণুচক্রিকা - থ্রম্বোসাইট
25
কোন যুগে মানুষের আবির্ভাব ঘটেছে?
ক ক্রিটেসাস যুগে
খ প্রোটেরোজোয়িক যুগে
গ সিনোজোয়িক যুগে
ঘ ট্রায়াসিক যুগে
সঠিক উত্তর: ক (ক্রিটেসাস যুগে)
ব্যাখ্যা:
পৃথিবীতে মানুষ নামের সর্বশ্রেষ্ঠ জাতির আবির্ভাব ঘটে আজ থেকে প্রায় ৭০ লক্ষ বছর আগে মেসোজোয়িক Era - এর সূচনালগ্নে ‘ক্রিটেসাস (Cretaceous) যুগে (১৪৫.৫ - ৬৫.৫ মিলিয়ন বছর আগে)।
26
এক রক্তদান শিবিরে আপনি যদি 250ml রক্তদান করেন তাহলে আপনার শরীরের মোট রক্তের শতকরা কত ভাগ রক্ত নেয়া হবে?
ক ৫%
খ ৭%
গ ৪%
ঘ ৮%
সঠিক উত্তর: ক (৫%)
ব্যাখ্যা:
একজন পূর্ণববয়স্ক মানুষের দেহে সাধারণত ৫ - ৬ লিটার রক্ত থাকে। এ হিসাবে ৫লিটার ৫০০০ মিলিলিটার। এখন, ৫০০০ মিলিলিটারে রক্ত নেয়া হয় ২৫০ মিলিলিটার। সুতরাং শতকরা রক্ত নেয়ার পরিমাণ = ২৫০×১০০/৫০০০ = ৫%।
27
মানুষ নিঃশ্বাসের সাথে কি ত্যাগ করে?
ক অক্সিজেন
খ কার্বন ডাই অক্সাইড
গ কোনটিই নয়
ঘ নাইট্রোজেন
সঠিক উত্তর: খ (কার্বন ডাই অক্সাইড)
ব্যাখ্যা:
মানুষ নিঃশ্বাসের সাথে কার্বন ডাই - অক্সাইড (CO2) ত্যাগ করে, যা উদ্ভিদকূল কর্তৃক গৃহীত হয়। অন্যদিকে উদ্ভিদ কুলের ত্যাগ করা অক্সিজেন (O2) মানুষ নিঃশ্বাসের সাথে গ্রহণ করে। আর বায়ুমন্ডলে সর্বাধিক পরিমানে যে গ্যাসীয় উপাদানটি বিদ্যমান তা হচ্ছে নাইট্রোজেন।
28
কোন জারক রস পাকস্থলিতে দুগ্ধ জমাট বাঁধায়?
ক মেলানিন
খ এসিটিক এসিড
গ রেনিন
ঘ হরমোন
সঠিক উত্তর: গ (রেনিন)
ব্যাখ্যা:
রেনিন দুধের আমিষ জাতীয় খাদ্য ক্যাসিনকে প্যারাক্যাসিনে পরিণত করে। পাকস্থলির সংকোচন প্রসারণে গ্যাষ্ট্রিক রস খাদ্যের সাথে মিশ্রণ ও ক্রিয়ার ফলে খাদ্য বস্তু নরম ও তরল অবস্থায় পরিণত হয়। এটি পাকস্থলির দুগ্ধ জমাট বাঁধায়।
29
নিচের কোন অঙ্গে লৌহিত কনিকা ধ্বংস হয়?
ক প্লীহা
খ পাকস্থলী
গ বৃক্ক
ঘ যকৃত
সঠিক উত্তর: ক (প্লীহা)
ব্যাখ্যা:
প্লিহায় রক্তকণিকা ধ্বংস হয়।
30
মানব দেহ গঠনে কোন উপাদানের প্রয়োজন সবচেয়ে বেশি?
ক আমিষ
খ পানি
গ ভিটামিন
ঘ শ্বেতসার
সঠিক উত্তর: ক (আমিষ)
ব্যাখ্যা:
শরীরের জন্য আমিষ , যা খুব গুরুত্বপূর্ণ। শরীরের প্রতিটা অংশ এবং কোষে প্রোটিন রয়েছে। শরীর গঠন ও বৃদ্ধির জন্য এর কোনো বিকল্প নেই। প্রোটিন সাধারণত অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি । যেসব খাবার থেকে প্রোটিন পাই বিভিন্ন প্রাণিজ উৎস যেমন : মাছ , মাংস বিশেষ করে ডিমের ভেতর প্রোটিনের পরিমাণ বেশি । এ ছাড়া উদ্ভিজ্জ উৎস থেকেও প্রোটিন পাওয়া যায়। উদ্ভিজ্জ উৎস যেমন : শিম , বিভিন্ন ধরনের শস্যদানা ।
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)