ভৌত বিজ্ঞানের উন্নয়ন
সাধারণ বিজ্ঞান - ভৌত বিজ্ঞানের উন্নয়ন বিষয়ের সহজ ব্যাখ্যাসহ গুরুত্বপূর্ণ MCQ ও বিগত পরীক্ষার প্রশ্ন সমাধান। বিসিএস ও যেকোনো চাকরির পরীক্ষায় বিজ্ঞানে ভালো মার্কস পাওয়ার গাইড। — পৃষ্ঠা 2
মোট 87 টি প্রশ্ন | পৃষ্ঠা 2 / 9হাইড্রোমিটার কি?
ক
দুধের ঘনত্ব পরিমাপের যন্ত্র
খ
পেট্রোলিয়ামের ঘনত্ব পরিমাপের যন্ত্র
গ
তরল পদার্থের ঘনত্ব পরিমাপের যন্ত্র
ঘ
পদার্থের তলটান পরিমাপের যন্ত্র
সঠিক উত্তর:
গ (তরল পদার্থের ঘনত্ব পরিমাপের যন্ত্র)
মানবদেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্রের নাম -
ক
স্ফিগমোম্যানোমিটার
খ
স্টেথস্কোপ
গ
কার্ডিওগ্রাফ
ঘ
ইস্কোকার্ডিওগ্রাফ
সঠিক উত্তর:
ক (স্ফিগমোম্যানোমিটার)
ব্যাখ্যা:
স্ফিগমোম্যানোমিটার হলো রক্তচাপ পরিমাপক যন্ত্র। Sphygmomanometer শব্দটি মূলত দুটি ভিন্ন শব্দের সমন্বয়। গ্রীক Sphygmos = Pulse এবং বৈজ্ঞানিক পরিভাষা Manometer = চাপ পরিমাপক যন্ত্র। এই যন্ত্রে মূলত একটি প্রসারণক্ষম হস্তবন্ধনী (Cuff) এবং একটি ম্যানোমিটার থাকে। যন্ত্রের কাফে সংশ্লিষ্ট ধমনীর প্রবাহকে বাঁধাগ্রস্থ করে আর ম্যানোমিটার রক্তচাপ পরিমাপ করে। কাফের চাপ ধীরে ধীরে কমতে থাকলে একটি নির্দিষ্ট চাপে রক্তপ্রবাহ পুনরায় শুরু হয় এবং একসময় পুরোপুরি বাঁধাহীন হয়। যে চাপে রক্তপ্রবাহ শুরু হয় তাকে সিস্টোলিক চাপ আর যে চাপে রক্তপ্রবাহ সম্পূর্ণ বাঁধামুক্ত হয় তাকে ডায়াস্টোলিক চাপ বলে। রক্তপ্রবাহ শুরু এবং বাঁধাহীন হওয়ার মধ্যবর্তী সময়ে একধরণের বিশেষ শব্দ (Korotkoff sound) শোনা যায়। এই শব্দ শোনার জন্য ম্যানুয়াল স্ফিগমোম্যানোমিটারের সাথে একটি স্টেথোস্কোপ ব্যবহৃত হয়। এই যন্ত্র সাধারণত মি.মি. পারদ চাপ (mmHg) এককে রক্তচাপ পরিমাপ করে। স্যামুয়েল সিগফ্রিড কার্ল রিটার ভন বাস্ক (১৮৩৭-১৯০৫) নামক একজন অস্ট্রিয়ান চিকিৎসক ১৮৮১ সালে এটি আবিষ্কার করেন। পরবর্তীতে অধিকতর সহজ করে ব্যবহার উপযোগী করেন ইটালিয়ান শিশু চিকিৎসক রিভা রকি। তবে ১৯০১ সালে এই যন্ত্রের আধুনিকায়ন করে মেডিকেল কমিউনিটিতে জনপ্রিয় করেন Cushing Syndrome এর আবিষ্কারক হার্ভে উইলিয়াম কুশিং।
বাতাসের চাপ মাপার যন্ত্রের নাম কি ?
ক
ল্যাকটোমিটার
খ
ব্যারোমিটার
গ
ভোল্টমিটার
ঘ
হাইড্রোমিটার
সঠিক উত্তর:
খ (ব্যারোমিটার)
Seismograph যন্ত্রটি কি মাপার জন্য ব্যবহৃত হয় ?
ক
আবহাওয়া
খ
বৃষ্টিপাত
গ
ভূমিকম্প
ঘ
বাতাসের গতি
সঠিক উত্তর:
গ (ভূমিকম্প)
বায়ু প্রবাহের গতিবেগ নির্নয়ের যন্ত্রের নাম কি ?
ক
অ্যানিমোমিটার
খ
বায়ুমান যন্ত্র
গ
ব্যারোমিটার
ঘ
হাইগ্রোমিটার
সঠিক উত্তর:
ক (অ্যানিমোমিটার)
ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র-
ক
ক্রনোমিটার
খ
ব্যারোমিটার
গ
সিসমোগ্রাফ
ঘ
ম্যানোমিটার
সঠিক উত্তর:
গ (সিসমোগ্রাফ)
ব্যাখ্যা:
ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র হলো সিসমোগ্রাফ ব্যারোমিটার বায়ুর চাপ পরিমাপকযন্ত্র এবং ম্যানোমিটার গ্যাসের চাপ নির্ণয়ের যন্ত্র ।
সময়ের পরিমাপে কোনটি সবচেয়ে বড় ?
ক
ন্যানোসেকেন্ড
খ
মাইক্রোসেকেন্ড
গ
পিকোসেকেন্ড
ঘ
মিলিসেকেন্ড
সঠিক উত্তর:
ঘ (মিলিসেকেন্ড)
৫ লিটার পানির ওজন কত ?
ক
৫ গ্রাম
খ
৫০০ গ্রাম
গ
৫০ গ্রাম
ঘ
৫ কিলোগ্রাম
সঠিক উত্তর:
ঘ (৫ কিলোগ্রাম)
১ ট্রিলিয়ন কত টাকা ?
ক
এক লক্ষ কোটি
খ
দশলক্ষ কোটি
গ
একশত কোটি
ঘ
এক হাজার কোটি
সঠিক উত্তর:
ক (এক লক্ষ কোটি)
এক একর কত বর্গফুটের সমান ?
ক
১০০০
খ
৪০০০০
গ
৪৩৫৬০
ঘ
৪৮৪০
সঠিক উত্তর:
গ (৪৩৫৬০)
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)