ভৌত বিজ্ঞানের উন্নয়ন
বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার জন্য সাধারণ বিজ্ঞান - ভৌত বিজ্ঞানের উন্নয়ন MCQ প্রশ্নোত্তর। চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক প্রশ্নব্যাংক।
মোট 87 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 6আপেক্ষিক গুরুত্বের পরিমাপে ব্যবহার করা হয় কি দিয়ে?
ক
হাইড্রোমিটার
খ
মাইক্রোমিটার
গ
হাইগ্রোমিটার
ঘ
ম্যানোমিটার
সঠিক উত্তর:
ক (হাইড্রোমিটার)
ব্যাখ্যা:
হাইড্রোমিটার হচ্ছে তরল পদার্থের আপেক্ষিক ঘনত্ব বা Relative Density পরিমাপের একটি যন্ত্র। যেহেতু এটা "আপেক্ষিক" ঘনত্ব পরিমাপ করে তার মানে হলো এটি কোন একটি তরল পদার্থের স্বাপেক্ষে অন্য কোন তরল পদার্থ কতটা/কত গুণ ঘন সেটা পরিমাপ করে।
ফনোগ্রাফ যন্ত্র কোন কে সালে আবিষ্কার করেন ?
ক
১৮৩৬ সালে জন ড্রানিয়েল
খ
১৮৭৮ সালে টমাস আলভা এডিসন
গ
১৮৯২ সালে এডওয়ার্ড ওয়েস্টন
ঘ
উপরের কোনটিই ঠিক নয়
সঠিক উত্তর:
খ (১৮৭৮ সালে টমাস আলভা এডিসন)
১৮৯৮ সালে মাদাম কুরি ও পিয়ারে কুরি আবিষ্কারক করেন -
ক
ইউরেনিয়াম
খ
রেডিয়াম
গ
থোরিয়াম
ঘ
লেজার রশ্মি
সঠিক উত্তর:
খ (রেডিয়াম)
ব্যাখ্যা:
মাদাম কুরি’ একজন মহীয়সী নারী বিজ্ঞানী । তিনি একটি নয়, দু-দুটো নোবেল পেয়েছিলেন, একটি পদার্থ বিজ্ঞানে(১৯০৩) অন্যটি রসায়নে(১৯১১)। তিনিই নোবেল বিজয়ী প্রথম নারী এবং দু’টি নোবেল বিজয়ী প্রথম ব্যক্তি। মাদাম কুরি তেজস্ক্রিয় মৌল রেডিয়াম আবিষ্কার করেছিলেন এবং তিনি মানব দেহের ওপর রেডিয়ামের প্রভাব নিয়ে গবেষণা করেছিলেন। যে রেডিয়াম তিনি নিজে আবিষ্কার করেছিলেন, তার ক্ষতিকর প্রভাবেই তিনি মৃত্যুবরণ করেন। তিনি মানুষকে ব্যথামুক্ত জীবন দিতে গিয়ে নিজেই অবর্ণণীয় ব্যাথা সহ্য করেছিলেন। কুরি’র এগিয়ে যাবার পথ ছিলনা সোনায় রাঙানো বরং সেই ছোটবেলা থেকেই দুঃখ-কষ্ট, অনাহারি দিন এবং অপবাদ ছিলো কুরি’র জীবনের নিত্য সঙ্গী। তবুও, বিজ্ঞানের এই ধ্রুব তারা থমকে যায়নি ; নিজের লক্ষ্যপানে ছুটে চলেছিল নিরন্তর এবং নিজেকে নিয়ে গিয়েছিলেন অনন্য উচ্চতায়।
মাদাম কুরী ছিলেন একজন -
ক
কবি
খ
অর্থনীতিবিদ
গ
সাহিত্যিক
ঘ
বৈজ্ঞানিক
সঠিক উত্তর:
ঘ (বৈজ্ঞানিক)
আইনস্টাইন কি জন্য বিখ্যাত ?
ক
আপেক্ষিক তত্ত্ব প্রদানের জন্য
খ
কোয়ান্টাম তত্ত্ব প্রদানের জন্য
গ
আলোর কনাতত্ত্ব প্রদানের জন্য
ঘ
তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া আবিষ্কারের জন্য
সঠিক উত্তর:
ক (আপেক্ষিক তত্ত্ব প্রদানের জন্য)
ব্যাখ্যা:
আইনস্টাইন আপেক্ষিক তত্ত্ব প্রদানের জন্য বিখ্যাত। আপেক্ষিক তত্ত্ব বলতে সাধারণত বিশেষ আপেক্ষিকতা এবং সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব নামের দুটি পারস্পরিক সম্পর্কযুক্ত তত্ত্বকে বোঝায়, যেটা যথাক্রমে ১৯০৫ এবং ১৯১৫ সালে বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন প্রকাশ করেন। বিশেষ আপেক্ষিকতা তত্ত্বটি মহাকর্ষের অনুপস্থিতিতে সমস্ত ভৌত ঘটনার ক্ষেত্রে প্রযোজ্য । আর সাধারণ আপেক্ষিকতা তত্ত্বটি জ্যোতির্বিদ্যা সহ অন্যান্য মহাজাগতিক ক্ষেত্রে এবং জ্যোতির্পদার্থগত ক্ষেত্রে প্রযোজ্য।
ক্যালকুলাস কে আবিষ্কার করেন?
ক
কেপলার
খ
নিউটন
গ
গ্যালিলিও
ঘ
আর্কিমিডিস
সঠিক উত্তর:
খ (নিউটন)
কোপারনিকাসের মতবাদ প্রচারের জন্য আগুন পুড়িয়ে মারা হয় কোন বিজ্ঞানকে ?
ক
গ্যালিলও
খ
জিয়োর্দানো ব্রুনো
গ
থেলিস
ঘ
পিথাগোরাস
সঠিক উত্তর:
খ (জিয়োর্দানো ব্রুনো)
পানির তলায় শব্দ নির্ধারণের যন্ত্র-
ক
অডিওমিটার
খ
অডিওফোন
গ
ফ্যাদোমিটার
ঘ
হাইড্রোফোন
সঠিক উত্তর:
ঘ (হাইড্রোফোন)
তরল পদার্থের ঘনত্ব মাপার যন্ত্র কোনটি?
ক
হাইড্রোমিটার
খ
ব্যারোমিটার
গ
থার্মোমিটার
ঘ
ফেরোমিটার
সঠিক উত্তর:
ক (হাইড্রোমিটার)
ব্যাখ্যা:
হাইড্রোমিটার (Hydrometer) - তরলের আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব অ্যাটমোমিটার (Atmometer) - বাষ্পীভবনের হার পাইরোমিটার (Pyrometer) - উচ্চ তাপমাত্রা স্পিডোমিটার (Speedometer) - ধাবমান বস্তুর গতি, বেগ স্ফিগোমোম্যানোমিটার (Sphygmomanometer) - রক্ত চাপ অডিওমিটার (Audiometer) - শ্রাব্যতা ব্যারোমিটার (Barometer) - বায়ুচাপ গ্যালভানোমিটার (Galvanometer) - বিদ্যুৎ হাইগ্রোমিটার (Hygrometer) - আর্দ্রতা ল্যাক্টোমিটার (Lactometer) - দুধের আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব বলোমিটার (Bolometer) - তড়িৎচুম্বকীয় বিকিরণ ক্যালোরিমিটার (Calorimeter) - রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়া তাপ
ভূকম্পনের তীব্রতা মাপার যন্ত্রের নাম কী
ক
কার্ডিওগ্রাফ
খ
রিক্টার স্কেল
গ
ক্রোসকোগ্রাফ
ঘ
কম্পাস
সঠিক উত্তর:
খ (রিক্টার স্কেল)
হাইড্রোমিটার কি?
ক
দুধের ঘনত্ব পরিমাপের যন্ত্র
খ
পেট্রোলিয়ামের ঘনত্ব পরিমাপের যন্ত্র
গ
তরল পদার্থের ঘনত্ব পরিমাপের যন্ত্র
ঘ
পদার্থের তলটান পরিমাপের যন্ত্র
সঠিক উত্তর:
গ (তরল পদার্থের ঘনত্ব পরিমাপের যন্ত্র)
মানবদেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্রের নাম -
ক
স্ফিগমোম্যানোমিটার
খ
স্টেথস্কোপ
গ
কার্ডিওগ্রাফ
ঘ
ইস্কোকার্ডিওগ্রাফ
সঠিক উত্তর:
ক (স্ফিগমোম্যানোমিটার)
ব্যাখ্যা:
স্ফিগমোম্যানোমিটার হলো রক্তচাপ পরিমাপক যন্ত্র। Sphygmomanometer শব্দটি মূলত দুটি ভিন্ন শব্দের সমন্বয়। গ্রীক Sphygmos = Pulse এবং বৈজ্ঞানিক পরিভাষা Manometer = চাপ পরিমাপক যন্ত্র। এই যন্ত্রে মূলত একটি প্রসারণক্ষম হস্তবন্ধনী (Cuff) এবং একটি ম্যানোমিটার থাকে। যন্ত্রের কাফে সংশ্লিষ্ট ধমনীর প্রবাহকে বাঁধাগ্রস্থ করে আর ম্যানোমিটার রক্তচাপ পরিমাপ করে। কাফের চাপ ধীরে ধীরে কমতে থাকলে একটি নির্দিষ্ট চাপে রক্তপ্রবাহ পুনরায় শুরু হয় এবং একসময় পুরোপুরি বাঁধাহীন হয়। যে চাপে রক্তপ্রবাহ শুরু হয় তাকে সিস্টোলিক চাপ আর যে চাপে রক্তপ্রবাহ সম্পূর্ণ বাঁধামুক্ত হয় তাকে ডায়াস্টোলিক চাপ বলে। রক্তপ্রবাহ শুরু এবং বাঁধাহীন হওয়ার মধ্যবর্তী সময়ে একধরণের বিশেষ শব্দ (Korotkoff sound) শোনা যায়। এই শব্দ শোনার জন্য ম্যানুয়াল স্ফিগমোম্যানোমিটারের সাথে একটি স্টেথোস্কোপ ব্যবহৃত হয়। এই যন্ত্র সাধারণত মি.মি. পারদ চাপ (mmHg) এককে রক্তচাপ পরিমাপ করে। স্যামুয়েল সিগফ্রিড কার্ল রিটার ভন বাস্ক (১৮৩৭-১৯০৫) নামক একজন অস্ট্রিয়ান চিকিৎসক ১৮৮১ সালে এটি আবিষ্কার করেন। পরবর্তীতে অধিকতর সহজ করে ব্যবহার উপযোগী করেন ইটালিয়ান শিশু চিকিৎসক রিভা রকি। তবে ১৯০১ সালে এই যন্ত্রের আধুনিকায়ন করে মেডিকেল কমিউনিটিতে জনপ্রিয় করেন Cushing Syndrome এর আবিষ্কারক হার্ভে উইলিয়াম কুশিং।
বাতাসের চাপ মাপার যন্ত্রের নাম কি ?
ক
ল্যাকটোমিটার
খ
ব্যারোমিটার
গ
ভোল্টমিটার
ঘ
হাইড্রোমিটার
সঠিক উত্তর:
খ (ব্যারোমিটার)
Seismograph যন্ত্রটি কি মাপার জন্য ব্যবহৃত হয় ?
ক
আবহাওয়া
খ
বৃষ্টিপাত
গ
ভূমিকম্প
ঘ
বাতাসের গতি
সঠিক উত্তর:
গ (ভূমিকম্প)
বায়ু প্রবাহের গতিবেগ নির্নয়ের যন্ত্রের নাম কি ?
ক
অ্যানিমোমিটার
খ
বায়ুমান যন্ত্র
গ
ব্যারোমিটার
ঘ
হাইগ্রোমিটার
সঠিক উত্তর:
ক (অ্যানিমোমিটার)
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)