প্রজননতন্ত্র

বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার জন্য সাধারণ বিজ্ঞান - প্রজননতন্ত্র MCQ প্রশ্নোত্তর। চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক প্রশ্নব্যাংক।

মোট 199 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 14
1
সোয়াইন ফ্লুর ভাইরাস চিকিৎসা শাস্ত্রে কি নামে পরিচিত?
ক এইচ১ এন১
খ কে এম ১ এইচ১
গ এইচ১ এস১
ঘ এস১ এফ১
সঠিক উত্তর: ক (এইচ১ এন১)
ব্যাখ্যা:
সোয়াইন ইনফ্লুয়েঞ্জা বা সোয়াইন ফ্লু শূকরের ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। ২০০৯ সালের এপ্রিল মাসে পৃথিবীর কয়েকটি দেশে মানব মৃত্যুর কারণ বলে চিহ্নিত হয়েছে। এটি মূলত শূকরের মাঝেই পাওয়া যেত যা কিনা শূকরকে ইনফ্লুয়েঞ্জাতে আক্রান্ত করত। অন্যান্য ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মতই এটি শ্বাসনালীতে সংক্রমন করে থাকে। পূর্বে সোয়াইন ইনফ্লেঞ্জা ভাইরাস মানুষকে আক্রান্ত না করলেও ধারণা করা হচ্ছে, ২০০৯ সালের এপ্রিলে উদ্ভব হওয়া ভাইরাসটি মানুষ, শূকর ও পাখির ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের সংমিশ্রনে। এটি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস টাইপ A (H1N1)।
2
একজন সাধারণ মানুষের দেহে মোট কত টুকরা হাড় থাকে?
ক ২০৬
খ ৪০৬
গ ৫০৬
ঘ ৩০৬
সঠিক উত্তর: ক (২০৬)
ব্যাখ্যা:
একজন সাধারণ মানুষের দেহে ২০৬ টি হাড় থাকে। করোটি এবং মুখমণ্ডল মিলিয়ে ২৯ টি , মেরুদণ্ডে ৩৩ টি , দুই হাতে এবং পায়ে ১৪৪ টি করে হাড় থাকে। মানুষের শরীরে মোট চার ধরণের হাড় থাকে। লম্বা হাড় , খাটো হাড় , সমান্তরাল হাড় , অনিয়মিত হাড় , সিসময়েড হাড় ( সংযোগস্থলে থাকে ) ।
3
পোলিও টীকা আবিস্কারক জোনাস সাল্ক যুক্তরাষ্ট্রের এক শহরে মারা যান, শহরটির নাম---
ক La Martini
খ San Antonio
গ San Hose
ঘ La Zola
সঠিক উত্তর: ঘ (La Zola)
ব্যাখ্যা:
পোলিও পোলিওমাইলিটিজ (/p oʊ l i oʊ m aɪ ə l aɪ t ɪ s / ) এক ধরনের ভাইরাসজনিত সংক্রামক রোগ। সচরাচর এটি পোলিও নামেই সর্বাধিক পরিচিত। এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তি এ ধরনের ভাইরাসের মাধ্যমে আক্রান্ত হন। এ রোগে আক্রান্ত ব্যক্তি সাময়িক কিংবা স্থায়ীভাবে শারীরিক ক্ষতির সম্মুখীন হন ও তার অঙ্গ অবশ বা পক্ষাঘাতে আক্রান্ত হয়ে পড়ে। সাধারণতঃ এ সংক্রমণ শিশুসহ কিশোরদের মাঝে প্রবাহিত হয়ে থাকে। শতকরা ৯৫ ভাগেরও অধিক পোলিও আক্রান্ত রোগীর শরীরে কোন উল্লেখযোগ্য দৃশ্যমান উপসর্গ কিংবা স্বল্পমাত্রার উপসর্গ দেখা যায় না। কেবলমাত্র রক্তে প্রবাহিত হয়ে আক্রান্ত হবার মাত্র কয়েকদিন পূর্বে তা দৃশ্যমান হয়। এ ভাইরাসটি মানবদেহের স্নায়ুতন্ত্রে প্রবেশ করে ও মাংসপেশীকে নিয়ন্ত্রণকারী স্নায়ুকোষকে আক্রান্ত করে। এরফলে ব্যক্তির শরীর পক্ষাঘাতে আক্রান্ত হয়। আক্রান্ত স্থানটি সাধারণতঃ পায়ে হয়ে থাকে। এছাড়াও এর ধ্বংসাত্মক প্রবণতা মানুষের মস্তিষ্কে ঘটে যা জটিল থেকে জটিলতর হয়। কখনো কখনো এটি মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। যেহেতু পোলিংও শিশুদেরকেই অধিক আক্রান্ত করে, তাই এটি অপরিপক্ক পক্ষাঘাত নামে পরিচিত। মার্কিন যুক্তরাষ্ট্রের ৩২তম রাষ্ট্রপতি ফ্রাঙ্কলিন রুজভেল্ট পোলিও আক্রান্ত ছিলেন বলে তার ডাক্তারগণ ধারণা করেছিলেন।
4
থিয়ামিন এর অভাবে যে রো হয় তা হলো-
ক চর্মরোগ
খ রক্তশূন্যতা রোগ
গ বেরিবেরি রোগ
ঘ রাতকানা রোগ
সঠিক উত্তর: গ (বেরিবেরি রোগ)
ব্যাখ্যা:
বেরিবেরি বেরিবেরি (ইংরেজি: Beriberi ) হচ্ছে কতকগুলো লক্ষণসমষ্টি যা মূলত ভিটামিন বি১ বা থায়ামিনের অভাবে হয়। শরীরের কোন সিস্টেমকে আক্রান্ত করছে তার উপর ভিত্তি করে বেরিবেরিকে তিনটি শ্রেণীতে ভাগ করা হয়। ঐতিহাসিকভাবে যেসব এলাকায় খোসা ছাড়ানো চকচকে চাল প্রধান খাদ্য হিসেবে ব্যবহৃত হয় সেই এলাকায় বেরিবেরি রোগের প্রাদুর্ভাব বেশি।
5
কুইনাইন কোন গাছ থেকে তৈরি হয়?
ক সিনকোনো
খ বাসক
গ ফনিমনসা
ঘ কালমেঘ
সঠিক উত্তর: ক (সিনকোনো)
ব্যাখ্যা:
এটি ম্যালেরিয়া রোগের চিকিৎসায় ব্যাবহার করা হয়
6
এনজিও প্লাস্টি হচ্ছে -----
ক হৃৎপিণ্ডের মৃত টিস্যু কেটে ফেলে দেয়া
খ হৃৎপিণ্ডের টিস্যুতে নতুন টিস্যু সংযোজন
গ হৃৎপিণ্ডের নতুন শিরা সংযোজন
ঘ হৃৎপিণ্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো
সঠিক উত্তর: ঘ (হৃৎপিণ্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো)
ব্যাখ্যা:
ধমনী দ্বারা রক্ত চলাচল বাধাপ্রাপ্ত হলে এর চিকিৎসায় এনজিওপ্লাস্টি ব্যবহৃত হয়। এ পদ্ধতিতে বিশেষ ধরনের যন্ত্রের মাধ্যমে সমস্যাযুক্ত ধমনির সংকুচিত স্থান বিশেষ ধরনের বেলুন দ্বারা প্রসারিত করা হয়।
7
পেনিসিলিয়াম আবিষ্কার করেন------
ক রবার্ট হুক
খ আলেকজান্ডার ফ্লেমিং
গ জেমস ওয়াট
ঘ টমাস এডিসন
সঠিক উত্তর: খ (আলেকজান্ডার ফ্লেমিং)
ব্যাখ্যা:
আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিয়াম, এডিসন সিনেমাটোগ্রাফি, ফনোগ্রাফি,বৈদ্যুতিক বাতি, রবার্ট হুক উদ্ভিদ কোষ এবং জেমস ওয়াট বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন।
8
প্রথম টেস্টটিউব বেবীত্রয় কবে ভূমিষ্ঠ হয়?
ক ২৭ মে
খ ৩০ মে
গ ৩১ মে
ঘ ২৪ মে
সঠিক উত্তর: খ (৩০ মে)
ব্যাখ্যা:
বাংলাদেশে জন্মগ্রহণকারী প্রথম টেস্টটিউব বেবি তিনটির নাম - হিরা, মনি ও মুক্তা । বাংলাদেশে সর্বপ্রথম টেস্টটিউব বেবির জন্ম হয় - ৩০ মে, ২০০১ সালে (ঢাকার সেন্ট্রাল হাসপাতালে) । বিশ্বের প্রথম টেস্টটিউব বেবির নাম - লুইস ব্রাউন . লুইস ব্রাউন জন্মগ্রহণ করেন - ২৫ জুলাই, ১৯৭৮ সালে ।
9
অস্থির বৃদ্ধির জন্য কিসের বেশী প্রয়োজন?
ক ফসফরাস
খ আয়রন
গ ক্যালসিয়াম
ঘ প্রোটিন
সঠিক উত্তর: গ (ক্যালসিয়াম)
ব্যাখ্যা:
অস্থির বৃদ্ধি কে বলা হয় osteogenesis. অস্থির বৃদ্ধি নবজাতক থেকে পূর্ণবয়স্ক পর্যন্ত চলতে থাকে মানে যতদিনে আমরা আমাদের সম্পূর্ণ আকৃতি পাই ততদিন , তবে অস্থির মেরামত ক্রিয়া চলে মৃত্যু অব্দি , অস্থির বৃদ্ধি তে যেসব ফ্যাক্টর রয়েছে তাদের মধ্যে ক্যালসিয়াম অন্যতম। এছারাও রয়েছে আরও কিছু ফ্যাক্টর যেমন ঃ bone morphogenetic proteins (BMPs), transforming growth factor beta (TGF - β), insulin - like growth factors I and II (IGF - I and IGF - II), platelet derived growth factor (PDGF) and basic and acidic fibroblast growth factor (bFGF and aFGF).
10
হাড় ও দাঁতকে মজবুত করে ------
ক আয়োডিন
খ ম্যাগনেসিয়াম
গ ফসফরাস
ঘ আয়রন
সঠিক উত্তর: গ (ফসফরাস)
ব্যাখ্যা:
আয়োজিনের অভাবে থাইরয়েড গ্লান্ডের কর্মকাণ্ড ব্যাহত হয় এবং গলগণ্ড, বামনত্ব প্রভৃতি দেখা দেয়। আয়রন রক্তের হিমোগ্লোবিন অন্যতম প্রধান উৎস। ম্যাগনেসিয়াম শরীর গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ফসফরাস দাঁত ও অস্থি গঠন, রক্ত তঞ্চন, পেশী সংকোচন ইত্যাদি গুরুত্বপূর্ণ কাজ করে।
11
ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে?
ক অগ্ন্যাশয় হতে
খ লিভার হতে
গ পিটুইটারী গ্ল্যান্ড হতে
ঘ প্যানক্রিয়াস হতে
সঠিক উত্তর: ক (অগ্ন্যাশয় হতে)
ব্যাখ্যা:
'প্যানক্রিয়াস' (Pancreas) এর বাংলা প্রতিশব্দ 'অগ্ন্যাশয়' মানব দেহের 'প্যানক্রিয়াস' নামক গ্রন্থির 'আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স নামক অংশ হতে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণকারী হরমোন 'ইনসুলিন' নিঃসৃত হয়।
12
কোনটি এন্টিবায়োটিক?
ক ইনসুলিন
খ পেনিসিলিন
গ ইথিলিন
ঘ পেপসিন
সঠিক উত্তর: খ (পেনিসিলিন)
ব্যাখ্যা:
পেনিসিলিন একটি এন্টিবায়োটিক। পেনিসিলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং। ইনসুলিনের অভাবে ডায়াবেটিস রোগ হয়। পেপসিন নামক এনজাইম প্রোটিন পরিপাকে সহায়তা করে । ফল পাকানোর জন্য দায়ী ফাইটোহরমোনের নাম ইথিলিন।
13
হাড় ও দাঁতকে মজবুত করে -----
ক আয়োডিন
খ ম্যাগনেসিয়াম
গ ক্যালসিয়াম ও ফসফরাস
ঘ আয়রন
সঠিক উত্তর: গ (ক্যালসিয়াম ও ফসফরাস)
ব্যাখ্যা:
ক্যালসিয়াম ও ফসফরাস হাড় ও দাঁতের গঠন মজবুত করা , রক্ত তঞ্চন, পেশী সংকোচন ইত্যাদি গুরুত্বপূর্ণ কাজ করে থাকে।
14
ক্যান্সার চিকিৎসায় কোনটি ব্যবহার করা হয়?
ক এমআরআই
খ এনজিগ্রাফি
গ আল্ট্রাসনোগ্রাফি
ঘ কোমোথেরাপি
সঠিক উত্তর: ঘ (কোমোথেরাপি)
ব্যাখ্যা:
কেমোথেরাপি হলো এক প্রকার চিকিৎসা ব্যবস্থা যে ব্যবস্থায় ক্যান্সার কোষকে ধ্বংস করতে ক্যান্সাররোধী ( অ্যান্টি - ক্যান্সার ) এবং কর্কটরোগাক্রান্ত কোষের জন্য বিষাক্ত ( সাইটোটক্সিক ) ওষুধ ব্যবহার করা হয়। ৫০টিরও বেশি ধরনের রাসায়নিক চিকিৎসামূলক ওষুধ রয়েছে। এগুলোর কোনও কোনওটি ট্যাবলেট বা ক্যাপসুল হিসেবে খেতে হয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই ওষুধগুলোকে তরল বা স্যালাইনের সাথে বা অন্য কোনভাবে সরাসরি রক্তে দিয়ে দেয়া হয়। রক্তের সাথে মিশে এই ওষুধগুলো শরীরের যেখানে যেখানে ক্যান্সার কোষ রয়েছে সেখানে গিয়ে ক্যান্সার কোষগুলোকে ধ্বংস করার চেষ্টা করে ।
15
শিশুর মনস্তাত্ত্বিক চাহিদা পূরণে নিচের কোনটি জরুরি?
ক স্বীকৃতি
খ সাফল্য
গ উল্লেখিত সবকটি
ঘ স্নেহ
সঠিক উত্তর: গ (উল্লেখিত সবকটি)
ব্যাখ্যা:
শিশুর মনস্তাত্ত্বিক চাহিদা পূরণে স্বীকৃত , স্নেহ ও সাফল্য সবগুলোই দরকার। শিশুদের স্নেহ বা আদর করে , ছোট ছোট চাওয়াগুলোকে স্বীকৃতি দিয়ে ও সাফল্যগুলোকে অভিনন্দন জানিয়ে তাদের মনস্তাত্ত্বিক চাহিদা পূরণ করা যায়।
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)