দৈনন্দিন জীবনে পদার্থবিজ্ঞান

বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার জন্য সাধারণ বিজ্ঞান - দৈনন্দিন জীবনে পদার্থবিজ্ঞান MCQ প্রশ্নোত্তর। চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক প্রশ্নব্যাংক। — পৃষ্ঠা 2

মোট 99 টি প্রশ্ন | পৃষ্ঠা 2 / 7
16
ডিজিট্যাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য---
ক ডিজিট্যাল সিগন্যালে বার্তা প্রেরণ
খ অপটিক্যাল ফাইবারের ব্যবহার
গ নতুন ধরনের মাইক্রোফোন
ঘ বোতাম টিপে ডায়াল করা
সঠিক উত্তর: ক (ডিজিট্যাল সিগন্যালে বার্তা প্রেরণ)
ব্যাখ্যা:
টেলিফোন টেলিফোন মানুষের মুখের কথা যুগপৎ প্রেরণ ও গ্রহণের জন্য ব্যবহৃত বৈদ্যুতিক যন্ত্র, যার মাধ্যমে একে অপরের থেকে বহু দূরে অবস্থিত একাধিক ব্যক্তি মৌখিক যোগাযোগ স্থাপন করতে পারেন। টেলিফোন সস্তা, সহজে ব্যবহারযোগ্য এবং এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে কণ্ঠস্বরের মাধ্যমে ব্যক্তিগত যোগাযোগ স্থাপন করা যায়; এই সমস্ত সুবিধা অন্য কোনও মাধ্যমে সম্ভব নয়। এর ফলে বর্তমানে এটি বিশ্বের সর্বাধিক ব্যবহৃত যোগাযোগ যন্ত্র। সারা বিশ্বে শত শত কোটি টেলিফোন যন্ত্র ব্যবহার করা হয়। টেলিফোনের মাধ্যমে হাজার হাজার মাইল দুরের মানুষের সাথেও কথা বলা যায়। "টেলিফোন" একটি ইংরেজি শব্দ ("টেলি" অর্থ "দূর"; "ফোন" অর্থ "ধ্বনি")। বাংলায় এ যন্ত্রটিকে দূরভাষ বা দূরালাপনী নামেও ডাকা হয়ে থাকে। ১৮৭৬ সালে মার্কিন উদ্ভাবক আলেকজান্ডার গ্রাহাম বেল বৈদ্যুতিক তারের মাধ্যমে মুখের কথা পাঠানোর যন্ত্রের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্যাটেন্ট বা সরকারি সনদ লাভ করেন। এর ২০ বছরের মধ্যে টমাস ওয়াটসন, এমিল বার্লিনার, টমাস আলভা এডিসন ও অন্যান্যদের গবেষণার ফলশ্রুতিতে টেলিফোন যন্ত্রের নকশা এমন একটি স্থিতিশীল রূপ নেয় যা পরবর্তী প্রায় এক শতাব্দীরও বেশি সময় ধরে মৌলিকভাবে অপরিবর্তিত থাকে। ১৯৪৭ সালে ট্রানজিস্টরের আবির্ভাবের পর ধাতব তার ও ভারী ওজনের যন্ত্রপাতির পরিবর্তে হালকা ওজনের ও ঘনবিন্যস্ত বর্তনীসমৃদ্ধ টেলিফোন তৈরি করা শুরু হয়। ইলেকট্রনিক প্রযুক্তিতে উন্নতির সাথে সাথে আরও বেশ কিছু "বুদ্ধিমান" বৈশিষ্ট্য টেলিফোনে যুক্ত হয়। যেমন স্বয়ংক্রিয়ভাবে পুনঃসংযোগ স্থাপন করা, টেলিফোনে ডাকদাতার নম্বর শনাক্তকরণ, টেলিফোনে ডাকদাতাকে অপেক্ষা করানো, টেলিফোনের ডাক নতুন কাউকে হস্তান্তর করা, তারহীন সম্প্রচার, দৃশ্যমান উপাত্ত পর্দা, ইত্যাদি। এই সবগুলি বৈশিষ্ট্যই টেলিফোনের মূল নকশার কোন পরিবর্তন আনেনি, বরং সম্পূরক ভূমিকা পালন করেছে। শুরুর দিকে টেলিফোনের তার ব্যবস্থা ব্যবহার করেই ইন্টারনেটে সংযুক্ত হতে হত।
17
মুক্তা হলো ঝিনুকের -----
ক খোলসের টুকরা
খ প্রদাহের ফল
গ জমাট হরমোন
ঘ চোখের মণি
সঠিক উত্তর: খ (প্রদাহের ফল)
ব্যাখ্যা:
মুক্তা মুক্তা (ইংরেজি: Pearl ) ঝিনুক বা মুক্তির মধ্যকার রত্নবিশেষ। এর অন্য নাম মোতি। আঞ্চলিক ভাষায় অনেক সময় মুক্তাকে মুকুতা নামেও ডাকা হয়। মুক্তা এক ধরনের শম্বুক জাতীয় প্রাণী ঝিনুকের মাধ্যমে তৈরী হয়। এটি দেখতে ছোট এবং প্রায়শঃই সাদা রঙের হয়ে থাকে। তবে কখনো কখনো পাণ্ডুর বা ফ্যাকাশে রঙ - সহ কালো রঙেরও হতে পারে। সাধারণতঃ মোতি দেখতে গোলাকৃতি ধরনের হয়। এছাড়া, অর্ধ - গোলাকার, ডিম্বাকৃতি কিংবা অন্য যে - কোন বিভিন্ন আকৃতিরও হতে পারে। অলঙ্কার জগতে এর অসম্ভব জনপ্রিয়তা ও সুনাম রয়েছে। জুন মাসে জন্মগ্রহণকারী জাতকগণ জন্মপাথররূপে মুক্তা ধারণ করে থাকেন।
18
আকাশে উজ্জ্বলতম নক্ষত্র কোনটি?
ক ধ্রুবতারা
খ লুব্ধক
গ পুলহ
ঘ প্রক্সিমা সেন্টারাই
সঠিক উত্তর: খ (লুব্ধক)
ব্যাখ্যা:
রাত্রিবেলা মেঘমুক্ত আকাশের দিকে তাকালে অনেক আলোক বিন্দু মিটমিট করে জ্বলতে দেখা যায়, এদের নক্ষত্র (stars) বলে। নক্ষত্রগুলি প্রকৃতপক্ষে জলন্ত বাষ্পপিন্ড এবং এদের নিজস্ব আলো ও উত্তাপ আছে। নক্ষত্রের আকার গোল, সর্পি, রৈখিক আবার অবয়বহীন হতে পারে। বিজ্ঞানীরা ১০০কোটিরও অধিক নক্ষত্রের সন্ধান লাভ করেছেন। আকাশের উজ্জ্বলতম নক্ষত্রের নাম লুব্ধক। লুব্ধকের ইউরোপীয় নাম সিরিয়াস(SIRIUS )। অপরদিকে সূর্যের নিকটতম নক্ষত্র প্রক্সিমা সেন্টেরাই। এবং সূর্য ছাড়া পৃথিবীর নিকটতম নক্ষত্র প্রক্সিমা সেন্টেরাই।
19
জোয়ার-ভাঁটার তেজকটাল কখন হয়?
ক অমাবস্যায়
খ অষ্টমীতে
গ পঞ্চমীতে
ঘ একাদশীতে
সঠিক উত্তর: ক (অমাবস্যায়)
ব্যাখ্যা:
আমাবস্যা ও পূর্ণিমা তিথিতে পৃথিবী , চাঁদ ও সূর্য একই সরল রেখায় অবস্থান করলে চাঁদ ও সূর্যের মিলিত বলের প্রবল আকর্ষণে যে তীব্র জোয়ারের সৃষ্টি হয় তাকে তেজ কটাল বা ভরা কটাল বা ভরা জোয়ার বলে।
20
রাডারে যে তড়িৎ চৌম্বক ব্যবহার করা হয় তার নাম কি?
ক গামা রশ্মি
খ অবলোহিত বিকিরণ
গ আলোক তরঙ্গ
ঘ মাইক্রোওয়েভ
সঠিক উত্তর: ঘ (মাইক্রোওয়েভ)
ব্যাখ্যা:
রাডারের মূলনীতি হলো ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের পালস ছড়িয়ে দেয়া হয় যেন বস্তু থেকে প্রতিফলিত হয়ে রাডারের গ্রাহক যন্ত্রে আসে। এ জন্য গামা রশ্মি বা মাইক্রোওয়েভ উভয়ের তরঙ্গ দৈর্ঘ্য ক্ষুদ্র হলে ও কম ভেদন ক্ষমতাসম্পন্ন মাইক্রোওয়েভই ব্যবহার করা হয়। অপরপক্ষে ক্ষমতাসম্পন্ন মাইক্রোওয়েভই ব্যবহার করা হয়। অপরপক্ষে অবলোহিত বিকিরণ ও আলোক তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য বেশ বড়।
21
রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর রশ্মি বের হয় -----
ক গামা রশ্মি
খ রঞ্জন রশ্মি
গ কসমিক রশ্মি
ঘ বিটা রশ্মি
সঠিক উত্তর: খ (রঞ্জন রশ্মি)
ব্যাখ্যা:
টিভির পর্দায় ফসফর থাকে , ইলেকট্রন যখন এই ফসফরকে আঘাত করে তখন এখান থেকে মৃদু রঞ্জনরশ্মি নির্গত হয় , এটার পরিমাণ এতই ক্ষুদ্রতর যা উপেক্ষা করা যায় । সাধারণত CRT মনিটর থেকে মৃদু রঞ্জনরশ্মি নির্গত হয় কিন্তু আধুনিক এলসিডি / এলইডি মনিটর থেকে কোন ক্ষতিকারক রশ্মি নির্গত হয় না ।
22
আকাশ মেঘলা থাকলে গরম বেশি লাগে কেন?
ক মেঘ উত্তম তাপ পরিবাহক
খ বজ্রপাতের ফলে তাপ উৎপন্ন হয় বলে
গ মেঘ পৃথিবী পৃষ্ঠ থেকে বিকীর্ণ তাপকে ওপরে যেতে বাধা দেয় বলে
ঘ সূর্যালোকের অতিবেগুনি রশ্মির প্রভাবে মেঘ তাপ উৎপন্ন করে
সঠিক উত্তর: গ (মেঘ পৃথিবী পৃষ্ঠ থেকে বিকীর্ণ তাপকে ওপরে যেতে বাধা দেয় বলে)
ব্যাখ্যা:
আকাশ পরিষ্কার থেকে বিকীর্ণ তাপ আকাশে উঠে যায়। ফলে ভূপৃষ্ঠ শীতল হয়ে পড়ে। কিন্তু মেঘ অপরিবাহী এবং তাপ বিকিরণে বাধা দেয়। তাই আকাশ মেঘলা থাকলে ভূপৃষ্ঠের বিকীর্ণ তাপ এর আশে পাশেই থেকে যায়। ফলে ভ্যাপসা গরম লাগে।
23
রেডিও আইসোটোপ ব্যবহৃত হয় ------
ক কিডনির পাথর গলাতে
খ গলগণ্ড রোগ নির্ণয়ে
গ নতুন পরমাণু তৈরিতে
ঘ পিত্তপাথর গলাতে
সঠিক উত্তর: খ (গলগণ্ড রোগ নির্ণয়ে)
ব্যাখ্যা:
তেজস্ক্রিয়তা প্রয়োগের মাধ্যমে রোগ নিরাময় বা রোগের প্রকোপ কমিয়ে রাখার জন্য ব্যবহৃত চিকিৎসা পদ্ধতির নাম রেডিওথেরাপি। রেডিওথেরাপিতে তেজস্ক্রিয় আইসোটোপ (যেমন - কোবাল্ট - ৬০) থেকে গামা রশ্মি নির্গত হয়। এ রশ্মি সহজেই কোষের গভীরে প্রবেশ করে রোগাক্রান্ত কোষ ধ্বংস করতে পারে। ক্যান্সার টিউমার প্রভৃতি রোগ নির্ণয় ও সারাতে বর্তমানে রেডিও আইসোটোপ ব্যবহৃত হচ্ছে।
24
বিষধর সাপে কামড়ালে ক্ষতস্থানে থাকে ------
ক পাশাপাশি দুটো দাঁতের দাগ
খ ক্ষতস্থান থেকে প্রচুর রক্ষপাত হতে থাকে
গ ক্ষতস্থানে প্রচুর বিষ লেগে থাকে
ঘ অনেকগুলো ছোট দাঁতের দাগ
সঠিক উত্তর: ক (পাশাপাশি দুটো দাঁতের দাগ)
ব্যাখ্যা:
বিষধর সাপের বিষথলী সংযুক্ত থাকে সামনের দিকে উঁচু ও বড় দুটি ছিদ্রযুক্ত ফাঁপা দাঁতের সাথে । যখন বিষধর সাপ দংশন করে তখন ঐ দুটি দাঁত মাংসের মধ্যে ঢুকে যায় এবং বিষথলি থেকে নির্গত বিষ রক্তের সাথে মিশে যায়। তাই বিষধর সাপে কামড়ালে ক্ষতস্থানে পাশাপাশি দুটি দাঁতের দাগ থাকে। -
25
আকাশে বিজলী চমকায় ------
ক দুই খণ্ড মেঘ পর পর এলে
খ মেঘ বিদ্যুৎ পরিবাহী অবস্থায় এলে
গ মেঘের অসংখ্য পানি ও বরফ কণার মধ্যে চার্জ সঞ্চিত হলে
ঘ মেঘের মধ্যে বিদ্যুৎ কোষ তৈরি হলে
সঠিক উত্তর: গ (মেঘের অসংখ্য পানি ও বরফ কণার মধ্যে চার্জ সঞ্চিত হলে)
ব্যাখ্যা:
'ধনাত্মক' ও 'ঋণাত্মক' চার্জযুক্ত দুটি মেঘ কাছাকাছি আসলে আকর্ষণের ফলে চার্জ এক মেঘ থেকে অন্য মেঘে দ্রুত ছুটে যায়। ফলে ইলেকট্রনের (চার্জ) গতিপথে যে তীব্র আলোক উৎপন্ন হয় তাকে বিজলী চমাকনো বলে।
26
বৈদ্যুতিক ইস্ত্রি এবং হিটারে ব্যবহৃত হয় -----
ক টাংস্টেন তার
খ এন্টিমনি তার
গ কপার তার
ঘ নাইক্রোম তার
সঠিক উত্তর: ঘ (নাইক্রোম তার)
ব্যাখ্যা:
নাইক্রোম তার হচ্ছে নিকেল ও ক্রোমিয়াম ঘটিত সংকর ধাতু নির্মিত এক ধরনের তার। এর আপেক্ষিক রোধ বেশি এবং উষ্ণতার হ্রাস বৃদ্ধিতে রোধের পরিবর্তন কম। তাই বৈদ্যুতিক ইস্ত্রি এবং হিটারে এটি ব্যবহৃত হয়। 'টাংস্টেন' তার বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট হিসেবে ব্যবহৃত হয়।
27
টেলিভিশনে রঙিন ছবি উৎপাদনের জন্যে কয়টি মৌলিক রং- এর ছবি ব্যবহার করা হয়?
ক ১ টি
খ ৩ টি
গ ৪ টি
ঘ ২ টি
সঠিক উত্তর: খ (৩ টি)
ব্যাখ্যা:
আমাদের চারপাশে প্রতিনিয়ত যে অসংখ্য রঙের বস্তু দেখতে পাই , সেই রঙগুলোর প্রতিটিই তিনটি মূল বা মৌলিক রঙ দ্বারা সৃষ্ট। এ রঙ তিনটি হচ্ছে: লাল, সবুজ ও নীল এবং এ তিনটি রঙকে বিভিন্ন অনুপাতে মিশিয়ে আমাদের চারপাশে দৃশ্যমান সকল রঙই তৈরি করা সম্ভব। এজন্যই টেলিভিশনে বিভিন্ন রঙের রঙিন ছবি উৎপাদনের জন্য এই তিনটি মৌলিক রঙ ব্যবহার করা হয়।
28
কোথায় দিন রাত্রি সর্বত্র সমান?
ক মেরু অঞ্চলে
খ উত্তর গোলার্ধে
গ দক্ষিণ গোলার্ধে
ঘ নিরক্ষরেখায়
সঠিক উত্তর: ঘ (নিরক্ষরেখায়)
ব্যাখ্যা:
ডিসেম্বর মাসে উত্তর গোলার্ধ সূর্যের বিপরীত দিকে এবং দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে ঝুঁকে থাকে বলে এই সময়ে উত্তর গোলার্ধে দিন সবচেয়ে ছোট ও রাত সবচেয়ে ছোট হয় । অপরদিকে , জুন মাসে উত্তর গোলার্ধ সূর্যের দিকে এবং দক্ষিণ গোলার্ধ সূর্যের বিপরীত দিকে ঝুঁকে থাকে বলে এই সময়ে উত্তর গোলার্ধে দিন সবেচেয়ে বড় ও রাত সবচেয়ে ছোট হয় এবং দক্ষিণ গোলার্ধে দিন সবচেয়ে ছোট ও রাত সবচেয়ে বড় হয়। কিন্তু নিরক্ষরেখায় অবস্থিত অঞ্চলসমূহ সবসময় সূর্য হতে সমান দূরত্বে থাকে বলে এই অঞ্চলসমূহে দিন রাত্রি সর্বদা সামন হয়।
29
মেঘাচ্ছন্ন আকাশে রাত অপেক্ষাকৃত উষ্ণ হয়, কারণ-
ক বায়ুমন্ডলীয় চাপ কাম থাকে
খ বেশি পরিমাণে ধূলিকণা বায়ুমন্ডলে থাকে
গ মেঘ মাটি থেকে বায়ুতে তাপের বিকিরণে বাধা দেয়
ঘ বায়ুমন্ডলীয় ঘনত্ব বেড়ে যায়
সঠিক উত্তর: গ (মেঘ মাটি থেকে বায়ুতে তাপের বিকিরণে বাধা দেয়)
ব্যাখ্যা:
মেঘাচ্ছন্ন আকাশে রাত অপেক্ষাকৃত উষ্ণ হয়ে থাকে। মেঘ এখানে Green House এর কাচের ভূমিকা পালন করে। গ্রিন হাউসে যেমন কাচ তাপ বিকিরণ হতে বাধা প্রদান করে তেমনি ভাবে মেঘাচ্ছন্ন আকাশের মেঘ তাপ বিকিরণে বাধা দেয়। যার ফলস্বরূপ রাতে তুলনামূলক উষ্ণ হয়ে থাকে।
30
বৈদ্যুতিক হিটার ও ইস্ত্রিতে কোন ধাতুর তার ব্যবহার করা হয়?
ক তামা
খ স্টেনিয়াম
গ প্লাটিনাম
ঘ নাইক্রোম
সঠিক উত্তর: ঘ (নাইক্রোম)
ব্যাখ্যা:
বৈদ্যুতিক হিটার ও বৈদ্যুতিক ইস্ত্রিতে তাপ উৎপাদনের জন্য উচ্চ গলনাংক ও উচ্চ আপেক্ষিক রোধ বিশিষ্ট নাইক্রোমের তার ব্যবহৃত হয়। তামা দিয়ে বিদ্যুৎবাহী তার, বৈদ্যুতিক কয়েল, বিভিন্ন সংকর ধাতু ইত্যাদি তৈরি করা হয়।
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)