তরঙ্গ ও শব্দ
তরঙ্গ ও শব্দ MCQ বিসিএস পরীক্ষার জন্য। শব্দ তরঙ্গ, আলোক তরঙ্গ ও ডপলার ইফেক্ট নিয়ে প্রশ্নোত্তর। — পৃষ্ঠা 2
মোট 75 টি প্রশ্ন | পৃষ্ঠা 2 / 5সংকোচন ও প্রসারণ হয় কোন তরঙ্গের ক্ষেত্রে?
ক
তাড়িত চৌম্বক তরঙ্গ
খ
আলোক তরঙ্গ
গ
শব্দ তরঙ্গ
ঘ
অনুদৈর্ঘ্য তরঙ্গ
সঠিক উত্তর:
গ (শব্দ তরঙ্গ)
নিচের কোনটি যাত্রীবাহী সুপারসনিক বিমান ?
ক
বোয়িং
খ
কনকর্ড
গ
এয়ারবাস
ঘ
জাম্বো জেট
সঠিক উত্তর:
খ (কনকর্ড)
শব্দের তীক্ষ্ণতা মাপা হয় কি দিয়ে?
ক
ডেসিবল
খ
এ্যাম্পিয়ার
গ
ক্যালরি
ঘ
জুল
সঠিক উত্তর:
ক (ডেসিবল)
ব্যাখ্যা:
শব্দদূষণ বলতে মানুষের বা কোনো প্রাণীর শ্রুতিসীমা অতিক্রমকারী কোনো শব্দ সৃষ্টির কারণে শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাকে বোঝায়। যানজট, কলকারখানা থেকে দূষণ সৃষ্টিকারী এরকম তীব্র শব্দের উৎপত্তি হয়। শব্দের তীব্রতা পরিমাপক একক হচ্ছে - ডেসিবল (dB)। শব্দের মাত্রা ৪৫ ডেসিবল (dB) হলেই সাধারণত মানুষ ঘুমাতে পারে না। ৮৫ ডেসিবল (dB) শ্রবণ শক্তি ক্ষতিগ্রস্ত হতে শুরু করে এবং মাত্রা ১২০ ডেসিবল (dB) হলে কানে ব্যথা শুরু হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা - এর মতে ৬০ ডেসিবেল (dB) শব্দ একজন মানুষকে সাময়িকভাবে এবং ১০০ ডেসিবেল (dB) শব্দ পুরোপুরি বধির করে ফেলতে পারে। এর মানে, ৬০ ডেসিবলের চেয়ে বেশি মাত্রার শব্দ শব্দদূষণ ঘটায়। শব্দদূষণের কারণে শ্রবণশক্তি হ্রাসের পাশাপাশি মানুষের স্বাস্থ্য এবং আচার-আচরণ - উভয় ক্ষেত্রেই সমস্যার সৃষ্টি করে থাকে। অপ্রয়োজনীয় ও অতিরিক্ত শব্দের কারণে ব্যক্তির শারীরিক ও মানসিক স্বাভাবিক কার্যকলাপ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। শব্দদূষণের কারণে দুশ্চিন্তা, উগ্রতা, উচ্চ রক্তচাপ, টিন্নিটাস, শ্রবণশক্তি হ্রাস, ঘুমের ব্যাঘাতসহ অন্যান্য ক্ষতিকর ও বিরূপ প্রতিক্রিয়া ঘটতে পারে।
যে সর্বোচ্চ শ্রুতি সীমার উপরে মানুষ বধির হতে পারে তা হচ্ছে --
ক
৭৫ ডি বি
খ
৯০ ডি বি
গ
১০৫ ডি বি
ঘ
১২০ ডি বি
সঠিক উত্তর:
ঘ (১২০ ডি বি)
ব্যাখ্যা:
শব্দ উৎসের কম্পাঙ্ক যদি ২০ থেকে ২০,০০০ Hz এর মধ্যে হয় তাহলে মানুষ সেই শব্দ শুনতে পারে ।শব্দের তীক্ষ্ণতা ৮৫ ডেসিবেলের বেশি হলে তা মানুষের জন্য ক্ষতিকর.১২০-১৪০ ডিবি শব্দ কানে ব্যাথা ও সম্পূর্ন বধিরতা সৃষ্টি করতে পারে। https://www.cdc.gov/nceh/hearing_loss/what_noises_cause_hearing_loss.html
শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র-
ক
অডিওমিটার
খ
অ্যামিটার
গ
অডিওফোন
ঘ
অলটিমিটার
সঠিক উত্তর:
ক (অডিওমিটার)
সমটান সম্পন্ন একটি টানা তারের দৈর্ঘ্য দ্বিগুণ করলে কম্পনাঙ্কের কতটা পরিবর্তন ঘটবে?
ক
অর্ধেক হবে
খ
তিনগুণ হবে
গ
চারগুণ হবে
ঘ
দ্বিগুণ হবে
সঠিক উত্তর:
ক (অর্ধেক হবে)
ব্যাখ্যা:
তড়িতাধান ঘনত্ব বিন্যাস, দ্বিমেরু ও উচ্চতর বহুমেরু ভ্রামক, আণবিক কম্পনের কম্পনাঙ্ক , বিক্রিয়াপ্রবণতা এবং অন্যান্য বর্ণালিবীক্ষণ সংলগ্ন বৈশিষ্ট্য,
VHF ও UHF তরঙ্গ ব্যবহৃত হয়
ক
রাডারে
খ
টেলিভিশনে
গ
বেতার যন্ত্রে
ঘ
অ্যামপ্লিফায়ারে
সঠিক উত্তর:
গ (বেতার যন্ত্রে)
ব্যাখ্যা:
বেতার বর্ণালী ৩ কিলোহার্জ থেকে ৩০০ গিগাহার্জ পর্যন্ত ইলেক্ট্রোম্যাগনেটিক বা বিদ্যুত - চৌম্বকীয় বর্ণালীকে রেডিও বর্ণালী বা বেতার বর্ণালী বলে। এই সীমার মধ্যবর্তী তড়িৎ চুম্বকীয় তরঙ্গকে রেডিও ওয়েভ (বেতার তরঙ্গ) বলা হয় যার প্রচুর ব্যবহার রয়েছে আধুনিক প্রযুক্তি বিশেষ করে টেলিযোগাযোগ ব্যবস্থায়। একাধিক ব্যবহারকারীর মধ্যে অনধিকার প্রবেশ ঠেকাতে বেতার তরঙ্গ উৎপন্ন এবং বিকিরণে আইনগত বিধিনিষেধ রয়েছে যা একটি বিশ্বজনীন সংগঠন দ্বারা সমন্বিত হয় যার নাম আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন বা আইটিইউ। বেতার বর্ণালীর বিভিন্ন অংশ আইটিইউ থেকে বিভিন্ন সীমায় ভিন্ন ভিন্ন বেতার নির্গমন পদ্ধতিতে একাধিক কারণে ও প্রয়োজন মেটাতে ব্যবহৃত হয়। আইটিইউ এর রেডিও রেগুলেশনে বেতার যোগাযোগ ব্যবস্থার ৪০ রকম ব্যবহারের কথা বলা আছে। ক্ষেত্রবিশেষে বেতার বর্ণালীর একটি নির্দিষ্ট অংশ ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের কাছে ভাড়া দেওয়া বা বিক্রি করা যেতে পারে (যেমন: মোবাইল ফোন অপারেটর কিংবা ব্রডকাস্ট টেলিভিশন স্টেশন)। যার যার নামে সংরক্ষিত বেতার বর্ণালী প্রায়ই তার তার প্রদেয় সেবার নামে ডাকা হয়ে থাকে (যেমন: সেলুলার স্পেকট্রাম কিংবা টেলিভিশন স্পেকট্রাম)।
RAM, ROM শব্দগুলো কিসের সাথে সম্পৃক্ত?
ক
কম্পিউটার
খ
ইন্টারনেট
গ
টেলিভিশন
ঘ
ই-মেইল
সঠিক উত্তর:
ক (কম্পিউটার)
ব্যাখ্যা:
Read - only memory (ROM)) হল এক ধরনের সংরক্ষণ মাধ্যম যা কম্পিউটার এবং অন্যান্য ইলেক্ট্রনিক যন্ত্রে ব্যবহার করা হয় । রমে যে তথ্য থাকে তা পরিবর্তন করা যায় না বা করা গেলেও তা খুব ধীরে অথবা করা কঠিন । তাই এটি ব্যবহার করা হয় প্রধানত র্ফামওয়্যারে । Random access memory (RAM) হল এক ধরনের কম্পিউটারের উপাত্ত (ডাটা ) সংরক্ষণের মাধ্যম । RAM থেকে যে কোন ক্রমে উপাত্ত " অ্যাক্সেস " করা যায় , এ কারণেই একে Random access memory বলা হয় ।
ক্যাসেটের ফিতার শব্দ রক্ষিত থাকে কি হিসেবে?
ক
বৈদ্যুতিক ক্ষেত্র হিসেবে
খ
চুম্বক ক্ষেত্র হিসেবে
গ
কার্বন ক্ষেত্র হিসেবে
ঘ
মেমোরী চিপ হিসেবে
সঠিক উত্তর:
খ (চুম্বক ক্ষেত্র হিসেবে)
ব্যাখ্যা:
আয়রন অক্সাইড ও বেরিয়াম অক্সাইডের মিশ্রণে তৈরি ফেরাইট সংকর চুম্বক। এ ফেরাইট চুম্বকে শব্দ রক্ষিত থাকে চুম্বক ক্ষেত্র হিসেবে।
আলট্রাসোনিক তরঙ্গ কি?
ক
শ্রাব্য শব্দের তরঙ্গ থেকে কম কম্পাঙ্কের তরঙ্গ
খ
শ্রাব্য শব্দের কম্পাঙ্ক থেকে বেশি কম্পাঙ্কের তরঙ্গ
গ
কোনটিই নয়
ঘ
শূন্য মাধ্যমে গঠিত তরঙ্গ
সঠিক উত্তর:
খ (শ্রাব্য শব্দের কম্পাঙ্ক থেকে বেশি কম্পাঙ্কের তরঙ্গ)
ব্যাখ্যা:
আলট্রাসোনিক তরঙ্গ - শ্রাব্য শব্দের কম্পাঙ্ক থেকে বেশি কম্পাঙ্কের তরঙ্গ। তরঙ্গ বা ঢেউ হলো এক ধরনের পর্যাবৃত্ত আন্দোলন যা কোন জড় মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে শক্তিবল সঞ্চারিত করে কিন্তু মাধ্যমের কণাগুলো নিজ নিজ স্থান থেকে স্থানান্তরিত হয় না। কিছু কিছু তরঙ্গ শূণ্য মাধ্যম দিয়েও (অর্থাৎ কোন মাধ্যম ছাড়াই) সঞ্চারিত হতে পারে। এ ধরনের তরঙ্গ হলো তাড়িতচ্চৌম্বক তরঙ্গ এবং মহাকর্ষীয় তরঙ্গ। জড় মাধ্যমের কণার আন্দোলনের ফলে যে তরঙ্গ সৃষ্টি হয় তাকে যান্ত্রিক তরঙ্গ বলে।
দৃশ্যমান আলোর ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য কোন রঙের আলো?
ক
লাল
খ
সবুজ
গ
বেগুনী
ঘ
নীল
সঠিক উত্তর:
গ (বেগুনী)
ব্যাখ্যা:
রঙ তরঙ্গদৈর্ঘ্য (nm) কম্পাংক THz বেগুনী ৩৮০ - ৪৫০ ৬৬৮ - ৭৮৯ নীল ৪৫১ - ৪৭৫ ৬৩১ - ৬৬৮ আসমানি ৪৭৬ - ৪৯৫ ৬০৬ - ৬৩০ সবুজ ৪৯৬ - ৫৭০ ৫২৬ - ৬০৬ হলুদ ৫৭১ - ৫৯০ ৫০৮ - ৫২৭ কমলা ৫৯১ - ৬২০ ৪৮৪ - ৫০৯ লাল ৬২১ - ৭৫০ ৪০০ - ৪৮৪
শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র ----
ক
অডিও মিটার
খ
অডিওফোন
গ
অলটিমিটার
ঘ
অ্যামিটার
সঠিক উত্তর:
ক (অডিও মিটার)
ব্যাখ্যা:
অ্যামিটার তড়িৎ প্রবাহ পরিমাপক যন্ত্র, অডিওফোন কানে লাগিয়ে শোনার যন্ত্র, অলটিমিটার উচ্চতা পরিমাপক যন্ত্র এবং অডিও মিটার দ্বারা শব্দের তীব্রতা নিয়ন্ত্রণ করে শব্দ পরিমাপ করা হয়।
সর্বাপেক্ষা ছোট তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ হচ্ছে ------
ক
আলফা রশ্মি
খ
গামা রশ্মি
গ
রঞ্জন রশ্মি
ঘ
বিটা রশ্মি
সঠিক উত্তর:
খ (গামা রশ্মি)
ব্যাখ্যা:
তরঙ্গের মধ্যে সমদশায় কম্পনশীল দুটি কণিকার ন্যূনতম দূরত্ব হলো তরঙ্গদৈর্ঘ্য। তেজস্ক্রিয় পদার্থ থেকে উচ্চভেদন ক্ষমতাসম্পন্ন আফলা , বিটা ও গামা রশ্মি বিকিরিত হয়। এদের মধ্যে আলফা ও বিটা রশ্মি হচ্ছে মূলত যথাক্রমে ধনাত্মক ও ঋণাত্মক চার্জযুক্ত কণা, কোনো তরঙ্গ নয় ; ফলে এদের কোনো তরঙ্গ দৈর্ঘ্য নেই। অপরদিকে গামা রশ্মি হচ্ছে তড়িৎ চৌম্বক তরঙ্গ যার তরঙ্গ দৈর্ঘ্য 1011 মিটারের কম। আবার রঞ্জন রশ্মিও এক ধরনের তড়িত ধরনের তড়িত চৌম্বক তরঙ্গ এবং এর তরঙ্গ দৈর্ঘ্য 1011 মিটার থেকে 10 - 8 মিটারের মধ্যে, যা গামা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের তুলনায় বেশি।
কোন মাধ্যমে শব্দের গতি সর্বাপেক্ষা কম?
ক
শূন্যতায়
খ
তরল পদার্থে
গ
বায়বীয় পদার্থে
ঘ
কঠিন পদার্থে
সঠিক উত্তর:
গ (বায়বীয় পদার্থে)
ব্যাখ্যা:
বায়বীয় মাধ্যমে শব্দের দ্রুতি সবচেয়ে কম এবং শূন্যস্থানে শব্দের বেগ শূন্য । বাতসে শব্দের গতি ঘন্টায় ৭৫৭ মাইল । লোহার মধ্যদিয়ে শব্দ বাতাসের চেয়ে ১৫ গুণ দ্রুত চলে ।
বায়ুমন্ডলে যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় ----
ক
স্ট্রাটোস্ফিয়ার
খ
আয়োনোস্ফিয়ার
গ
ওজোন স্তর
ঘ
ট্রাপোস্ফিয়ার
সঠিক উত্তর:
খ (আয়োনোস্ফিয়ার)
ব্যাখ্যা:
বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার স্তরে আয়নের আধিক্যের ফলে বেতার তরঙ্গগুলাে এ স্তরে প্রতিফলিত হয়ে পুনরায় পৃথিবীতে ফিরে আসে।
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)