তরঙ্গ ও শব্দ

তরঙ্গ ও শব্দ MCQ বিসিএস পরীক্ষার জন্য। শব্দ তরঙ্গ, আলোক তরঙ্গ ও ডপলার ইফেক্ট নিয়ে প্রশ্নোত্তর।

মোট 75 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 5
1
চন্দ্রে প্রচন্ড বিস্ফোরণ হলে ঐ বিস্ফোরণের শব্দ কতক্ষণ পর পৃথিবীতে শোনা যাবে?
ক ১.৩০ মিনিট
খ ২.০০ মিনিট
গ ২.৩০ মিনিট
ঘ কোনোটিই নয়
সঠিক উত্তর: ঘ (কোনোটিই নয়)
ব্যাখ্যা:
শব্দ পরিবহনের জন্য মাধ্যমের প্রয়োজন হয়।চাদে কোনো বায়ুমন্ডল নেই।তাই যদি চন্দ্রে প্রচন্ড বিস্ফোরণ ঘটে তবে তা পৃথিবীতে কখনো শুনা যাবে না।
2
কোন তরঙ্গ সবচেয়ে দ্রুত অগ্রসর হয়?
ক ভূ-পৃষ্ঠের ভূ কম্পন
খ সমুদ্রের পানির তরঙ্গ
গ সূর্য হতে আগত বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ
ঘ ট্রেন হতে নিঃসৃত শব্দ তরঙ্গ
সঠিক উত্তর: গ (সূর্য হতে আগত বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ)
ব্যাখ্যা:
যে সকল তড়িৎ চৌম্বক বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্যের সীমা ১ মাইক্রোমিটার থেকে ১ মিলিমিটার পর্যন্ত বিস্তৃত তাদের বলা হয় অবলোহিত বিকিরণ (আইআর) রশ্মি। এই বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য দৃশ্যমান আলোক তরঙ্গ দৈর্ঘ্য অপেক্ষা সামান্য বড়।
3
রেলওয়ে ষ্টেশনে আগমনরত ইঞ্জিনে বাঁশি বাজাতে থাকলে প্লাটফরমে দাঁড়ানো ব্যক্তির কাছে বাঁশির কম্পনাঙ্ক -
ক আসলের সমান হবে
খ আসলের চেয়ে বেশি হবে
গ আসলের চেয়ে কম হবে
ঘ আসল গতির সাথে সম্পর্কযুক্তভাবে কমে যাবে
সঠিক উত্তর: খ (আসলের চেয়ে বেশি হবে)
ব্যাখ্যা:
শব্দের উৎস থেকে কম্পাঙ্ক যেদিকে যায় শব্দের উৎস বা ট্রেন সেদিকেই এগোতে থাকলে কম্পাঙ্কের মান বাড়ে। এতে শব্দের তীব্রতাও বাড়ে।
4
লোহাতে শব্দের দ্রুতি-
ক ৫২২১ মি/সে
খ ১৪৫০ মি/সে
গ ৩৩২ মি/সে
ঘ ৭৫৭ মি/সে
সঠিক উত্তর: ক (৫২২১ মি/সে)
ব্যাখ্যা:
শব্দ প্রতি সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তাকে শব্দের দ্রুতি বলে। বাতাসে শব্দের দ্রুতি সেকেন্ডে ৩৩২ মিটার।কঠিন মাধ্যমে শব্দ সবচেয়ে দ্রুত চলে।
5
শব্দ ব্যবহার করে দেহের অভ্যন্তরের ছবি নেয়াকে বলা হয়--
ক কার্ডিওগ্রাফি
খ আল্ট্রাসনোগ্রাফি
গ ফটোগ্রাফি
ঘ এক্স-রে
সঠিক উত্তর: খ (আল্ট্রাসনোগ্রাফি)
6
একটি বেতার তরঙ্গএর দৈর্ঘ্য ৩০০ মিটার।এর কম্পাঙ্ক কত?
ক ৫ মেগাহার্টস
খ ১ মেগাহাটস
গ ৪ মেগাহার্টস
ঘ ২ মেগাহার্টস
সঠিক উত্তর: খ (১ মেগাহাটস)
ব্যাখ্যা:
বেতার তরঙ্গের দৈর্ঘ্য ,λ =৩০০ মিটার বেতার তরঙ্গের বেগ V=৩×১০৮ মিটার/সেকেন্ড আমরা জানি,V=fλ f=V/λ=(৩×১০৮ )/৩০০ হার্টজ =১০৬ হার্টজ =১ মেগাহার্টজ
7
লোকভর্তি হল ঘরে শূন্যঘরের চেয়ে শব্দ ক্ষীণ হয় কারন-
ক শূন্য ঘর নীরব থাকে
খ লোক ভর্তি ঘরে মানুষের শোরগোল হয়
গ শূণ্য ঘরে শব্দের শোষন কম হয়
ঘ শূন্য ঘরে শব্দের শোষণ বেশি হয়
সঠিক উত্তর: গ (শূণ্য ঘরে শব্দের শোষন কম হয়)
8
বাতাসে শব্দের দ্রুতি সেকেন্ডে কত মিটার ?
ক ৩২০মি
খ ৩১০ মি
গ ৩৩২মি
ঘ ৩৫০মি
সঠিক উত্তর: গ (৩৩২মি)
ব্যাখ্যা:
শব্দ প্রতি সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তাকে শব্দের গতি বা দ্রুতি বলে।বাতাসে শব্দের দ্রুতি সেকেন্ডে ৩৩২ মিটার
9
একটি শূন্য পাত্রকে আঘাত করলে ভরা পাত্রের চেয়ে বেশি শব্দ হয় ,কারন--
ক শব্দ পাত্রের বাতাসের ভিতর দিয়ে দ্রুতবেগে প্রবাহিত হয় বলে
খ বাতাসে শব্দ তরঙ্গের বিস্তার কম হয় বলে
গ বাতাসে শব্দ তরঙ্গের বিস্তার বেশি হয় বলে
ঘ শব্দ কম্পাঙ্ক ও পাত্রের কম্পাঙ্ক মিলে একত্রে প্রতিধ্বনি সৃষ্টি করে
সঠিক উত্তর: গ (বাতাসে শব্দ তরঙ্গের বিস্তার বেশি হয় বলে)
ব্যাখ্যা:
তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণা সাম্যাবস্থান থেকে যেকোনো একদিকে সর্বাধিক যে দূরত্ব অতিক্রম করে তাকে ঐ তরঙ্গের বিস্তার বলে।
10
বস্তুর কম্পনের একক কি ?
ক সেকেন্ড
খ হার্টস
গ মিটার
ঘ মিটার/সে
সঠিক উত্তর: খ (হার্টস)
11
কোনো একটি কম্পমান বস্তু বা কণা এক সেকেন্ডে যতগুলো পূর্ন কম্পন সম্পন্ন করে তাকে কি বলে?
ক কম্পাঙ্ক
খ তরঙ্গ
গ তরঙ্গ দৈর্ঘ্য
ঘ তরঙ্গ বেগ
সঠিক উত্তর: ক (কম্পাঙ্ক)
12
যে সর্বোচ্চ শ্রুতি সীমার উপরে মানুষ বধির হতে পারে তা হচ্ছে-
ক ৭৫ ডিবি
খ ৯০ ডিবি
গ ১০৫ ডিবি
ঘ ১২০ ডিবি
সঠিক উত্তর: ঘ (১২০ ডিবি)
ব্যাখ্যা:
শব্দের তীক্ষ্ণতা ৮৫ ডেসিবেলের বেশি হলে তা মানুষের জন্য ক্ষতিকর.১২০-১৪০ ডিবি শব্দ কানে ব্যাথা ও সম্পূর্ন বধিরতা সৃষ্টি করতে পারে।
13
পরম শূন্য তাপমাত্রার গ্যাসের আয়তন-
ক ১০০ সিসি
খ ২৭৩ সিসি
গ অসীম
ঘ শূন্য
সঠিক উত্তর: ঘ (শূন্য)
ব্যাখ্যা:
যে তাপমাত্রায় কোন গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় তাকে পরম শূন্য তাপমাত্রা বলে । সাধারণত -273^o সেলসিয়াসকে পরম শূন্য তাপমাত্রা বলা হয় কেলভিন স্কেলে এর মান 0^o k ।
14
১ জুল সমান কত ?
ক .024 ক্যালরি
খ .24 ক্যালরি
গ 4.2 ক্যালরি
ঘ 273.16 ক্যালরি
সঠিক উত্তর: ক (.024 ক্যালরি)
ব্যাখ্যা:
তাপ এক প্রকার শক্তি যা কোন বস্তুর উপর প্রয়োগ করলে বস্তুর উষ্ণতা বৃদ্ধি পায় বা অবস্থার পরিবর্তন ঘটে । S.I একক পদ্ধতিতে তাপের একক - জুল C.G.S পদ্ধতিতে তাপের একক - ক্যালরি , এক ক্যালরি তাপ সম্পূর্ণরুপে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করতে 4.2 জুল কাজ পাওয়া যায় l ক্যালরি = 4.2 জুল । l জুল = 0.24 ক্যালরি
15
পানির কণার আন্দোলনের ফলে পানির কণাসমূহে কোন শক্তির সৃষ্টি হয়?
ক যান্ত্রিক
খ রাসায়নিক
গ তাপ
ঘ আলোক
সঠিক উত্তর: ক (যান্ত্রিক)
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)