আধুনিক বিজ্ঞান

আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি MCQ বিসিএস পরীক্ষার জন্য। নানো প্রযুক্তি, AI, রোবটিক্স ও আধুনিক বৈজ্ঞানিক আবিষ্কার নিয়ে প্রশ্নোত্তর।

মোট 189 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 13
1
tRNA তে নিউক্লিয়োটাইডের কয়টি ট্রিপলেট থাকে?
ক ২ টি
খ ৩ টি
গ ৫ টি
ঘ ৭ টি
সঠিক উত্তর: খ (৩ টি)
ব্যাখ্যা:
tRNA তে নিউক্লিয়োটাইডের ৩ টি ট্রিপলেট থাকে যা mRNA এর কোডনের সম্পূরক।একে অ্যান্টিকোডন বলা হয়।অ্যামিনো এসিড tRNA এর মাধ্যমে পলিপেপটাইডের চেইন এর সাথে যুক্ত হয়ে প্রোটিন তৈরিতে অংশগ্রহন করে।
2
কত তারিখে বিশ্ব ডাউন সিন্ড্রোম দিবস পালিত হয়?
ক ২২ মার্চ
খ ২১ মার্চ
গ ২১ ডিসেম্বর
ঘ ২১ জানুয়ারি
সঠিক উত্তর: খ (২১ মার্চ)
ব্যাখ্যা:
২১ মার্চ হলো 'বিশ্ব ডাউন সিনড্রোম দিবস'। ডাউন সিনড্রোম (ইংরেজি: Down syndrome)( সংক্ষেপে DS বা DNS), এটা ট্রাইসোমি ২১ নামেও পরিচিত। এটি একটি জেনেটিক রোগ যেখানে ২১ নং ক্রোমোজোমে আরেকটি অতিরিক্ত ক্রোমোজোম বিদ্যমান। এই রোগে শিশুর শারীরিক বৃদ্ধি ব্যাহত হয় ও বুদ্ধিমত্তা স্বাভাবিকের তুলনায় কম থাকে। ডাউন সিনড্রোমে আক্রান্ত প্রাপ্তবয়স্ক তরুণের গড় আইকিউ (IQ) ৫০ যা ৮-৯ বছরের সুস্থ শিশুর সমান।
3
কোনটি পিউরিন বেস-
ক সাইটোসিন
খ অ্যাডিনিন
গ থাইমিন
ঘ ইউরাসিল
সঠিক উত্তর: খ (অ্যাডিনিন)
ব্যাখ্যা:
পিউরিন বেস-অ্যাডিনিন,গুয়ানিন পাইরিমিডিন বেস-সাইটোসিন,থাইমিন,ইউরাসিল।
4
সমমন্ডল কোনটি ?
ক তাপমন্ডল
খ এক্সোমন্ডল
গ ট্রপোমন্ডল
ঘ কোনোটিই নয়
সঠিক উত্তর: গ (ট্রপোমন্ডল)
ব্যাখ্যা:
ট্রপমন্ডল,স্ট্রাটোমন্ডল,মেসোমন্ডল এই তিনটি সমমন্ডল।তাপ মন্ডল ও এক্সোমন্ডল দুটি বিষমমন্ডল এর অন্তর্ভূক্ত
5
সূর্য,চাদ ও তারা এগুলোকে একত্রে কি বলে?
ক নক্ষত্র
খ গ্রহ
গ জ্যোতিষ্ক
ঘ নীহারিকা
সঠিক উত্তর: গ (জ্যোতিষ্ক)
ব্যাখ্যা:
আকাশে দিনের সূর্য, রাতে চাঁদ এবং অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ঝিকমিক করা আলোক বিন্দুকে একত্রে জ্যোতিষ্ক বলে। জ্যোতিষ্ক ৭ প্রকার।যথা-নক্ষত্র,গ্যালাক্সি,গ্রহ,উপগ্রহ,ছায়াপথ,ধুমকেতু এবং উল্কা।
6
মহাকার্ষীয় তরঙ্গ সনাক্তকারী গবেষক দলের বাংলাদেশি সদস্য ছিলেন --
ক সেলিম শাহরিয়ার
খ শেখ সুলায়মান
গ খান শাহরিয়া
ঘ নাসির হোসেন
সঠিক উত্তর: ক (সেলিম শাহরিয়ার)
7
বিখ্যাত পদার্থবিদ স্টিফেন হকিং এর প্রকাশিত নতুন বইয়ের নাম কি?
ক ইউটোপিয়া
খ অল ফর লাভ
গ দ্য গ্রান্ড ডিজাইন
ঘ দ্য ব্রিফ হিস্টরি অব টাইম
সঠিক উত্তর: গ (দ্য গ্রান্ড ডিজাইন)
8
নিম্নের কোন উক্তিটি ফোটনের ক্ষেত্রে সঠিক নয়?
ক শূন্য মাধ্যমে ফোটন আলোর বেগে চলে
খ ফোটনের ভরবেগ ও শক্তি নেই
গ ফোটন কণা এবং তরঙ্গ উভয় ধর্ম প্রদর্শন করতে পারে
ঘ ফোটনের ভর শূন্য
সঠিক উত্তর: খ (ফোটনের ভরবেগ ও শক্তি নেই)
ব্যাখ্যা:
ফোটন একপ্রকার মৌলকণা। আলো ও রেডিও তরঙ্গের ন্যায় তড়িচ্চুম্বকীয় তরঙ্গ সহ তড়িচ্চুম্বকীয় ক্ষেত্রসমূহের কোয়ান্টাম পরিমাপ হল ফোটন। তড়িচ্চুম্বকীয় বলের ফোর্স ক্যারিয়ার হল ফোটন। ফোটন ভরহীন, ফলে এরা সর্বদা শূণ্যস্থানে আলোর গতিবেগের সমান বেগে ধাবিত হয়। ফোটন একপ্রকার বোসন কণা।
9
এক পারসেক=কত আলোকবর্ষ?
ক ২.২
খ ৩.২
গ ৩.৫
ঘ ৩.৬
সঠিক উত্তর: খ (৩.২)
ব্যাখ্যা:
আলো একবছর সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে এক আলোকবর্ষ বলে। এটি দূরত্বের একক। এক আলোকবর্ষ সমান 9.4607 × 1015 m (প্রায় 9.461 trillion Km)। পারসেক ইংরেজি parsec (symbol: pc) হলো মহাজাগতিক দূরত্ব পরিমাপে ব্যবহৃত একটি একক। যেসব নক্ষত্রের লম্বন (parallax) ১ সেকেন্ড তাদের দূরত্ব ১ পারসেক। ১ পারসেক = ৩.২৬ আলোকবর্ষ।
10
E=mc2 এখানে c হচ্ছে -
ক আলোর গতি
খ আলোর বেগ
গ আলোর দ্রুতি
ঘ কোনটিই নয়
সঠিক উত্তর: খ (আলোর বেগ)
ব্যাখ্যা:
m ভর বিশিষ্ট কোনো পদার্থকে সম্পূর্নরুপে শক্তিতে রুপান্তরিত করলে প্রাপ্ত শক্তির পরিমান হবে E=mc2 এখানে c সমান আলোর বেগ।একে আইন্সটাইলের পদার্থ ও শক্তির অভিন্নতা বিষয়ক সূত্র বলা হয়।
11
মাতা পিতা হতে তাদের বৈশিষ্ট্যগুলো সন্তান-সন্ততিতে আসার প্রক্রিয়াকে বলে--
ক জেনেটিক্স
খ ইনহেরিটেন্স
গ হেরিডিটি
ঘ বংশগত
সঠিক উত্তর: গ (হেরিডিটি)
ব্যাখ্যা:
বংশগতি বা হেরিডিটি হলো বাবা-মা হতে, অযৌন অথবা যৌন প্রজননের মাধ্যমে সন্তান-সন্ততিতে জিনগত বৈশিষ্ট্য স্থানান্তরিত হওয়ার প্রক্রিয়া। বংশগতির মাধ্যমে, ব্যক্তির মাঝে বৈচিত্র্য সঞ্চারিত হতে পারে এবং প্রাকৃতিক নির্বাচন দ্বারা প্রজাতির বিবর্তন ঘটতে পারে। জীববিজ্ঞানে বংশগতির অধ্যয়নকে বংশাণুবিজ্ঞান বলা হয়।
12
পরাগরেনু বিশ্লেষন বিদ্যাকে বলা হয়--
ক অস্টিওলজি
খ সাইটোলজি
গ প্যালিনলজি
ঘ এ্যামব্রায়োলজি
সঠিক উত্তর: গ (প্যালিনলজি)
ব্যাখ্যা:
শারীরবিদ্যা (Physiology) : জীবের শ্বসন, রেচন, প্রজনন, পরিপাক ও আত্তীকরণ, সবুজ উদ্ভিদে সালোকসংশ্লেষণ এসব জৈব রাসায়নিক প্রক্রিয়াসমূহ আলোচনা করা হয়। বিবর্তনবিদ্যা (Evolution): পৃথিবীতে প্রাণের বিকাশ, জীবের বিবর্তন এবং ক্রমবিকাশের তথ্যসমূহের আলোচনা করা হয়। ভ্রূণবিদ্যা (Embryology) : ভ্রূণ সৃষ্টি ও বিকাশের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ জীবের সৃষ্টি হয়। জীবের ভ্রূণ গঠন ও বিকাশ নিয়ে আলোচনা করা হয়। এন্ডোক্রাইনোলজি (Endocrinology): এ শাখায় জীবদেহের হরমোনের কার্যকারিতা সম্পর্কে আলোচনা করা হয়। কোষবিদ্যা (Cytology) : জীবদেহের গঠন ও কার্যের একক হলো কোষ। কোষ ও কোষাঙ্গাণুর গঠন, কাজ ও বিভাজন সম্বন্ধে আলোচনা করা হয়। বংশগতিবিদ্যা (Genetics) : মাতা-পিতার বৈশিষ্ট্য সন্তানে স্থানান্তরিত হয়। বংশগতির এ ধারা সম্বন্ধে আলোচনা করা হয়।
13
বিজ্ঞানের যে শাখায় পাখি পালন বিজ্ঞান নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলে?
ক এপিকালচার
খ এভিকালচার
গ পিসিকালচার
ঘ প্রনকালচার
সঠিক উত্তর: খ (এভিকালচার)
ব্যাখ্যা:
সেরিকালচার-রেশম পালন বিষয়ক বিদ্যা, পিসিকালচার-মৎস্য চাষ বিষয়ক বিদ্যা, এপিকালচার-মৌমাছির পালন বিষয়ক বিদ্যা, এভিকালচার-পাখিপালন বিষয়ক বিদ্যা
14
পৃথিবীর সবগুলো মহাদেশ একসাথে জুড়ে যে বিশাল একটি মহাদেশ ছিল তার নাম কি ছিল?
ক প্যান থালাস
খ প্যানজিয়া
গ ইউরো-আফ্রিকা
ঘ এশিয়া- আমেরিকা
সঠিক উত্তর: খ (প্যানজিয়া)
ব্যাখ্যা:
প্যানজিয়া প্রাগৈতিহাসিক পৃথিবীর একটি এককমহাদেশ। এটি প্যান্থালাসা নামক একটিমাত্র মহাসাগর দ্বারা বেষ্টিত ছিল। আজ থেকে ১১০ কোটি বছর পূর্বেও পৃথিবীতে একটিমাত্রই মহাদেশ ছিল, যার নাম রোডিনিয়া। ৭৫ কোটি বছর পূর্বে এটি ভেঙে যায় এবং কিছু অংশ দক্ষিণ গোলার্ধে চলে আসে। মহাদেশগুলো টেকটোনিক প্লেটের উপর অবস্থিত যারা চলমান।
15
কত সালে ইরানের দক্ষিনাঞ্চলে ঐতিহাসিক বাম নগরীতে ভয়াবহ ভূমিকম্প হয়?
ক ২০১৫
খ ২০০৩
গ ২০০১
ঘ ২০০০
সঠিক উত্তর: খ (২০০৩)
ব্যাখ্যা:
২০০৩ সালের ডিসেম্বরে দক্ষিণ ইরানে এক ভূমিকম্পে প্রাচীন নগরী বামের অধিকাংশ ধ্বংস হয়ে যায় এবং প্রায় ৩০,০০০ লোক মারা যান। ভূ-অভ্যন্তরে শিলায় পীড়নের জন্য যে শক্তির সঞ্চয় ঘটে, সেই শক্তির হঠাৎ মুক্তি ঘটলে ভূ-পৃষ্ঠ ক্ষণিকের জন্য কেঁপে ওঠে এবং ভূ-ত্বকের কিছু অংশ আন্দোলিত হয়। এই রূপ আকস্মিক ও ক্ষণস্থায়ী কম্পনকে ভূমিকম্প বলে। কম্পন-তরঙ্গ থেকে যে শক্তির সৃষ্টি হয়, তা ভূমিকম্পের মাধ্যমে প্রকাশ পায় ।
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)