আধুনিক পদার্থবিজ্ঞান

বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার জন্য সাধারণ বিজ্ঞান - আধুনিক পদার্থবিজ্ঞান MCQ প্রশ্নোত্তর। চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক প্রশ্নব্যাংক।

মোট 26 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 2
1
নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয় -----
ক পেট্রোলিয়াম
খ প্রাকৃতিক গ্যাস
গ বায়োগ্যাস
ঘ কয়লা
সঠিক উত্তর: গ (বায়োগ্যাস)
ব্যাখ্যা:
ব্যাখ্যাঃ জীবদেহ (প্রাণী ও উদ্ভিদ উভয়ই) মাটির নিচে চাপা পড়ে লক্ষ লক্ষ বছর পর তা রূপান্তরিত হয় কয়লা, তেল বা প্রাকৃতিক গ্যাসে। এজন্য এদের বলা হয় জীবাশ্ম জ্বালানি। গরু, মহিষ প্রভৃতি গবাদিপশুর মলমূত্র কাজে লাগিয়ে ফারমেনটেশন বা গাঁজন প্রক্রিয়ায় যে গ্যাস তৈরি করা হয়, তাকে বায়োগ্যাস বলে। বায়োগ্যাস নবায়নযোগ্য জ্বালানির উৎস।
2
কাজ করার সামর্থ্যকে বলে -----
ক ক্ষমতা
খ শক্তি
গ বল
ঘ কাজ
সঠিক উত্তর: খ (শক্তি)
ব্যাখ্যা:
ব্যাখ্যাঃ যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায় বা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে বা করতে চায় তাকে বল বলে। কোন বস্তুর উপর বল প্রয়োগে যদি বস্তুটির সরণ ঘটে, তাহলে বল এবং বলের দিকে বলের প্রয়োগ বিন্দুর সরণের উপাংশের গুণফলকে কাজ বলে। একক সময়ে ব্যক্তি বা উৎসটি দ্বারা সম্পাদিত কাজের পরিমাণই হচ্ছে ক্ষমতা। সময়ের সাপেক্ষে কোন বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। বস্তুর সরণ না হলে কাজের পরিমান ০।
3
বায়োগ্যাসের কোন উপাদান জ্বালানির কাজে লাগে?
ক কার্বনডাই অক্সাইড
খ মিথেন
গ নাইট্রোজেন
ঘ অক্সিজেন
সঠিক উত্তর: খ (মিথেন)
ব্যাখ্যা:
মিথেন মিথেন হচ্ছে একটি রাসায়নিক যৌগ যার রাসায়নিক সংকেত CH 4 । এর প্রতিটি অনুতে আছে এক পরমাণু কার্বন ও চার পরমাণু হাইড্রোজেন। এটি একটি অ্যালকেন এবং প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান। মিথেনের আপেক্ষিক প্রাচুর্যতা এটিকে একটি আকর্ষণীয় জ্বালানীতে পরিনত করেছে। কিন্তু, সাধারণ তাপমাত্রায় যেহেতু এটি গ্যাসীয় অবস্থায় থাকে তাই মিথেনকে উৎস থেকে পরিবহন করা কষ্টসাধ্য। বায়ুমন্ডলীয় মিথেন একটি শক্তিশালী গ্রিনহাউজ গ্যাস (প্রতি এককে কার্বন ডাই অক্সাইড অপেক্ষা বেশি)। পৃথিবীর বায়ুমন্ডলে ১৯৯৮ সালে মিথেনের ঘনত্ব ছিল ১৭৪৫ এন.মোল/মোল (পার্টস পার বিলিয়ন, পিপিবি)। ১৯৯৮ সাল পর্যন্ত বিশ্বব্যাপী মিথেনের মাত্রা প্রায় একইরূপ থাকার পর ২০০৮ সালে ১৮০০ এন.মোল/মোল হয়।
4
নবায়নযোগ্য জ্বালানি কি?
ক কয়লা
খ প্রাকৃতিক গ্যাস
গ অকটেন
ঘ পরমানু শক্তি
সঠিক উত্তর: ঘ (পরমানু শক্তি)
ব্যাখ্যা:
অচিরাচিত শক্তি বা নবায়নযোগ্য জ্বালানি বা রিনিউয়েবল এনার্জি হলো এমন শক্তির উৎস যা স্বল্প সময়ের ব্যবধানে পুনরায় ব্যবহার করা যায় এবং এর ফলে শক্তির উৎসটি নিঃশেষ হয়ে যায় না। ১ নবায়নযোগ্য শক্তির প্রকারভেদ ১.১ সৌর শক্তি ১.২ বায়ু শক্তি ১.৩ জৈব শক্তি ১.৪ সমুদ্র শক্তি ১.৪.১ সমুদ্র তরঙ্গ শক্তি ১.৪.২ সমুদ্র তাপ শক্তি ১.৪.৩ জোয়ার ভাটা শক্তি ১.৫ ভূতাপ শক্তি ১.৬ জলবিদ্যুৎ ১.৭ শহুরে আবর্জনা ১.৮ হাইড্রোজেন ফুয়েল সেল ১.৯ হাইড্রোজেন ফিউশন নিউক্লিয়ার পাওয়ার
5
ভূ-ত্বকের গভীরতা প্রায়-
ক ১০ কিমি
খ ১২ কিমি
গ ১৬ কিমি
ঘ ৬১ কিমি
সঠিক উত্তর: গ (১৬ কিমি)
ব্যাখ্যা:
ভূপৃষ্ঠে শিলার যে কঠিন বহিরাবরণ দেখা যায় তাই ভূ - ত্বক : । এটি অশ্ম মন্ডলের উপরিভাগ । এর গভীরতা ৩ - ৪০ কি : মি : এবং গড় গভীরতা প্রায় ১৬ কি : মি : ।
6
ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটরে কালচে অনুজ্জ্বল যে লেখা ফুটে উঠে তা কিসের ভিত্তিতে তৈরি?
ক এলইডি
খ এলসিডি
গ সিলিকন চিপ
ঘ আইসি
সঠিক উত্তর: গ (সিলিকন চিপ)
ব্যাখ্যা:
সিলিকন চিপ হচ্ছে অর্ধ - পরিবাহী সিলিকনের তৈরি এক ধরনের চিপ, যা সংখ্যামান প্রদর্শনের জন্য ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটরে ডিসপ্লে করার জন্য ব্যবহৃত হয় । অন্যদিকে LED (Light Emitting Diode) হচ্ছে আলোক নিঃসরক ডায়োড এবং IC (Integrated Circuit ) হচ্ছে ইলেক্ট্রনিক যন্ত্রাংশে ব্যবহৃত সার্কিট। পক্ষান্তরে LCD (Liquide Crystal Display ) বর্তমানে উন্নতমানের কম্পিউটারের মনিটরে ব্যবহৃত হয়।
7
নবায়নযোগ্য জ্বালানি কোনটি?
ক পরমাণু শক্তি
খ পেট্রোল
গ প্রাকৃতিক গ্যাস
ঘ কয়লা
সঠিক উত্তর: ক (পরমাণু শক্তি)
ব্যাখ্যা:
নবায়নযোগ্য জ্বালানি বা রিনিউয়েবল এনার্জি হলো এমন শক্তির উৎস যা স্বল্প সময়ের ব্যবধানে পুনরায় ব্যবহার করা যায় এবং এর ফলে শক্তির উৎসটি নিঃশেষ হয়ে যায় না । বিভিন্ন প্রাকৃতিক উৎস যেমন : সূর্যের আলো ও তাপ , বায়ু প্রবাহ , জলপ্রবাহ , জৈব শক্তি ( বায়োগ্যাস , বায়োম্যাস , বায়োফুয়েল ), ভূ - তাপ , সমুদ্র তরঙ্গ , সমুদ্র - তাপ , জোয়ার - ভাটা , শহুরে আবর্জনা , হাইড্রোজেন ফুয়েল সেল ইত্যাদি নবায়নযোগ্য শক্তির উৎস হিসেবে বিবেচিত হয় ।
8
কোন জ্বালানি পোড়ালে সালফার ডাই-অক্সাইড বাতাসে আসে?
ক ডিজেল
খ অকটেন
গ সিএনজি
ঘ পেট্রোল
সঠিক উত্তর: ক (ডিজেল)
ব্যাখ্যা:
ডিজেল বা গ্যাস অয়েলের কার্বন শিকলের দৈর্ঘ্য C13 থেকে C18 পর্যন্ত। ডিজেলকে পোড়ালে সালফার ডাই - অক্সাইড তৈরি হয় । অন্যদিকে পেট্রোল, অকটেন , সিএনজিকে জ্বালানি রুপে পোড়ালে কার্বন ডাই - অক্সাইড গ্যাস তৈরি হয় । এদের কার্বন শিকলের দৈর্ঘ্য হলো প্রেট্রোল = C5  থেকে     C12 অকটেন =     C8     এবং সিএন    (Compressed Natural Gas =  C1) যা ডিজেলের তুলনায় ছোট শিকল।
9
ডিজিট্যাল ঘড়ি বা ক্যালকুলেটরে কালচে অনুজ্জ্বল যে লেখা ফুটে ওঠে তা কিসের ভিত্তিতে তৈরি?
ক এলইডি
খ এলসিডি
গ আইসি
ঘ সিলিকন চিপ
সঠিক উত্তর: খ (এলসিডি)
ব্যাখ্যা:
এলসিডি (LCD liquid crystal display) তরল রাসায়নিক পদার্থকে বিদ্যুৎপ্রবাহ দ্বারা প্রয়োজনীয় আকারে প্রদর্শন করে । ডিজিট্যাল ঘড়ি ও ক্যালকুলেটরের লেখা প্রদর্শন করার মাধ্যমে এটি সবচেয়ে দ্রুত পরিচিতি ও জনপ্রিয়তা পায় । বর্তমানে মোবাইল ফোন , কম্পিউটারের মনিটর থেকে বৃহৎ আকৃতির প্রজেকশন টিভিতেও এলসিডি ব্যবহার করা হচ্ছে । এলসিডি সিআরটি - র পরিবর্তে বর্তমানে ব্যাপকভাবে ব্যবহৃত হয় । এতে করে যেসকল যন্ত্রগুলোতে এলসিডি আছে সেগুলো আকার ছোট , ওজনে হালকা , সহজে বহনযোগ্য , কম দামি , বেশি নির্ভরযোগ্য এবং চক্ষু বান্ধব হয় এবং জনপ্রিয়তা লাভ করে । সিআরটি এবং প্লাজমার মত এগুলোর কোন আকার দিতে অসুবিধা হয় না । ফসফরাস ব্যবহার না করায় এতে রং বিকৃত হওয়ার সুযোগ নেই ।
10
নব্যায়নযোগ্য জ্বালানি কি?
ক কয়লা
খ প্রাকৃতিক গ্যাস
গ অকটেন
ঘ পরমাণু শক্তি
সঠিক উত্তর: ঘ (পরমাণু শক্তি)
ব্যাখ্যা:
প্রশ্ন : নবায়নযোগ্য জ্বালানি কি? উত্তর : পরমাণু শক্তি বর্ণনা: পরমাণু শক্তি কে অফুরন্ত ধরা হয় । এটি একটি নবায়নযোগ্য জ্বালানি।
11
”বেকেরেল” কিসের একক?
ক লেন্সের ক্ষমতা
খ দীপন ক্ষমতা
গ তেজস্ক্রিয়তা
ঘ এক্সরে
সঠিক উত্তর: গ (তেজস্ক্রিয়তা)
ব্যাখ্যা:
তেজস্ক্রিয়তার একক হচ্ছে বেকেরেল। সঠিক উত্তর - তেজস্ক্রিয়তা।
12
বায়োগ্যাস প্লান্টে গোবর ও পানির অনুপাত হলো ---
ক ১ঃ ২
খ ১ঃ ৪
গ ২ঃ ৩
ঘ ১ঃ ৩
সঠিক উত্তর: ক (১ঃ ২)
ব্যাখ্যা:
বায়োগ্যাস মূলত মিথেন সমৃদ্ধ গ্যাস। পশুর গোবর, মানুষের বজ্র ও শষ্যের অবশেষে বায়ু বদ্ধ পাত্রে গাঁজানোর মাধ্যমে এটি তৈরি করা হয়। বায়োগ্যাস প্লান্টে গোবর ও পানির অনুপাত ১:২।
13
নাবয়নযোগ্য জ্বালানি কোনটি?
ক পরমাণু শক্তি
খ পেট্রোল
গ প্রাকৃতিক গ্যাস
ঘ কয়লা
সঠিক উত্তর: ক (পরমাণু শক্তি)
ব্যাখ্যা:
যে সব শক্তি বা জ্বালানি পুনঃপুন ব্যবহার করা যায়, সেস শক্তি বা জ্বালানিকে নবায়নযোগ্য জ্বালানি বলে। যেমন - পরমাণু শক্তি, সূর্যশক্তি, বায়ুশক্তি ইত্যাদি। কয়লা, পেট্রোল, প্রাকৃতিক গ্যাস হলো জীবাশ্ম জ্বালানি।
14
নিচের কোনটি জীবাশ্ম জ্বালানী নয়?
ক কয়লা
খ প্রাকৃতিক গ্যাস
গ কোনোটিই নয়
ঘ বায়োগ্যাস
সঠিক উত্তর: ঘ (বায়োগ্যাস)
ব্যাখ্যা:
বায়োগ্যাস জীবাশ্ম জ্বালানি নয়। বায়োগ্যাস হলো পচনশীল জৈববস্তুসমূহ হতে তৈরি গ্যাস। সব প্রাণীরই মল হতে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে এ গ্যাস তৈরি করা যায়। পশুর গোবর ও অন্যান্য পচনশীল পদার্থ বাতাসের অনুপস্থিতিতে পঁচানোর ফলে যে গ্যাস তৈরি হয় তাই হচ্ছে বায়োগ্যাস। তবে গৃহপালিত বা বাণিজ্যিকভাবে পালিত পশুপাখি এবং মানব মল সহজলভ্য বলে এগুলোই বেশি ব্যবহার করা হয়। এজাতীয় গ্যাসে অধিকাংশ পরিমাণই থাকে মিথেন গ্যাস। বায়োগ্যাস উৎপাদনের পর অবশিষ্ট আবর্জনাটুকু উত্তম জৈব সার হিসেবে বেশ কার্যকরী।
15
নিচের কোনটি জীবাশ্ম জালানি নয়?
ক পেট্রোল
খ প্রাকৃতিক গ্যাস
গ বায়োগ্যাস
ঘ কয়লা
সঠিক উত্তর: গ (বায়োগ্যাস)
ব্যাখ্যা:
উত্তর: বায়োগ্যাস ব্যাখ্যা : প্রাকৃতিক বিপর্যয় বা অন্য কোন কারণে ভূ - পৃষ্ঠের গাছপালা , জীবজন্তু বছর ধরে মাটিচাপা পড়ে পচে যায় । এভাবে বহুবছর চাপা পড়া অবস্থায় থাকলে অভ্যন্তরে প্রচণ্ড চাপ ও তাপে এরা জীবাশ্ম জ্বালানি তে পরিণত হয় । যেমন - পেট্রোল , খনিজ কয়লা , প্রাকৃতিক গ্যাস ইত্যাদি । অপরদিকে, বায়োগ্যাস কোন জীবাশ্ম জ্বালানি নয়। কারণ এটি প্রাণের মলমূত্র পচা গাছপালা হতে 'ফারমেন্টেশন' ও 'গাজন ' প্রক্রিয়ায় উৎপাদিত হয়।
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)