গণিত

শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি গণিত MCQ। গণিতের টপিকভিত্তিক প্রশ্নোত্তর নিয়ে শিক্ষক নিবন্ধন পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি।

মোট 476 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 32
1
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, ২৪ ও ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৪ ও ৫ ভাগশেষ থাকবে?
ক ২০
খ ১৮
গ ১৫
ঘ ১২
সঠিক উত্তর: ঘ (১২)
2
দুটি সংখ্যার গুণফল ৪২৩৫ এবং তাদের ল.সা.গু ৩৮৫। সংখ্যা দুটির গ.সা.গু কত?
ক ১৭
খ ১৫
গ ১১
ঘ ১৩
সঠিক উত্তর: গ (১১)
3
দুটি সংখ্যার ল.সা.গু. ও গ.সা.গু. যথাক্রমে ২২৮ ও ১২। একটি সংখ্যা ৩৬ হলে, অপরটি কত?
ক ৯৬
খ ৭২
গ ৯২
ঘ কোনটাই নয়
সঠিক উত্তর: ক (৯৬)
4
৯৯৯৯৯ এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ২,৩,৪,৫ এবং ৬ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
ক ২১
খ ৩৯
গ ৩৩
ঘ ২৯
সঠিক উত্তর: ক (২১)
5
কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে ৫ যোগ করলে যোগফল ১৬, ২৪ ও ৩২ দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে?
ক ৯১
খ ৯০
গ ৮৮
ঘ ১০০
সঠিক উত্তর: ক (৯১)
6
৭২৮ এবং ৯০০ কে সর্বাপেক্ষা বড় কোন সংখ্যা দ্বারা ভাগ করলে যথাক্রমে ৮ এবং ৪ অবশিষ্ট থাকবে?
ক ১২
খ ১৩
গ ১৪
ঘ ১৬
সঠিক উত্তর: ঘ (১৬)
7
দুটি সংখ্যার অনুপাত ৩ : ৪ এবং তাদের ল.সা.গু. ১৮০ হলে, বড় সংখ্যাটি কত?
ক ৪০
খ ৫০
গ ৬০
ঘ ৭০
সঠিক উত্তর: গ (৬০)
8
কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৬, ১২, ১৫ এবং ২৪ দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ ৪ থাকবে?
ক ৫৬৪
খ ২৮০
গ ১২৪
ঘ ১৬০
সঠিক উত্তর: গ (১২৪)
9
একটি স্কুলে ছাত্রদের ড্রিল করাবার সময় ৮,১০ ও ১২ সারিতে সাজানো যায়। আবার বর্গাকারেও সাজানো যায়। ঐ স্কুলে কমপক্ষে কত জন ছাত্র আছে?
ক ৩৬০০
খ ২৪০০
গ ১২০০
ঘ ৩০০০
সঠিক উত্তর: ক (৩৬০০)
10
পাঁচটি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে ৩,৫,৭,৮ ও ১০ সেকেন্ড অন্তর অন্তর বাজতে লাগল। কতক্ষণ পড়ে ঘন্টা গুলো পুনরায় একত্রে বাজবে?
ক ১০ মিনিট
খ ৯০ সেকেন্ড
গ ১৪ মিনিট
ঘ ২৪০ সেকেন্ড
সঠিক উত্তর: গ (১৪ মিনিট)
11
কতজন বালককে ১২৫টি কমলালেবু এবং ১৪৫টি কলা সমানভাবে ভাগ করে দেয়া যায়?
ক ২৫ জনকে
খ ১৫ জনকে
গ ৩৫ জনকে
ঘ ৫ জনকে
সঠিক উত্তর: ঘ (৫ জনকে)
12
কোন সেনাবাহিনীতে যদি আরো ১১ জন সৈন্য নিয়োগ করা যেত তবে তাদেরকে ২০,৩০,৪০,৫০ এবং ৬০ সারিতে দাঁড় করানো যেত। ঐ সেনাবাহিনীতে কতজন সৈন্য ছিল?
ক ৫৯ জন
খ ৭৯ জন
গ ৫৮৯ জন
ঘ ৬১৯ জন
সঠিক উত্তর: গ (৫৮৯ জন)
13
তিনটি ঘন্টা একত্রে বেজে ১.৫ মিনিট, ২.৫ মিনিট, ৩.৫ মিনিট অন্তর বাজতে লাগলো। নূন্যতম কতক্ষণ পর ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে?
ক ১২.৫ মিনিট
খ ৩২.৫ মিনিট
গ ৫২.৫ মিনিট
ঘ ৭২.৫ মিনিট
সঠিক উত্তর: গ (৫২.৫ মিনিট)
14
সর্বমোট কতসংখ্যক গাছ হলে একটি বাগানে ৭, ১৪, ২১, ৩৫ ও ৪২ সারিতে গাছ লাগালে একটিও কম বা বেশি হবে না?
ক ২০০
খ ২২০
গ ৩০০
ঘ ২১০
সঠিক উত্তর: ঘ (২১০)
15
৩, ২৪/৩৮, ১৫/৩৪ এর ল.সা.গু. কত?
ক ৬০
খ ৯০
গ ১/১৪০
ঘ ৭/৪৪০
সঠিক উত্তর: ক (৬০)
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)