স্থানাংক সম্পর্ক

স্থানাংক সম্পর্ক MCQ বিসিএস পরীক্ষার জন্য। স্থান, দিক ও বিন্যাস সম্পর্কিত মানসিক দক্ষতার প্রশ্নোত্তর।

মোট 28 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 2
1
সমতল দর্পনে সৃষ্ট কোন প্রতিবিম্ব যদি সময় ১২ঃ৪০ দেখায়, তাহলে প্রকৃত সময় কত?
ক ৮ঃ২০
খ ৮ঃ১০
গ ১১ঃ২০
ঘ ১২ঃ৪০
সঠিক উত্তর: গ (১১ঃ২০)
ব্যাখ্যা:
আসল সময় হবে (২৩ঃ৬০ - ১২ঃ৪০) =১১ঃ২০
2
আব্দুল গণি বাড়ি থেকে বের হয়ে ৪ কি.মি. দক্ষিণে গিয়ে বামদিকে ৬ কি.মি. গেলেন। এরপর বামদিকে ৪ কি.মি. গিয়ে তিনি পুনরায় বামে ঘুরে ৬ কি.মি. গেলেন। উনি বর্তমানে কোথায় আছেন?
ক বাড়ি থেকে ২ কি.মি. পশ্চিমে
খ নিজ বাড়িতে
গ বাড়ি থেকে ৩ কি.মি. পশ্চিমে
ঘ বাড়ি থেকে ২ কি.মি.পূর্বে
সঠিক উত্তর: খ (নিজ বাড়িতে)
ব্যাখ্যা:
আব্দুল গণি বাড়ি থেকে বের হয়ে ৪ কি.মি. দক্ষিণে গিয়ে বামদিকে ৬ কি.মি. যাওয়ার বলতে পারি, উনি পশ্চিমদিকে গেছেন। এরপর বামদিকে ৪ কি.মি. যাওয়ার অর্থ তিনি উত্তর দিকে গেছে। তিনি পুনরায় বামে ঘুরে অর্থাৎ পূর্ব দিকে(যেদিকে বাড়ি) ৬ কি.মি.(আগের সমান দূরত্ব) গেলেন। অর্থাৎ উনি বর্তমানে বাড়িতে অবস্থান করছেন।
3
একটি ক্লাসে সুমনের অবস্থান ৫০ জনের মধ্যে ৫ম, নিচের দিক থেকে তার অবস্থান কত?
ক ৪৬
খ ৪৮
গ ৫২
ঘ ২৬
সঠিক উত্তর: ক (৪৬)
ব্যাখ্যা:
প্রথম দিক থেকে সুমনের এর অবস্থান ৫ম যেহেতু ঐ ক্লাসে মোট চাত্র-ছাত্রী আছে ৫০ জন তাহলে নিচের দিক থেকে তার অবস্থান হবে = (৫০-৫) + ১ =৪৬। কারণ ৫০ জন থেকে ৫ জন বাদ দিলে সুমন সহ বাদ পরে, তারমানে নিচ থেকে সুমনের আগে আছে ৪৫ জন এবং সুমন হলো ৪৬তম।
4
দিদার, নোমান, তুষার ও আবেদীন সারিবদ্ধভাবে বসল। দিদার নোমানের ডানে, তুষার নোমানের বামে কিন্তু আবেদীনের ডানে বসল। যদি দিদার তুষারের ডানে বসে থাকে তাহলে সবশেষে বামে কে বসেছে?
ক দিদার
খ নোমান
গ তুষার
ঘ আবেদীন
সঠিক উত্তর: ঘ (আবেদীন)
ব্যাখ্যা:
তাদের বসে থাকার ফরমেট হবে এইরূপ: বাম ( আবেদীন তুষার নোমান দিদার ) ডান
5
X is west of of Y and Y is north of Z. M is south of X. Which direction is ‘M to Z’?
ক East
খ West
গ North
ঘ South
সঠিক উত্তর: ক (East)
6
মেহেদী একটি নির্দিষ্ট স্থান থেকে ৯ কি.মি. দক্ষিণে গেল। এরপর ৩ কি.মি. পূর্বে গেল। এর পর সেখান থেকে উত্তর দিকে ৬ কি.মি. হেঁটে যাত্রা শেষ করলো। যাত্রা স্থান থেকে সর্বশেষ স্থানের দূরত্ব কত?
ক ৩√২ কি.মি.
খ ৩√৫ কি.মি.
গ ৭ কি.মি.
ঘ ৫ কি.মি.
সঠিক উত্তর: ক (৩√২ কি.মি.)
ব্যাখ্যা:
যাত্রাস্থান থেকে সর্বশেষ স্থানের দূরত্ব AD AD = √(AE² + ED²) = √(3² +3²) = √18 = 3√2
7
একটি ঘড়ি প্রতিদিন ১০ মিনিট সময় হারায়। কতদিন পর ঘড়িটি এমন অবস্থায় পৌঁছাবে যখন ঘড়িটি সঠিক সময় নির্দেশ করবে?
ক ৩৬
খ ৭২
গ ১২০
ঘ কোনটিই নয়
সঠিক উত্তর: খ (৭২)
ব্যাখ্যা:
আমরা জানি, ঘড়ির কাঁটার সম্পুর্ণ ঘন্টা = ১২ ঘন্টা = ১২×৬০ মিনিট = ৭২০ মিনিট এখন, ১০ মিনিট সময় হারায় ১ দিনে ∴ ৭২০ 〃 〃 〃 ৭২০/১০ 〃 = ৭২ দিনে
8
ঘড়িতে ২:৩০ বাজলে ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী উৎপন্ন কোন এর মান কত?
ক ৯০°
খ ১০৫°
গ ৬০°
ঘ ১২০°
সঠিক উত্তর: খ (১০৫°)
ব্যাখ্যা:
মধ্যবর্তী কোন = │ (11m - 60h) / 2 │° = │(11×30 - 60×2) / 2│° = │(330-120) / 2│° = │210/ 2│° = 105°
9
M is the brother of N; O is the sister of M; P is the brother of Q;Q is the daughter of R and S is the father of O. Who is the nucle of P ?
ক N
খ O
গ M
ঘ R
সঠিক উত্তর: গ (M)
10
A is the brother of B; C is the daughter of B; D is the sister of E; F is the daughter of C. who is the nucle of G ?
ক E
খ D
গ B
ঘ A
সঠিক উত্তর: ক (E)
11
কোনো বিন্দুর কার্তেসিয়ান স্থানাংক (x ,y) হলে পোলার স্থানাংক কোনটি?
ক x2+y2,yx
খ x2and#xA0;+and#xA0;y2,and#xA0;tan-1xy
গ x2and#xA0;+and#xA0;y2,and#xA0;tan-1yx
ঘ x2and#xA0;+and#xA0;y2,and#xA0;tan-1yx
সঠিক উত্তর: গ (x2and#xA0;+and#xA0;y2,and#xA0;tan-1yx)
ব্যাখ্যা:
পোলার স্থানাঙ্ক = (r,θ) r=√x^2+y^2 θ=tan^-1 y/x
12
কোনো বিন্দুর পোলার স্থানাঙ্ক (3 , 2) হলে, বিন্দুটির কার্তেসীয় স্থানাঙ্ক কত?
ক (0, 1 )
খ (1, 1)
গ (0, -1)
ঘ (-1, 1)
সঠিক উত্তর: ঘ ((-1, 1))
13
(√3, 1) বিন্দুর পোলার স্থানাঙ্ক-
ক (2, π/4)
খ (1, π/4 )
গ (0, π/4)
ঘ (2, π/6)
সঠিক উত্তর: ঘ ((2, π/6))
14
কোন বিন্দু পোলার স্থানাঙ্ক (2, 150°) হলে , বিন্দুটির কার্তেসীয় স্থানাংক-
ক (√3, -1)
খ √3, 1
গ কোনোটিই নয়
ঘ -√3, 1
সঠিক উত্তর: ঘ (-√3, 1)
15
কোন বিন্দুর কার্তেসীয় স্থানাংক (-√3, 1) হলে বিন্দুটির পোলার স্থানাঙ্ক-
ক (3, 150°)
খ (2, 150°)
গ কোনোটিই নয়
ঘ (2, 120°)
সঠিক উত্তর: খ ((2, 150°))
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)