বিশ্বের দীর্ঘতম, ক্ষুদ্রতম, বৃহত্তম ও উচ্চতম
ভূগোল, পরিবেশ ও দূর্যোগ ব্যবস্থা বিষয়ের বিশ্বের দীর্ঘতম, ক্ষুদ্রতম, বৃহত্তম ও উচ্চতম অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও ব্যাখ্যাসহ সমাধান। বিসিএস ও চাকরির সেরা প্রস্তুতি।
মোট 124 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 9বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর কোনটি?
ক
নিউইয়র্ক
খ
সাংহাই
গ
ঢাকা
ঘ
মুম্বাই
সঠিক উত্তর:
গ (ঢাকা)
ব্যাখ্যা:
বর্তমান বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর ঃঃ ঢাকা/ টোকিও/ দিল্লী ঘনবসতিপূণর্ দেশঃ মোনাকো।
বাংলাদেশের বৃহত্তম হাওর ----
ক
পাথরচাওলি
খ
চলনবিল
গ
হাকালুকি
ঘ
হাইল
সঠিক উত্তর:
গ (হাকালুকি)
ব্যাখ্যা:
বাংলাদেশের বৃহত্তম হাওর হাকালুকি মৌলভীবাজার জেলায় অবস্থিত। এ হাওরের আয়তন প্রায় ২০, ৪০০ হেক্টর। বর্ষাকালে বিস্তৃত জলরাশি এ হাওরের রূপ ঠিক যেন ভাসমান সাগর।
দক্ষিন আমেরিকার দীর্ঘতম নদী কোনটি?
ক
আমাজন
খ
নীলনদ
গ
ভলগা
ঘ
মারে ডালিং
সঠিক উত্তর:
ক (আমাজন)
ব্যাখ্যা:
আমাজন নদী দক্ষিণ আমেরিকায় অবস্থিত এবং এটি পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী। এর উৎসস্থল পেরুর আন্দিজ পর্বতের নেভাদো মিস্ মি নামক চূড়া হতে। আমাজন নদী দক্ষিণ আমেরিকার প্রায় ৩০০০ মাইল পাড়ি দিয়ে তিনটি দেশ বিধৌত হয়ে আটলান্টিক মহাসাগরে গিয়ে পড়েছে। এই নদী যে পরিমাণ জল ধারণ করে তা বিশ্বের যেকোন নদীর তুলনায় বেশি।
বাংলাদেশের বৃহত্তম নৃ- গোষ্ঠী কোনটি ?
ক
সাঁওতাল
খ
মারমা
গ
চাকমা
ঘ
রাখাইন
সঠিক উত্তর:
গ (চাকমা)
ব্যাখ্যা:
বাংলাদেশের বৃহত্তম নৃ - গোষ্ঠী চাকমা। চাকমা বাংলাদেশের একটি জনজাতি। বাংলাদেশ সংবিধানের ২৩(ক) অনুচ্ছেদ অনুযায়ী বলা হয় যে, বাংলাদেশে কোনো আদিবাসী নেই; বরং মূল বাঙালি জনগোষ্ঠীর বিপরীতে এই অ - বাঙালি জনসমষ্টিকে - উপজাতি; ক্ষুদ্র জাতিসত্তা; নৃগোষ্ঠী নামে অভিহিত করা হয়েছে। তবে, এই অবাঙালি জনগোষ্ঠী জাতিসংঘ আদিবাসী অধিকার ঘোষণা ২০০৭ এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার ১০৭ ও ১৬৯ নং কনভেনশনের ঘোষণা অনুযায়ী নিজেদের আদিবাসী স্বীকৃতির দাবি আদায়ের কর্মসূচী পালন করে আসছে এবং উপজাতি নামটি অপমানকর মনে করে । চাকমারা মঙ্গোলীয় জাতির একটি শাখা। বর্তমান মিয়ানমারের আরাকানে বসবাসকারী ডাইংনেট জাতিগোষ্ঠীকে চাকমাদের একটি শাখা হিসেবে গণ্য করা হয়। এবং এরা প্রধানত থেরাবাদ বৌদ্ধ ধর্মের অনুসারী। বুদ্ধপুর্ণিমা ছাড়া তাদের অন্যতম প্রধান আনন্দ উৎসব হচ্ছে বিজু।
বাংলাদেশের দীর্ঘতম রেলসেতু কোনটি?
ক
ভৈরব সেতু
খ
ব্রহ্মপুত্র সেতু
গ
তিস্তা সেতু
ঘ
হার্ডিঞ্জ সেতু
সঠিক উত্তর:
ঘ (হার্ডিঞ্জ সেতু)
ব্যাখ্যা:
১৯৯৮ সালের ২৩ জুন বঙ্গবন্ধু সেতুর উদ্ধোধনের পর থেকে এটি বাংলাদেশের সড়কসহ দীর্ঘতম রেলসেতুর মর্যাদা লাভ করে। অপরদিকে হার্ডিঞ্জ সেতু এককভাবে দীর্ঘতম রেলসেতু।
বিশ্বের ক্ষুদ্রতম রাজধানী হলো-
ক
থিম্পু
খ
ভ্যাটিক্যান সিটি
গ
কলম্বো
ঘ
কাঠমুন্ডু
সঠিক উত্তর:
খ (ভ্যাটিক্যান সিটি)
ব্যাখ্যা:
বিশ্বের ক্ষুদ্রতম রাজধানী হলো - ভ্যাটিক্যান সিটি। ভ্যাটিকান সিটি ইতালির রোম শহরের ভিতরে অবস্থিত স্বাধীন রাষ্ট্র। পোপ এখানকার রাষ্ট্রনেতা। এটি রোমান ক্যাথলিক গির্জার বিশ্ব সদর দফতর হিসেবে কাজ করে। সম্পূর্ণভাবে রোমের অভ্যন্তরে অবস্থিত ভ্যাটিকান সিটি বিশ্বের ক্ষুদ্রতম রাষ্ট্র, যার আয়তন ১১০ একর।
এশিয়ার দীর্ঘতম নদ কোনটি?
ক
হোয়াংহো
খ
গঙ্গা
গ
সিন্ধু
ঘ
ইয়াংসিকিয়াং
সঠিক উত্তর:
ঘ (ইয়াংসিকিয়াং)
ব্যাখ্যা:
এশিয়ার দীর্ঘতম নদী ইয়াংসিকিয়াং। ইয়াংসিকিয়াং - এর দৈর্ঘ্য ৬৩৮০ কিমি, হোয়াংহো - এর দৈর্ঘ্য ৫৪৬৪ কিমি, গঙ্গার দৈর্ঘ্য ২৬৫৫ কিমি, ব্রহ্মপুত্র - এর দৈর্ঘ্য ২৮৯৭ কিমি।
বান্দুং কোথায় অবস্থিত?
ক
মালয়েশিয়া
খ
থাইল্যান্ড
গ
ইন্দোনেশিয়া
ঘ
ভিয়েতনাম
সঠিক উত্তর:
গ (ইন্দোনেশিয়া)
ব্যাখ্যা:
৩৩ প্রদেশ বিশিষ্ট জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়ার জাভা বারাত প্রদেশের রাজধানীর নাম বান্দুং। ১৯৫৫ সালে জোট নিরপেক্ষ আন্দোলন বা NAM (Non Aligned Movement) প্রতিষ্ঠার লক্ষ্যে ২৯ টি দেশের সম্মেলন বান্দু - এ অনুষ্ঠিত হয়।
বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কোথায়?
ক
কক্সবাজার
খ
দীঘা
গ
পাটায়া
ঘ
কুয়াকাটা
সঠিক উত্তর:
ক (কক্সবাজার)
ব্যাখ্যা:
বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজার। কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ - পূর্বাঞ্চলে অবস্থিত একটি শহর, মৎস্য বন্দর এবং পর্যটন কেন্দ্র। এটি চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার সদর দপ্তর। কক্সবাজার তার নৈসর্গিক সৌন্দর্য্যের জন্য বিখ্যাত। এখানে রয়েছে বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক বালুময় সমুদ্র সৈকত, যা ১২২ কি.মি. পর্যন্ত বিস্তৃত। এখানে রয়েছে বাংলাদেশের বৃহত্তম সামুদ্রিক মৎস্য বন্দর এবং সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন। একসময় কক্সবাজার পানোয়া নামেও পরিচিত ছিল যার আক্ষরিক অর্থ হচ্ছে হলুদ ফুল। এর আরো একটি প্রাচীন নাম হচ্ছে পালঙ্কি।
বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর -------
ক
সোনা মসজিদ
খ
বেনাপোল
গ
হিলি
ঘ
চট্টগ্রাম
সঠিক উত্তর:
খ (বেনাপোল)
ব্যাখ্যা:
বাংলাদেশের প্রধান ও বৃহত্তম স্থলবন্দর বেনাপোল হলা দিনাজপুরে অবস্থিত হিলি স্থলবন্দর। সোনা মসজিদ স্থলবন্দরটি চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত। চট্রগ্রামে কোনো স্থলবন্দর নেই। উল্লেখ্য ,বাংলাদেশে মোট ২৩ টি স্থলবন্দর রয়েছে। দেশের সর্বশেষ স্থলবন্দর বাল্লা, হবিগঞ্জ।
বিশ্বের নতুনতম রাষ্ট্র কোনটি?
ক
দক্ষিণ সুদান
খ
পূর্ব তিমুর
গ
তাইওয়ান
ঘ
হংকং
সঠিক উত্তর:
ক (দক্ষিণ সুদান)
ব্যাখ্যা:
দীর্ঘ দিনের চলমান সংঘাত অবসানে ২০১১ সালের ১৫ জানুয়ারি অনুষ্ঠিত গণভোটের ভিত্তিতে দক্ষিণ সুদান ৯ জুলাই ২০১১ থেকে বিশ্বের নবীনতম (১৯৫ তম) স্বাধীন দেশ হিসেবে যাত্রা শুরুর সুযোগ পায়।
' বান্দুং' শহরটি কোন দেশে অবস্থিত?
ক
চীন
খ
যুগোস্লোভিয়া
গ
মালয়েশিয়া
ঘ
ইন্দোনেশিয়া
সঠিক উত্তর:
ঘ (ইন্দোনেশিয়া)
ব্যাখ্যা:
'বান্দুং' শহরটি ইন্দোনেশিয়ার জাভা বারাত প্রদেশের রাজধানী 'ইন্দোনেশিয়ার এই বিখ্যাত শহরটি জোট নিরপেক্ষ আন্দোলনের সাথে জড়িত।
আয়তনে এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি
ক
মালদ্বীপ
খ
নেপাল
গ
ভুটান
ঘ
মালয়েশিয়া
সঠিক উত্তর:
ক (মালদ্বীপ)
ব্যাখ্যা:
আয়তনে ‘মালদ্বীপ এশিয়ার ক্ষুদ্রতম দেশ। তবে বিশ্বের নবম ক্ষুদ্রতম দেশ ‘মালদ্বীপ। মালদ্বীপের রাজধানীর নাম ‘মালে। মুদ্রা হলো ‘রূপিয়া।
এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি
ক
ভুটান
খ
শ্রীলংকা
গ
মালদ্বীপ
ঘ
নেপাল
সঠিক উত্তর:
গ (মালদ্বীপ)
ব্যাখ্যা:
এশিয়ার ক্ষুদ্রতম দেশ হলো মালদ্বীপ। এর আয়তন ২৯৮ কিঃমিঃ। মালদ্বীপ বিশ্বের ক্ষুদ্রতম মুসলিম দেশ। আকারেও ছোট ভূটানের আয়তন ৩৮৩৯৪ বর্গকিলোমিটার। শ্রীলঙ্কা ও নেপালের আয়তন যথাক্রমে ৬৫৬১০ ও ১৪৭১৮১ বর্গকিলোমিটার।
বিশ্বের বৃহত্তম লাইব্রেরির নাম
ক
ব্রিটিশ মিউজিয়াম
খ
নিউইয়র্ক পাবলিক লাইব্রেরি
গ
এ কাডেম অব সায়েন্স ( লেনিনগ্রাড )
ঘ
ইউনাইটেড স্টেটস লাইব্রেরি অব কংগ্রেস
সঠিক উত্তর:
ঘ (ইউনাইটেড স্টেটস লাইব্রেরি অব কংগ্রেস)
ব্যাখ্যা:
বিশ্বের সবচেয়ে বড় লাইব্রেরির নাম হচ্ছে 'ইউনাইটেড লাইব্রেরি অব কংগ্রেস'। ১৮০০ সালের ২৪ এপ্রিল আমেরিকার ওয়াশিংটন ডিসিতে এটি প্রতিষ্ঠিত হয়। লাইব্রেরিটি প্রথম যাত্রা শুরু করে ৬ হাজার ৪৮৭টি বই নিয়ে। বর্তমানে এই লাইব্রেরিতে ১৬ মিলিয়ন বই এবং ১২০ মিলিয়ন অন্যান্য তথ্যাদি সংগৃহীত রয়েছে।
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)