বাংলাদেশের জনসংখ্যা ও উপজাতি

ভূগোল, পরিবেশ ও দূর্যোগ ব্যবস্থা বিষয়ের বাংলাদেশের জনসংখ্যা ও উপজাতি অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও ব্যাখ্যাসহ সমাধান। বিসিএস ও চাকরির সেরা প্রস্তুতি।

মোট 135 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 9
1
জেমস গ্রান্টের মতে প্রতিরোধযোগ্য পীড়ায় বিশ্বে প্রতিদিন শিশু মৃত্যুর সংখ্যা ----
ক ৪,০০,০০০
খ ৪৪,০০০
গ ৫৪,০০০
ঘ ৪০,০০০
সঠিক উত্তর: ঘ (৪০,০০০)
ব্যাখ্যা:
জেমস গ্রান্টের মতে প্রতিরোধযোগ্য পীড়ায় বিশ্বে প্রতিদিন শিশু মৃত্যুর সংখ্যা - - ৪০, ০০০। বিশ বছর আগে ১৯৯০ সালে বিশ্বে ৫ বছরের কম বয়সী ১ কোটি ২০ লাখ শিশুর মৃত্যু হয়েছিল। কিন্তু ২০ বছর পর ২০১১ সালে ৫ বছরের কম বয়সী ৬৯ লাখ শিশুর মৃত্যু হয়েছে। ১৯৯০ সালে ৫ বছরের কম বয়সী শিশুর মৃত্যুর দৈনিক হার ছিল প্রায় ৩৩ হাজার, আর গত বছর এ হার ছিল দৈনিক ১৯ হাজার। যে সব দেশ প্রভুত পরিমাণে বিদেশী সহায়তা গ্রহণ করে শিশু মৃত্যুর হার ওই দেশেগুলোতেই সবচেয়ে বেশি হ্রাস পেয়েছে। গত বছর বিশ্বব্যাপী ৫ বছরের কম বয়সী অর্ধেক শিশুর মৃত্যু হয়েছে মাত্র পাঁচটি দেশে। এই দেশগুলো হলো - ভারত, নাইজেরিয়া, গণপ্রজাতন্ত্রী কঙ্গো, পাকিস্তান ও চীন। বিশ্বব্যাপী ৫ বছরের কম বয়সী শিশুমৃত্যুর প্রধান কারণ পাঁচটি। এরমধ্যে নিউমোনিয়ায় মারা যায় ১৮ শতাংশ, অপরিণত - শিশুজন্ম জনিত জটিলতায় মারা যায় ১৪ শতাংশ, ডায়রিয়ায় ১১ শতাংশ, প্রসব জটিলতায় ৯ শতাংশ ও ম্যালেরিয়ায় ৭ শতাংশ শিশু মারা যায়।
2
বাংলাদেশে ডিগ্রিপ্রাপ্ত চিকিৎসক প্রতি জনসংখ্যা কত?
ক প্রায় ১৭২৪ জন
খ প্রায় ৯৭৯১ জন
গ প্রায় ৮২১২ জন
ঘ প্রায় ৪৫৭২ জন
সঠিক উত্তর: ঘ (প্রায় ৪৫৭২ জন)
ব্যাখ্যা:
অর্থনৈতিক সমীক্ষা ২০১৬ এর তথ্য মতে, বর্তমানে বাংলাদেশে রেজিস্টার্ড চিকিৎসক প্রতি জনসংখ্যা ২,৬২৮ জন।
3
বাংলাদেশে বসবাসকারী সবচেয়ে বেশি আদিবাসী কোনটি ?
ক চাকমা
খ মারমা
গ মুরং
ঘ সাওতাল
সঠিক উত্তর: ক (চাকমা)
ব্যাখ্যা:
প্রশ্ন: বাংলাদেশে বসবাসকারী সবচেয়ে বেশি আদিবাসী কোনটি ? উত্তর : চাকমা ব্যাখ্যা: বাংলাদেশ সে বসবাসকারী বৃহত্তম নৃ - গোষ্ঠী চাকমা । বাংলাদেশে বসবাসকারী দ্বিতীয় বৃহত্তম নৃ - গোষ্ঠী সাঁওতাল।
4
২০১৫ সাল নাগাদ বাংলাদেশের জনসংখ্যা দাঁড়াবে ----
ক ১৬ কোটি ১০ লাখ
খ ১০০ মিলিয়ন
গ ২৩০ মিলিয়ন
ঘ ১২০ মিলিয়ন
সঠিক উত্তর: ক (১৬ কোটি ১০ লাখ)
ব্যাখ্যা:
২০১৫ সাল নাগাদ বাংলাদেশের জনসংখ্যা দাঁড়াবে - - - - ১৬ কোটি ১০ লাখ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মোতাবেক ২০১৫ সাল নাগাদ বাংলাদেশের জনসংখ্যা দাঁড়াবে ১৬ কোটি ১০ লাখ। জনসংখ্যা বৃদ্ধির হার ১৪.৪% এবং বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার ১.৩৭%।
5
চাকমা শরণার্থীদের দ্বিতীয় দফায় ১ম দিন অর্থাৎ ২১ জুলাই ১৯৯৪ তারিখে কতজন বাংলাদেশে প্রত্যাবর্তন করেন?
ক ৩৮৭ জন
খ ৩৫৭ জন
গ ৩৭৮ জন
ঘ ৩৭৫ জন
সঠিক উত্তর: ঘ (৩৭৫ জন)
ব্যাখ্যা:
চাকমা শরণার্থীদের দ্বিতীয় দফায় ১ম দিন অর্থাৎ ২১ জুলাই ১৯৯৪ তারিখে বাংলাদেশে প্রত্যাবর্তন করেন ৩৭৫ জন। রোহিঙ্গা - বিতর্কের মধ্যেই হাজোং ও চাকমা উপজাতির শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। পাঁচ দশক আগে তত্‍কালীন পূর্ব পাকিস্তান থেকে হাজোং ও চাকমা শরণার্থীরা ভারতে আসে। এদের বেশিরভাগেরই অরুণাচল প্রদেশের শরণার্থী শিবিরে বাস। সুপ্রিম কোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে এই দুই উপজাতির শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্র। টাস্কফোর্সের প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র চাকমা, স্থানীয় সরকারের বিভাগীয় পরিচালক দীপক চক্রবর্তী, রাঙ্গামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ ও তিন পার্বত্য জেলা পরিষদের প্রতিনিধিরা।
6
ব্রিটিশ বণিকদের বিরুদ্ধে একজন চাকমা জুমিয়া নেতা বিদ্রোহের পতাকা উড়িয়েছিলেন, তার নাম-----
ক রাজা ত্রিদিব রায়
খ জুম্মা খান
গ জান বখশ খাঁ
ঘ রাজা ত্রিভুবন চাকমা
সঠিক উত্তর: গ (জান বখশ খাঁ)
ব্যাখ্যা:
ব্রিটিশ বণিকদের বিরুদ্ধে একজন চাকমা জুমিয়া নেতা বিদ্রোহের পতাকা উড়িয়েছিলেন, তার নাম - - - - - জান বক্স খাঁ ইংরেজরা ক্ষমতায় আসার পর চাকমাদের উপর করের পরিমাণ বাড়িয়ে দেয় এই অবস্থায় ১৭৭৬ সালে চাকমা রাজা শের দৌলত এবং তার সেনাপতি রামুর নেতৃত্বে প্রথমবার বিদ্রোহ হয় এবং ১৭৮২ এবং ১৭৮৪ সালে সেনাপতি রামুর পুত্র জান বক্স খাঁ আর ও দুইবার বিদ্রোহ করেন।
7
বাংলাদেশে বাস নেই এমন উপজাতির নাম-----
ক সাঁওতাল
খ মুরং
গ গারো
ঘ মাওরি
সঠিক উত্তর: ঘ (মাওরি)
ব্যাখ্যা:
মাওরি সম্প্রদায় নিউজিল্যান্ডের একট ক্ষুদ্র নৃগোষ্ঠী।
8
পঞ্চম আদমশুমারীর চুড়ান্ত রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা কত ?
ক ১৫,৪০,৩৬,১০০ জন
খ ১৫,০১,০২,১০০ জন
গ ১৫,৯০,১২,৩৬৪ জন
ঘ ১৪,৯৭,৭২,৩৬৪ জন
সঠিক উত্তর: ঘ (১৪,৯৭,৭২,৩৬৪ জন)
ব্যাখ্যা:
পঞ্চম আদমশুমারীর চুড়ান্ত রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা ১৪, ৯৭, ৭২, ৩৬৪ জন। বাংলাদেশে অনুষ্ঠিত ৫ম জনশুমারি, যা ১৫ মার্চ থেকে ১৯ মার্চ ২০১১ সালে ৫দিন ব্যাপি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ১০ বছর পর পর জনশুমারি পরিচালনা করে থাকে। ২০১১ জনশুমারি তিন পর্যায়ে সম্পন্ন হয়েছে— এক. মূল গণনা, দুই. পোস্ট এনুমারেশন চেক তিন. সাধারণ গণনা: একটি নির্দিষ্ট এলাকা যাচাই। ১৬ জুলাই ২০১১ সালে জনশুমারির প্রাথমিক প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন অনুসারে বাংলাদেশের জনসংখ্যা ছিল ১৪২, ৩১৯, ০০০ জন, জনসংখ্যা বৃদ্ধির হার ১৪.৪% এবং বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার ১.৩৪%। ১৫ বছরের উর্ধ্ব নারী - পুরুষের স্বাক্ষরতা হার ছিল ৫৩.০%।
9
খাসিয়া উপজাতি বাংলাদেশের কোন জেলায় বাস করে?
ক ময়মনসিংহ
খ সিলেট
গ পার্বত্য চট্টগ্রাম
ঘ নেত্রকোনা
সঠিক উত্তর: খ (সিলেট)
ব্যাখ্যা:
খাসিয়া উপজাতি বাংলাদেশের সিলেট জেলায় বাস করে। বাংলাদেশের সিলেট জেলা ও ভারতের আসামে এই জনগোষ্ঠী বাস করে। সিলেটের খাসিয়ারা সিনতেং (Synteng) গোত্রভুক্ত জাতি। তারা কৃষিজীবী। ভাত ও মাছ তাদের প্রধান খাদ্য। তারা মাতৃপ্রধান পরিবারে বসবাস করে। তাদের মধ্যে কাচা সুপারি ও পান খাওয়ার প্রচলন খুব বেশি। খাসিয়াদের উৎপাদিত পান বাংলাদেশে খুব জনপ্রিয়।
10
কোন বাংলাদেশী উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক?
ক মারমা
খ সাঁওতাল
গ গারো
ঘ খাসিয়া
সঠিক উত্তর: খ (সাঁওতাল)
ব্যাখ্যা:
মারমা ও সাঁওতাল উভয়ই পিতৃতান্ত্রিক। তবে সাঁওতাল জনগোষ্ঠী বাংলাদেশের আদিবাসী। আর মারমা জনগোষ্ঠী বাংলাদেশের আদিবাসী নয়। তারা বার্মা (মিয়ানমার) থেকে আগত। এ অর্থে প্রশ্নে উল্লিখিত বাংলাদেশী উপজাতি বলতে সাঁওতালকে সঠিক বলা যেতে পারে। বাংলাদেশের আরেকটি পিতৃতান্ত্রিক উপজাতি হলো হাজং । খাসিয়া ও গারো উপজাতির পারিবারিক কাঠামো মাতৃতান্ত্রিক।
11
হাজংদের অধিবাস কোথায়?
ক ময়মনসিংহ ও নেত্রকোনা
খ রংপুর ও দিনাজপুর
গ সিলেট ও মণিপুর
ঘ কক্সবাজার ও রামু
সঠিক উত্তর: ক (ময়মনসিংহ ও নেত্রকোনা)
ব্যাখ্যা:
হাজংদের অধিবাস ময়মনসিংহ, নেত্রেকোনো ,শেরপুর ও সিলেট অঞ্চলে। হাজংরা পিতৃতান্ত্রিক সমাজের অন্তর্ভুক্ত। ধর্মবিশ্বাসের দিক থেকে হাজংদের মোটামুটিভাবে হিন্দু বলা যায়, যদিও কোনো কোনো দিক থেকে কিছু পার্থক্য লক্ষ্য করা যায়।
12
জনসংখ্যার দিক দিয়ে পৃৃথিবীতে বাংলাদেশের অবস্থান কত?
ক ৬ষ্ঠ
খ ৮ম
গ ৯ম
ঘ ৭ম
সঠিক উত্তর: খ (৮ম)
ব্যাখ্যা:
জনসংখ্যার দিক দিয়ে পৃৃথিবীতে বাংলাদেশের অবস্থান ৮ম। বাংলাদেশের জনসংখ্যা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) উপাত্ত অনুযায়ী ১৬ কোটি ৫৭ লাখ। এটি বিশ্বের ৮ম বৃহত্তম জনসংখ্যার দেশ। এখানে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ১১১৬ জন, যা সারা পৃথিবীতে সর্বোচ্চ (কিছু দ্বীপ ও নগর রাষ্ট্র বাদে)। এখানে জনসংখ্যা বৃদ্ধির হার ১.৩৩%।
13
বাংলাদেশের কোন উপজাতি মুসলমান ?
ক গারো
খ পাঙন
গ চাকমা
ঘ সাঁওতাল
সঠিক উত্তর: খ (পাঙন)
ব্যাখ্যা:
বাংলাদেশে বিভিন্ন প্রান্তে বসবাসকারী নৃগোষ্ঠীর অন্যতম একটি জনগোষ্ঠীর নাম পাঙন বা পাঙাল'। তারা তাদের সামাজিক জীবনে ইসলামের অমীয় বাণীর ধ্যান - ধারণায় মগ্ন হয়ে অনাবিল আনন্দ উপভোগের চরম শিখরে পৌঁছাতে সক্ষম হয়েছিল। বর্তমানে পাঙন মুসলমানেরা কেবল মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার দক্ষিণ - পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় বসবাস করছে। এদের আনুমানিক সংখ্যা প্রায় ১০ হাজার। এদের মূল ধর্ম ইসলামী। মুসলিম শরিয়তের বিধান অনুযায়ী তারা বিশ্বাস করে যে, সৃষ্টিকর্তা হলেন আল্লাহ এবং মুহাম্মদ (সা) তাঁর প্রেরিত শেষ নবী। তারা ইসলাম ধর্মের নির্দেশানুযায়ী যাবতীয় করণীয় কাজ একাগ্রতার সাথে পালন করে।
14
বাংলাদেশে জনগোষ্ঠীর গড় আয়ু সরকারি হিসাব মতে-
ক ৪৫ বছর
খ ৫০ বছর
গ ৭২.৮ বছর
ঘ ৫৫ বছর
সঠিক উত্তর: গ (৭২.৮ বছর)
ব্যাখ্যা:
দেশের মানুষের গড় আয়ু বেড়ে ৭২ দশমিক ৮ বছরে উন্নীত হয়েছে। এর মধ্যে পুরুষের গড় আয়ু ৭১ দশমিক ২ বছর। নারীর গড় আয়ু ৭৪ দশমিক ৫ বছর। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২০ সালের জরিপে এ তথ্য উঠে এসেছে।
15
বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত?
ক দ্রাবিড়
খ ভোটচীন
গ অস্ট্রিক
ঘ নেগ্রিটো
সঠিক উত্তর: গ (অস্ট্রিক)
ব্যাখ্যা:
প্রাচীনকালে আর্যপূর্ব জনগোষ্ঠীর যে চারটি শাখা এখানে বাস করতে তারা হলো অস্ট্রিক, দ্রাবিড়, নেগ্রিটো ও ভোটচীনীয়। উল্লিখিত চারটি জনগোষ্ঠীর মধ্যে অস্ট্রিক জনগোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গঠিত হয়েছে।
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)