অঞ্চলভিত্তিক ভৌত পরিবেশ
ভূগোল, পরিবেশ ও দূর্যোগ ব্যবস্থা বিষয়ের অঞ্চলভিত্তিক ভৌত পরিবেশ অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও ব্যাখ্যাসহ সমাধান। বিসিএস ও চাকরির সেরা প্রস্তুতি।
মোট 22 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 2'BRRI' অবস্থিত?
ক
ময়মনসিংহ
খ
গাজীপুর
গ
রাজশাহী
ঘ
কুমিল্লা
সঠিক উত্তর:
খ (গাজীপুর)
ব্যাখ্যা:
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের অধীনে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান , যা ১৯৭০ সালের ১ অক্টোবর পূর্ব পাকিস্তান ধান গবেষণা ইনস্টিটিউট হিসেবে কাজ শুরু করে । স্বাধীনতার পর নতুন নামকরণ করা হয় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট , এটি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট অ্যাক্ট , ১৯৭৩ অনুযায়ী প্রতিষ্ঠিত হয় । খাদ্য চাহিদার সাথে সঙ্গতি রেখে নিত্য নতুন ধান উদ্ভাবনের চেষ্টায় নিয়োজিত । সংক্ষেপে এই সংস্থা ব্রি বা বি আর আর আই (BRRI = Bangladesh Rice Research Institute) নামেও পরিচিত ।
দক্ষিণ কোরিয়ায় কথন টাইফুন ঝড় হয়?
ক
জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে
খ
জুলাই ও আগস্ট মাসে
গ
সেপ্টেম্বর ও অক্টোবর মাসে
ঘ
এপ্রিল ও মে মাসে
সঠিক উত্তর:
খ (জুলাই ও আগস্ট মাসে)
ব্যাখ্যা:
ক্রান্তীয় নিম্নচাপ (Tropical depression) : বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬২ কি.মি. - এর নিচে থাকে। ক্রান্তীয় ঝড় (Tropical storm) : বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬২ কি.মি. থেকে ১১৭ কি.মি. পর্যন্ত। টাইফুন (typhoon) : বাতাসের গতিবেগ যখন ঘন্টায় ১১৭ কি.মি. - এর বেশি হয়।
সিমেন্টের কাঁচামাল হিসাবে ব্যবহার করা হয়-
ক
শ্বেত মৃত্তিকা
খ
সিলিকা বালি
গ
কঠিন শিলা
ঘ
চুনাপাথর
সঠিক উত্তর:
ঘ (চুনাপাথর)
ব্যাখ্যা:
সিমেন্ট হল সেই সকল গুঁড়া জাতীয় পদার্থের সাধারণ নাম , যাদেরকে পানি বা অন্য কোন তরলের সাথে মিশ্রিত করলে কাদার মত নমনীয় পদার্থ পাওয়া যায় এবং তা কিছু সময়ের মধ্যে জমে গিয়ে বিভিন্ন দৃঢ়তার শক্ত পদার্থ গঠন করে। সিমেন্ট বাড়ী - ঘর , রাস্তা , সেতু ইত্যাদি যাবতীয় নির্মাণ কাজের প্রধান উপাদান। সিমেন্টের মূল উপাদানগুলি হল - চুনাপাথর , সিলিকা , ( বালি ), আয়রন অক্সাইড ইত্যাদি। এসব উপাদানকে ২ ভাগে ভাগ করা যায় : ক . চুন জাতীয় পদার্থ। ( চক্ , চুনাপাথর ইত্যাদি ) খ . মাটি জাতীয় পদার্থ। ( সিলিকা , আয়রন অক্সাইড , এ্যালুমিনা ইত্যাদি )
শ্রোতজ বনভূমির বৃক্ষ কোনটি?
ক
হিজল
খ
চাপালিকা
গ
পশুর
ঘ
ময়না
সঠিক উত্তর:
গ (পশুর)
ব্যাখ্যা:
স্রোতজ বনভূমি বা উপকূলীয় বনকে ম্যানগ্রোভ বন বলে । এ বনভূমিতে গরান , গেওয়া , পশুর , ধুন্দল , কেওড়া , বারেন প্রভৃতি বৃক্ষ প্রচুর জন্মে ।
অস্ট্রেলিয়া মহাদেশের উষ্ণতম মাস কোনটি?
ক
জুলাই
খ
জুন
গ
আগষ্ট
ঘ
জানুয়ারি
সঠিক উত্তর:
ঘ (জানুয়ারি)
ব্যাখ্যা:
অস্ট্রেলিয়া দক্ষিণ গোলার্ধে অবস্থিত। আর জানুয়ারিতে দক্ষিণ গোলার্ধে থাকে শীতকাল।
ভূমিকম্পের তীব্রতা নির্ণয়ের স্কেল আবিষ্কার হয় কত সালে?
ক
১৯৩০ সালে
খ
১৯৩২ সালে
গ
১৯৪০ সালে
ঘ
১৯৩৫ সালে
সঠিক উত্তর:
ঘ (১৯৩৫ সালে)
ব্যাখ্যা:
ভূমিকম্পের মাত্রা নির্ধারণের জন্য বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত স্কেলের নাম রিখটার স্কেল । সিসমোগ্রাফ থেকে পাওয়া তথ্য এবং রেখাচিত্র বিশ্লেষণ করে গাণিতিকভাবে ভূমিকম্পকে মাপা হয় রিখটার স্কেলের মাধ্যমে । রিখটার স্কেলে ০ থেকে ১০ মাত্রা পর্যন্ত মাপা যায় ভূমিকম্পের তীব্রতাকে । সিসমোমিটারে রেকর্ড হওয়া ভূকম্পনের বিস্তার , ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে সিসমোমিটারের দূরত্ব বিবেচনা করে ভূমিকম্পের তীব্রতা মাপা হয় । সেই সঙ্গে যোগ করা হয় ভূমিকম্পের স্থায়িত্ব । এসব মিলিয়ে রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা মাপা হয় ।
কোনটিতে মালয়েশিয়া পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে?
ক
রবার শিল্পে
খ
কম্পিউটার যন্ত্রাংশে
গ
টিন উৎপাদনে
ঘ
ইলেকট্রনিক্স শিল্পে
সঠিক উত্তর:
ক (রবার শিল্পে)
ব্যাখ্যা:
প্রাকৃতিক রাবার উৎপাদনকারী দেশগুলোর বৈশ্বিক শীর্ষ তালিকায় মালয়েশিয়ার অবস্থান ষষ্ঠ। পণ্যটির রফতানিকারকদের বৈশ্বিক তালিকায় দেশটি পঞ্চম অবস্থানে রয়েছে। প্রাকৃতিক রাবারের বৈশ্বিক রফতানি বাণিজ্যের প্রায় ৭ শতাংশ জোগান দেয় মালয়েশিয়া। গত অক্টোবরে দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ৫৪ হাজার ৪৯২ টন প্রাকৃতিক রাবার রফতানি হয়েছে। আগের মাসের তুলনায় গত অক্টোবরে মালয়েশিয়া থেকে পণ্যটির রফতানি বেড়েছে ১১ দশমিক ৮ শতাংশ। এ সময় মালয়েশিয়া থেকে চীনের বাজারে সবচেয়ে বেশি প্রাকৃতিক রাবার রফতানি হয়েছে, যা মালয়েশিয়া থেকে রফতানি হওয়া প্রাকৃতিক রাবারের ৫৮ শতাংশ।
নিচের কোন দুটি জেলায় সুন্দরবন অবস্থিত?
ক
পিরোজপুর ও সাতক্ষীতা
খ
পটুয়াখালী ও বাগেরহাট
গ
সাতক্ষীরা ও বাগেরহাট
ঘ
ঝালকাঠি ও সাতক্ষীরা
সঠিক উত্তর:
গ (সাতক্ষীরা ও বাগেরহাট)
ব্যাখ্যা:
সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন বা লবণাক্ত বনাঞ্চল। সুন্দরবনের মোট আয়তন প্রায় ১০ হাজার বর্গ কিলোমিটার, যা যৌথভাবে বাংলাদেশ ও ভারতের মধ্যে অবস্থিত। সুন্দরবনের বাংলাদেশ অংশের আয়তন ৬, ০১৭ বর্গ কিলোমিটার। খুলনা , সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালি ও বরগুনা জেলার অংশ নিয়েই বাংলাদেশের সুন্দরবন। ভারতের সুন্দরবন পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা জেলা ও উত্তর ২৪ পরগণা জেলা নিয়ে গঠিত। বাগ সাতারে খুব পটু= বাগেরহাট, সাতক্ষীরা,খুলনা, বরগুনা, পটুয়াখালী।
রংপুর জেলার রানীপুকুর ও পীরগঞ্জ কোন খনিজ আবিষ্কৃত হয়েছে?
ক
চুনাপাথর
খ
চিনামাটি
গ
তামা
ঘ
কয়লা
সঠিক উত্তর:
ঘ (কয়লা)
ব্যাখ্যা:
বাংলাদেশে এ যাবৎকাল পর্যন্ত পাঁচটি প্রধান অন্তর্ভূপৃষ্ঠীয় কয়লার খনি আবিষ্কৃত হয়েছে । সেগুলোর মধ্যে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাক্ষেত্র , জয়পুরহাটের জামালগঞ্জ কয়লাক্ষেত্র , রংপুর জেলার খালাশপীর কয়লাক্ষেত্র এবং দিনাজপুরের দীঘিপাড়ায় অবস্থিত কয়লাক্ষেত্র উল্লেখযোগ্য ।
জয়পুর হাটের জামালগঞ্জে নিচের কোন খনিজটি পাওয়া যায়?
ক
প্রাকৃতিক গ্যাস
খ
খনিজ তেল
গ
চীনা মাটি
ঘ
কয়লা
সঠিক উত্তর:
ঘ (কয়লা)
ব্যাখ্যা:
জয়পুরহাটের জামালগঞ্জে এ পাওয়া যায় কয়লা । খনিজ তেল পাওয়া যায় সিলেট ও মৌলভীবাজার জেলায় । চীনামাটি পাওয়া যায় নেত্রকোনার বিজয়পুর, নওগাঁর পত্নীতলা এবং দিনাজপুরের পার্বতীপুরে । প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় সিলেট, মৌলভীবাজার, কুমিল্লা, চট্টগ্রাম, ফেনী, গাজীপুরে ।
কোন খনিজের অভাবে গলগণ্ড রোগ হয়?
ক
লৌহ
খ
ফসফরাস
গ
ক্যালসিয়াম
ঘ
আয়োডিন
সঠিক উত্তর:
ঘ (আয়োডিন)
ব্যাখ্যা:
লৌহ বা আয়রনের অভাবে রক্ত শূন্যতা দেখা দেয়। ফসফরাসের অভাবে হাড়ে সন্ধিমূলে ব্যাথা হয়। আয়োডিনের অভাবে গলগন্ড রোগ হয়।
কোন খনিজ লবণের অভাবে গাছের পাতা ও ফুল ঝরে পড়ে?
ক
লৌহ
খ
ম্যাগনেসিয়াম
গ
ফসফরাস
ঘ
পটাশিয়াম
সঠিক উত্তর:
গ (ফসফরাস)
ব্যাখ্যা:
ফসফরাস খনিজ লবণের অভাবে গাছের পাতা ও ফুল ঝরে পড়ে। সাদা ফসফরাস মোমের মতো নরম ও রসুনের মতো গন্ধযুক্ত সাদা কেলাসিত কঠিন পদার্থ। আলোকের উপস্থিতিতে এটি হালকা হলুদ বর্ণ ধারণ করে। এটি অত্যন্ত বিষাক্ত পদার্থ। দীর্ঘদিন ধরে প্রশ্বাসের সঙ্গে ফসফরাস বাষ্প গ্রহণ করলে চোয়াল ও গালের হাড় ক্ষয় হয়। ফসফরাস - ঘটিত এই বিষক্রিয়া তথা রোগকে ফসি - জ (Phosy - jaw) বলে।
বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ কোনটি?
ক
সাদামাটি
খ
কয়লা
গ
প্রাকৃতিক গ্যাস
ঘ
চুনাপাথর
সঠিক উত্তর:
গ (প্রাকৃতিক গ্যাস)
ব্যাখ্যা:
বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ হলো - প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন। প্রাকৃতিক গ্যাস পেট্রলিয়াম জাতীয় পদার্থ।
পৃথিবীতে সবচেয়ে কঠিন খনিজ পদার্থ কোনটি?
ক
লৌহ
খ
হীরক
গ
পাথর
ঘ
ইস্পাত
সঠিক উত্তর:
খ (হীরক)
ব্যাখ্যা:
পৃথিবীতে সবচেয়ে কঠিন খনিজ পদার্থ হলো হীরক যা কার্বনের একটি রুপভেদ। অসংখ্য কার্বন পরমাণু পরস্পরের সাথে বন্ধনযুক্ত হয়ে এ অণু তৈরি করে। একটি হীরক খণ্ডকে টুকরো করতে হলে অনেকগুলো শক্তিশালী সমযোজী বন্ধন ছিন্ন করতে হয় বলে হীরক অত্যন্ত কঠিন এবং সকল পদার্থের মধ্যে কিঠনতম।
কোন খনিজ-এর অভাবে গলগন্ড রোগ হয়?
ক
সোডিয়াম
খ
সালফার
গ
পটাসিয়াম
ঘ
আয়োডিন
সঠিক উত্তর:
ঘ (আয়োডিন)
ব্যাখ্যা:
মানুষের কণ্ঠদেশে থাইরয়েড নামক এক প্রকার অন্তঃক্ষরা গ্রন্থি রয়েছে যেখান থেকে বিভিন্ন ধরনের থাইরয়েড হরমোন নিঃসৃত হয়। আয়োডিনের অভাব হলে থাইরয়েড গ্রন্থি ফুলে যায়। থাইরয়েড এই গ্রন্থি ফুলে যাওয়াকে গলগণ্ড বলা হয়।
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)