অঞ্চলভিত্তিক ভৌত পরিবেশ
ভূগোল, পরিবেশ ও দূর্যোগ ব্যবস্থা বিষয়ের অঞ্চলভিত্তিক ভৌত পরিবেশ অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও ব্যাখ্যাসহ সমাধান। বিসিএস ও চাকরির সেরা প্রস্তুতি। — পৃষ্ঠা 2
মোট 22 টি প্রশ্ন | পৃষ্ঠা 2 / 2বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ -
ক
কয়লা
খ
প্রাকৃতিক গ্যাস
গ
চুনাপাথর
ঘ
তৈল
সঠিক উত্তর:
খ (প্রাকৃতিক গ্যাস)
ব্যাখ্যা:
প্রাকৃতিক গ্যাসঃ প্রাকৃতিক গ্যাস বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ। ১৯৫৫ সালে সিলেটের হরিপুর সর্বপ্রথম গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়। ১৯৫৭ সালে এই গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন শুরু হয়। প্রাকৃতিক গ্যাস দেশের জ্বালানী চাহিদার প্রায় ৭৬ ভাগ পূরণ করে। দেশে মোট আবিষ্কৃত গ্যাস ক্ষেত্রের সংখ্যা ২৫টি। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো - সিলেটের হরিপুর, সুমাগঞ্জের ছাতক, ব্রাহ্মণবাড়িয়ার তিতাস, কুমিল্লার বাখরাবাদ, চট্টগ্রামের কুতুবদিয়া ইত্যাদি।
কোন খনিজ লবণের অভাবে গাছের বর্ধনশীল অংশে গজানো কচি পাতাগুলো হলদে রঙের হয় ---
ক
লৌহ বা আয়োডিন
খ
ফসফরাস ও ক্লোরিন
গ
ম্যাগনেসিয়াম ও নাইট্রোজেন
ঘ
ম্যাঙ্গানিজ ও ক্যালসিয়াম
সঠিক উত্তর:
গ (ম্যাগনেসিয়াম ও নাইট্রোজেন)
ব্যাখ্যা:
উদ্ভিদের পুষ্টি উপাদান মোট ১৬টি। মুখ্য পুষ্টি ১০টি এবং গৌণ পুষ্টি ৬টি। মুখ্য পুষ্টি উপাদান গুলো হল: নাইট্রোজেন, ফসফরাস, পটাসিয়াম, কার্বন, হাইড্রোজেন, লৌহ, অক্সিজেন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং সালফার। গৌণ পুষ্টি উপাদান: ম্যাঙ্গানিজ, মলিবডেনাম, কপার, জিংক, বোরন এবং ক্লোরিন।
মধ্যপ্রাচ্যের কোন দেশে সবচেয়ে বেশি খনিজ তেল মজুদ আছে?
ক
ইরাক
খ
কুয়েত
গ
ইরান
ঘ
সৌদি আরব
সঠিক উত্তর:
ঘ (সৌদি আরব)
ব্যাখ্যা:
মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সৌদি আরবে বেশি খনিজ তেল মজুদ আছে। বর্তমানে দেশটিতে ২৬৮ বিলিয়ন ব্যারেল তেল মজুদ আছে। ইরাকে মজুদ রয়েছে ১৪০ বিলিয়ন ব্যারেল তেল। আর কুয়েতে ১০৪ বিলিয়ন ব্যারেল।
জয়পুরহাটের জামালগঞ্জে নিচের কোন খনিজটি পাওয়া যায়?
ক
প্রাকৃতিক গ্যাস
খ
খনিজ তেল
গ
চীনামাটি
ঘ
কয়লা
সঠিক উত্তর:
ঘ (কয়লা)
ব্যাখ্যা:
ব্যাখাঃ জয়পুরহাটের জামালগঞ্জে পাওয়া যায় কয়লা। খনিজ তেল পাওয়া যায় সিলেট ও মৌলভীবাজার জেলায়। চীনামাটি পাওয়া যায় নেত্রকোনার বিজয়পুরে, নওগাঁর পত্নীতলা এবং দিনাজপুরের পার্বতীপুরে। প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় সিলেটে, মৌলভীবাজার, কুমিল্লা, চট্টগ্রাম, ফেনী, গাজীপুর, ।
একটি মাত্র মৌল দিয়ে গঠিত খনিজ এর নাম
ক
হীরা
খ
লোহা
গ
চুনাপাথর
ঘ
নিকেল
সঠিক উত্তর:
ক (হীরা)
ব্যাখ্যা:
খনিজ দ্রব্য হচ্ছে একটি যৌগিক পদার্থ যারা সৃষ্টি হয়েছে ভূত্বকে প্রাপ্ত ৯০টি স্বাভাবিক মৌলিক উপাদানের দু্ই বা ততোধিকের রাসায়নিক সংযোগের ফলে। তবে এমন খনিজ দ্রব্যও আছে যা একটি মাত্র মৌলিক পদার্থ দিয়ে তৈরি। যেমন, হীরা, সোনা, সালফার, তামা প্রভৃতি। প্রকৃতিতে হীরা ও সোনা কেবল মাত্র মৌলিক অবস্থাতেই পাওয়া যায়।
কোন খনিজের কাঠিন্য সবচেয়ে কম ?
ক
হীরা
খ
জিপসাম
গ
টোলক
ঘ
ক্যালসাইট
সঠিক উত্তর:
গ (টোলক)
ব্যাখ্যা:
কাঠিন্য মাত্রা কোন বস্তু কি পরিমাণ শক্ত তা পরিমাপের একটি স্কেল হল কাঠিন্য মাত্রা(স্কেল)। কাঠিন্য মাত্রার প্রবর্তকের নামানুসারে এটিকে মোজ'এর মাত্রা বা মোজ স্কেলও (Mohs scale) বলা হয়ে থাকে।
ডাউকি ফন্ট বরাবর একটি প্রচন্ড ভূমিকম্পের পর বাংলাদেশের কোন নদী তার গতিপথ পরিবর্তন করে?
ক
ব্রহ্মপুত্র নদী
খ
কর্ণফুলি নদী
গ
মেঘনা নদী
ঘ
পদ্মা নদী
সঠিক উত্তর:
ক (ব্রহ্মপুত্র নদী)
ব্যাখ্যা:
১৯৫০ সালের আসাম - তিব্বতের ভূমিকম্পের ফলে আসাম ও তিব্বত উভয়ই বিধ্বস্ত হয় । আসামে ১৫২৬ জন নিহতের ঘটনা রেকর্ড করা হয় এবং তিব্বতে আরও ৩,৩০০ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়। মোট মৃতের সংখ্যা হয় প্রায় ৪৮০০ জন। ভূমিধ্বস, ব্রহ্মপুত্র-র শাখা নদীগুলিকে অবরুদ্ধ করে দেয়।
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)