সমন্বিত ৮ ব্যাংক - অফিসার 2022

বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার জন্য ব্যাংক - সমন্বিত ৮ ব্যাংক - অফিসার 2022 MCQ প্রশ্নোত্তর। চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক প্রশ্নব্যাংক।

মোট 80 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 6
1
মৃত্যুঞ্জয়’ শব্দটির সন্ধিবিচ্ছেদ কী?
ক মৃতঃ+জয়
খ মৃত্যুঃ+জয়
গ মৃত+ জয়
ঘ মৃত্যুম+জয়
সঠিক উত্তর: ঘ (মৃত্যুম+জয়)
2
‘ভূষন্ডির কাক’ বাগধারাটির সঠিক অর্থ কোনটি?
ক কপটচারী
খ চির অশান্তি
গ উভয় সংকট
ঘ দীর্ঘজীবী
সঠিক উত্তর: ঘ (দীর্ঘজীবী)
3
‘কাছা ঢিলা’ বাগধারাটির সঠিক অর্থ কোনটি?
ক নির্জীব
খ অসাবধান
গ সামান্য
ঘ সহজেই বিশ্বাসপ্রবণ
সঠিক উত্তর: খ (অসাবধান)
4
‘অহি’ শব্দটির সমার্থক শব্দ কোনটি?
ক আগুন
খ গিরি
গ সাপ
ঘ জাল
সঠিক উত্তর: গ (সাপ)
5
নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাস?
ক পঞ্চগ্রাম
খ চতুষ্কোণ
গ চতুরঙ্গ
ঘ চার ইয়ারি কথা
সঠিক উত্তর: গ (চতুরঙ্গ)
6
‘কাননে কুুসুমকলি সকলি ফুটিল’ এই বাক্যে ‘কাননে’ কোন কারকে কোন বিভক্তি?
ক কর্মে ৭মী
খ অধিকরণে ৭মী
গ করণে ৭মী
ঘ অপাদানে ৭মী
সঠিক উত্তর: খ (অধিকরণে ৭মী)
7
‘সমুদ্র’ শব্দটির প্রতিশব্দটি কোনটি?
ক জলদ
খ জলধি
গ স্রোতস্বতী
ঘ শর্বরী
সঠিক উত্তর: খ (জলধি)
8
‘আলো’ শব্দটির প্রতিশব্দটি নয় কোনটি?
ক ময়ূখ
খ ভাতি
গ তমিস্র
ঘ রওশন
সঠিক উত্তর: গ (তমিস্র)
9
‘আকাশনীলা’ কাব্য কার লেখা?
ক কাজী নজরুল ইসলাম
খ জীবনানন্দ দাশ
গ শামসুর রাহমান
ঘ আল মাহমুদ
সঠিক উত্তর: খ (জীবনানন্দ দাশ)
10
‘মেঘের মত নাদ যার’ কোন সমাস?
ক সমানাধিকার বহুব্রীহি
খ ব্যধিকরণ বহুব্রীহি
গ ব্যতিহার বহুব্রীহি
ঘ মধ্যপদলোপী বহুব্রীহি
সঠিক উত্তর: ঘ (মধ্যপদলোপী বহুব্রীহি)
11
‘এক থেকে আরম্ভ করে’ বাক্যটির সংকুচিত রূপ কী?
ক একাদিক্রমে
খ একাধিক
গ বহু
ঘ অধিক
সঠিক উত্তর: ক (একাদিক্রমে)
12
‘দুঃখ’ কোন প্রকার বিশেষ্য পদ?
ক সংজ্ঞাবাচক
খ ভাববাচক
গ জাতিবাচক
ঘ গুণবাচক
সঠিক উত্তর: ঘ (গুণবাচক)
13
‘দুঃখ বিনা সুখ লাভ হয় কী মহীতে’- এই বাক্যের অব্যয়টির নাম কী?
ক অনুসর্গ অব্যয়
খ অনস্বয়ী অব্যয়
গ সমুচ্চয়ী অব্যয়
ঘ অনুকার অব্যয়
সঠিক উত্তর: ক (অনুসর্গ অব্যয়)
14
‘আস্থা’ এর বিপরীতার্থক শব্দ কোনটি?
ক অনাস্থা
খ অনিষ্ট
গ অনাচার
ঘ অনিচ্ছা
সঠিক উত্তর: ক (অনাস্থা)
15
এক কথায় প্রকাশ কর- ‘পাখির ডাক’
ক কূজন
খ কলকাকলি
গ হ্রেষা
ঘ কেকা
সঠিক উত্তর: ক (কূজন)
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)