Bangladesh bank, officer (general) 2018
বাংলাদেশ ব্যাংক প্রশ্নব্যাংক বিষয়ের Bangladesh bank, officer (general) 2018 অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও ব্যাখ্যাসহ সমাধান। বিসিএস ও চাকরির সেরা প্রস্তুতি।
মোট 79 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 6বাংলা নাটকের ফর্ম ও ভাষা নিয়ে নিরীক্ষাধর্মী কাজ করেছেন -
ক
মঈনুল আহসান সাবের
খ
মামুন আহমেদ
গ
সেলিম আল দীন
ঘ
কায়েস আহমেদ
সঠিক উত্তর:
গ (সেলিম আল দীন)
ব্যাখ্যা:
বাংলা নাটকের ফর্ম ও ভাষা নিয়ে নিরীক্ষাধর্মী কাজ করেছেন নাট্যকার সেলিম আল দীন। তিনি বাংলা নাটকের বিষয়বস্তু নির্বাচনেও স্বতন্ত্র বৈশিষ্ট্যের পরিচয় দিয়েছেন। তার রচিত কয়েকটি নাটক : চাকা, ঘুম নেই, জন্ডিস ও বিবিধ বেলুন, মুনতাসীর ফ্যান্টাসি, কেরামতমঙ্গল, কীত্তনখোলা, হাতহদাই, হরগজ।
চর্যাপদ হলো -
ক
একগুচ্ছ ধর্মোপদেশ
খ
জীবনাচরণ পদ্ধতি
গ
দেবী বন্দনা
ঘ
সাধন সংগীত
সঠিক উত্তর:
ঘ (সাধন সংগীত)
ব্যাখ্যা:
= বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ। চর্যাপদ হলো বৌদ্ধ সহজিয়াদের সাধন সংগীত। ড. হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজদরবার থেকে চর্যাপদ আবিষ্কার করেন। ১৯১৬ সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে চর্যাপদ গ্রন্থাকারে প্রকাশিত হয়।
বহুব্রীহি সমাসের উদাহরণ নয় -
ক
সজল
খ
সুশ্রী
গ
একগুঁয়ে
ঘ
সপ্ন
সঠিক উত্তর:
ঘ (সপ্ন)
ব্যাখ্যা:
বহুব্রীহি সমাস নয় স্বপ্ন। অন্যদিকে জলের সঙ্গে বর্তমান = সজল; সুন্দর শ্রী যার = সুশ্রী ও একদিকে গোঁ থাকে এমন স্বভাব যার = একগুয়ে বহুব্রীহি সমাস।
নিচের কোনটি একটি মাইকেল ধাতুর দৃষ্টান্ত -
ক
বেড়ি
খ
ঢালি
গ
রাঙ্গি
ঘ
পাবিত্রি
সঠিক উত্তর:
ঘ (পাবিত্রি)
ব্যাখ্যা:
বাংলা কবিতার ভাষায় সংস্কৃত বিশেষ্য শব্দ অনেক সময় ধাতুরূপে ব্যবহৃত হয়। মাইকেল মধুসূদন দত্ত তার কবিতায় ক্রিয়াপদের সঙ্গে বিভিন্ন প্রত্যয়যোগে ধাতু ব্যবহার করেছেন। যেমন মিত্রাক্ষর কবিতার একটি পঙক্তি। কি কাজ পবিত্রি মন্ত্রে জাহ্নবীর জলে? কি কাজ সুগন্ধ ঢালি পারিজাত - বাসে?' এখানে ‘ঢালি’ একটি মাইকেলি ধাতু।
প্রাচীন রোমান্সমূলক প্রণয়োপাখ্যানের রচয়িতা -
ক
দৌলত উজির বাহরাম খান
খ
শাহ মুহাম্মদ সগীর
গ
জৈনুদ্দিন
ঘ
আলাওল
সঠিক উত্তর:
খ (শাহ মুহাম্মদ সগীর)
ব্যাখ্যা:
পনেরো শতকের কবি শাহ মুহম্মদ সগীর বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি। তিনি বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক প্রণয়োপাখ্যান `ইউসুফ জোলেখা’ রচনা করেন। ষোলো শতকের কবি দৌলত উজির বাহরাম খান `লাইলী - মজনু' কাব্য রচনা করেন। সতেরো শতকের কবি আলাওলের শ্রেষ্ঠ রচনা ‘পদ্মাবতী’ কাব্য।
শামসুদ্দীন আবুল কালামের সাহিত্যের মুখ্য উপজিব্য হলো -
ক
মানবচৈতন্য ও দর্শন
খ
দেশীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপট
গ
নাগরিক জীবনের রূপ রূপান্তর
ঘ
নিম্নবর্গের মানুষ ও তাদের জীবন
সঠিক উত্তর:
ঘ (নিম্নবর্গের মানুষ ও তাদের জীবন)
ব্যাখ্যা:
কথাসাহিত্যিক শামসুদ্দীন আবুল কালাম গ্রামীণ মানুষের ভাষাভঙ্গি, মনোভঙ্গি ও রুচিকে যথাযথভাবে সাহিত্যরূপ দানে সচেষ্ট হয়েছেন। তিনি গ্রামীণ মানুষের জীবনদর্শনের সারসত্যকে রূপায়ণ করেছেন তার কথাসাহিত্যে। বিশেষ করে নিম্নবর্গের শ্রমজীবী মানুষ ও তাদের জীবন ছিল তার সাহিত্যের মূল উপজীব্য। তার রচিত কয়েকটি গল্পগ্রন্থ : শাহেরবানু, পথ জানা নেই, অনেক দিনের আশা। তার কয়েকটি উপন্যাস : কাশবনের কন্যা, কাঞ্চনমালা, সমদবাসর।
পাকিস্থান আমলে সামরিক শাসনের প্রতিক্রিয়ায় বাঙ্গালি লেখকরা বক্তব্য প্রকাশ
ক
মিথ রূপকের অবয়ব
খ
বিশিষ্ট কাঠামো
গ
অতিপ্রাকৃত আবহ
ঘ
বিশিষ্ট ভাষারীতি
সঠিক উত্তর:
ক (মিথ রূপকের অবয়ব)
ব্যাখ্যা:
পাকিস্তান আমলে সামরিক শাসনের প্রতিক্রিয়ায় বাঙালি লেখকরা বক্তব্য প্রকাশের জন্য মিথ - রূপকের অবয়বের আশ্রয় নিয়েছেন। শওকত ওসমান তার ক্রীতদাসের হাসি' উপন্যাসে মিথ - রূপকের অবয়ব অবলম্বন করে মধ্যযুগের সামন্ততান্ত্রিক পরিবেশে বাগদাদ নগরের খলিফা হারুন - অর - রশীদের স্বেচ্ছাচারী ভূমিকার কাহিনি উপস্থাপন করে মূলত ষাটের দশকের প্রথম দিকে সামরিক শাসনে আবদ্ধ পূর্ববাংলার নিপীড়িত জনগণের বক্তব্যকেই তুলে ধরেছেন।
তরজা হলো -
ক
এক প্রকার সাহিত্য
খ
কবিগান জাতীয় লোকসংগীত
গ
পাঁচালির বিবর্তিত রূপ
ঘ
প্রার্থনা সংগীত বিশেষ
সঠিক উত্তর:
খ (কবিগান জাতীয় লোকসংগীত)
ব্যাখ্যা:
তরজা হলো কবিগান জাতীয় লোকসংগীত, যেখানে দুটি দল তাৎক্ষণিকভাবে রচিত গান গেয়ে পরস্পরকে আক্রমণ ও প্রতি আক্রমণ করে।
অভি - উপসর্গ নিচের যে অর্থে ব্যবহৃত হতে পারে -
ক
সম্যক
খ
আধিপত্য
গ
ব্যাপ্তি
ঘ
আগমন
সঠিক উত্তর:
ক (সম্যক)
ব্যাখ্যা:
বাংলা ভাষায় উপসর্গ তিন প্রকার। যথা : খাঁটি বাংলা (২১টি), তৎসম বা সংস্কৃত (২০টি) ও বিদেশি উপসর্গ। অভি’ তৎসম উপসর্গটি প্রদত্ত অপশনে সম্যক অর্থে ব্যবহৃত হতে পারে। যেমন : অভিগমন, অভিব্যক্তি, অভিজ্ঞ, অভিভূত। এছাড়াও অভি' উপসর্গটি গমন (অভিযান, অভিসার), সম্মুখ বা দিক (অভিমুখ,অভিবাদন) অর্থে ব্যবহৃত হয়।
নিবিদ শব্দের অর্থ হলো -
ক
সমাধান
খ
পুরাণের গল্প
গ
সহায়হীন
ঘ
বৈদিক মন্ত্র
সঠিক উত্তর:
ঘ (বৈদিক মন্ত্র)
ব্যাখ্যা:
‘নিবিদ’ শব্দের অর্থ বৈদিক মন্ত্র। অক্ষয়কুমার বড়াল তার মানব - বন্দনা কবিতায় বলেছেন—সায়াহ্নে কুটির দ্বারে কার কণ্ঠ সাথে/নিবিদ উচ্চারি?
সৌধ শব্দের প্রমিত উচ্চারন হলো -
ক
সৌউধ
খ
সৌউধো
গ
শৌউধো
ঘ
শৌউধ
সঠিক উত্তর:
গ (শৌউধো)
ব্যাখ্যা:
সৌধ শব্দের অর্থ প্রাসাদ; যার প্রমিত উচ্চারণ শোউধো।
বিদেশি উপসর্গজাত শব্দের দৃষ্টান্ত -
ক
পাতিলেব
খ
হাভাতে
গ
ছিঁককাঁদুনে
ঘ
দরদালান
সঠিক উত্তর:
ঘ (দরদালান)
ব্যাখ্যা:
বিদেশি উপসর্গজাত শব্দ দরদালান। দর’ ফারসি ভাষার উপসর্গ। ফারসি ভাষার আরো কয়েকটি উপসর্গ: কার, না, নিম, ফি, বদ, বে, বর, বা, কম। আরবি ভাষার কয়েকটি উপসর্গ: আম, খাস, লা, গর। অন্যদিকে পাতিলেবু ও হাভাতে বাংলা উপসর্গজাত শব্দ।
Cognizable শব্দটির বাংলা পরিভাষা -
ক
সুষম
খ
আমলযোগ্য
গ
বোধজাত
ঘ
অবহিতি
সঠিক উত্তর:
খ (আমলযোগ্য)
ব্যাখ্যা:
সুষম - Balanced অবহিতি - Information আমলযোগ্য - Cognizable বোধজাত - Intuitive
He is gone to dogs বাক্যটির যথার্থ অনুবাদ হলো -
ক
তাকে পাগলা কুকুরে ধরছে
খ
সে গোল্লায় গেছে
গ
সে এখন লাপাত্তা
ঘ
তার মাথা খারাপ হয়েছে
সঠিক উত্তর:
খ (সে গোল্লায় গেছে)
ব্যাখ্যা:
He has gone to dogs বাক্যটির যথার্থ অনুবাদ - সে গোল্লায় গেছে
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)