Bangladesh Bank - Assistant Director - 2013

বাংলাদেশ ব্যাংক প্রশ্নব্যাংক বিষয়ের Bangladesh Bank - Assistant Director - 2013 অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও ব্যাখ্যাসহ সমাধান। বিসিএস ও চাকরির সেরা প্রস্তুতি।

মোট 97 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 7
1
"দহনকাল" উপন্যস্টির জন্য কথা সাহিত্যে "বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার ২০১২" পদকে ভূষিত হন ঃ
ক হুমায়ুন আহমেদ
খ সনৎ কুমার সাহা
গ হরিশংকর জলদাস
ঘ আনিসুল হক
সঠিক উত্তর: গ (হরিশংকর জলদাস)
ব্যাখ্যা:
কথাসাহিত্যে 'বাংলা একাডেমি পুরস্কার ২০১২' পদকে ভূষিত হন প্রখ্যাত ঔপন্যাসিক হরিশংকর জলদাস। তার কয়েকটি বিখ্যাত উপন্যাস হলো 'দহনকাল', 'রামগোলাম' ও 'জলপুত্র'। কথা সাহিত্যে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৫ লাভ করেন শাহীন আক্তার।
2
জনপ্রিয় উপন্যাসিক জাফর ইকবালের প্রথম প্রকাশিত সায়েন্স ফিক্শন ?
ক নিঃসঙ্গ গ্রহচারী
খ কপোট্রনিক সুখ দুঃখ
গ যারা বায়োবট
ঘ রাজু ও আগুনালির ভূত
সঠিক উত্তর: খ (কপোট্রনিক সুখ দুঃখ)
ব্যাখ্যা:
মুহাম্মদ জাফর ইকবালের প্রথম প্রকাশিত সায়েন্স ফিকশন 'কপোট্রনিক সুখ দুঃখ' (১৯৭৬) । তার কয়েকটি উল্লেখযোগ্য সায়েন্স ফিকশন হলো 'নিঃসঙ্গ প্রহচারী' (১৯৯৪), 'যারা বায়োবট' (১৯৯৩), 'জলমানব' (২০০৭), ‘অক্টোপাসের চোখ' (২০০৯), ‘ইকরাস' (২০০৯) ও 'কেপলার টুটুবি' (২০১২) ইত্যাদি।
3
"চাচা কাহিনী" এর লেখক কে ?
ক সৈয়দ শামসুল হক
খ মাগন ঠাকুর
গ সৈয়দ মুজতবা আলী
ঘ শওকত ওসমান
সঠিক উত্তর: গ (সৈয়দ মুজতবা আলী)
ব্যাখ্যা:
'চাচাকাহিনী' - - এর লেখক সৈয়দ মুজতবা আলী। তার রচিত বিখ্যাত ভ্রমণ কাহিনী 'দেশে বিদেশে' এবং বিখ্যাত রম্যরচনা 'পঞ্চতন্ত্র' ও 'ময়ূরকণ্ঠী'।
4
"সোনালী কাবিন" কাব্য গ্রন্থের রচয়িতা কে ?
ক আল মাহমুদ
খ আবু জাফর ওবায়দুল্লাহ খান
গ শামসুর রাহমান
ঘ রবীন্দ্রনাথ ঠাকুর
সঠিক উত্তর: ক (আল মাহমুদ)
ব্যাখ্যা:
'সোনালী কাবিন' আল মাহমুদ রচিত কাব্যগ্রন্থ। এটি কবি আল মাহমুদের বিস্ময়কর সৃষ্টিকর্ম। তার রচিত কাব্যগ্রন্থ 'লোক লোকান্তর', 'অদৃষ্টবাদীদের রান্নাবান্না', 'বখতিয়ারের ঘোড়া', 'দ্বিতীয় ভাঙ্গন' ইত্যাদি।
5
তোমাকে পাবার জন্যে হে স্বাধীনতা - এ পংক্তিটি কার ?
ক শামসুর রাহমান
খ রবীন্দ্রনাথ ঠাকুর
গ রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
ঘ সৈয়দ শামসুল হক
সঠিক উত্তর: ক (শামসুর রাহমান)
ব্যাখ্যা:
'তোমাকে পাবার জন্য হে স্বাধীনতা' - - পংক্তিটি শামসুর রাহমানের। তার আরেকটি বিখ্যাত পংক্তি - - "তোমার মুখের দিকে আজ আর যায় না তাকনো, বর্ণমালা, আমার দুঃখীনী বর্ণমালা। "
6
কোনটি বানানটি শুদ্ধ ?
ক মুমুর্ষু
খ সুমুষৃ
গ মুমূর্ষু
ঘ মুমূর্ষূ
সঠিক উত্তর: গ (মুমূর্ষু)
ব্যাখ্যা:
সঠিক বানান - মুমূর্ষু। মুমূর্ষু শব্দের অর্থ - মরতে বসেছে এমন,মরণাপন্ন । প্রদত্ত শব্দটি একটি বিশেষণ পদ।
7
সমাস নির্ণয় করঃ "দশ আনন যাহার - দশানন"
ক দ্বন্দ্ব
খ বহুব্রীহি
গ অব্যয়ীভাব
ঘ কর্মধারয়
সঠিক উত্তর: খ (বহুব্রীহি)
ব্যাখ্যা:
যে সমাসে সমস্যমান পদগুলোর কোনটির অর্থ না বুঝিয়ে, অন্য কোন পদকে বোঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে। যেমন - - দশ আনন যাহার = দশানন (রাবণ) - - বহুব্রীহি সমাস।
8
এক কথায় প্রকাশ কর যে - "যে নারী প্রিয় কথা বলে" ।
ক প্রিয়ভাষিনী
খ প্রিয়ভাষিণী
গ প্রিয়া
ঘ প্রিয়ংবদা
সঠিক উত্তর: ঘ (প্রিয়ংবদা)
ব্যাখ্যা:
যে বেশি কথা বলে - বাচাল। যে অল্প কথা বলে - মিতভাষী। যে নারী প্রিয় কথা বলে - প্রিয়ংবদা। তাই সঠিক উত্তর: প্রিয়ংবদা।
9
Executive এর পরিভাষা
ক উর্ধ্বতন
খ সহযোগী
গ ব্যবস্থাপক
ঘ নির্বাহী
সঠিক উত্তর: ঘ (নির্বাহী)
ব্যাখ্যা:
পারিভাষিক শব্দ: বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে পারিভাষিক শব্দ বলে।এর বেশিরভাগই এ কালের প্রয়োগ।যেমন: Executive - নির্বাহী।
10
সন্ধি বিচ্ছেদ করুনঃ পর্যালোচনা ।
ক পর্য +আলোচনা
খ পর্যা + লোচনা
গ পর্যালো + চনা
ঘ পরি + আলোচনা
সঠিক উত্তর: ঘ (পরি + আলোচনা)
ব্যাখ্যা:
পর্যালোচনা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ - পরি + আলোচনা। স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনি মিলে যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে। যেমন - পরি + আলোচনা = পর্যালোচনা, গো + এষণা = গবেষণা, মনু + অন্তর = মন্বন্তর ইত্যাদি।
11
মেধাবী শব্দের প্রকৃতি প্রত্যয় কি হবে ?
ক মি + আদবি
খ মেধ + বিণ
গ মেধ + অবি
ঘ মেধা + বি
সঠিক উত্তর: খ (মেধ + বিণ)
ব্যাখ্যা:
'মেধাবী' (মেধা + বিণ) শব্দটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়যোগে গঠিত হয়েছে।
12
অন্ধজনে দেহ আলো - এখানে "অন্ধজনে" শব্দটি কোন কারকে কোন বিভক্তি ?
ক কর্মে ৭মী
খ সম্প্রদানে সপ্তমী
গ করণে দ্বিতীয়া
ঘ কর্তৃ কারকে শূন্য
সঠিক উত্তর: খ (সম্প্রদানে সপ্তমী)
ব্যাখ্যা:
যাকে স্বত্ব ত্যাগ করে দান, অর্চনা, সাহায্য ইত্যাদি করা হয়, তাকে সম্প্রদান কারক বলে৷ 'অন্ধজনে দেহ আলো' বাক্যে 'এ' বিভক্তির ব্যবহার হয়েছে। সুতরাং সঠিক উত্তর সম্প্রদানে সপ্তমী।
13
নিচের কোনটি "পৃথিবী" শব্দের প্রতিশব্দ নয় ?
ক বসুমতী
খ ধরা
গ ধরণী
ঘ বসুধা
সঠিক উত্তর: ক (বসুমতী)
ব্যাখ্যা:
'পৃথিবী' শব্দের প্রতিশব্দ হলো বসুমতী, বসুধা, ধরা, ধরণী, বসুমতী ইত্যাদি। 'বারি' হচ্ছে 'জল' শব্দের প্রতিশব্দ।
14
"কচ্ছপের কামড়" বাগধারাটির সঠিক অর্থ হচ্ছে -
ক কঠিন কামড়
খ সফলতা
গ কঠিন কাজে সফল হওয়া
ঘ অলসতা
সঠিক উত্তর: ক (কঠিন কামড়)
ব্যাখ্যা:
কচ্ছপের কামড় একটি বাগধারা।প্রদত্ত বাগধাটির অর্থ - নাছোড়বান্দা। বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে এসকল বাগধারা এবং প্রবাদ প্রবচন।
15
লাঠিতে লাঠিতে যে লড়াই - "লাঠা লাঠি" কোন সমাস ?
ক দ্বন্দ্ব
খ বহুব্রীহি
গ তৎপুরুষ
ঘ কর্মধারয়
সঠিক উত্তর: খ (বহুব্রীহি)
ব্যাখ্যা:
'লাঠালাঠি' ব্যতিহার বহুব্রীহি সমাস। ক্রিয়ার পারষ্পরিক অর্থে ব্যতিহার বহুব্রীহি হয়৷ যেমন - - হাসাহাসি, দেখাদেখি, কানাকানি ইত্যাদি। এ সমাসে পূর্ব পদে 'আ' এবং উত্তর পদে 'ই' যুক্ত হয়।
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)