রবীন্দ্রনাথ ঠাকুর
বাংলা সাহিত্য - রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কিত বিসিএস ও চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। বিখ্যাত কবি-সাহিত্যিকদের কর্ম ও সাহিত্যের সেরা প্রশ্নব্যাংক।
মোট 204 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 21'জ্যাঠা মশাই' রবীন্দ্রনাথের কোন সামাজিক উপন্যাসের চরিত্র?
ক
দুই-বোন
খ
চতুরঙ্গ
গ
মালঞ্চ
ঘ
যোগাযোগ
সঠিক উত্তর:
খ (চতুরঙ্গ)
ব্যাখ্যা:
চতুরঙ্গ রবীন্দ্রনাথ ঠাকুরের একটি সামাজিক মনস্তাত্ত্বিক উপন্যাস। - চতুরঙ্গ উপন্যাসের চরিত্র - জ্যাঠামশাই, শচীশ, দামিনীর এবং শ্রীবিলাস। উপন্যাসটি ১৯১৬ সালে প্রকাশিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের সামাজিক উপন্যাসঃ নৌকাডুবি ঃ রমেশ, কমলা, হেমনলিনী, নলিনাক্ষ; যোগাযোগ ঃ কুমুদিনী, মধুদসন, দুই বোন ঃ শর্মিলা,ঊর্মিলা, শশাঙ্ক; মালঞ্ছ ঃ নীরজা, আদিত্য, সরলা, শর্মিলা, ঊর্মিমালা
‘রাজর্ষি’ কোন পত্রিকায় বের হয়?
ক
ভারতী
খ
জ্ঞানাংকুর
গ
বালক
ঘ
প্রতিবিম্ব
সঠিক উত্তর:
গ (বালক)
ব্যাখ্যা:
‘রাজর্ষি’ উপন্যাস ‘বালক’ পত্রিকায় বের হয়। এটি ঐতিহাসিক উপন্যাস। মানবতার পক্ষে এবং কুসংস্কারের বিরুদ্ধে এটি লিখা হয়।
রবি ঠাকুরের প্রথম লেখা উপন্যাস কোনটি?
ক
বৌঠাকুরানীর হাট
খ
কবি কাহিনী
গ
বনফুল
ঘ
করুণা
সঠিক উত্তর:
ঘ (করুণা)
ব্যাখ্যা:
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস বৌঠাকুরাণীর হাট (১৮৮৩)। কিন্তু প্রথম লেখা উপন্যাস করুণা (১৮৭৭)। করুণা উপন্যাসটি অসমাপ্ত, তাই একে পূর্ণাঙ্গ উপন্যাস হিসেবে গণ্য করা হয় না।
'পোস্ট মাস্টার' রবীন্দ্রনাথের কোন ধরনের রচনা ?
ক
ছোটগল্প
খ
কাব্য
গ
প্রবন্ধ
ঘ
নাটক
সঠিক উত্তর:
ক (ছোটগল্প)
ব্যাখ্যা:
পোস্টমাস্টার ‘ রবীন্দ্রনাথ ঠাকুরের অসাধারণ একটা ছোট গল্প। বলতে গেলে গল্পটিতে চরিত্র তিনটি। পোস্টমাস্টার, গ্রামের বাবা মা হীন মেয়ে রতন আর প্রকৃতি।গল্পটিতে প্রকৃতির একটা বড় প্রভাব আছে
'ছিন্নপত্র' রচনাটি কোন শ্রেণীর?
ক
কাব্য
খ
উপন্যাস
গ
পত্রসাহিত্য
ঘ
আত্মকথন
সঠিক উত্তর:
গ (পত্রসাহিত্য)
ব্যাখ্যা:
ছিন্নপত্র একটি পত্রসাহিত্য। রচয়িতা- রবীন্দ্রনাথ ঠাকুর। প্রকাশনাকাল-১৯১২। পত্রসংখ্যা- ১৫৩ টি। প্রথম ৮ টি পত্র শ্রীশচন্দ্র মজুমদারকে এবং ১৪৫ টি পত্র ভ্রাতুষ্পুত্রী ইন্দিরা দেবীকে লেখা। সোর্সঃ শীকর বাংলা সাহিত্য; পৃষ্ঠা নংঃ ২৮৮ (সংস্করণ-২০২০)
নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যগ্রন্থ নয়?
ক
পুনশ্চ
খ
সেজুতি
গ
ফাল্গুনী
ঘ
ক্ষণিকা
সঠিক উত্তর:
গ (ফাল্গুনী)
ব্যাখ্যা:
রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক- ফাল্গুনী। তাঁর রচিত কাব্য- সোনার তরী, ক্ষণিকা, সেঁজুতি, কবিকাহিনী, বলাকা, পুনশ্চ, নৈবেদ্য, পূরবী, মানসী, গীতাঞ্জলি, আকাশ-প্রদীপ, শেষ লেখা ইত্যাদি। উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
'আমরা আরম্ভ করি শেষ করি না' আড়ম্বর করি কাজ করি না, যাহা অনুশীলন করি, তাহা বিশ্বাস করি না।'- এ উক্তিটি করেছেন-
ক
কাজী নজরুল ইসলাম
খ
রবীন্দ্রনাথ ঠাকুর
গ
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ
বুদ্ধদেব বসু
সঠিক উত্তর:
খ (রবীন্দ্রনাথ ঠাকুর)
ব্যাখ্যা:
রবীন্দ্রনাথ ঠাকুর 'চরিত্রপূজা' বইয়ের 'বিদ্যাসাগর-চরিত'- এ বাঙালির চরিত্র সম্পর্কে বলেছেন- 'আমরা আরম্ভ করি, শেষ করি না; আড়ম্বর করি, কাজ করি না; যাহা অনুষ্ঠান করি তাহা বিশ্বাস করি না; যাহা বিশ্বাস করি তাহা পালন করি না; ভূরি পরিমাণ বাক্য রচনা করিতে পারি, তিল পরিমাণ আত্মত্যাগ করিতে পারি না; আমরা অহংকার দেখাইয়া পরিতৃপ্ত থাকি, যোগ্যতা লাভের চেষ্টা করি না; আমরা সকল কাজেই পরের প্রত্যাশা করি, অথচ পরের ত্রুটি লইয়া আকাশ বিদীর্ণ করিতে থাকি; পরের অনুকরণে আমাদের গর্ব, পরের অনুগ্রহে আমাদের সম্মান, পরের চক্ষে ধূলিনিক্ষেপ করিয়া আমাদের পলিটিক্স, এবং নিজের বাকচাতুর্যে নিজের প্রতি ভক্তিবিহ্বল হইয়া উঠাই আমাদের জীবনের প্রধান উদ্দেশ্য। এই দুর্বল, ক্ষুদ্র, হৃদয়হীন, কর্মহীন, দাম্ভিক, তার্কিক জাতির প্রতি বিদ্যাসাগরের এক সুগভীর ধিক্কার ছিল। কারণ, তিনি সর্ববিষয়েই ইহাদের বিপরীত ছিলেন। উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
রবীন্দ্রনাথ ঠাকুরকে 'গুরুদেব' সম্মানে ভূষিত করেন-
ক
ক্ষিতিমোহন সেন
খ
মহাত্মা গান্ধী
গ
ব্রহ্মবান্ধব উপাধ্যায়
ঘ
চি-সি-লিজন
সঠিক উত্তর:
খ (মহাত্মা গান্ধী)
ব্যাখ্যা:
রবীন্দ্রনাথ ঠাকুরকে 'গুরুদেব' সম্মানে ভূষিত করেন- মহাত্মা গান্ধী, কবিগুরু উপাধিতে ভূষিত করেন- ক্ষিতিমোহন সেন, বিশ্বকবি সম্মানে ভূষিত করেন- ব্রহ্মবান্ধব উপাধ্যায় এবং ভারতের মহাকবি উপাধিতে ভূষিত করেন চীনা কবি চি-সি-লিজন।
'ভারত তীর্থ' কবিতাটি কার লেখা?
ক
বঙ্কিম চন্দ্র
খ
প্রমথ চৌধুরী
গ
ঈশ্বরচন্দ্র
ঘ
রবীন্দ্রনাথ ঠাকুর
সঠিক উত্তর:
ঘ (রবীন্দ্রনাথ ঠাকুর)
রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যকে অনুবিশ্ব বলা হয়?
ক
মানসী
খ
বলাকা
গ
চিত্রা
ঘ
পূরবী
সঠিক উত্তর:
ক (মানসী)
ব্যাখ্যা:
-মানসী কবিতাটি রবীন্দ্রনাথের ''চৈতালী'' কাব্যগ্রন্থের অন্তর্গত। -এটি ১৮৯০ সালে প্রকাশিত হয়। -এই কাব্যকে অনুবিশ্ব বলা হয় -রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্মঃকবিকাহিনী,বনফুল,ছবি ও গান,চিত্রাঙ্গদা , সোনার তরী
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)