রবীন্দ্রনাথ ঠাকুর

বাংলা সাহিত্য - রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কিত বিসিএস ও চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। বিখ্যাত কবি-সাহিত্যিকদের কর্ম ও সাহিত্যের সেরা প্রশ্নব্যাংক। — পৃষ্ঠা 2

মোট 204 টি প্রশ্ন | পৃষ্ঠা 2 / 21
11
রবীন্দ্রনাথ নোবেল পুরষ্কার পান-
ক ১৯১৩ সালে
খ ১৯৩০ সালে
গ ১৯৪১ সালে
ঘ ১৯০১ সালে
সঠিক উত্তর: ক (১৯১৩ সালে)
ব্যাখ্যা:
রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান ১৯১৩ সালে তার 'গীতাঞ্জলি' ও অন্যান্য কাব্য থেকে কিছু কবিতার ইংরেজি অনুবাদ 'Song Offerings' গ্রন্থের জন্য।
12
রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুস্কারর লাভ করেন--
ক ১৯০৫ সালে
খ ১৯২৩ সালে
গ ১৯২৫ সালে
ঘ ১৯১৩ সালে
সঠিক উত্তর: ঘ (১৯১৩ সালে)
ব্যাখ্যা:
রবীন্দ্রনাথ ঠাকুর এফআরএএস (৭ই মে, ১৮৬১ - ৭ই আগস্ট, ১৯৪১) (২৫শে বৈশাখ, ১২৬৮ - ২২শে শ্রাবণ, ১৩৪৮ বঙ্গাব্দ)ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথকে গুরুদেব, কবিগুরু ও বিশ্বকবি অভিধায় ভূষিত করা হয়। রবীন্দ্রনাথের ৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাটক, ১৩টি উপন্যাস ও ৩৬টি প্রবন্ধ ও অন্যান্য গদ্যসংকলন তার জীবদ্দশায় বা মৃত্যুর অব্যবহিত পরে প্রকাশিত হয়। তার সর্বমোট ৯৫টি ছোটগল্প ও ১৯১৫টি গান[ যথাক্রমে গল্পগুচ্ছ ও গীতবিতান সংকলনের অন্তর্ভুক্ত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় প্রকাশিত ও গ্রন্থাকারে অপ্রকাশিত রচনা ৩২ খণ্ডে রবীন্দ্র রচনাবলী নামে প্রকাশিত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় পত্রসাহিত্য উনিশ খণ্ডে চিঠিপত্র ও চারটি পৃথক গ্রন্থে প্রকাশিত। এছাড়া তিনি প্রায় দুই হাজার ছবি এঁকেছিলেন। রবীন্দ্রনাথের রচনা বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
13
সাহিত্যে নোবেল পুরস্কার পান কত সালে ?
ক ১৯১০
খ ১৯১২
গ ১৯১৩
ঘ ১৯১১
সঠিক উত্তর: গ (১৯১৩)
ব্যাখ্যা:
রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে নোবেল পুরস্কারে ভূষিত হন। গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদের জন্য তিনি নোবেল পুরস্কার লাভ করেন। বিখ্যাত আইরিশ সাহিত্যিক WB Yeats গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ Song Offerings এর প্রস্তাবনা লিখেছেন। আর কবি নিজেই গীতাঞ্জলি ইংরেজিতে অনুবাদ করেছিলেন 1912 সালে। নোবেল কমিটি তাদের পর্যবেক্ষণে Songs Offerings সম্পর্কে বলেছেন কাব্যের অতি উচ্চমানের সংবেদনশীল, পরিশুদ্ধ ও সৌন্দর্য্যমণ্ডিত পংক্তির জন্য, যার মাধ্যমে তিনি অত্যন্ত দক্ষতার সাথে তার কাব্যিক চিন্তা - চেতনা নিজস্ব ইংরেজি শব্দে প্রকাশ করতে সমর্থ হয়েছেন, যা পশ্চিমা সাহিত্যেরই একটি অংশ হিসেবে পরিগণিত হয়েছে। "
14
কত সালে নোবেল পুরস্কার পান?
ক ১৯১২
খ ১৯১৪
গ ১৯১৫
ঘ ১৯১৩
সঠিক উত্তর: ঘ (১৯১৩)
ব্যাখ্যা:
রবীন্দ্রনাথের যাবতীয় পত্রসাহিত্য উনিশ খণ্ডে চিঠিপত্র ও চারটি পৃথক গ্রন্থে প্রকাশিত। এছাড়া তিনি প্রায় দুই হাজার ছবি এঁকেছিলেন। রবীন্দ্রনাথের রচনা বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
18
ের অতিপ্রাকৃত গল্প কোনটি?
ক একরাত্রি
খ ক্ষুধিত পাষাণ
গ মধ্যবর্তিনী
ঘ নষ্টনীড়
সঠিক উত্তর: খ (ক্ষুধিত পাষাণ)
ব্যাখ্যা:
অতিপ্রাকৃত শব্দের অর্থ অলৌকিক, অনৈসর্গিক, supernatural । রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্পগুলোর বিষয়বস্তুর দিকে লক্ষ্য করলে দেখা যায় , তার গল্পে প্রেম, সামাজিক জীবনে সম্পর্ক বৈচিত্র্য, প্রকৃতির সঙ্গে মানবমনের নিগূঢ় অন্তরঙ্গযোগ ও অতিপ্রাকৃতের স্পর্শ। তার অতিপ্রাকৃত গল্পগুলো হলো - 'গুপ্তধন' 'জীবিত' ও মৃত' মণিহারা' ক্ষুধিত পাষাণ" 'নিশীথে' সম্পত্তি সমর্পণ' প্রভৃতি। অন্যদিকে 'একরাত্রি' নষ্টনীড় ' ও মধ্যবর্তিনী তার রচিত প্রেমবিষয়ক গল্প।
19
রবীন্দ্রনাথ ঠাকু্রের কোন কাব্যে গতিতত্ত্বের প্রকাশ ঘটেছে?
ক ক্ষণিকা
খ মানসী
গ পূরবী
ঘ বলাকা
সঠিক উত্তর: ঘ (বলাকা)
ব্যাখ্যা:
বলাকা কাব্যগ্রন্থের প্রকাশকাল ১৯১৬ খ্রিষ্টাব্দ। গ্রন্থটি কবি উৎসর্গ করেছিলেন উইলিয়াম পিয়রসনকে। ১৯১৫ - ১৬ সালে কবির কাব্যগ্রন্থ নামক কাব্যসংকলনেও এটি অন্তর্ভুক্ত হয়। এটি রবীন্দ্রনাথের অন্যতম শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ।
20
ের পূর্বপুরুষের আদিবসতি কোথায় ছিল?
ক খুলনার পিঠাভোগ
খ ছোটনাগপুর মালভূমি
গ কুষ্টিয়ার শিলাইদহ
ঘ যশোরের কেশবপুর
সঠিক উত্তর: ক (খুলনার পিঠাভোগ)
ব্যাখ্যা:
বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন - এর তথ্য অনুযায়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদি নিবাস খুলনা জেলার রুপসা উপজেলার পিঠাভোগ গ্রামে খুলনা আঞ্চলিক প্রত্নতাত্ত্বিক অধিদফতর - এর পরীক্ষামূলক সমীক্ষায় পিঠাভোগ গ্রামে রবীন্দ্রনাথের পূর্বপুরুষের ভিটা ভিত্তি প্রস্তরের সন্ধান পাওয়া গেছে।]
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)