সংখ্যাবাচক শব্দ
বাংলা সংখ্যাবাচক শব্দ MCQ। মূল, পূরণবাচক ও তারিখবাচক সংখ্যাশব্দ নিয়ে বিসিএস পরীক্ষার প্রশ্নোত্তর।
মোট 30 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 2'বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এল বান' - এখানে 'টাপুর টুপুর' কোন ধরনের শব্দ
ক
অবস্থাবাচক শব্দ
খ
বাক্যালঙ্কার অব্যয়
গ
ধ্বন্যাত্মক শব্দ
ঘ
দ্বিরুক্ত শব্দ
সঠিক উত্তর:
গ (ধ্বন্যাত্মক শব্দ)
ব্যাখ্যা:
কোন কিছুর স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতিবিশিষ্ট শব্দের রূপকে ধ্বনাত্মক শব্দ বলে । যেমনঃ কিচিরমিচির, টাপুর টুপুর, হাপুস হুপুস, ঝনঝন, পটপট ।
'সার্ধশত জন্মবার্ষিকী' এখানে 'সার্ধশত' কোন ধরনের শব্দ ?
ক
তারিখ বাচক
খ
সংখ্যাবাচক
গ
ক্রমবাচক
ঘ
আধিক্যবাচক
সঠিক উত্তর:
গ (ক্রমবাচক)
নিচের কোনটি গণনাবাচক সংখ্যা ?
ক
দশম
খ
দশ
গ
পহেলা
ঘ
বিশে
সঠিক উত্তর:
খ (দশ)
ব্যাখ্যা:
'দশ' পরিমাণ বা গণনাবচক শব্দ । 'দশম' ক্রম বা পূরণবাচক শব্দ । পহেলা, বিশে তারিখবাচক শব্দ ।
গণনাবাচক সংখ্যা কোনটি ?
ক
আট
খ
ষষ্ঠ
গ
তেরই
ঘ
দ্বিতীয়
সঠিক উত্তর:
ক (আট)
ব্যাখ্যা:
কোন কিছুর সংখ্যা বা পরিমাণ অঙ্কে না লিখে কথায় লিখলে তাকে পরিমাণ বা গণনাবাচক সংখ্যা বলে । যেমনঃ এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট ইত্যাদি ।
'দোসরা' তারিখ জ্ঞাপন শব্দটি কোন ভাষা থেকে এসেছে ?
ক
আরবি
খ
ফারসি
গ
উর্দু
ঘ
হিন্দি
সঠিক উত্তর:
ঘ (হিন্দি)
ব্যাখ্যা:
যেসব শব্দ বাংলা মাসের তারিখ বোঝাতে ব্যবহৃত হয় তাকে তারিখবাচক শব্দ বলে । তারিখবাচক শব্দের প্রথম চারটি (পহেলা, দোসরা, তেসরা, চৌঠা) হিন্দি নিয়মে সাধিত হয় । বাকিগুলো বাংলার নিজস্ব ভঙ্গিতে গঠিত । যেমনঃ পাঁচই, ছয়ই, সাতই, আটই ইত্যাদি ।
'শততম' কী ধরনের বিশেষণ ?
ক
সংখ্যাবাচক
খ
বিধেয়
গ
ভাব
ঘ
ক্রমবাচক
সঠিক উত্তর:
ঘ (ক্রমবাচক)
ব্যাখ্যা:
যে শব্দ দ্বারা সংখ্যার ক্রম বা অবস্থান বোঝায় সেগুলোকে ক্রমবাচক শব্দ বলে । যেমনঃ প্রথম, দ্বিতীয়, তৃতীয়... শততম ইত্যাদি ।
'দশম শ্রেণি' এখানে বিশেষণ কোন শ্রেণির ?
ক
সংখ্যাবাচক
খ
পরিমাণবাচক
গ
ক্রমবাচক
ঘ
অবস্থাবাচক
সঠিক উত্তর:
গ (ক্রমবাচক)
ব্যাখ্যা:
যে শব্দ দ্বারা সংখ্যার ক্রম বা অবস্থান বোঝায় সেগুলোকে ক্রম বা পূরণবাচক শব্দ বলে । যেমনঃ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ।
'সিকি' কোন ধরনের শব্দ ?
ক
অঙ্কবাচক
খ
গণনাবাচক
গ
পূরণবাচক
ঘ
তারিখবাচক
সঠিক উত্তর:
খ (গণনাবাচক)
নিচের যেটি ক্রমবাচক শব্দ-
ক
আটই
খ
চতুর্থ
গ
সতেরো
ঘ
বাইশে
সঠিক উত্তর:
খ (চতুর্থ)
এক,দুই, তিন ইত্যাদি কোন ধরনের সংখ্যাবচক বিশেষণ ?
ক
পূর্ণ সংখ্যাবাচক
খ
ক্রমিক সংখ্যাবাচক
গ
অনির্দিষ্ট সংখ্যাবাচক
ঘ
তারিখ সংখ্যাবাচক
সঠিক উত্তর:
ক (পূর্ণ সংখ্যাবাচক)
কত প্রকার?
ক
২
খ
৩
গ
৪
ঘ
৫
সঠিক উত্তর:
গ (৪)
ব্যাখ্যা:
সংখ্যাবাচক শব্দ ৪ প্রকার। যথা- অংকবাচক, পরিমাণ বা গণনাবাচক, ক্রম বা পূরণবাচক ও তারিখবাচক শব্দ। সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ - নবম-দশম শ্রেণী।
কোনটি পূরণ বাচক শব্দ ?
ক
দোসরা
খ
কুড়ি
গ
নবম
ঘ
দশ
সঠিক উত্তর:
গ (নবম)
ব্যাখ্যা:
একই সারি, দল বা শ্রেণীতে অবস্থিত কোনো ব্যক্তি বা বস্তুর সংখ্যার ক্রম বা পর্যায় বোঝাতে ক্রম বা পূরণবাচক সংখ্যা ব্যবহৃত হয়।
গুলোকে কয়ভাগে ভাগ করা যায়?
ক
দুই ভাগে
খ
তিন ভাগে
গ
চার ভাগে
ঘ
পাঁচ ভাগে
সঠিক উত্তর:
গ (চার ভাগে)
অঙ্কবাচক শব্দ কোনটি?
ক
নয়
খ
ষষ্ঠ
গ
সপ্তম
ঘ
কোনটি নয়
সঠিক উত্তর:
ক (নয়)
কোনটি পরিমানবাচক শব্দ?
ক
একুশ
খ
একবিংশতি
গ
একবিংশ
ঘ
একুশে
সঠিক উত্তর:
খ (একবিংশতি)
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)