বিপরীত শব্দ
বাংলা বিপরীত শব্দ MCQ। বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষায় আসা বিপরীত শব্দের সংকলন ও ব্যাখ্যা।
মোট 556 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 38'হৃদ্য' শব্দের বিপরীতার্থক শব্দ -
ক
আন্তরিক
খ
দীর্ঘ
গ
কপট
ঘ
সচেষ্ট
সঠিক উত্তর:
গ (কপট)
ব্যাখ্যা:
হৃদ্য শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে কপট। গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দঃ হৃদ্যতা - হৃদ্যতা স্নিগ্ধ - রুক্ষ। সুপ্ত - জাগ্রত স্বার্থ - পরার্থ। স্থির - চঞ্চল প্রচ্ছন্ন - ব্যক্ত/প্রকট
'রাজসিক' শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক
প্রাজসিক
খ
অরাজসিক
গ
তামসিক
ঘ
সাধারণ
সঠিক উত্তর:
গ (তামসিক)
কোনটি 'কৃষ্ণ' শব্দের বিপরীত শব্দ?
ক
রাম
খ
কৃষ্ণা
গ
বরুন
ঘ
ধবল
সঠিক উত্তর:
ঘ (ধবল)
ব্যাখ্যা:
কৃষ্ণ অর্থ কালো। আর ধবল অর্থ সাদা। তাই কৃষ্ণের বিপরীত শব্দ ধবল।
'মুখর' এর বিপরীত শব্দ-
ক
মৌন
খ
নিশ্চুপ
গ
নির্বাক
ঘ
মৌনী
সঠিক উত্তর:
ঘ (মৌনী)
'নিমগ্ন ' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি ?
ক
উদাসীন
খ
জাগরিত
গ
অপকর্ষ
ঘ
নিস্তেজ
সঠিক উত্তর:
ক (উদাসীন)
ব্যাখ্যা:
উদাসীন- নিমগ্ন, জাগরিত- নিদ্রিত, অপকর্ষ- উৎকর্ষ, নিস্তেজ- সতেজ
'সমক্ষ' শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক
প্রত্যক্ষ
খ
পরোক্ষ
গ
তুলনীয়
ঘ
অনুক্ষ
সঠিক উত্তর:
খ (পরোক্ষ)
'ঠুনকা' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
ক
ঝুনা
খ
ঝানু
গ
ঠকা
ঘ
মজবুত
সঠিক উত্তর:
ঘ (মজবুত)
'ক্ষয়িষ্ণু' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
ক
বর্ধিষ্ণু
খ
বর্ধমান
গ
বাড়তি
ঘ
হ্রাসমান
সঠিক উত্তর:
ক (বর্ধিষ্ণু)
ব্যাখ্যা:
ক্ষয়িষ্ণু শব্দের বিপরীতার্থক শব্দ বর্ধিষ্ণু। বর্ধমান শব্দের বিপরীতার্থক শব্দ ক্ষীয়মাণ।
'নৈমিত্তিক' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
ক
নিত্য
খ
প্রতি
গ
পারত্রিক
ঘ
জাগরিত
সঠিক উত্তর:
ক (নিত্য)
সিত শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
ক
কৃষ্ণ
খ
মন্দ
গ
অতীত
ঘ
নিস্তব্ধ
সঠিক উত্তর:
ক (কৃষ্ণ)
প্রসারণ- শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
ক
সংক্ষেপণ
খ
নিস্তেজ
গ
বিকুঞ্চন
ঘ
আকুঞ্চন
সঠিক উত্তর:
ঘ (আকুঞ্চন)
‘উক্ত’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
ক
উহ্য
খ
বিযুক্ত
গ
নিদ্রিত
ঘ
আকর্ষণ
সঠিক উত্তর:
ক (উহ্য)
ব্যাখ্যা:
‘উক্ত’ শব্দের বিপরীতার্থক শব্দ ‘উহ্য’। আকর্ষণ শব্দের বিপরীতার্থক শব্দ বিকর্ষণ।
'বিগ্রহ' শব্দের বিপরীত শব্দ হলো-
ক
বিবাদ
খ
সন্ধি
গ
সংকোচন
ঘ
বিস্তৃত
সঠিক উত্তর:
খ (সন্ধি)
কোন শব্দযুগল বিপরীতার্থক নয়-
ক
ঐচ্ছিক- অনাবশ্যিক
খ
কম-বেশি
গ
সরল-কুটিল
ঘ
কদাচার-সদাচার
সঠিক উত্তর:
ক (ঐচ্ছিক- অনাবশ্যিক)
ব্যাখ্যা:
ঐচ্ছিক (বিশেষণ): ইচ্ছাধীন; ইচ্ছা সাপেক্ষ; আবশ্যিক (বিশেষণ): আবশ্যকরণীয়; বাধ্যতামূলক; অর্থাৎ ঐচ্ছিক শব্দের বিপরীত শব্দ আবশ্যিক।
ঐহিক' শব্দের বিপরীত শব্দ হলো-
ক
বিষন্ন
খ
বিবাদ
গ
বৈরাগ্য
ঘ
পারত্রিক
সঠিক উত্তর:
ঘ (পারত্রিক)
ব্যাখ্যা:
ঐহিক - ইহলোক সম্পর্কিত, এই জন্মেই। পারত্রিক- পারলোকিক, পরলোকসংক্রান্ত।
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)