বিপরীত শব্দ

বাংলা বিপরীত শব্দ MCQ। বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষায় আসা বিপরীত শব্দের সংকলন ও ব্যাখ্যা।

মোট 556 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 38
1
'হৃদ্য' শব্দের বিপরীতার্থক শব্দ -
ক আন্তরিক
খ দীর্ঘ
গ কপট
ঘ সচেষ্ট
সঠিক উত্তর: গ (কপট)
ব্যাখ্যা:
হৃদ্য শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে কপট। গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দঃ হৃদ্যতা - হৃদ্যতা স্নিগ্ধ - রুক্ষ। সুপ্ত - জাগ্রত স্বার্থ - পরার্থ। স্থির - চঞ্চল‌ প্রচ্ছন্ন - ব্যক্ত/প্রকট
2
'রাজসিক' শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক প্রাজসিক
খ অরাজসিক
গ তামসিক
ঘ সাধারণ
সঠিক উত্তর: গ (তামসিক)
3
কোনটি 'কৃষ্ণ' শব্দের বিপরীত শব্দ?
ক রাম
খ কৃষ্ণা
গ বরুন
ঘ ধবল
সঠিক উত্তর: ঘ (ধবল)
ব্যাখ্যা:
কৃষ্ণ অর্থ কালো। আর ধবল অর্থ সাদা। তাই কৃষ্ণের বিপরীত শব্দ ধবল।
4
'মুখর' এর বিপরীত শব্দ-
ক মৌন
খ নিশ্চুপ
গ নির্বাক
ঘ মৌনী
সঠিক উত্তর: ঘ (মৌনী)
5
'নিমগ্ন ' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি ?
ক উদাসীন
খ জাগরিত
গ অপকর্ষ
ঘ নিস্তেজ
সঠিক উত্তর: ক (উদাসীন)
ব্যাখ্যা:
উদাসীন- নিমগ্ন, জাগরিত- নিদ্রিত, অপকর্ষ- উৎকর্ষ, নিস্তেজ- সতেজ
6
'সমক্ষ' শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক প্রত্যক্ষ
খ পরোক্ষ
গ তুলনীয়
ঘ অনুক্ষ
সঠিক উত্তর: খ (পরোক্ষ)
7
'ঠুনকা' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
ক ঝুনা
খ ঝানু
গ ঠকা
ঘ মজবুত
সঠিক উত্তর: ঘ (মজবুত)
8
'ক্ষয়িষ্ণু' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
ক বর্ধিষ্ণু
খ বর্ধমান
গ বাড়তি
ঘ হ্রাসমান
সঠিক উত্তর: ক (বর্ধিষ্ণু)
ব্যাখ্যা:
ক্ষয়িষ্ণু শব্দের বিপরীতার্থক শব্দ বর্ধিষ্ণু। বর্ধমান শব্দের বিপরীতার্থক শব্দ ক্ষীয়মাণ।
9
'নৈমিত্তিক' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
ক নিত্য
খ প্রতি
গ পারত্রিক
ঘ জাগরিত
সঠিক উত্তর: ক (নিত্য)
10
সিত শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
ক কৃষ্ণ
খ মন্দ
গ অতীত
ঘ নিস্তব্ধ
সঠিক উত্তর: ক (কৃষ্ণ)
11
প্রসারণ- শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
ক সংক্ষেপণ
খ নিস্তেজ
গ বিকুঞ্চন
ঘ আকুঞ্চন
সঠিক উত্তর: ঘ (আকুঞ্চন)
12
‘উক্ত’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
ক উহ্য
খ বিযুক্ত
গ নিদ্রিত
ঘ আকর্ষণ
সঠিক উত্তর: ক (উহ্য)
ব্যাখ্যা:
‘উক্ত’ শব্দের বিপরীতার্থক শব্দ ‘উহ্য’। আকর্ষণ শব্দের বিপরীতার্থক শব্দ বিকর্ষণ।
13
'বিগ্রহ' শব্দের বিপরীত শব্দ হলো-
ক বিবাদ
খ সন্ধি
গ সংকোচন
ঘ বিস্তৃত
সঠিক উত্তর: খ (সন্ধি)
14
কোন শব্দযুগল বিপরীতার্থক নয়-
ক ঐচ্ছিক- অনাবশ্যিক
খ কম-বেশি
গ সরল-কুটিল
ঘ কদাচার-সদাচার
সঠিক উত্তর: ক (ঐচ্ছিক- অনাবশ্যিক)
ব্যাখ্যা:
ঐচ্ছিক (বিশেষণ): ইচ্ছাধীন; ইচ্ছা সাপেক্ষ; আবশ্যিক (বিশেষণ): আবশ্যকরণীয়; বাধ্যতামূলক; অর্থাৎ ঐচ্ছিক শব্দের বিপরীত শব্দ আবশ্যিক।
15
ঐহিক' শব্দের বিপরীত শব্দ হলো-
ক বিষন্ন
খ বিবাদ
গ বৈরাগ্য
ঘ পারত্রিক
সঠিক উত্তর: ঘ (পারত্রিক)
ব্যাখ্যা:
ঐহিক - ইহলোক সম্পর্কিত, এই জন্মেই। পারত্রিক- পারলোকিক, পরলোকসংক্রান্ত।
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)