বাক্য ও বাক্য পরিবর্তন

বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার জন্য বাংলা ভাষা - বাক্য ও বাক্য পরিবর্তন MCQ প্রশ্নোত্তর। চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক প্রশ্নব্যাংক।

মোট 33 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 3
1
'ভালো ছেলেরা শিক্ষকের আদেশ পালন করে' -এই সরল বাক্যটির মিশ্রবাক্যের রূপান্তর কোনটি?
ক যারা ভালো ছেলে, তারা শিক্ষকের আদেশ পালন করে
খ ভালো ছেলেরা শিক্ষকের আদেশ পালন করে
গ ভালো ছেলেদের দ্বারা শিক্ষকদের আদেশ পালন করে
ঘ কোনটিই নয়
সঠিক উত্তর: ক (যারা ভালো ছেলে, তারা শিক্ষকের আদেশ পালন করে)
2
'গরু আকাশে উড়ছে' বাক্যটিতে কিসের অভাব রয়েছে?
ক যোগ্যতা
খ আকাঙ্ক্ষা
গ আসত্তি
ঘ ক ও খ দুটিই
সঠিক উত্তর: ক (যোগ্যতা)
3
মিশ্র বাক্যের অপর নাম কি?
ক জটিল বাক্য
খ খণ্ড বাক্য
গ সরল বাক্য
ঘ যৌগিক বাক্য
সঠিক উত্তর: ক (জটিল বাক্য)
4
তৎসম শব্দের সাথে দেশীয় শব্দের প্রয়োগ কোন দোষ সৃষ্টি করে?
ক গুরুচণ্ডালী দোষ
খ বাহুল্য দোষ
গ উপমার ভুল
ঘ দুর্বোধ্যতা
সঠিক উত্তর: ক (গুরুচণ্ডালী দোষ)
5
'মেঘ গর্জন করে এবং ময়ূর নৃত্য করে'- এই সরল বাক্যটির যৌগিক বাক্যের রূপান্তর কোনটি?
ক যখন মেঘ গর্জন কর তখন ময়ূর নৃত্য করে
খ মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে
গ মেঘ গর্জন কর তাই ময়ূর নৃত্য করে
ঘ কোনটিই নয়
সঠিক উত্তর: খ (মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে)
6
প্রতিটি বাক্যে প্রধান কয়টি অংশ থাকে?
ক দুটি
খ তিনটি
গ চারটি
ঘ পাঁচটি
সঠিক উত্তর: ক (দুটি)
7
দেশের সকল আলেমগণই এ ব্যাপারে আমাদের সমর্থন দান করেন- এ বাক্যটি কোন দোষে দুষ্ট?
ক গুরুচণ্ডালী দোষে
খ বাহুল্য দোষে
গ উপমার ভুল
ঘ দুর্বোধ্যতা
সঠিক উত্তর: খ (বাহুল্য দোষে)
8
'তার ধন আছে কিন্তু বিদ্যা নেই' বাক্যটি কোন শ্রেণীর?
ক সরল
খ মিশ্র
গ জটিল
ঘ যৌগিক
সঠিক উত্তর: ঘ (যৌগিক)
9
'ভিক্ষুকটা যে পিছনে লেগেই রয়েছে, কি বিপদ' -এই বাক্যে কি এর অর্থ-
ক ভয়
খ রাগ
গ বিরক্তি
ঘ বিপদ
সঠিক উত্তর: গ (বিরক্তি)
10
শব্দ প্রয়োগ কালে যদি তার যোগ্যতা হারায়, তবে তাকে কোন দোষে দুষ্ট বলা হয়?
ক গুরুচণ্ডালী
খ বাগধারার রদবদল
গ উপমার ভুল
ঘ শব্দগঠনের ভুল
সঠিক উত্তর: ক (গুরুচণ্ডালী)
11
সরল বাক্যকে যৌগিক বাক্যে পরিণত করতে হলে সরল বাক্যের কোন অংশকে কি করতে হয়?
ক নিরপেক্ষ বাক্যে রূপান্তর করতে হয়
খ একটি বাক্যে রূপান্তর করতে হয়
গ একটি বাক্যাংশে রূপান্তর করতে হয়
ঘ একটি পদে রূপান্তর করতে হয়
সঠিক উত্তর: ক (নিরপেক্ষ বাক্যে রূপান্তর করতে হয়)
12
বাক্যের অর্থ গ্রহনের নিমিত্ত এক পদের পর অপর পদ শোনার যে ইচ্ছা থাকে তাকে কি বলে?
ক যোগ্যতা
খ আকাঙ্ক্ষা
গ আসত্তি
ঘ স্পৃহা
সঠিক উত্তর: খ (আকাঙ্ক্ষা)
14
সরল বাক্যে রূপান্তর কর- 'যদি আমার কথা না শুন, ভবিষ্যতে অনুতাপ করবে'।
ক আমার কথা না শুনলে অনুতাপ করবে।
খ আমার কথা শুনলে অনুতাপ করবে
গ আমার কথা না শুনলে ভবিষ্যতে অনুতাপ করবে।
ঘ ভবিষ্যতে আমার কথা না শুনলে অনুতাপ করবে
সঠিক উত্তর: গ (আমার কথা না শুনলে ভবিষ্যতে অনুতাপ করবে।)
15
"সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছি"- কোন শ্রেণির বাক্য?
ক সরল
খ জটিল
গ মিশ্র
ঘ যৌগিক
সঠিক উত্তর: ঘ (যৌগিক)
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)