বাক্য ও বাক্য পরিবর্তন

বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার জন্য বাংলা ভাষা - বাক্য ও বাক্য পরিবর্তন MCQ প্রশ্নোত্তর। চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক প্রশ্নব্যাংক। — পৃষ্ঠা 2

মোট 33 টি প্রশ্ন | পৃষ্ঠা 2 / 3
16
বাক্যের ক্ষুদ্রতম অংশ কোনটি?
ক বর্ণ
খ ধ্বনি
গ শব্দ
ঘ চিহ্ন
সঠিক উত্তর: গ (শব্দ)
17
হযরত মুহাম্মদ (স) ছিলেন একজন আদর্শ মানব- বাক্যটি নিম্নোক্ত কোন শ্রেণীর?
ক মিশ্র
খ জটিল
গ যৌগিক
ঘ সরল
সঠিক উত্তর: ঘ (সরল)
18
নিচের কোনটি মিশ্র বাক্যের উদাহরণ?
ক যে ভালো ছেলে তাকে সবাই শ্রদ্ধা করে
খ ভালো ছেলেকে সবাই ভালো বাসে
গ তিনি গেলেন এবং আমরা গ্রামে ফিরলাম
ঘ তুমি এলে আমি যাব
সঠিক উত্তর: ক (যে ভালো ছেলে তাকে সবাই শ্রদ্ধা করে)
19
একটি সার্থক বাক্যের কোন তিনটি গুণ থাকা দরকার?
ক বর্ণ, বিধান ও অক্ষর
খ উদ্দেশ্য, বিধেয় ও কর্ম
গ কর্তা, কর্ম ও ক্রিয়া
ঘ আকাঙ্ক্ষা, যোগ্যতা ও আসত্তি
সঠিক উত্তর: ঘ (আকাঙ্ক্ষা, যোগ্যতা ও আসত্তি)
20
কোন বাক্যে যদি উপমার ভুল থাকে তবে উক্ত বাক্যে কোন গুণের অভাব দেখা দেয়?
ক মাধুর্য
খ আসত্তি
গ যোগ্যতা
ঘ আকাঙ্ক্ষা
সঠিক উত্তর: গ (যোগ্যতা)
21
'আমার হৃদয় মন্দিরে আশার বীজ উপ্ত হলো' বাক্যটি কোন প্রকার দোষে দুষ্ট?
ক দুর্বোধ্যতা
খ উপমার ভুল প্রয়োগজনিত দোষ
গ বাহুল্য দোষ
ঘ বাগধারার রদলবদল দোষ
সঠিক উত্তর: খ (উপমার ভুল প্রয়োগজনিত দোষ)
22
পুকুরে ইলিশ মাছ জন্মে না- এটি কোন ধরনের বাক্য?
ক মিশ্র বাক্য
খ যৌগিক বাক্য
গ সরল বাক্য
ঘ জটিল বাক্য
সঠিক উত্তর: গ (সরল বাক্য)
23
হয় রওনা হও, নতুবা গাড়িতে ওঠ- কোন বাক্যের উদাহরণ?
ক সরল বাক্য
খ জটিল বাক্য
গ সন্দেহবাচক বাক্য
ঘ যৌগিক বাক্য
সঠিক উত্তর: খ (জটিল বাক্য)
24
'যদিও তিনি অত্যন্ত দরিদ্র, তথাপি তিনি দানশীল'- এটি কোন ধরনের বাক্য?
ক জটিল বাক্য
খ সরল বাক্য
গ যৌগিক বাক্য
ঘ কোনটিই নয়
সঠিক উত্তর: ক (জটিল বাক্য)
25
'তার বিদ্যা আছে, কিন্তু ধন নেই'- গঠনগত দিক দিয়ে বাক্যটি কোন শ্রেণীর?
ক মিশ্র
খ সরল
গ যৌগিক
ঘ কোনটিই নয়
সঠিক উত্তর: গ (যৌগিক)
26
আপনি যাকে ঘৃণা করেছেন সে গরিব বটে, কিন্তু লোভী নয়' এটা কোন জাতীয় বাক্যঃ
ক যৌগিক বাক্য
খ মৌলিক বাক্য
গ জটিল বাক্য
ঘ সরল বাক্য
সঠিক উত্তর: গ (জটিল বাক্য)
27
কোনটি জটিল বাক্য?
ক যে বালকটি পরীক্ষায় প্রথম হয়েছে, সে পুরস্কার পাবে
খ পরীক্ষায় পাস না করলে চাকরি পাবে না
গ বৃষ্টি পড়ছে
ঘ তোমার পাশ করার কথা শুনেছি
সঠিক উত্তর: ক (যে বালকটি পরীক্ষায় প্রথম হয়েছে, সে পুরস্কার পাবে)
28
বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসকে কি বলে?
ক আকুতি
খ মিনতি
গ আসত্তি
ঘ স্পৃহা
সঠিক উত্তর: গ (আসত্তি)
29
যে বাক্যে একটি মাত্র কর্তা এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে কি বলে?
ক সরল বাক্য
খ জটিল বাক্য
গ যৌগিক বাক্য
ঘ মৌলিক বাক্য
সঠিক উত্তর: ক (সরল বাক্য)
30
তৎসম শব্দের সঙ্গে দেশীয় শব্দের প্রয়োগের ফলে বাক্যে নিচের কোন দোষ ঘটে?
ক গুরুচণ্ডালী দোষ
খ বাহুল্য দোষ
গ উপমার ভুল
ঘ বাগধারার রদলবদল দোষ
সঠিক উত্তর: ক (গুরুচণ্ডালী দোষ)
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)