দ্বিরুক্ত শব্দ
বাংলা ব্যাকরণের দ্বিরুক্ত শব্দ MCQ। অনুকার, পদাত্মক ও অর্থাত্মক দ্বিরুক্তি নিয়ে বিসিএস পরীক্ষার প্রশ্নোত্তর।
মোট 30 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 2নিচের কোনটি অব্যয় পদের দ্বিরুক্তি?
ক
দেখতে দেখতে
খ
রাশি রাশি
গ
জ্বর জ্বর
ঘ
জ্বর জ্বর
সঠিক উত্তর:
গ (জ্বর জ্বর)
ব্যাখ্যা:
অব্যয় পদের দ্বিরুক্তির উদাহরণ- হায় হায়, বার বার, ছম ছম, মিটির মিটির, ঝির ঝির, শন শন, ঝন ঝন, কল কল, টিক টিক, টন টন ইত্যাদি।
কোনটি ভিন্নার্থক শব্দযোগে দিরুক্ত শব্দ ?
ক
বনজঙ্গল
খ
জন্ম-মৃত্যু
গ
ডাল-ভাত
ঘ
হাতাহাতি
সঠিক উত্তর:
গ (ডাল-ভাত)
ব্যাখ্যা:
একই শব্দ ঈষৎ পরিবর্তন করে দ্বিরুক্ত শব্দ গঠনের রীতিকে বলে যুগ্মরীতি। যুগ্মরীতিতে দ্বিরুক্ত গঠনের কয়েকটি নিয়ম রয়েছে তার মধ্যে একট হল 'ভিন্নার্থক শব্দ যোগেঃ পথঘাট, ডালভাত, তালাচাবি ইত্যাদি'
কোনটি ক্রম বা পূরণবাচক সংখ্যা?
ক
পাঁচই
খ
ছয়
গ
সপ্তম
ঘ
অষ্ট
সঠিক উত্তর:
গ (সপ্তম)
ব্যাখ্যা:
সংখ্যাবাচক শব্দ চার প্রকার। - অঙ্কবাচক শব্দ - পরিমাণ বা গণনাবাচক শব্দ - ক্রম বা পূরণবাচক শব্দ - তারিখবাচক শব্দ। ক্রম বা পূরণবাচক শব্দঃ একই সারি, দল বা শ্রেণীতে অবস্থিত কোন ব্যক্তি বা বস্তুর ক্রম বা পর্যায় বোঝাতে যে সংখ্যাবাচক শব্দ ব্যবহার করা হয়, তাকে ক্রম বা পূরণবাচক শব্দ বলে। যেমন-সপ্তম লোকটিকে ডাক।
প্রথম ,দ্বিতীয় ,তৃতীয় ইত্যাদি কোন ধরনের সংখ্যাবাচক বিশেষণ?
ক
পূর্ণ সংখ্যাবাচক
খ
ক্রমিক সংখ্যাবাচক
গ
অনির্দিষ্ট সংখ্যাবাচক
ঘ
তারিখ সংখ্যাবাচক
সঠিক উত্তর:
খ (ক্রমিক সংখ্যাবাচক)
একই শব্দ বারবার ব্যবহৃত হলে তাকে কি বলে?
ক
প্রচলিত শব্দ
খ
ধ্বনাত্মক শব্দ
গ
অশব্দ
ঘ
দ্বিরুক্ত শব্দ
সঠিক উত্তর:
ঘ (দ্বিরুক্ত শব্দ)
'তখন থেকে যাব যাব করছি ' ।বাক্যটিতে ' যাব যাব '-
ক
বিশেষ্যের বিশেষণ
খ
বিশেষণের বিশেষণ
গ
ক্রিয়া বিশেষণ
ঘ
ধ্বন্যাত্মক বিশেষণ
সঠিক উত্তর:
গ (ক্রিয়া বিশেষণ)
'মনে মনে তুলনা করে দেখলাম'।এখানে দ্বিরুক্তি ব্যবহৃত হয়েছে -
ক
ব্যাপ্তি অর্থে
খ
আধিক্য বোঝাতে
গ
বিশেষ্য রূপে
ঘ
ক্রিয়া বিশেষণরূপে
সঠিক উত্তর:
ঘ (ক্রিয়া বিশেষণরূপে)
'পিলসুজে বাতি জ্বলে মিটির মিটির ' কোন অর্থে দ্বিরুক্তি ?
ক
ভাবের গভীরতা
খ
বিশেষণ বোঝাতে
গ
সামান্যতা
ঘ
অনুভূতি বোঝাতে
সঠিক উত্তর:
খ (বিশেষণ বোঝাতে)
'হাড়ি হাড়ি সন্দেশ' বাক্যাংশটি বহুবচনজ্ঞাপক হয়েছে-
ক
সমষ্টিবাচক শব্দযোগে
খ
বহুত্ববাচক শব্দযোগে
গ
পদের দ্বিত্ব প্রয়োগে
ঘ
সমার্থক শব্দের দ্বিত্ব প্রয়োগে
সঠিক উত্তর:
গ (পদের দ্বিত্ব প্রয়োগে)
'সে সকাল থেকেই যাই যাই করছে '। এ বাক্যের 'যাই যাই ' কোন ধরনের পদ ?
ক
ক্রিয়া
খ
ক্রিয়া বিশেষ্য
গ
ধ্বন্যাত্মক বিশেষণ
ঘ
ক্রিয়া বিশেষণ
সঠিক উত্তর:
ঘ (ক্রিয়া বিশেষণ)
'চত্বারিংশ' শব্দটি কোন সংখ্যাজ্ঞাপক ?
ক
চুয়াল্লিশ
খ
চল্লিশ
গ
চৌত্রিশ
ঘ
চব্বিশ
সঠিক উত্তর:
খ (চল্লিশ)
ব্যাখ্যা:
চত্বারিংশ একটি পূরণবাচক সংখ্যা ।যার গগণাবাচক সংখ্যা চল্লিশ
'জিজ্ঞাসিব জনে জনে' বাক্যটির দ্বিরুক্তি কী দিয়ে গঠিত ?
ক
বিশেষণ
খ
বিশেষ্য
গ
সংখ্যাবাচক
ঘ
বহুবচন
সঠিক উত্তর:
খ (বিশেষ্য)
'ফোঁটা ফোঁটা ' কোন পদের দ্বৈতরূপ ?
ক
অব্যয়
খ
বিশেষণ
গ
ক্রিয়া
ঘ
বিশেষ্য
সঠিক উত্তর:
ঘ (বিশেষ্য)
শূন্যতার ভাবজ্ঞাপক ধ্বনাত্মক দ্বিরুক্তি--
ক
ঠা ঠা
খ
কা কা
গ
শাঁ শাঁ
ঘ
খাঁ খাঁ
সঠিক উত্তর:
ঘ (খাঁ খাঁ)
ব্যাখ্যা:
ঠা ঠা = গরমের তীব্রতা বোঝায়, কা কা = কাকের ডাক, খাঁ খাঁ = শূন্যতা বুঝায়।
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)