কারক ও বিভক্তি

বাংলা ব্যাকরণের কারক ও বিভক্তি MCQ। কর্তৃকারক, কর্মকারক, করণকারক সহ সকল কারক ও বিভক্তি নিয়ে প্রশ্নোত্তর। — পৃষ্ঠা 2

মোট 461 টি প্রশ্ন | পৃষ্ঠা 2 / 31
16
'গরমিল'- এর সঠিক ব্যাসবাক্য-
ক অমিলের সদৃশ্য
খ মিলের অভাব
গ মিল ও অমিল
ঘ অমিল রুপের ন্যায়
সঠিক উত্তর: খ (মিলের অভাব)
ব্যাখ্যা:
গরমিল সমাস্বর ব্যাসবাক্য - মিলের অভাব। এটি একটি অব্যয়ীভাব সমাস। এখানে অভাব (নিঃ= নির) অর্থে ব্যবহার হয়।
17
'ইস্পাত ' কোন ভাষার শব্দ
ক পর্তুগিজ
খ তুর্কি
গ ফরাসি
ঘ ফরাসি
সঠিক উত্তর: ক (পর্তুগিজ)
18
ভাবাধিকরণে সর্বদাই কোন বিভক্তির প্রয়োগ হয়
ক চতুর্থী
খ তৃতীয়া
গ সপ্তমী
ঘ ষষ্ঠী
সঠিক উত্তর: গ (সপ্তমী)
ব্যাখ্যা:
যদি কোনো ক্রিয়বাচক বিশেষ্য অন্য ক্রিয়ার কোনোরূপ ভাবের অভিব্যক্তি প্রকাশ করে, তাকে ভাবাধিকরণ বলে । ভাবাধিকরণে সর্বদাই সপ্তমী বিভক্তির প্রয়োগ হয় বলে একে 'ভাবে সপ্তমী' বলা হয় । যেমন- সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয় । কান্নায় শোক মন্দীভূত হয় ।
19
'পড়ায় আমার মন বসে না ।' এখানে 'পড়ায়' এর কারক ও বিভক্তি হলো
ক কর্মে ৭মী
খ অধিকরণে ৭মী
গ অপাদানে ৭মী
ঘ করণে ৭মী
সঠিক উত্তর: খ (অধিকরণে ৭মী)
ব্যাখ্যা:
ক্রিয়া সম্পাদনের কাল এবং আধারকে (সময় এবং স্থানকে) অধিকরণ কারক বলে। ক্রিয়াকে ‘কোথায়/ কখন/ কী বিষয়ে’ দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই অধিকরণ কারক। কোথায় মন বসে না? - পড়ায় পুকুরে মাছ আছে। (কোথায় আছে? পুকুরে): অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি বনে বাঘ আছে। (কোথায় আছে? বনে): অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি ঘাটে নৌকা বাঁধা আছে। (কোথায় বাঁধা আছে? ঘাটে): অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি রাজার দুয়ারে হাতি বাঁধা। (কোথায় বাঁধা? দুয়ারে): অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি সকালে সূর্য ওঠে। (কখন ওঠে? সকালে): অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি এ বাড়িতে কেউ নেই। (কোথায় কেউ নেই? বাড়িতে): অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি নদীতে পানি আছে। (কোথায় আছে? নদীতে): অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি রবিন অঙ্কে কাঁচা। (কী বিষয়ে কাঁচা? অঙ্কে): অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি সজিব ব্যাকরণে ভাল। (কী বিষয়ে কাঁচা? ব্যাকরণে): অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি
20
'বাবাকে বড্ড ভয় পাই ।' কোন কারকে কোন বিভক্তি?
ক অপাদানে শূন্য
খ অপাদানে এ
গ অপাদানে কে
ঘ অপাদানে র
সঠিক উত্তর: গ (অপাদানে কে)
ব্যাখ্যা:
বাক্যের একটি শব্দের সঙ্গে আরেকটি শব্দের সম্পর্ক স্থাপনের জন্য শব্দগুলোর সঙ্গে কিছু শব্দাংশ যুক্ত করতে হয়। এই শব্দাংশগুলোকে বলা হয় বিভক্তি। মা শিশু চাঁদ দেখা। উপরের বাক্যটিতে কোন শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত করা হয়নি। ফলে বাক্যের শব্দগুলোর মধ্যে কোন সম্পর্ক সৃষ্টি হয়নি, এবং এগুলো বাক্যও হয়ে উঠতে পারেনি। এখন শিশু’র সঙ্গে কে বিভক্তি আর দেখা’র সঙ্গে চ্ছেন’ বিভক্তি যোগ করলে বাক্যটি হবে- মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন।
21
আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক । এই বাক্যে 'বাংলাদেশের' পদটি কোন কারকে কোন বিভক্তি?
ক কর্তৃকারকে ষষ্ঠী
খ অধিকরণে ষষ্ঠী
গ অপাদানে ষষ্ঠী
ঘ কর্মে দ্বিতীয়া
সঠিক উত্তর: খ (অধিকরণে ষষ্ঠী)
22
'শিক্ষায় আমাদের আগ্রহ বাড়ছে ।' 'শিক্ষায়' কোন কারক?
ক অধিকরণ
খ কর্ম
গ কর্তৃ
ঘ করণ
সঠিক উত্তর: ক (অধিকরণ)
ব্যাখ্যা:
অধিকরণ কারক ৩ প্রকারঃ (ক) কালাধিকরণ, (খ) আধারাধিকরণ ও (গ) ভাবাধিকরণ । আধারাধিকরণ আবার ৩ ভাগে বিভক্ত- ঐকদেশিক, অভিব্যাপক ও বৈষয়িক । কোন বিষয় বিশেষকে কেন্দ্র করে ক্রিয়া সম্পাদিত হলে বৈষয়িক আধারাধিকরণ হয় । যেমনঃ শিক্ষায় আমাদের আগ্রহ বাড়ছে, আমাদের সেনারা যুদ্ধ অপরাজেয় ।
23
'জাল দ্বারা মাছ ধরা হয় ।' বাক্যটিতে 'দ্বারা' কী?
ক অনুসর্গ
খ উপসর্গ
গ বিভক্তি
ঘ তদ্ধিত প্রত্যয়
সঠিক উত্তর: গ (বিভক্তি)
24
'সুখে থেকো-এই দোয়া করি ।' কোন কারক?
ক অপাদান
খ কর্ম
গ অধিকরণ
ঘ করণ
সঠিক উত্তর: খ (কর্ম)
25
'এ সাবানে কাপড় কাচা চলবে না'- এখানে 'সাবানে' কোন কারকে কোন বিভক্তি?
ক কর্তায় প্রথমা
খ করণে প্রথমা
গ কর্মে সপ্তমী
ঘ করণে সপ্তমী
সঠিক উত্তর: ঘ (করণে সপ্তমী)
26
কাননে কুসুমকলি সকলি ফুটিল- এ বাক্যে 'কাননে' কোন কারক ও বিভক্তি?
ক কর্মে সপ্তমী
খ অপদানে সপ্তমী
গ অধিকরণে সপ্তমী
ঘ করণে শূন্য
সঠিক উত্তর: গ (অধিকরণে সপ্তমী)
27
'বাড়ী থেকে নদী দেখা যায়' কোন কারকে কোন বিভক্তি?
ক অধিকরণে ৭মী
খ অধিকরণে ৫মী
গ অপাদানে ৫মী
ঘ অধিকরণে ৩য়া
সঠিক উত্তর: খ (অধিকরণে ৫মী)
ব্যাখ্যা:
যে সময়ে এবং স্থানে বা আধারে ক্রিয়া সস্পাদিত হয় তাকে অধিকরণ কারকে বলে । যেমনঃ বাড়ি থেকে নদী দেখা যায়- এখানে দেখা যায় বাড়ি (স্থান) থেকে, যা অধিকরণ কারক নির্দেশ করে এবং 'থেকে নদী দেখা যায়- এখানে দেখা যায় বাড়ি (স্থান) থেকে, যা অধিকরণ কারকে নির্দেশ করে এবং 'থেকে হচ্ছে ৫মী বিভক্তি । তাই উত্তর হবে অধিকরণে ৫মী ।
28
আমরা স্বাধীন 'বাংলাদেশের' নাগরিক- কোন কারকে কোন বিভক্তি?
ক কর্মে ৬ষ্ঠী
খ করণে শূন্য
গ করণে ৭মী
ঘ অধিকরণে ৬ষ্ঠী
সঠিক উত্তর: ঘ (অধিকরণে ৬ষ্ঠী)
29
কারক ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
ক ধ্বনিতত্ত্বে
খ অর্থতত্ত্ব
গ বাক্যতত্ত্ব
ঘ রূপতত্ত্ব
সঠিক উত্তর: ঘ (রূপতত্ত্ব)
ব্যাখ্যা:
শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব (Morphology) (শব্দ সম্পর্কিত বিষয়াদি এখানে আলোচিত হয়।) যেমনঃ বচন, পুরুষ ও স্ত্রীবাচক শব্দ, দ্বিরুক্ত শব্দ, সংখ্যাবাচক শব্দ, পদাশ্রিত নির্দেশক, ধাতু, শব্দের শ্রেণীবিভাগ
30
'ভিখারিকে ভিক্ষা দাও' এখানে 'ভিখারিকে' কোন কারকে কোন বিভক্তি?
ক অপাদানে ৪র্থী
খ কর্মে ৪র্থী
গ সম্প্রদানে ৪র্থী
ঘ অধিকরণে ৪র্থী
সঠিক উত্তর: গ (সম্প্রদানে ৪র্থী)
ব্যাখ্যা:
সম্প্রদান কারকে ও কর্মকারকের বিভক্তির চিহ্ন একই রকম । দান করলেই সম্প্রদান কারক হবে না । স্বত্বত্যাগ পূর্বক দান বোঝালে সম্প্রদান কারক হবে । যেমনঃ 'ভিখারিকে ভিক্ষা দাও' । কিন্তু 'ধোপাকে কাপড় দাও' বললে দান বোঝায় না । সেটা হবে কর্মকারক ।
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)