কারক ও বিভক্তি

বাংলা ব্যাকরণের কারক ও বিভক্তি MCQ। কর্তৃকারক, কর্মকারক, করণকারক সহ সকল কারক ও বিভক্তি নিয়ে প্রশ্নোত্তর।

মোট 461 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 31
1
'সোনার বাংলা গড়বো মোরা' কোন কারক?
ক অধিকরণ কারক
খ সম্প্রদান কারক
গ করণ কারক
ঘ কর্মকারক
সঠিক উত্তর: গ (করণ কারক)
2
'বাদলের ধারা ঝরে ঝর ঝর'-নিম্নরেখ পদটির কারক ও বিভক্তি কোনটি ?
ক অধিকরণ কারকে ২য়া বিভক্তি
খ সম্প্রদান কারকে ৪র্থী বিভক্তি
গ অপাদানে ৬ষ্ঠী বিভক্তি
ঘ কর্মকারকে ৭মী বিভক্তি
সঠিক উত্তর: গ (অপাদানে ৬ষ্ঠী বিভক্তি)
ব্যাখ্যা:
যা থেকে কিছু বিচ্যুত ,গৃহীত , জাত ,বিরত ,আরম্ভ ,দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয় ,তাকেই অপাদান কারক বলে
3
'অর্থ অনর্থ ঘটায়'- এখানে 'অনর্থ'-
ক কর্তৃকারক
খ কর্মকারক
গ করণ কারক
ঘ অপাদান কারক
সঠিক উত্তর: খ (কর্মকারক)
ব্যাখ্যা:
কর্ম কারক বলতে বোঝায় যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে। "কি", "কাকে" দ্বারা প্রশ্ন করলে উত্তরে কর্ম কারক পাওয়া যায়। যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে কিংবা ক্রিয়া সম্পন্ন করার জন্য কর্তাকে যার আশ্রয় নিতে হয় তাকেই কর্মকারক বলে। যেমন: ঘোড়া গাড়ি টানে, শাহেদ বই পড়ে।
4
'তার দেখা পাই নি' বাক্যটিতে 'তার'-
ক কর্তৃ কারকে দ্বিতীয়া বিভক্তি
খ কর্ম কারকে ষষ্ঠী বিভক্তি
গ কর্তৃ কারকে ষষ্ঠী বিভক্তি
ঘ ব্যতিহার কর্তা
সঠিক উত্তর: খ (কর্ম কারকে ষষ্ঠী বিভক্তি)
ব্যাখ্যা:
যাকে আশ্রয় করে কর্তা কাজ সম্পন্ন করে, তাকে কর্ম কারক বলে। ক্রিয়ার সঙ্গে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তরে কর্ম কারক পাওয়া যায়। উদাহরণ: ডাক্তার ডাকো। [কাকে ডাকো/ডাকবো?], তাকে বলো। [কাকে বলো/বলবো?] ইত্যাদি। ষষ্ঠী বিভক্তি- র, এর।
5
কর্মকারক কত প্রকার?
ক ৩ প্রকার
খ ৪ প্রকার
গ ৫ প্রকার
ঘ ৬ প্রকার
সঠিক উত্তর: ক (৩ প্রকার)
ব্যাখ্যা:
যাকে অবলম্বন করে কর্তা ক্রিয়া সম্পাদন করে তাকে কর্ম বা কর্মকারক বলে। কর্মকারক কত প্রকার। যথা- ১। সকর্মক ক্রিয়ার কর্ম, ২। প্রযোজক ক্রিয়ার কর্ম, ৩। সমধাতুজ ক্রিয়ার কর্ম।
6
ভাবাধিকরণ কারকে সর্বদা কোন বিভক্তির প্রয়োগ হয়?
ক দ্বিতীয়া বিভক্তি
খ তৃতীয়া বিভক্তি
গ পঞ্চমী বিভক্তি
ঘ সপ্তমী বিভক্তি
সঠিক উত্তর: ঘ (সপ্তমী বিভক্তি)
ব্যাখ্যা:
যদি কোন ক্রিয়াবাচক বিশেষ্য অন্য ক্রিয়ার কোনরূপ ভাবের অভিব্যক্তি প্রকাশ করে, তবে তাকে ভাবাধিকরণ বলে। ভাবাধিকরণে সর্বাপদাই সপ্তমী বিভক্তি ব্যবহৃত হয়, যার কারণে একে ভাবে সপ্তমী বলা হয়। যেমন- কান্নায় শোক মন্দীভূত হয়।
7
'গগনে উঠল রবি লোহিত বরণ' চিহ্নিত শব্দের কারক ও বিভক্তি কি?
ক অধিকরণে ৭মী
খ অপাদানে ৭মী
গ কর্তৃকারকে ৭মী
ঘ করণে ৭মী
সঠিক উত্তর: ক (অধিকরণে ৭মী)
8
ভাবে সপ্তমীর উদাহরন?
ক আমাদের সোনার যুদ্ধে অপরাজেয়
খ একদা প্রভাতে ভানুর প্রভাতে ফুটিল কমল কলি
গ চন্দ্রোদয়ে কুমুদিনি বিকশিত হয়
ঘ প্রভাতে উঠিত রবি লোহিত বরণ
সঠিক উত্তর: গ (চন্দ্রোদয়ে কুমুদিনি বিকশিত হয়)
ব্যাখ্যা:
যদি কোনো ক্রিয়াবাচক বিশেষ্য অন্য ক্রিয়ার কোনোরুপ ভাবের অভিব্যক্তি প্রকাশ করে,তবে তাকে ভাবাধিকার বলে।ভাবাধিকারে সর্বদাই সপ্তমী বিভক্তির প্রয়োগ হয় ।
9
'পুকুরে মাছ আছে' এখানে 'পুকুর' কোন অধিকরণ কারক?
ক বৈষয়িক অধিকরণ
খ অভিব্যাপন অধিকরণ
গ ঐকদেশিক অধিকরণ
ঘ ভাবাধিকরণ
সঠিক উত্তর: গ (ঐকদেশিক অধিকরণ)
ব্যাখ্যা:
বিশাল স্থানের যে কোনো অংশে ক্রিয়া সংঘটিত হলে তাকে ঐকদেশিক অধিকরণ বলে। যেমন-বনে বাঘ আছে(বনের যেকোন স্থানে)।আকাশে চাঁদ উঠেছে (আকাশের যেকোন এক অংশে)।
10
'খিলিপান(এর ভিতরে) দিয়ে ওষুধ খাবে' কোন কারক?
ক করণ কারক
খ অপাদান কারক
গ অধিকরণ কারক
ঘ কর্ম কারক
সঠিক উত্তর: গ (অধিকরণ কারক)
ব্যাখ্যা:
এখানে খিলিপান অধিকরণ কারকে তৃতীয়া বিভক্তি ।
11
ভিক্ষুককে ভিক্ষা দাও।এটি কোন কারক?
ক কর্ম কারক
খ অধিকরণ কারক
গ সম্প্রদান কারক
ঘ করণ কারক
সঠিক উত্তর: গ (সম্প্রদান কারক)
ব্যাখ্যা:
যাকে স্বত্ব ত্যাগ করে কিছু দেয়া হয় ,তাকে সম্প্রদান কারক বলে।'কি দান করা হল' প্রশ্নের উত্তরই হলো সম্প্রদান কারক ।
12
কোনটি সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তির উদাহরন?
ক ভিক্ষা দাও দেখিলে ভিক্ষুক
খ ভিক্ষা দাও দুয়ারে ভিক্ষুক
গ ভিক্ষুককে ভিক্ষা দাও
ঘ কোনোটিই নয়
সঠিক উত্তর: গ (ভিক্ষুককে ভিক্ষা দাও)
ব্যাখ্যা:
যাকে স্বত্ব ত্যাগ করে কিছু দেয়া হয় ,তাকে সম্প্রদান কারক বলে।'কি দান করা হল' প্রশ্নের উত্তরই হলো সম্প্রদান কারক ।
13
ছোট মুখে বড় কথা মানায় না--এখানে ছোট মুখে কোন কারকে কোন বিভক্তি ?
ক করণে সপ্তমী
খ অপাদানে সপ্তমী
গ কর্মে প্রথমা
ঘ কর্তায় সপ্তমী
সঠিক উত্তর: খ (অপাদানে সপ্তমী)
ব্যাখ্যা:
যা থেকে কিছু বিচ্যুত,গৃহীত, জাত,বিরত,আরম্ভ,দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয় তাকেই অপাদান কারক বলে। যেমনঃ লোক মুখে শুনেছি। ছোট মুখে বড় কথা মানায় না। এখানে উভয় বাক্যেই মুখ শব্দটি অপাদান কারক। আর সাথে এ বিভক্তি। এ হলো সপ্তমী বিভক্তি।
14
'পৃথিবীতে কে কাহার?'--এই বাক্যে 'পৃথিবীতে' পদটি কোন কারকে কোন বিভক্তিতে নিষ্পন্ন ?
ক অপাদান কারকে পঞ্চমী বিভক্তি
খ কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি
গ অধিকরণ কারকে ৭মী বিভক্তি
ঘ করণ কারকে তৃতীয়া বিভক্তি
সঠিক উত্তর: গ (অধিকরণ কারকে ৭মী বিভক্তি)
ব্যাখ্যা:
প্রথাগত ব্যাকরণ অনুসারে, যে স্থানে বা যে সময়ে ক্রিয়া সম্পাদিত হয় তাকে অধিকরণ কারক বলে । যেমনঃ ছেলেরা মাঠে খেলে । ছাত্রীরা পাঠাগারে পড়ে । বাক্যে যে পদে ক্রিয়ার আধারকে বোঝায় তাকে বলে অধিকরণ কারক । ক্রিয়াপদ ধরে কোথায়, কোন স্থানে, কখন, কোন সময়, কবে, কোন বিষয়ে বা ব্যাপারে- এসব প্রশ্ন করলে তার উত্তরে অধিকরণ কারক পাওয়া যায় । যেমনঃ পড়ুয়ারা ক্লাসে পড়ে । কোথায় পড়ে? ক্লাসে অর্থাৎ ক্লাসের মধ্যে । তাই ক্লাসে অধিকরণ কারক । তারা সকালে পড়ে । কখন পড়ে ? সকালে । 'সকালে' হলো অধিকরণ কারক ।
15
'ঘরেতে ভ্রমর এল গুনগুনিয়ে'- 'ঘরেতে' কোন কারক?
ক কারণে ৭মী
খ কর্মে ৭ মী
গ অধিকরণে ৭ মী
ঘ অপাদানে ৭মী
সঠিক উত্তর: গ (অধিকরণে ৭ মী)
ব্যাখ্যা:
ক্রিয়ার আধারকে অধিকরণ কারক বলে ।অর্থাৎ যে স্থানে বা যে বিষয়টি আশ্রয় করে ক্রিয়া নিষ্পন্ন হয় ,সে বিষয় ,সময় বা স্থানকে বলা হয় অধিকরণ কারক । এখানে ঘরেতে শব্দটি অধিকরণে সপ্তমী বিভক্তি ।
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)